উচ্চ মাধ্যমিক বাংলা
সেমিস্টার-৩ (পূর্ণমান: ৪০, সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট)
১. ‘তোমারে এত ভক্তি করি তবু আমার ……. এমন কেন মা?’
২. মেজোবাবুর মেয়ের বিয়েতে ‘খেমটা’ এসেছিল …….।
৩. ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’— এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
৪. শব্দার্থ পরিবর্তনের মূল ধারা ক-টি ভাগে বিভক্ত?
৫. শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি হলো—
৬. ‘আদরিণী’ গল্পের পরিচ্ছেদ সংখ্যা—
৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
|---|---|
| (i) বামুনহাটের মেলা | (a) ১০ জ্যৈষ্ঠ |
| (ii) রসগোল্লা | (b) দুই টাকা |
| (iii) কল্যাণীর বিবাহ | (c) গয়না গড়ানো |
| (iv) হস্তী বিক্রির টাকা | (d) চৈত্র সংক্রান্তি |
৮. মোক্তার মহাশয় যৌবনকালে ছিলেন—
৯. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :
বিবৃতি: ইহার পর দুইটি মাসমাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।
কারণ: আদরিণীর অভিমান করে চলে যাওয়া।
১০. বাক্যে সুরের ওঠাপড়াকে বলে—
১১. ‘তার সঙ্গে’ কবিতার মূল কবি পাবলো নেরুদার জন্ম কবে?
১২. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো—
১৩. সুকুমার রায় কোন স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে যান?
১৪. ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা হলেন—
১৫. ভাওয়াইয়া গানের গায়কদের কী বলা হয়?
১৬. ‘আকাশে _______ আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে’— এখানে শূন্যস্থানে হবে—
১৭. ‘দুয়োরানী দিলেন—’
১৮. রবিবার বেলা ……. টার সময় জয়রামবাবু জলযোগ শেষ করে বৈঠকখানায় এসে বসতেন।
১৯. ঘটনাগুলির সঠিক ক্রম হলো—
(i) নগেনবাবু বললেন— ‘তাই তো! সব মাটি?’
(ii) মোক্তার মহাশয় বললেন— ‘কেন রে, হাতি পাওয়া গেল না কেন?’
(iii) সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশাখেলা দেখছিলেন।
(iv) কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন— ‘অ্যাঁ!— পাওয়া গেল না?’
২০. সত্য ও মিথ্যা নির্ণয় করো :
(i) ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি।
(ii) ভাষাবিজ্ঞানের তিনটি ভাগ।
(iii) অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলতে পারি।
(iv) ধ্বনিবিজ্ঞান মূলত ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব বিষয়ে আলোচনা করে।
২১. ‘তার সঙ্গে’ নামক অনূদিত কবিতাটির অনুবাদক কে?
২২. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায়—
‘এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি / শাণিত ইস্পাত খণ্ড। অভঙ্গুর। নাম: ভালোবাসা।’
এই বক্তব্য অনুযায়ী সঠিক উত্তর—
২৩. নবনীতা দেবসেন জন্মেছেন কোন্ শহরে?
২৪. শঙ্কররাও খারাট ছিলেন একজন ……. লেখক।
২৫. পোটরাজ ছিলেন—
২৬. ‘চলিত ভাষায় কি আর ……. হয় না?’
২৭. ‘অর্বাচীন’ শব্দটির অর্থ হলো—
২৮. ‘ছাগল দিতে না-পারলে ……. দিহ।’
২৯. ‘রোসো’ শব্দের অর্থ হলো—
৩০. কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস হলো—
৩১. শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবির নাম—
৩২. ‘মাম্বা দে’-র প্রকৃত নাম ছিল—
৩৩. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন?
৩৪. ‘কুস্তি’ কোন্ দেশের জাতীয় খেলা?
৩৫. ‘ধুয়ে মুছে আগুন ……. জন্য’
৩৬. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
|---|---|
| (i) মেকুর | (b) বিড়াল, মার্জার |
| (ii) ব্যোম | (d) শূন্য, অন্তরীক্ষ |
| (iii) খেচর | (a) বিহঙ্গ, পক্ষী |
| (iv) ঘোটক | (c) অশ্ব, ঘোড়া |
৩৭. শব্দার্থের দুটি প্রধান ভাগের মধ্যে দ্বিতীয়টিকে বলে—
৩৮. বিবৃতি (i) ও (ii)-এর সাপেক্ষে সঠিকটি নির্বাচন করো :
(i) ‘র’-কে কম্পিত ব্যঞ্জন বলা হয়।
(ii) ‘র’ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বাগ্র কম্পিত হয়।
৩৯. ‘শুধু ……. দুটি সরঞ্জাম!’
৪০. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?
