উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার| প্রশ্নপত্র |HS Bengali| XII Semester-III

উচ্চ মাধ্যমিক বাংলা – ২০২৭ (ক-ভাষা)

SEMESTER-III

পূর্ণমান: ৪০  |  সময়: ১ ঘন্টা ১৫ মিনিট

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ)
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। (প্রতিটি প্রশ্নের মান – ১)

১. ‘আদরিণী’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?

(A) গল্পগুচ্ছ
(B) গল্পবীথি
(C) দেশী ও বিদেশী
(D) গল্পাঞ্জলি

সঠিক উত্তর: (D) গল্পাঞ্জলি

২. জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন—

(A) সিনিয়র উকিল
(B) মোক্তার
(C) ম্যাজিস্ট্রেট
(D) জমিদার

সঠিক উত্তর: (B) মোক্তার

৩. জয়রাম মোক্তার বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন?

(A) ২০০০ টাকা
(B) ১৫০০ টাকা
(C) ২৫০০ টাকা
(D) ৩০০০ টাকা

সঠিক উত্তর: (A) ২০০০ টাকা

৪. জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কী?

(A) অন্নপূর্ণা
(B) কাজল
(C) হৈমন্তী
(D) কল্যাণী

সঠিক উত্তর: (D) কল্যাণী

৫. শূন্যস্থান পূরণ করো:
“আদরিণীকে বিক্রি করার জন্য প্রথমে _________ মেলায় নিয়ে যাওয়া হয়।”

(A) রসুলগঞ্জের
(B) বৈরাগীপাড়ার
(C) পীরগঞ্জের
(D) বামুনহাটের

সঠিক উত্তর: (D) বামুনহাটের

৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:

  • (i) জয়রামবাবুর আদি বাস ছিল যশোর জেলায়।
  • (ii) আদালত অবমাননার জন্য মোক্তারবাবুর বিশ টাকা জরিমানা হয়েছিল।
  • (iii) কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছিল ১০ বৈশাখ।
  • (iv) আদরিণী অসুস্থ হয়ে লিচুবাগানে শুয়ে পড়েছিল।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৭. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

  • (i) “দাদামহাশয়, আদর যাবার সময় কাঁদছিল।”
  • (ii) বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে।
  • (iii) হাতি দিলে না! হাতি দিলে না! হাতি দিলে না।
  • (iv) এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল।
(A) (i), (ii), (iv), (iii)
(B) (ii), (iii), (iv), (i)
(C) (iv), (iii), (i), (ii)
(D) (i), (iii), (iv), (ii)

সঠিক উত্তর: (B) (ii), (iii), (iv), (i)

৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) আদরিণীর আনুমানিক বিক্রয়মূল্য(i) ২৫০০ টাকা
(b) কল্যাণীর বিবাহের পণ(ii) ২০০০ টাকা
(c) জরিমানা রদে মোট ব্যয়(iii) ৩০০০ টাকা
(d) কল্যাণীর বিবাহের খরচ(iv) ১৭০০ টাকা
(A) (a)-(iii), (b)-(ii), (c)-(iv), (d)-(i)
(B) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(C) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)
(D) (a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(ii), (c)-(iv), (d)-(i)

৯. ‘ধর্ম’ কবিতায় কার ধর্ম ছিল ‘সত্যের বয়ান’?

(A) আবদুল করিম খাঁ
(B) কবীর
(C) ভ্যান গঘ
(D) লেনিন

সঠিক উত্তর: (B) কবীর

১০. শূন্যস্থান পূরণ করো:
“জেনো সে ________ নয়। প্রাতিষ্ঠানিকতা।”

(A) মানুষই
(B) সমাজই
(C) ধর্মই
(D) কর্মই

সঠিক উত্তর: (C) ধর্মই

১১. সত্য ও মিথ্যা নির্ণয় করো:

  • (i) ‘ধর্ম’ কবিতাটি ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
  • (ii) গার্সিয়া লোরকা ছিলেন স্পেনের কবি।
  • (iii) আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।
  • (iv) লেনিনের ধর্ম ছিল ছবি আঁকা।
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

১২. কবি নবনীতা দেবসেনের মতে ‘অভঙ্গুর’ কোনটি?

(A) বিশ্বাস
(B) ভালোবাসা
(C) শিরস্ত্রাণ
(D) কবচকুণ্ডল

সঠিক উত্তর: (B) ভালোবাসা

১৩. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় কথকের কাছে থাকা জাদু-অশ্ব মরুপথে কী হয়ে যায়?

(A) পক্ষীরাজ
(B) পুষ্পক
(C) উট
(D) সপ্তডিঙা

সঠিক উত্তর: (C) উট

১৪. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:

বিবৃতি (A): দুয়োরানি দিলেন সাজিয়ে।
কারণ (R): দিগ্বিজয়ে যেতে হবে।
(A) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
(B) (A) ও (R) উভয়ই ঠিক কিন্তু (R), (A)-এর সঠিক কারণ নয়
(C) (A) ভুল, (R) ঠিক
(D) (A) ও (R) উভয়ই ভুল

সঠিক উত্তর: (A) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ

১৫. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) কবীর(i) কবিতার জিত
(b) গার্সিয়া লোরকা(ii) নতুন পতাকা
(c) ভ্যান গঘ(iii) সত্যের বয়ান
(d) লেনিন(iv) উন্মাদনা ও আঁকা
(A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(B) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(D) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

সঠিক উত্তর: (C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

১৬. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

(A) বঙ্গদর্শন
(B) উদ্বোধন
(C) নবজীবন
(D) তত্ত্ববোধিনী

সঠিক উত্তর: (B) উদ্বোধন

১৭. ‘মহাভাষ্য’-এর রচয়িতা কে ছিলেন?

(A) পতঞ্জলি
(B) পাণিনি
(C) শবরস্বামী
(D) শঙ্করাচার্য

সঠিক উত্তর: (A) পতঞ্জলি

১৮. শূন্যস্থান পূরণ করো:
“যাঁরা __________ এসেছেন তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।”

(A) বিদেশে
(B) লোকহিতায়
(C) শহরে
(D) ধর্মপ্রচারে

সঠিক উত্তর: (B) লোকহিতায়

১৯. সত্য ও মিথ্যা নির্ণয় করো:

  • (i) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় ও লক্ষণ।
  • (ii) চলিত ভাষায় শিল্পনৈপুণ্য প্রকাশ সম্ভব নয়।
  • (iii) সংস্কৃত ভাষার চাল বিলম্বিত বা গদাই-লস্করি।
  • (iv) কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত সর্বত্র কলকেতার ভাষাই চলবে।
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

২০. বিবৃতি (A) ও কারণ (R)-এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করো:

বিবৃতি (A): আমাদের দেশে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা বিরাট অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে।
কারণ (R): প্রাচীনকাল থেকেই সংস্কৃত ভাষা আমাদের সমস্ত বিদ্যা-বিষয়ের অবলম্বন ছিল।
(A) (A) ভুল কিন্তু (R) ঠিক
(B) (A) ঠিক কিন্তু (R) ভুল
(C) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R) হলো (A)-এর যথার্থ কারণ
(D) (A) ও (R) উভয়ই ভুল

সঠিক উত্তর: (C) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R) হলো (A)-এর যথার্থ কারণ

২১. ‘পোটরাজ’ গল্পটি মূল মারাঠি থেকে বাংলায় কে অনুবাদ করেছেন?

(A) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) সুনন্দন চক্রবর্তী
(C) শক্তি চট্টোপাধ্যায়
(D) সুরঞ্জন চক্রবর্তী

সঠিক উত্তর: (B) সুনন্দন চক্রবর্তী

২২. দামা পোটরাজের বড়ো ছেলের নাম কী ছিল?

(A) সমীর
(B) জীবন
(C) আনন্দ
(D) অসীম

সঠিক উত্তর: (C) আনন্দ

২৩. ‘তার সঙ্গে’ কবিতাটি মূল কোন ভাষা থেকে বাংলায় অনূদিত হয়েছে?

(A) ফরাসি
(B) স্প্যানিশ
(C) ইংরেজি
(D) পর্তুগিজ

সঠিক উত্তর: (B) স্প্যানিশ

২৪. শূন্যস্থান পূরণ করো:
“আমাদের দুজনের ________ লাগবে / ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে।”

(A) হাতগুলোই
(B) ভালোবাসা
(C) সাহস
(D) শক্তি

সঠিক উত্তর: (A) হাতগুলোই

২৫. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) পোটরাজ দামার স্ত্রী(i) Extravagaria
(b) মানত করা হয়েছিল যাকে(ii) সুনন্দন চক্রবর্তী
(c) ‘তার সঙ্গে’ যে মূল গ্রন্থ থেকে নেওয়া(iii) দুরপত
(d) ‘পোটরাজ’-এর অনুবাদক(iv) আনন্দ
(A) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(B) (a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(D) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

২৬. বাংলায় ‘টপ্পা’ গানকে জনপ্রিয় করে তুলেছিলেন কে?

(A) রামনিধি গুপ্ত
(B) রামপ্রসাদ সেন
(C) হরু ঠাকুর
(D) গিরিশচন্দ্র ঘোষ

সঠিক উত্তর: (A) রামনিধি গুপ্ত (নিধুবাবু)

২৭. কালাজ্বরের প্রতিষেধক ‘ইউরিয়া স্টিবামাইন’ কে আবিষ্কার করেন?

(A) ড. নীলরতন সরকার
(B) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(C) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(D) ড. মহেন্দ্রলাল সরকার

সঠিক উত্তর: (B) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

২৮. বাঙালি প্রতিষ্ঠিত প্রথম স্বদেশীয় ফুটবল ক্লাব কোনটি?

(A) মোহনবাগান ক্লাব
(B) ক্যালকাটা এফ সি
(C) শোভাবাজার ক্লাব
(D) মোহামেডান স্পোর্টিং

সঠিক উত্তর: (C) শোভাবাজার ক্লাব

২৯. ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কাকে ‘বাঙালি ডব্লিউ জি গ্রেস’ বলা হতো?

(A) পঙ্কজ রায়
(B) সৌরভ গঙ্গোপাধ্যায়
(C) সারদারঞ্জন রায়চৌধুরী
(D) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

সঠিক উত্তর: (C) সারদারঞ্জন রায়চৌধুরী

৩০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) সত্যেন্দ্রনাথ বসু(i) বেঙ্গল কেমিক্যালস
(b) প্রফুল্লচন্দ্র রায়(ii) বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
(c) ধ্যানচাঁদ(iv) আত্মজীবনী ‘গোল’
(d) গণপতি চক্রবর্তী(iii) আধুনিক ম্যাজিকের জনক
(A) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(D) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

সঠিক উত্তর: (B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

৩১. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে?

(A) নোয়াম চমস্কি
(B) স্যার উইলিয়াম জোন্স
(C) ফেঁর্দিনা দ্য সোস্যুর
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (B) স্যার উইলিয়াম জোন্স

৩২. উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়, তাকে সমাজভাষাবিজ্ঞানে কী বলা হয়?

(A) রেজিস্টার
(B) কোড
(C) বহুস্বরতা
(D) বিচ্যুতি

সঠিক উত্তর: (A) রেজিস্টার

৩৩. মান্য বাংলায় কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি?

(A) অ
(B) আ
(C) অ্যা
(D) ই

সঠিক উত্তর: (B) আ

৩৪. ‘ল্’ কোন জাতীয় ব্যঞ্জনধ্বনি?

(A) তাড়িত ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) উষ্ম ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি

সঠিক উত্তর: (D) পার্শ্বিক ধ্বনি

৩৫. একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে কী বলে?

(A) সুরতরঙ্গ
(B) যতি
(C) শ্বাসাঘাত
(D) দৈর্ঘ্য

সঠিক উত্তর: (C) শ্বাসাঘাত

৩৬. ‘থিসরাস’ (Thesaurus) শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

(A) অভিধান
(B) রত্নাগার
(C) শব্দকোষ
(D) অমরকোষ

সঠিক উত্তর: (B) রত্নাগার

৩৭. ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’ এবং বর্তমান অর্থ ‘ভাত’—এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?

(A) অর্থের রূপান্তর
(B) অর্থের প্রসার
(C) অর্থের সংকোচ
(D) অর্থের অপকর্ষ

সঠিক উত্তর: (C) অর্থের সংকোচ

৩৮. সত্য ও মিথ্যা নির্ণয় করো:

  • (i) মানুষের মস্তিষ্কে ‘LAD’ তত্ত্বের প্রবক্তা হলেন নোয়াম চমস্কি।
  • (ii) বাংলা ভাষায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা ২৮টি।
  • (iii) শ্বাসাঘাত, সুরতরঙ্গ, যতি হলো অবিভাজ্য ধ্বনির অংশ।
  • (iv) ‘দারুণ’ শব্দের আদি অর্থ ‘অত্যন্ত’।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৩৯. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) ‘গাং’ (গঙ্গানদী > যে-কোনো নদী)(i) অর্থের সংকোচ
(b) ‘মৃগ’ (পশু > হরিণ)(ii) অর্থের প্রসার
(c) ‘মহাজন’ (মহৎ ব্যক্তি > সুদখোর মহাজন)(iv) অর্থের অপকর্ষ
(d) ‘গোষ্ঠী’ (গোয়ালঘর > বংশ/দল)(iii) অর্থের রূপান্তর
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(D) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

সঠিক উত্তর: (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

৪০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) ক্, চ্, ট্, ত্, প্(i) ওষ্ঠ্য ব্যঞ্জন
(b) শ্, ষ্, স্, হ্(iv) উষ্ম ধ্বনি
(c) প্, ফ্, ব্, ভ্, ম্(i) ওষ্ঠ্য ব্যঞ্জন
(d) র্(iii) কম্পিত ব্যঞ্জন
(A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(B) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)
(C) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)
(D) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

সঠিক উত্তর: (A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)

Your Cart

error: Content is protected !!
Scroll to Top