ভাষা ও সংস্কৃতি | উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার| H.S Bengali Sem-3





ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব – ওয়ান লাইনার প্রশ্ন ও উত্তর


ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা

  1. বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের যে গতি, তার পদ্ধতিটি হলো— আরোহমূলক
  2. বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো— তথ্যসংগ্রহ ও নথিভুক্তকরণ
  3. ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো— মুখের ভাষা
  4. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন— স্যার উইলিয়াম জোন্স
  5. সংস্কৃত, গ্রিক, লাতিন, ফারসি প্রভৃতি ভাষাগুলির মূলে রয়েছে যে ভাষা— ইন্দো-ইউরোপীয়
  6. সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে ও তাদের উৎসভাষাকে পুনর্নিমাণ করে— তুলনামূলক ভাষাবিজ্ঞান
  7. এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে— ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  8. ভাষার বিবর্তনের ফলে সংগঠনে যে পরিবর্তন দেখা যায় তা নির্দেশ করে— ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  9. সমকালীন ভাষার গঠনরীতির বিচার-বিশ্লেষণ করে— বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  10. আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় যে চর্চার দ্বারা— তুলনামূলক ভাষাবিজ্ঞান
  11. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল— বিংশ শতাব্দীর গোড়ার দিকে
  12. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল— অষ্টাদশ শতাব্দীতে
  13. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল— ইউরোপে
  14. যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই, সেই ভাষার আলোচনার জন্য প্রয়োজন— বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  15. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে— সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
  16. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় হলো— চারটি
  17. ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে, তা আলোচনা করে— সমাজভাষাবিজ্ঞান
  18. মস্তিষ্ক আর ভাষা—এই দুয়ের মেলবন্ধন ঘটায়— স্নায়ুভাষাবিজ্ঞান
  19. কোনো একটি রচনার বা রচয়িতার স্বকীয়তা নিয়ে আলোচনা করে— শৈলীবিজ্ঞান
  20. “মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা” —মতটির প্রবক্তা— নোয়াম চমস্কি
  21. LAD-এর পূর্ণরূপটি হলো— Language Acquisition Device
  22. উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়, তাকে সমাজভাষাবিজ্ঞানীরা বলেন— রেজিস্টার
  23. কোনো ব্যক্তি ভাষা বা উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করেন, সমাজভাষাবিজ্ঞানে তাকে বলে— কোড
  24. কোনো বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষাগোষ্ঠীর সংস্পর্শে এলে দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে গেলে তাকে বলে— দ্বিভাষিকতা
  25. শৈলী শব্দের অপর নাম— রীতি
  26. ভারতের অভিধান রচনার সূত্রপাত হয়েছে— যাস্কের ‘নিরুক্ত’ থেকে
  27. ‘চিন্তার পোশাক’ (The dress of thought) মতবাদটির প্রবক্তা— স্যামুয়েল ওয়েসলি
  28. লাঙ্ (Langue) ও পারোল (Parole)-এর নামকরণ করেন— ফের্দিনাঁ দ্য সোস্যুর
  29. শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণ (Tool)-গুলি ব্যবহৃত হয়, তার সংখ্যা— পাঁচ
  30. প্রমুখন, বহুস্বরতা-প্রভৃতি প্রকরণ যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয়, তা হলো— শৈলীবিজ্ঞান
  31. “Style is the man himself” —উক্তিটি করেছেন— বুঁফ (Buffon)
  32. কোড-বদল (Code-switching) ভাষাবিজ্ঞানের যে শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো— সমাজভাষাবিজ্ঞান
  33. শৈলীবিজ্ঞানে বহুস্বরতা (Polyphony) পরিভাষাটির প্রবক্তা— মিখাইল বাখতিন
  34. ভারতের অভিধান রচনার সূত্রপাত যার মাধ্যমে হয়েছিল, তিনি হলেন— যাস্ক
  35. ত্রয়োদশ শতাব্দীতে ‘অভিধান’ বোঝাতে ‘Dictionarius’ শব্দটি ব্যবহার করেন— জন গারল্যান্ড
  36. ১৫ খ্রিস্টাব্দে ইংরেজি ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় যে লাতিন-ইংরেজি অভিধানে, তার সংকলক হলেন— থমাস এলিয়েট
  37. ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা হলো— তিনটি
  38. স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন— ১৭৮৬ খ্রিস্টাব্দে
  39. সমাজভাষাবিজ্ঞানের মূল ভাগ হলো— তিনটি
  40. মস্তিষ্ককে ‘ভাষা শেখার যন্ত্র’ বলেছেন— নোয়াম চমস্কি
  41. ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত একটি বিষয় হলো— শৈলীবিজ্ঞান
  42. বিচ্যুতি হলো যে বিচারের অন্যতম প্রকরণ— শৈলী
  43. যাস্কের লেখা বিখ্যাত অভিধানের নাম হলো— নিরুক্ত

ধ্বনিতত্ত্ব

  1. ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হলো— বাগধ্বনি
  2. কেন্দ্রীয় স্বরধ্বনি হলো—
  3. ‘খ্’ ও ‘থ্’ ধ্বনি দুটি হলো— মহাপ্রাণ অঘোষ
  4. বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা— ৭টি
  5. ‘ল্’ ধ্বনিটি হলো একটি— পার্শ্বিক ধ্বনি
  6. ভাষা শরীরের সবচেয়ে নীচের স্তরটি হলো— ধ্বনিস্তর
  7. ই, উ – এই স্বরধ্বনিগুলির উচ্চারণকালে মুখবিবর থাকে— কম খোলা
  8. ‘অ্যা’ স্বরধ্বনিটি রয়েছে— ধ্বনিমালাতে, কিন্তু বর্ণমালাতে নেই
  9. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হলো— ৮টি
  10. শ্, স্, হ্ —এই ধ্বনি তিনটি হলো— উষ্ম ধ্বনি
  11. ‘প্’ হলো একটি— ওষ্ঠ্য ধ্বনি
  12. ‘র্’ ধ্বনিটি হলো একটি— কম্পিত ধ্বনি
  13. ধ্বনিমিত্তে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, তা হলো— বাগধ্বনি
  14. ঘৃষ্টধ্বনির একটি উৎকৃষ্ট উদাহরণ হলো— চ্
  15. ম্ন, ন্ন, ঙ্ —এগুলি হলো— নাসিক্যধ্বনি
  16. তাড়িত অল্পপ্রাণ ধ্বনি হলো— ড়্
  17. তাড়িত মহাপ্রাণ ধ্বনি হলো— ঢ়্
  18. বিসর্গ (ঃ) হলো এক ধরনের— আশ্রয়স্থানভাগী বর্ণ
  19. অ, আ হলো— কণ্ঠ্যবর্ণ
  20. বিভাজ্যধ্বনির মূল দুটি ভাগ হলো— স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
  21. ক, খ, গ, ঘ বর্ণগুলি হলো— জিহ্বামূলীয় বা কণ্ঠ্যবর্ণ
  22. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো— চারটি
  23. ই স্বরধ্বনি হলো— উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত
  24. ও স্বরধ্বনি হলো— উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত
  25. এ স্বরধ্বনি হলো— উচ্চমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধসংবৃত
  26. ‘জ্’ হলো একটি— তালব্য ধ্বনি
  27. বিভাজ্যধ্বনির অপর নাম হলো— খণ্ডধ্বনি
  28. দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি ও সুরতরঙ্গ যে ধ্বনির অন্তর্গত, সেটি হলো— অবিভাজ্যধ্বনি
  29. একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হলো—
  30. অযোগবাহ বর্ণ দুটি হলো— ং, ঃ
  31. সবচেয়ে উচ্চ স্বরধ্বনি হলো— ই, উ
  32. কুঞ্চিত স্বরধ্বনি হলো—
  33. ঐ, ঔ হলো— যৌগিক স্বর
  34. অ, ই, উ, ঋ হলো— হ্রস্বস্বর
  35. বর্গের দ্বিতীয় বর্ণগুলি হলো— অঘোষ মহাপ্রাণ
  36. কণ্ঠৌষ্ঠ্য বর্ণ হলো— ও, ঔ
  37. র, ল হলো— তরলস্বর
  38. য, র, ল, ব হলো— অন্তঃস্থবর্ণ
  39. একটি কণ্ঠ্যতালব্য স্বরধ্বনির উদাহরণ হলো—
  40. ‘ই’ হলো একপ্রকার— তালব্য স্বরধ্বনি
  41. প, ফ, ব, ভ, ম ধ্বনিগুলি উচ্চারণ স্থান অনুযায়ী— ওষ্ঠ্যধ্বনি
  42. সন্ধ্যক্ষর বা যৌগিক স্বরের একটি উদাহরণ হলো—
  43. ‘উ’ স্বরধ্বনি হলো— উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত
  44. ‘অ্যা’ স্বরধ্বনি হলো— নিম্নমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত
  45. ‘অ’ স্বরধ্বনি হলো— নিম্নমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধবিবৃত
  46. মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো— ৩০টি
  47. একটি দন্ত্যব্যঞ্জন হলো— দ্
  48. চ্, ছ্, জ্, ঝ্ ব্যঞ্জনধ্বনিগুলিকে বলা হয়— তালব্যব্যঞ্জন
  49. একটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি হলো— হ্
  50. ক, চ, ট, ত, প ধ্বনিগুলি হলো— অঘোষ অল্পপ্রাণ
  51. ফ, খ, ঠ, ছ ধ্বনিগুলি হলো— অঘোষ মহাপ্রাণধ্বনি
  52. ধ্বনির যে ক্ষুদ্রতম একক অর্থের পার্থক্য সৃষ্টি করে, তা হলো— ধ্বনিমূল
  53. ‘লংকা’ শব্দের ‘ল্’ এর উচ্চারণ হলো— দন্তমূলীয় ধ্বনি
  54. ‘আলতা’ শব্দটির ধ্বনিমূল ‘ল্’-এর সহধ্বনি হলো— দন্ত্য-ল্
  55. নির্ধারিত প্রতিবেশে নির্দিষ্ট সহধ্বনি অবস্থানের অবস্থাকে বলে— পরিপূরক অবস্থান
  56. একটিমাত্র ধ্বনির পার্থক্যবিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয়— ন্যূনতম শব্দজোড়
  57. ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটিকে অবশ্যই হতে হবে— একই ভাষার
  58. উচ্চারণের সময় সামর্থ্য অনুযায়ী উচ্চারণের ভেদকে বলে— মুক্ত বৈচিত্র্য
  59. স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয়— দ্বিস্বরধ্বনি
  60. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে— গুচ্ছধ্বনি
  61. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা— ২০০টির বেশি
  62. ‘অস্ত্র’, ‘যন্ত্র’ শব্দ দুটিতে ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটেছে— তিনটি
  63. বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা— ৮টি
  64. চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনিটি হলো— সংস্কৃত
  65. যে ব্যঞ্জনধ্বনিগুলি শব্দের আদ্য অবস্থানে উচ্চারিত হয়, তাদের বলে— যুক্তধ্বনি
  66. বাংলা শব্দে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা— ২২টি
  67. তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা হলো— ২টি
  68. একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলে— শ্বাসাঘাত

শব্দার্থ তত্ত্ব

  1. ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার অর্থ সংক্রান্ত বিষয় আলোচিত হয়, তা হলো— শব্দার্থতত্ত্ব
  2. ‘শব্দার্থতত্ত্ব’-এর ইংরেজি পরিভাষাটি হলো— Semantics
  3. অভিধানে আমরা যেভাবে অর্থ পাই, তা হলো— সাধারণ অর্থ
  4. ‘মার্জার’ শব্দটির আভিধানিক অর্থ হলো— বিড়াল
  5. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়— সমার্থকতা
  6. পর্বত : শৈল, গিরি—এটি কিসের উদাহরণ? সমার্থকতা
  7. ‘মেকুর’ শব্দের অর্থ হলো— বিড়াল
  8. দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বলে— বিপরীতার্থকতা
  9. নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ হলো— অভিজ্ঞ-অনভিজ্ঞ
  10. স্বতন্ত্র বিপরীতার্থক শব্দযোগে গঠিত বৈপরীত্য হলো— আর্দ্র-শুষ্ক
  11. একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকাকে বলে— ব্যাপকার্থকতা (অর্থান্তরভুক্তি)
  12. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো— রত্নাগার
  13. সংস্কৃত ভাষায় লিখিত প্রথম থিসরাস হলো— অমরকোষ
  14. ‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন— পিটার মার্ক রজেট
  15. পিটার মার্ক রজেটের থিসরাস জাতীয় অভিধানের রচনাকাল হলো— ১৮০৫ খ্রিস্টাব্দ
  16. রজেটের থিসরাস অভিধানের প্রকাশকাল হলো— ১৮৫২ খ্রিস্টাব্দ
  17. ‘পরশু’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত, তা হলো— শব্দার্থের বিস্তার
  18. ‘গাং’ শব্দের পূর্ব অর্থ ‘গঙ্গানদী’ থেকে বর্তমান অর্থ ‘যে-কোনো নদী’ হওয়া হলো— শব্দার্থের প্রসার
  19. ‘কালি’ শব্দটির অর্থ পরিবর্তন হলো— শব্দার্থের প্রসার
  20. ‘মুনিশ’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত, তা হলো— শব্দার্থের সংকোচ
  21. ‘অন্ন’ শব্দটির আদি অর্থ ছিল— খাদ্য
  22. ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’ থেকে পরিবর্তিত অর্থ ‘ভাত’ হওয়া হলো— শব্দার্থের সংকোচ
  23. ‘মৃগ’ শব্দটির অর্থ পরিবর্তন হলো— শব্দার্থের সংকোচ
  24. ‘শব্দার্থের রূপান্তর’ অন্য যে নামে পরিচিত, তা হলো— অর্থসংশ্লেষ ও অর্থসংক্রম
  25. ‘উপবাস’ শব্দটির আদি অর্থ ‘নিকটে বাস’ থেকে বর্তমান অর্থ ‘অনাহার’ হওয়া হলো— শব্দার্থের রূপান্তর
  26. ‘গবেষণা’ শব্দের আদি অর্থ ছিল— গোরু খোঁজা
  27. ‘দারুণ’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত, তা হলো— শব্দার্থের রূপান্তর
  28. ‘প্রদীপ’ শব্দটির অর্থ পরিবর্তন হলো— শব্দার্থের সংকোচ
  29. ‘গোষ্ঠী’ শব্দটির অর্থ পরিবর্তন হলো— শব্দার্থের রূপান্তর
  30. কোনো শব্দ তার আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থে প্রযুক্ত হলে তাকে বলে— শব্দার্থের উৎকর্ষ
  31. ‘ধনী’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত, তা হলো— শব্দার্থের প্রসার
  32. যখন কোনো শব্দ তার মূল অর্থের চাইতে নিম্ন মানের অর্থ ধারণ করে, তখন তাকে বলে— শব্দার্থের অপকর্ষ
  33. ‘বাড়ন্ত’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত, তা হলো— শব্দার্থের অপকর্ষ
  34. ‘দারুণ’ শব্দের আদি অর্থ ছিল— কাষ্ঠনির্মিত
  35. ‘কলম’ শব্দের আদি ও বর্তমান অর্থ হলো যথাক্রমে— শর বা খাগ এবং লেখনী
  36. ‘কুমোর’ শব্দটির অর্থ পরিবর্তন হলো— শব্দার্থের প্রসার
  37. ‘মহাজন’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত, তা হলো— শব্দার্থের অপকর্ষ
  38. ‘ইতর’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত, তা হলো— শব্দার্থের অপকর্ষ
  39. ‘মন্দির’ শব্দটির অর্থ পরিবর্তন হলো— শব্দার্থের উৎকর্ষ
  40. ‘ভাত’ শব্দের আদি অর্থ ছিল— প্রাপ্য খাদ্যের অংশ


Sem-3 পাঠ্যবই • সম্পূর্ণ সিলেবাস নোটস ভেরিফায়েড পাঠ্যক্রম

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...





বাংলা গানের ইতিহাস – ওয়ান লাইনার প্রশ্ন ও উত্তর


বাংলা গানের ইতিহাস

  1. বাংলা গানের আদি নিদর্শন হলো— চর্যাপদ
  2. চর্যাপদ মূলত হলো— গানের সংকলন
  3. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা হলো— ৫১ টি
  4. চর্যার যুগে সঙ্গীতে যতটি অঙ্গ দেখা যায়, তার সংখ্যা হলো— ৬ টি
  5. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচিত হয়েছে যে রাগে, তা হলো— পটমঞ্জরী
  6. আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন হলো— শ্রীকৃষ্ণকীর্তন
  7. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের মোট পদের সংখ্যা হলো— ৪১৮ টি
  8. ‘শ্রীকৃষ্ণকীর্তনে’ মোট যতগুলি রাগ-রাগিণীর ব্যবহার দেখা যায়, তা হলো— ৩২ টি
  9. মঙ্গলকাব্যগুলি গাওয়া হতো যে লৌকিক ছন্দে, তা হলো— লাচাড়ি ছন্দে
  10. মনসাগীতি রাঢ় বঙ্গে যে নামে পরিচিত, তা হলো— ঝাপান
  11. টপ্প গান বাংলায় জনপ্রিয় করেছিলেন— রামনিধি গুপ্ত
  12. জারি গানে ‘জারি’ শব্দের অর্থ হলো— ক্রন্দন
  13. কিশোর কুমারের প্রকৃত নাম হলো— আভাস কুমার গঙ্গোপাধ্যায়
  14. ”মিল সব ভারত সন্তান”—গানটির রচয়িতা হলেন— সত্যেন্দ্রনাথ ঠাকুর
  15. একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন— হরু ঠাকুর
  16. ঢপ কীর্তনের প্রবর্তক হলেন— রূপচাঁদ অধিকারী
  17. বাংলাদেশে প্রথম যিনি খেয়ালের চর্চা শুরু করেন, তিনি হলেন— রঘুনাথ রায়
  18. বাংলাদেশের প্রচলিত কীর্তনের জনক হলেন— শ্রীগৌরাঙ্গ
  19. ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটির রচয়িতা হলেন— দ্বিজেন্দ্রলাল রায়
  20. ‘চারণ কবি’ নামে যিনি প্রসিদ্ধ, তিনি হলেন— মুকুন্দ দাস
  21. মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম হলো— যজ্ঞেশ্বর দে
  22. মান্না দে-র প্রকৃত নাম হলো— প্রবোধ চন্দ্র দে
  23. “এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না”—গানটি গেয়েছেন— নির্মলা মিশ্র
  24. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবিটির সংগীত পরিচালনা করেছিলেন— রবি শংকর
  25. ‘মহীনের ঘোড়াগুলি’ প্রাদেশিক ব্যান্ডটির আত্মপ্রকাশ ঘটেছিল— ১৯৭৬ খ্রিস্টাব্দে
  26. বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড হলো— মহীনের ঘোড়াগুলি
  27. যে ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে মান্না দের আত্মপ্রকাশ ঘটে, তা হলো— তমান্না
  28. শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি হলেন— রামপ্রসাদ সেন
  29. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির রচয়িতা হলেন— আব্দল গফ্‌ফর চৌধুরী
  30. মাঝিমল্লার গানকে বলা হয়— ভাটিয়ালি
  31. ভাওয়াইয়া গানের বাদকদের যে নামে ডাকা হয়, তা হলো— বাউদিয়া
  32. ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল— অবিভক্ত বাংলায়
  33. বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ হলেন— অতুল প্রসাদ সেন
  34. গণসংগীতের শ্রেষ্ঠ শিল্পী সলিল চৌধুরী মূলত ছিলেন একজন— সুরকার
  35. ক্যালকাটা ইয়ুথ কয়্যারের জয়যাত্রা শুরু হয় যার নেতৃত্বে, তিনি হলেন— রুমা গুহঠাকুরতা
  36. ব্রতচারী গানের জনক হলেন— গুরুসদয় দত্ত
  37. ‘বলো বলো বলো সবে’ গানটি লিখেছেন— অতুলপ্রসাদ সেন
  38. ‘তুমি নির্মল কর’ গানটির রচয়িতা হলেন— রজনীকান্ত সেন
  39. ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করেন— জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
  40. ‘আমরা করব জয়’ (We shall overcome) গানের অনুবাদক বা রচয়িতা হলেন— শিবদাস বন্দ্যোপাধ্যায়
  41. বাংলায় ‘খেয়াল’ চর্চা শুরু করেন— রঘুনাথ রায়
  42. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সংগীতশিক্ষক ছিলেন— বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
  43. অপেরা গানের প্রধান প্রচারক ছিলেন— মনোমোহন বসু
  44. জুড়ির গান প্রবর্তন করেন— মদনমোহন চট্টোপাধ্যায়
  45. ‘টপ্পা’ গানের প্রচলন করেছিলেন— নিধিবাবু
  46. একজন বিখ্যাত আখড়াই গানের শিল্পী হলেন— রামনিধি গুপ্ত
  47. ‘ঠুংরি’ গানের প্রবর্তক হিসেবে যাকে গণ্য করা হয়, তিনি হলেন— নবাব ওয়াজেদ আলি শাহ
  48. পাঁচালী ও কথকতারীতির সঙ্গে কীর্তন মিশিয়ে যে গান তৈরি হয়েছিল, তা হলো— ঢপ কীর্তন
  49. পক্ষীর দলের সবচেয়ে বিখ্যাত সদস্য বা গায়ক ছিলেন— রূপচাঁদ পক্ষী
  50. বাংলা সংগীতে রাগ-রাগিনীর সূত্রপাত ঘটে যে রচনায়, তা হলো— চর্যাগীতি
  51. সুন্দরবনের বাঘের দেবতা দক্ষিণরায়কে নিয়ে লেখা কাব্য হলো— রায়মঙ্গল
  52. কীর্তন গানের ক্ষেত্রে যে বাদ্যযন্ত্রটি অবশ্য প্রয়োজনীয়, তা হলো— শ্রীখোল
  53. আধুনিক পাঁচালীর রূপকার ছিলেন— লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর
  54. পাঁচালী গানে প্রথম শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেছিলেন— লক্ষ্মীকান্ত বিশ্বাস
  55. হাফ-আখড়াই গানের জন্ম দেন— মোহনচাঁদ বসু
  56. ‘যাত্রা’ শব্দটির বর্তমান অর্থপ্রয়োগ প্রথম দেখা যায়— কৌটিল্যের অর্থশাস্ত্রে
  57. যাত্রা গানের প্রচলন শুরু হয়— ষোড়শ শতাব্দীতে
  58. রশিদ খান যে গানের ধারায় বিশেষভাবে খ্যাত, তা হলো— বাংলা খেয়াল
  59. বাংলা ঠুংরির গায়ক হিসেবে যিনি বিখ্যাত, তিনি হলেন— বেগম আখতার
  60. বাংলায় ‘আকারমাত্রিক স্বরলিপি’-র প্রবর্তন করেন— জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
  61. বাংলা গানের ‘সঞ্চারী’-র প্রবর্তন করেন— রবীন্দ্রনাথ ঠাকুর
  62. ‘নবজীবনের গান’-এর রচয়িতা হলেন— জ্যোতিরিন্দ্র মৈত্র
  63. বাংলার একমাত্র সংগীত ঘরনা হিসেবে যা স্বনামধন্য, তা হলো— বিষ্ণুপুর ঘরনা
  64. ‘গীতরত্ন’ গীতি সংকলনটির রচয়িতা হলেন— রামনিধি গুপ্ত
  65. ‘মোদের গরব মোদের আশা / আ মরি বাংলা ভাষা’—গানটি যাঁর লেখা, তিনি হলেন— অতুলপ্রসাদ সেন
  66. বাংলা সাহিত্যে যিনি ‘কান্তকবি’ নামে পরিচিত, তিনি হলেন— রজনীকান্ত সেন
  67. ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’—গানটি যাঁর রচনা, তিনি হলেন— রজনীকান্ত সেন
  68. ‘যদি কুমড়ার মতো চালে ধরে রত পানতোয়া শত শত’—এই হাসির গানটির রচয়িতা হলেন— রজনীকান্ত সেন
  69. “গহন কুসুমকুঞ্জ-মাঝে” গানটির রচয়িতা হলেন— রবীন্দ্রনাথ ঠাকুর
  70. ‘The Disguise’ নাটকের বাংলা অনুবাদ ‘কাল্পনিক সংবদল’-এ যাঁর গান ব্যবহৃত হয়েছে, তিনি হলেন— ভারতচন্দ্র
  71. সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ ছবির সংগীত নির্দেশক ছিলেন— বিলায়েৎ খাঁ
  72. গীতিকার হিসেবে সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ ঘটে যে ছবিতে, তা হলো— গুপী গাইন বাঘা বাইন
  73. ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ ছবির সংগীত পরিচালনা করেন— আলি আকবর খাঁ
  74. ‘সুবর্ণরেখা’ ও ‘তিতাস একটি নদীর নাম’ ছবি দুটির সংগীত পরিচালনা করেন— বাহাদুর খাঁ
  75. নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কিশোর কুমারের আত্মপ্রকাশ ঘটে যে ছবিতে, তা হলো— জিদ্দি
  76. ‘উঠগো ভারতলক্ষ্মী’ গানটির রচয়িতা হলেন— অতুলপ্রসাদ সেন
  77. ‘হও ধরমেতে ধীর’ গানটির রচয়িতা হলেন— অতুলপ্রসাদ সেন
  78. ‘খেয়াল’ একটি আরবি শব্দ, যার অর্থ হলো— যথেচ্ছাচার
  79. ‘ঢপ’ শব্দের অর্থ হলো— শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন







বাঙালির বিজ্ঞান চর্চা – ওয়ান লাইনার প্রশ্ন ও উত্তর


বাঙালির বিজ্ঞান চর্চা

  1. ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠা করেন— সত্যেন্দ্রনাথ বসু
  2. রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্বপরিচয়’ গ্রন্থটি উৎসর্গ করেছিলেন— সত্যেন্দ্রনাথ বসুকে
  3. ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা হলেন— প্রফুল্লচন্দ্র রায়
  4. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভিশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা যার কীর্তি, তিনি হলেন— মহেন্দ্রলাল সরকার
  5. জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান বিষয়ক বাংলায় বিখ্যাত গ্রন্থ হলো— অব্যক্ত
  6. জগদীশচন্দ্র বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন— ১৯১৭ সালে
  7. ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন— প্রশান্তচন্দ্র মহলানবিশ
  8. ‘বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার’ গ্রন্থের লেখক হলেন— প্রফুল্লচন্দ্র রায়
  9. এদেশে প্লাস্টিক সার্জারির জনক হলেন— ডা. মুরারিমোহন মুখোপাধ্যায়
  10. কালাজ্বরের প্রতিষেধক ‘ইউরিয়া স্টিবামাইন‘ আবিষ্কার করেন— স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
  11. এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন— রাজা রাজেন্দ্রলাল মিত্র
  12. কুন্তলীন পুরস্কার প্রবর্তন করেন— হেমেন্দ্রমোহন বসু
  13. ‘প্রাচীন ভারতে বিজ্ঞানচর্চার নিদর্শন’ গ্রন্থটির রচয়িতা হলেন— প্রফুল্লচন্দ্র রায়
  14. বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হলো— দিগ্‌দর্শন
  15. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে শিল্পে অবদানের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি লাভ করেছিলেন, তা হলো— মুদ্রণশিল্প
  16. ‘ধাত্রীসহায়’, ‘অ্যানাটমি’, ‘সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব’, ‘স্ত্রীরোগ চিকিৎসা’ গ্রন্থগুলির রচয়িতা হলেন— রাধাগোবিন্দ কর
  17. প্রথম ভারতীয় দূরবীন নির্মাতা হলেন— নগেন্দ্রনাথ ধর
  18. ‘সিরোসিস অব লিভার ইন চিলড্রেন’ প্রকাশ করেন— নীলরতন সেন
  19. এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হলেন— গিরীন্দ্রশেখর বসু
  20. রাসায়নিক প্রস্তুতির ক্ষেত্রে পারদর্শিতার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় যাকে প্রথম ডি.এসসি (Doctor of Science) প্রদান করে, তিনি হলেন— রসিকলাল দত্ত
  21. “যারা বলেন যে, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা সম্ভব নয়, তাঁরা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না”—এই উক্তিটি করেছেন— সত্যেন্দ্রনাথ বসু
  22. বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকা প্রকাশ করেন— সত্যেন্দ্রনাথ বসু
  23. “A man of genius with a taste for literature and who is a scientist as well”—রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা লিখেছিলেন যাঁর সম্পর্কে, তিনি হলেন— সত্যেন্দ্রনাথ বসু
  24. ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন— নীলরতন ধর
  25. বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ‘পৃথিবী’র রচয়িতা হলেন— স্বর্ণকুমারী দেবী
  26. এদেশে শবব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ ছিলেন— মধুসূদন গুপ্ত
  27. এশিয়ার প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ নির্মাতা ছিলেন— নীরজনাথ দাশগুপ্ত
  28. আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন— গোলকচন্দ্র নন্দী
  29. হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে ‘ধন্বন্তরী’ খ্যাতি লাভ করেছিলেন— মহেন্দ্রচন্দ্র নন্দী
  30. আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন— প্রশান্তচন্দ্র মহলানবিশ
  31. রামানাথ শিকদার ছিলেন— হিন্দুকলেজের ছাত্র
  32. ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নত করেন— নীলরতন ধর
  33. সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেছিলেন— পঞ্চানন কর্মকার
  34. ‘The Upper Atmosphere’ গ্রন্থের লেখক হলেন— শিশির কুমার মিত্র
  35. ‘টলস্টয় অব বেঙ্গল’ বলা হতো— মহেন্দ্রচন্দ্র নন্দী
  36. ‘বাংলার পাখী’ গ্রন্থের রচয়িতা হলেন— জগদানন্দ রায়
  37. ‘Treatise of Kalaazar’ গ্রন্থটি রচনা করেন— স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
  38. ‘Auxiliary Table’ গ্রন্থটি রচনা করেন— চারুচন্দ্র ভট্টাচার্য
  39. মনবিশ্লেষণের ওপর বাংলা ভাষায় লেখা প্রথম বই ‘স্বপ্ন’ রচনা করেন— গিরীন্দ্রশেখর বসু
  40. প্রথম পঞ্জিকা প্রকাশিত হয়েছিল— ১৮৮৬ সালে
  41. প্রেসিডেন্সি কলেজের পূর্বনাম ছিল— হিন্দু কলেজ
  42. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়— ১৮১৭ সালে
  43. কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে যে বাঙালি বৈজ্ঞানিক স্মরণীয়, তিনি হলেন— সত্যেন্দ্রনাথ বসু
  44. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল— ১৭৮৪ খ্রিষ্টাব্দের ১৫ই জানুয়ারি
  45. ‘অক্ষিতত্ত্ব’ গ্রন্থটি অনুবাদ করেছিলেন— লালমাধব মুখোপাধ্যায়
  46. নীলরতন সরকার যার সাথে যৌথভাবে ‘কলিকাতা মেডিক্যাল স্কুল’ প্রতিষ্ঠা করেন, তিনি হলেন— সুরেশপ্রসাদ সর্বাধিকারী
  47. কারমাইকেল মেডিক্যাল কলেজের বর্তমান নাম হলো— আর জি কর মেডিক্যাল কলেজ
  48. আর.জি.কর মেডিক্যাল কলেজের নামকরণ করা হয়— রাধাগোবিন্দ করের নামে
  49. বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেছিলেন— নীলরতন সরকার
  50. এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হলো— বেথুন স্কুল
  51. কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক ডিগ্রি লাভ করেন— ১৮৮২ খ্রিস্টাব্দে
  52. কাদম্বিনী বসুর স্বামীর নাম হলো— দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
  53. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হন— কাদম্বিনী বসু (১৮৮৪ খ্রি.)
  54. বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন— কাদম্বিনী বসু
  55. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স-সহ বি.এ পাস করেছিলেন, তা হলো— গণিত
  56. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ‘বাঘাযতীন’ নামকরণ করেছিলেন— সুরেশপ্রসাদ সর্বাধিকারী
  57. বাংলার লতাপাতা ও শাকসবজির ভেষজ গুণাবলী বিষয়ে গবেষণা করেছিলেন— চুনীলাল বসু
  58. ‘রসায়নাচার্য’ উপাধি পেয়েছিলেন— চুনীলাল বসু
  59. কলকাতা মেডিক্যাল কলেজে সাহিত্যিক ‘বনফুল’ শিক্ষক হিসেবে পেয়েছিলেন— বনবিহারী মুখোপাধ্যায়
  60. সাহিত্যিক ‘বনফুল’ তাঁর শিক্ষক বনবিহারীর স্মৃতি চিরন্তন করে রেখেছেন যে উপন্যাসে, তা হলো— অগ্নীশ্বর
  61. ডঃ বিধানচন্দ্র রায় ‘ভারতরত্ন’ পেয়েছিলেন— ১৯৬১ খ্রিস্টাব্দে
  62. ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালিত হয়— ১লা জুলাই
  63. বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা হলেন— সীতানাথ ঘোষ
  64. নীরোদচন্দ্র চৌধুরী তাঁর আত্মজীবনীতে যাঁর অবদানের কথা বলেছেন, তিনি হলেন— মহেন্দ্রচন্দ্র নন্দী
  65. ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন— উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  66. বাংলায় প্রথম অস্থি ও শরীরবিদ্যার গ্রন্থ হলো— ফেলিক্স কেরির বিদ্যাহারাবলী
  67. ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে পরিচিত ছিলেন— বিপিনবিহারী দাস
  68. ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’-এর প্রথম অধ্যক্ষ ছিলেন— প্রমথনাথ বসু
  69. উদ্ভিদের চেতনা ও অনুভূতি নিয়ে গবেষণা করেছিলেন— জগদীশচন্দ্র বসু
  70. জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন— ক্রেসকোগ্রাফ ও স্ফিগ্‌মোগ্রাফ যন্ত্র
  71. খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেন— প্রফুল্লচন্দ্র রায়
  72. মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেন— প্রফুল্লচন্দ্র রায়
  73. প্রফুল্লচন্দ্র রায় পারদ সংক্রান্ত যতটি মিশ্র ধাতু আবিষ্কার করেছিলেন, তার সংখ্যা হলো— ১১টি
  74. ‘সুপার ফসফেট অব লাইম’ তৈরি করেছিলেন— প্রফুল্লচন্দ্র রায়
  75. ‘History of Hindu Chemistry’ গ্রন্থটি লিখেছেন— প্রফুল্লচন্দ্র রায়
  76. ‘ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ প্রতিষ্ঠা করেন— মেঘনাদ সাহা
  77. ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেছিলেন— মেঘনাদ সাহা






বাঙালির ক্রীড়া সংস্কৃতি – ওয়ান লাইনার প্রশ্ন ও উত্তর


বাঙালির ক্রীড়া সংস্কৃতি

  1. আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয়েছিল— বরোদায়
  2. যে স্থানে কুস্তি সংঘটিত হয়, সেই স্থানকে বলা হয়— আখড়া
  3. ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে— ১৯৪৮ সালে
  4. বঙ্গে আখড়া সংস্কৃতির প্রচলনের পথিকৃৎ হলেন— অম্বিকাচরণ গুহ
  5. বিখ্যাত কুস্তিগীর গোবর গুহের আসল নাম হলো— যতীন্দ্রচরণ গুহ
  6. বাঙালি প্রথম ফুটবল ক্লাব হলো— শোভাবাজার ক্লাব
  7. বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান— নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
  8. মোহনবাগান ক্লাব প্রথম আই.এফ.এ (IFA) শিল্ড জয় করেছিল— ১৯১১ সালে
  9. ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই.এফ.এ) গড়ে ওঠে— ১৮৯৩ সালে
  10. গোষ্ঠ পাল যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তা হলো— ফুটবল
  11. বাংলা ক্রিকেটের জনক বলা হয়— সারদারঞ্জন রায়চৌধুরী
  12. যাকে ‘বাঙালি ডব্লিউ জি গ্রেস’ বলা হতো, তিনি হলেন— সারদারঞ্জন রায়চৌধুরী
  13. সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত যে সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তা হলো— ২০০৩ সালে
  14. ‘চাকদা এক্সপ্রেস’ নামে পরিচিত হলেন— ঝুলন গোস্বামী
  15. ২০০৭ সালে আই.সি.সি. (ICC)-র সেরা মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন— ঝুলন গোস্বামী
  16. প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেন— ডি ডি মুলজি
  17. প্রথম ভারতীয় হিসেবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হন— মিহির সেন
  18. হকির জাদুকর বলা হয়— ধ্যানচাঁদকে
  19. ‘গোল’ আত্মজীবনীমূলক গ্রন্থটির রচয়িতা হলেন— ধ্যানচাঁদ
  20. যে খেলার পূর্ব নাম ছিল ‘পিং পং’, তা হলো— টেবিল টেনিস
  21. উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর বলা হয়— শিলিগুড়িকে
  22. ‘ডেভিস কাপ’ যে খেলার সঙ্গে যুক্ত, তা হলো— টেনিস
  23. পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গ্র্যান্ডমাস্টার হন— দিব্যেন্দু বড়ুয়া
  24. ‘টমাস কাপ’ যে খেলার সঙ্গে যুক্ত, তা হলো— ব্যাডমিন্টন
  25. ভারত সরকার জ্যোতির্ময়ী শিকদারকে যে পুরস্কারে সম্মানিত করেন, তা হলো— রাজীব গান্ধী খেলরত্ন
  26. ব্রতচারী আন্দোলনের উদ্ভাবক ছিলেন— গুরুসদয় দত্ত
  27. বাঙালি প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় ‘ন্যাশনাল সার্কাস’ গড়ে তোলেন— নবগোপাল মিত্র
  28. প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছিলেন, তিনি হলেন— সুশীলা সুন্দরী
  29. আধুনিক ম্যাজিকের জনক বলা হয়— গণপতি চক্রবর্তীকে
  30. জাদুর অস্কার নামে পরিচিত ‘দ্য ফিনিক্স’ পুরস্কার লাভ করেন— পি সি সরকার
  31. কুস্তি প্রথম শুরু হয়েছিল— ভারতে
  32. বাংলায় ও ভারতে প্রথম শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয়— ১৯৩৪ সালে
  33. ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল— মহারাজা নৃপেন্দ্রনারায়ণের চেষ্টায়
  34. বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করেন— করিম বক্স
  35. কুস্তি বা মল্লযুদ্ধ অলিম্পিকে বিশেষ জায়গা করে নেয়— এথেন্স অলিম্পিকে (১৮৯৬)
  36. ভারতীয় কুস্তির কয়েকটি প্রধান প্যাঁচ হলো— ধোঁকা, টিব্বি, গাধানেট, ঢাক, টাং, পাট, ধোবা পাট, কুল্লা ও রদ্দা
  37. ফুটবল খেলার জন্ম হয়েছিল— ইংল্যান্ডে
  38. বাংলা তথা ভারতের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়— ১৮৭২ সালে (ক্যালকাটা এফ্ সি)
  39. মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়— ১৮৯২ সালে
  40. ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়— ১৯২০ সালে
  41. বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল প্রথম তৈরি করেছিলেন— নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
  42. আধুনিক ফুটবলের সূতিকাগার হলো— ইংল্যান্ড
  43. বাংলার হয়ে খেলা কয়েকজন স্বনামধন্য ফুটবলার হলেন— পিটার থঙ্গরাজ, তরুণ বোস, ভাস্কর গাঙ্গুলি, গোষ্ঠ পাল, শৈলেন মান্না, চুনী গোস্বামী ও পি. কে. ব্যানার্জি
  44. বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে— ১৮৭৭ সালে
  45. ‘ক্রিকেট খেলা’ বইটির লেখক হলেন— সারদারঞ্জন রায়চৌধুরী
  46. পঙ্কজ রায় ছিলেন একজন— ডান হাতি ব্যাটসম্যান
  47. অম্বর রায় ছিলেন একজন— বাঁহাতি ব্যাটসম্যান
  48. সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বর্ণময় কেরিয়ারে যে পরিমাণ টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তা হলো— ১১৩টি টেস্ট ম্যাচ ও ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ
  49. সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট রানসংখ্যা হলো— টেস্টে ৭২১২ রান এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১১৩৬৩ রান
  50. সৌরভ গঙ্গোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পান— ২০০৪ সালে
  51. প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত হয়েছিল— লন্ডনে (১৮৩৭ খ্রিস্টাব্দে)
  52. সাঁতরে প্রথম ইংলিশ চ্যানেল পার হন— ম্যাথু ওয়েব
  53. এশিয়ার প্রথম মেয়ে হিসেবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হন— আরতি সাহা (১৯৫৯ সালে)
  54. পরপর যে কয়টি অলিম্পিকে বিজয়ী হয়ে সম্মান অর্জন করে ভারতীয় হকি দল, তার সংখ্যা হলো— ৬টি
  55. অলিম্পিক সোনাজয়ী ভারতীয় হকি দলের অন্যতম সদস্য ছিলেন— লেসলি ক্লডিয়াস
  56. বেটন কাপ যে খেলার সঙ্গে যুক্ত, তা হলো— হকি
  57. বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল— ১৯৩৪ সালে
  58. টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয়— ভারতী ঘোষকে
  59. পৌলমী ঘটক ও অঙ্কিতা দাস যে খেলার সঙ্গে যুক্ত, তা হলো— টেবিল টেনিস
  60. টেনিস খেলার সৃষ্টি হয়েছিল— ফ্রান্সে
  61. বর্তমান টেনিস খেলার আবিষ্কর্তা হলেন— উইংফিল্ড
  62. রামায়ণের কাহিনি অনুযায়ী দাবা খেলার স্রষ্টা হলেন— রাবণের স্ত্রী মন্দোদরী
  63. ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব হলো— ক্যালকাটা চেস ক্লাব
  64. খো খো খেলার সূত্রপাত হয়েছিল— পশ্চিম ভারতে
  65. ভলিবল খেলার উদ্ভব হয়েছিল— ম্যাসাচুসেটসের হলিওকে
  66. ভারতের সবচেয়ে পুরনো প্রথম ব্যাডমিন্টন ক্লাব হলো— ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব
  67. মধুমিতা গোস্বামী যে খেলার সঙ্গে যুক্ত, তা হলো— ব্যাডমিন্টন
  68. পশ্চিমবঙ্গে কবাডির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন— নারায়ণ চন্দ্র ঘোষ
  69. দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় যে খেলার সঙ্গে যুক্ত, তা হলো— তিরন্দাজি
  70. শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত ব্যক্তিত্ব হলেন— সোমা দত্ত ও জয়দীপ কর্মকার
  71. ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ গড়ে তুলেছিলেন— প্রিয়নাথ বসু
  72. ‘প্রফেসর বোস’ নামে পরিচিতি লাভ করেছিলেন— প্রিয়নাথ বসু
  73. সুশীলা সুন্দরীর প্রদর্শনীতে থাকা দুটি বাঘের নাম ছিল— লক্ষ্মী ও নারায়ণ
  74. ‘বাঙালি সার্কাস’ গ্রন্থের রচয়িতা হলেন— অবনীন্দ্রকৃষ্ণ বসু
  75. ‘যাদুবিদ্যা’ গ্রন্থটির রচয়িতা হলেন— গণপতি চক্রবর্তী
  76. পি সি সরকারের পুরো নাম হলো— প্রতুলচন্দ্র সরকার
  77. যাদুসম্রাট নামে পরিচিত হলেন— পি সি সরকার
  78. বর্তমানে বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জাদুশিল্পী হলেন— পিসি সরকার জুনিয়র


Your Cart

error: Content is protected !!
Scroll to Top