উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার | মকটেস্ট| MockTest| XII SEMESTER-III

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র

তৃতীয় সেমিস্টার

পূর্ণমান: ৪০
মোট প্রশ্ন: ৪০টি
নির্দেশাবলী: সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর যাচাই করতে ‘উত্তর দেখুন’ বাটনে ক্লিক করো।

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ): ১ × ৪০ = ৪০

১. “… ইহারা বেশ চিনিতেন সকলেই চিনে।”—
(A) নগেন ডাক্তারকে
(B) জয়রাম মোক্তারকে
(C) কুঞ্জবিহারীকে
(D) কোনোটিই নয়

সঠিক উত্তর: (B) জয়রাম মোক্তারকে

২. কথায় বলে ব্রহ্ম বাক্য—
(A) বেদবাক্য
(B) নীতিবাক্য
(C) জ্ঞানবাক্য
(D) উপদেশবাক্য

সঠিক উত্তর: (A) বেদবাক্য

৩. আদরিনীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন?—
(A) দুই মাস
(B) তিন মাস
(C) চার মাস
(D) পাঁচ মাস

সঠিক উত্তর: (A) দুই মাস

৪. বামুনহাটের মেলা হয়—
(A) কার্তিক সংক্রান্তিতে
(B) পয়লা বৈশাখে
(C) চৈত্র সংক্রান্তিতে
(D) মকর সংক্রান্তিতে

সঠিক উত্তর: (C) চৈত্র সংক্রান্তিতে

৫. হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মশাইয়ের কত টাকা খরচ হয়েছিল?—
(A) ১৭০০ টাকা
(B) ১৫০০ টাকা
(C) ২০০০ টাকা
(D) ১৮০০ টাকা

সঠিক উত্তর: (A) ১৭০০ টাকা

৬. শবর স্বামী কী লিখেছেন?—
(A) মহাভাষ্য
(B) মীমাংসা ভাষ্য
(C) ন্যায় ভাষ্য
(D) শারীর ভাষ্য

সঠিক উত্তর: (B) মীমাংসা ভাষ্য

৭. ভাবের বাহক হল—
(A) ভাষা
(B) শিক্ষা
(C) চিন্তা
(D) সংস্কৃতি

সঠিক উত্তর: (A) ভাষা

৮. যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত উঠে যাবে—
(A) পূর্ব-পশ্চিমী ভেদ
(B) প্রাচ্য ও পাশ্চাত্য ভেদ
(C) দেশ-বিদেশের ভেদ
(D) আপন-পর ভেদ

সঠিক উত্তর: (A) পূর্ব-পশ্চিমী ভেদ

৯. ‘ধর্ম’ কবিতা অনুসারে আগুনের ধর্ম কী?—
(A) উত্তাপ দান
(B) রান্না করা
(C) ভস্মের চরিত রচনা
(D) আলো দ্বারা পথ দেখানো

সঠিক উত্তর: (C) ভস্মের চরিত রচনা

১০. ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’— ভ্যান গঘ হলেন:
(A) কবি
(B) সাহিত্যিক
(C) চিত্রশিল্পী
(D) সংগীত শিল্পী

সঠিক উত্তর: (C) চিত্রশিল্পী

১১. ‘জেনো সে ধর্মই নয়’ তবে কী?—
(A) প্রাতিষ্ঠানিকতা
(B) প্রতিষ্ঠাতা
(C) প্রতিষ্ঠান বিরোধিতা
(D) কোনোটাই নয়

সঠিক উত্তর: (A) প্রাতিষ্ঠানিকতা

১২. ‘দিগ্বিজয়ের রূপকথা’ যে কাব্যগ্রন্থের অন্তর্গত—
(A) প্রথম প্রত্যয়
(B) শ্রেষ্ঠ কবিতা
(C) ভালোবাসা
(D) স্বাগত দেবদূত

সঠিক উত্তর: (B) শ্রেষ্ঠ কবিতা

১৩. কবি মন্ত্রপূত অসির যে নামকরণ করেছিলেন, তা হল—
(A) বিশ্বাস
(B) ভরসা
(C) সততা
(D) ভালোবাসা

সঠিক উত্তর: (D) ভালোবাসা

১৪. “মরুপথে সেই হয় উট” ‘সে’ কে?—
(A) পক্ষীরাজ
(B) সপ্তডিঙা
(C) জাদু-অশ্ব
(D) পুষ্পক

সঠিক উত্তর: (C) জাদু-অশ্ব

১৫. পোটরাজরা কোন্ দেবীর উপাসক?—
(A) মাতঙ্গী
(B) মারাংবুরু
(C) মারীআই
(D) পর্ণশবরী

সঠিক উত্তর: (C) মারীআই

১৬. গল্পে-বর্ণিত গ্রামের পোটরাজের নাম হল—
(A) দূরপত
(B) আনন্দ
(C) দামা
(D) বঞ্চলা

সঠিক উত্তর: (C) দামা

১৭. “খুব সমঝে একে পার করতে হবে।” কী পার করতে হবে?—
(A) সংকীর্ণ পথ
(B) ভগ্ন সেতু
(C) খরস্রোতা নদী
(D) প্রতিকূল সময়

সঠিক উত্তর: (D) প্রতিকূল সময়

১৮. যে উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন—
(A) উপলক্ষ্য
(B) কোড-বদল
(C) ব্যবস্থা
(D) রেজিস্টার

সঠিক উত্তর: (D) রেজিস্টার

১৯. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল—
(A) তিনটি
(B) আটটি
(C) চারটি
(D) ছয়টি

সঠিক উত্তর: (C) চারটি

২০. উচ্চারণের প্রকার অনুসারে ‘ড়’ ধ্বনিটি কোন প্রকারের?—
(A) তাড়িত মহাপ্রাণ
(B) তাড়িত অল্পপ্রাণ
(C) ঘোষ অল্পপ্রাণ
(D) ঘোষ মহাপ্রাণ

সঠিক উত্তর: (B) তাড়িত অল্পপ্রাণ

২১. ‘অন্ন’ শব্দটির আদি অর্থ ছিল—
(A) ভাত
(B) খাদ্য
(C) পরমান্ন
(D) মিষ্টান্ন

সঠিক উত্তর: (B) খাদ্য

২২. মানব মস্তিস্ককে প্রথম ‘ভাষা শেখার যন্ত্র’ হিসেবে কে চিহ্নিত করেন?—
(A) উইলিয়াম জোন্স
(B) উইলিয়াম কেরি
(C) নোয়াম চমস্কি
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (C) নোয়াম চমস্কি

২৩. মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা—
(A) ৯টি
(B) ১০টি
(C) ৮টি
(D) ৭টি

সঠিক উত্তর: (D) ৭টি

২৪. ‘জাল’ ও ‘জাম’-এর মতো শব্দজোড়কে বলে—
(A) ন্যূনতম শব্দজোড়
(B) ধ্বনিমূল
(C) বিভাজ্যধ্বনি
(D) গুচ্ছধ্বনি

সঠিক উত্তর: (A) ন্যূনতম শব্দজোড়

২৫. ‘কলম’ শব্দের আদি অর্থ—
(A) শর বা খাগ
(B) লেখনি
(C) পেন
(D) পিন

সঠিক উত্তর: (A) শর বা খাগ

২৬. দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয়—
(A) সমার্থকতা
(B) ব্যাপকার্থকতা
(C) বিপরীতার্থকতা
(D) শব্দার্থতা

সঠিক উত্তর: (C) বিপরীতার্থকতা

২৭. বাংলায় আকারমাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন—
(A) গুণেন্দ্রনাথ ঠাকুর
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) দীপেন্দ্রনাথ ঠাকুর
(D) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: (D) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

২৮. ‘মহীনের ঘোড়াগুলি’ আত্মপ্রকাশ করে—
(A) ১৯৭৬ সালে
(B) ১৮৭৬ সালে
(C) ১৭৭৬ সালে
(D) ১৬৭৬ সালে

সঠিক উত্তর: (A) ১৯৭৬ সালে

২৯. ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট’-এর প্রতিষ্ঠাতা হলেন—
(A) সত্যেন্দ্রনাথ বসু
(B) জগদীশচন্দ্র বসু
(C) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(D) শিশিরকুমার মিত্র

সঠিক উত্তর: (C) প্রশান্তচন্দ্র মহলানবিশ

৩০. শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন—
(A) গুরুসদয় দত্ত
(B) নবগোপাল মিত্র
(C) প্রিয়নাথ বসু
(D) গণপতি চক্রবর্তী

সঠিক উত্তর: (A) গুরুসদয় দত্ত

৩১. শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো:
সন্ধ্যার পর গৃহে ফিরিয়া… বসিয়া, সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনি সবিস্তারে বিবৃত করিলেন।
(A) বাগানে
(B) বৈঠকখানায়
(C) শয়ন কক্ষে
(D) আরাম কেদারায়

সঠিক উত্তর: (B) বৈঠকখানায়

৩২. “হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বসালে কি ভালো দেখায়?—
(A) মানুষ
(B) বাঁদর
(C) গাধা
(D) কুকুর

সঠিক উত্তর: (B) বাঁদর

৩৩. “গার্সিয়া লোরকার ধর্ম কবিতার…”—
(A) স্তব্ধতা
(B) জিত
(C) হার
(D) অপমৃত্যু

সঠিক উত্তর: (B) জিত

৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল।
(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল “হাতী পাওয়া গেল না”।
(iii) বাড়িতে হাতী আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(iv) শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই-তিনজন জমিদারের হস্তী ছিল।
(A) (i), (ii), (iii), (iv)
(B) (iv), (iii), (ii), (i)
(C) (ii), (iv), (i), (iii)
(D) (ii), (iv), (iii), (i)

সঠিক উত্তর: (C) (ii), (iv), (i), (iii)

৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) চলতি ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না?
(ii) পালি গদাই লস্করি চাল।
(iii) বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা।
(iv) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।
(ii) দুরপত গজগজ করে আপনমনে।
(iii) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
(iv) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৩৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(i) বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা(a) বিভাজ্যধ্বনি
(ii) বাক্যে সুরের ওঠা পড়াকে বলে(b) অর্ধস্বরধ্বনি
(iii) খই, বউ, আয়, যাও হল(c) সুরতরঙ্গ
(iv) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হল(d) ৩০টি
(A) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
(B) (i)-a, (ii)-c, (iii)-d, (iv)-b
(C) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d
(D) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b

সঠিক উত্তর: (A) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

৩৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(i) গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ(a) দ্বিজেন্দ্রলাল রায়
(ii) একবার গালভরা মা ডাকে(b) অতুলপ্রসাদ সেন
(iii) যাব না যাব না যাব না ঘরে(c) মুকুন্দ দাস
(iv) বান এসেছে মরা গাঙে(d) রবীন্দ্রনাথ ঠাকুর
(A) (i)-a, (ii)-c, (iii)-d, (iv)-b
(B) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(C) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
(D) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d

সঠিক উত্তর: (B) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c

৩৯. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:

বিবৃতি (A): কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াবো।
কারণ (R): ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।

(a) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(b) A ঠিক, R ভুল
(c) A ভুল, R ঠিক
(d) A ও R উভয়েই ভুল

সঠিক উত্তর: (a) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ

৪০. Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:

“জান, আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটে কি সম্ভব মনে করো?”— উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়—

(A) দাম্ভিকতা
(B) ঈর্ষাপরায়ণতা
(C) আভিজাত্যের গৌরব
(D) উগ্রতা

সঠিক উত্তর: (A) দাম্ভিকতা

Your Cart

error: Content is protected !!
Scroll to Top