উচ্চ মাধ্যমিক বাংলা – ২০২৬
তৃতীয় সেমিস্টার
১. কবীরের ধর্ম ছিল —
২. শাণিত ইস্পাতখণ্ড। অভঙ্গুর। নাম —
৩. নিশ্চিত পৌঁছবো সেই ____________ খর্জুরের দ্বীপে।
৪. যাঁরা ____________ এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।
৫. দুরপত মারী-আই-কে ভোগের সঙ্গে দিত ____________ ।
৬. প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে —
৭. স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ —
৮. ‘সংস্কৃত’ শব্দটি ক’টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে?
৯. খণ্ডধ্বনির নাম —
১০. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা —
১১. আমরা আমাদের চার হাত চার ____________ একে বুঝবই।
১২. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা ____________ ।
১৩. রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ____________ রচনা করেছেন।
১৪. ক্রম অনুযায়ী বাক্যের সঠিক বিন্যাসটি হলো:
- আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল।
- আদরিণীর সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আশ্রবণের ভিতরে পতিত রহিয়াছে — তাহা আজ নিশ্চল-নিস্পন্দ।
- ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে, মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন।
- আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না।
১৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
- আমাদের ভাষা — সংস্কৃতের গদাই-লস্করি চাল — ঐ এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।
- কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট, সে কথাই হচ্ছে।
- সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে।
- এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে, যেটা ভাবহীন, প্রাণহীন — সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়।
১৬. বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী ‘তোমাকে চাই’ অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক কে?
১৭. ‘ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স’ গড়ে তোলেন —
১৮. ‘বেটন কাপ’ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট?
১৯. ‘আদর, যাও মা ……………. মেলা দেখে এসো।’
২০. অত্যাচারিত ……………. গরীব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে চালাইয়া দিয়াছেন।
২১. জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন?
২২. আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন?
২৩. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল —
২৪. জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন?
২৫. ‘ধর্ম’ কবিতাটির মূল গ্রন্থ —
২৬. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
|---|---|
| (i) জয়রাম মুখোপাধ্যায় | (a) জমিদার |
| (ii) কুঞ্জবিহারী বাবু | (b) ডাক্তার |
| (iii) নগেন | (c) জুনিয়ার উকিল |
| (iv) উমাচরণ লাহিড়ী | (d) মোক্তার |
২৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
|---|---|
| (i) আবদুল করিম খাঁ | (a) কবি ও নাট্যকার |
| (ii) আইনস্টাইন | (b) চিত্রশিল্পী |
| (iii) ভ্যান গঘ | (c) সঙ্গীত শিল্পী |
| (iv) গার্সিয়া লোরকা | (d) বিজ্ঞানী |
২৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
|---|---|
| (i) ঝুলন গোস্বামী | (a) ফুটবল |
| (ii) দিব্যেন্দু বড়ুয়া | (b) সাঁতার |
| (iii) গোষ্ঠ পাল | (c) ক্রিকেট |
| (iv) আরতি সাহা | (d) দাবা |
২৯. বিবৃতি (A) ও কারণ (R) এর সঠিক সম্পর্ক নিরূপণ করো:
বিবৃতি (A): গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী-আই-এর কুনজরে পড়েছে。
কারণ (R): গ্রামের মানুষেরা মারী-আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল।
৩০. সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক?
- পাখি, পক্ষী, খেচর, বিহগ
- জননী, মাতা, তনয়া, আত্মজা
- পর্বত, দিবাকর, তটিনী, গিরি
- আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা
৩১. ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেছেন —
৩২. আমাদের দু’জনের হাতগুলোই লাগবে —
৩৩. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় —
৩৪. ‘মিঠু কাল স্কুলে যাবে’ এবং ‘মিঠু কাল স্কুলে যাবে?’ — এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী একে বলে —
৩৫. ‘দারুণ’ শব্দের আদি অর্থ ‘কাষ্ঠনির্মিত’ এবং পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’। এটি শব্দার্থ পরিবর্তনের —
৩৬. ‘দিগ্বিজয়ে যেতে হবে’ — দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন?
৩৭. ‘খর্জুরের দ্বীপ’ আসলে কী?
৩৮. ‘চলিতভাষা’ বলতে বোঝায় —
৩৯. সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন —
৪০. দুটো চলিতভাষায় যে ভাবরাশি আসবে, তা পাওয়া যাবে না —
