উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র
তৃতীয় সেমিস্টার
পূর্ণমান: ৪০
মোট প্রশ্ন: ৪০টি
মোট প্রশ্ন: ৪০টি
নির্দেশাবলী: সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর দেখতে নিচে দেওয়া ‘উত্তর দেখুন’ বাটনে ক্লিক করো।
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ): ১×৪০=৪০
১. ‘আদরিণী’ গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তাঁর নাম হল—
(A) জয়রাম
(B) নগেন
(C) কুঞ্জবিহারী
(D) প্রভাতকুমার
সঠিক উত্তর: (B) নগেন
২. জয়রাম মোক্তারের পুত্রের সংখ্যা—
(A) একটি
(B) দুইটি
(C) তিনটি
(D) চারটি
সঠিক উত্তর: (C) তিনটি
৩. ‘মুসাবিদা’ শব্দের অর্থ কী?—
(A) বিজ্ঞাপন
(B) খসড়া
(C) চিঠি
(D) দরখাস্ত
সঠিক উত্তর: (B) খসড়া
৪. আদালত অবমাননার জন্য জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল—
(A) পাঁচ টাকা
(B) ছয় টাকা
(C) সাত টাকা
(D) হাজার টাকা
সঠিক উত্তর: (A) পাঁচ টাকা
৫. “একটি মাদী হাতি আছে এখনও বাচ্চা। বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়”— দাম হল:
(A) তিন হাজার
(B) চার হাজার
(C) পাঁচ হাজার
(D) দুই হাজার
সঠিক উত্তর: (D) দুই হাজার
৬. বাংলা ভাষা কোন্ ভাষার গদাই লস্করি চাল বলে স্বামীজী মনে করতেন?—
(A) হিন্দির
(B) পালি ভাষার
(C) সংস্কৃত ভাষার
(D) বরেন্দ্রী ভাষার
সঠিক উত্তর: (C) সংস্কৃত ভাষার
৭. কোন্ ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে?—
(A) কলকেতার ভাষা
(B) গ্রাম্য ভাষা
(C) সংস্কৃত ভাষা
(D) পালি ভাষা
সঠিক উত্তর: (A) কলকেতার ভাষা
৮. ‘স্বাভাবিক ভাষা’ বলতে স্বামীজী বুঝিয়েছেন—
(A) স্বাভাবিকভাবে উদ্ভুত ভাষা
(B) দৈনন্দিন জীবনের মুখের ভাষা
(C) সহজ ভাবের ভাষা
(D) সহজ সরল ভাষা
সঠিক উত্তর: (B) দৈনন্দিন জীবনের মুখের ভাষা
৯. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
(A) প্রতিষ্ঠান বিরোধিতা
(B) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(C) প্রতিষ্ঠান সহমর্মিতা
(D) প্রতিষ্ঠান আনুগত্য
সঠিক উত্তর: (D) প্রতিষ্ঠান আনুগত্য
১০. আবদুল করিম খাঁ একজন—
(A) নৃত্য শিল্পী
(B) সংগীত শিল্পী
(C) চিত্র শিল্পী
(D) নাট্য শিল্পী
সঠিক উত্তর: (B) সংগীত শিল্পী
১১. ‘সপ্তডিঙা’ কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত—
(A) অনুবাদ সাহিত্য
(B) মঙ্গলকাব্য
(C) চর্যাপদ
(D) উমা সংগীত
সঠিক উত্তর: (B) মঙ্গলকাব্য
১২. ‘শানিত ইস্পাত খণ্ড’ বলতে বোঝানো হয়েছে—
(A) বিশ্বাসকে
(B) পক্ষীরাজকে
(C) অসিকে
(D) জাদু-অশ্বকে
সঠিক উত্তর: (C) অসিকে
১৩. জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে—
(A) পুষ্পক
(B) উট
(C) সপ্তডিঙা
(D) পক্ষীরাজ
সঠিক উত্তর: (C) সপ্তডিঙা
১৪. ‘এত এত ধর্ম কিন্তু একই… থাকে।’—
(A) স্থানে
(B) বিশ্বে
(C) গ্রহে
(D) মন্দিরে
সঠিক উত্তর: (C) গ্রহে
১৫. ‘বিশ্বসংসার ওনারই হাতে’। বক্তা হলেন—
(A) দামা
(B) বঞ্চলাবাঈ
(C) দুরপত
(D) গঙ্গাবাঈ
সঠিক উত্তর: (C) দুরপত
১৬. দামার যে রোগ হয়েছিল—
(A) জ্বর
(B) কলেরা
(C) বসন্ত
(D) ডেঙ্গু
সঠিক উত্তর: (C) বসন্ত
১৭. ‘তার সঙ্গে’ কবিতায় কবি সঙ্গে কী নিতে বলেছেন?—
(A) হাতিয়ার
(B) লণ্ঠন
(C) ঝাঁকা
(D) কাপড়চোপড়
সঠিক উত্তর: (D) কাপড়চোপড়
১৮. ভাষাবিজ্ঞানের বহুল প্রচারিত শাখা হল—
(A) তিনটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) সাতটি
সঠিক উত্তর: (A) তিনটি
১৯. ‘পারোল’ তত্ত্বের প্রবক্তা হলেন—
(A) ফেদিনাঁ দ্য স্যোসুর
(B) ব্লুমফিল্ড
(C) চমস্কি
(D) যাস্ক
সঠিক উত্তর: (A) ফেদিনাঁ দ্য স্যোসুর
২০. খণ্ডধ্বনির অপর নাম—
(A) ক্ষুদ্র ধ্বনি
(B) ক্ষুদ্রতম ধ্বনি
(C) অবিবিভাজ্য ধ্বনি
(D) বিভাজ্য ধ্বনি
সঠিক উত্তর: (D) বিভাজ্য ধ্বনি
২১. বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয়—
(A) যতি
(B) দল
(C) সুরতরঙ্গ
(D) শ্বাসাঘাত
সঠিক উত্তর: (C) সুরতরঙ্গ
২২. শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়—
(A) শব্দের তত্ত্বগত আলোচনা
(B) মানবভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের সঠিক অর্থ এবং তার কার্যক্রিয়া
(C) শব্দের অর্থ খুঁজে বের করা
(D) সবকটিই ঠিক
সঠিক উত্তর: (B) মানবভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের সঠিক অর্থ এবং তার কার্যক্রিয়া
২৩. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল—
(A) অভিধান
(B) শব্দকোষ
(C) রত্নাগার
(D) শব্দভান্ডার
সঠিক উত্তর: (C) রত্নাগার
২৪. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন—
(A) নোয়াম চমস্কি
(B) স্যামুয়েল ওয়েলসি
(C) ফেদিনাঁ দ্য সোস্যুর
(D) স্যার উইলিয়াম জোন্স
সঠিক উত্তর: (D) স্যার উইলিয়াম জোন্স
২৫. শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হল নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন—
(A) ভাষার পোশাক
(B) চিন্তার পোশাক
(C) ভাবের পোশাক
(D) রূপের পোশাক
সঠিক উত্তর: (B) চিন্তার পোশাক
২৬. ‘ল্’ ধ্বনিটি হল—
(A) কম্পিত ধ্বনি
(B) তাড়িত ধ্বনি
(C) ঘোষ ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি
সঠিক উত্তর: (D) পার্শ্বিক ধ্বনি
২৭. বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক ছিলেন—
(A) কামিনী রায়
(B) কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়
(C) অঞ্জলি গুপ্তা
(D) কাদম্বরী দেবী
সঠিক উত্তর: (B) কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়
২৮. সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন—
(A) রঘুনাথ রায়
(B) রামশঙ্কর ভট্টাচার্য
(C) সুবোধচন্দ্র ঠাকুর
(D) গৌরহরি কবিরাজ
সঠিক উত্তর: (B) রামশঙ্কর ভট্টাচার্য
২৯. ‘কুস্তি’ কোন্ দেশের জাতীয় খেলা?
(A) ইরাক
(B) জাপান
(C) চিন
(D) ফ্রান্স
সঠিক উত্তর: (B) জাপান
৩০. ডাঃ নীলরতন সরকারের সঙ্গে যৌথভাবে কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন—
(A) রাধাগোবিন্দ কর
(B) মহেন্দ্রলাল সরকার
(C) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(D) লালমাধব মুখোপাধ্যায়
সঠিক উত্তর: (C) সুরেশপ্রসাদ সর্বাধিকারী
৩১. শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো:
সমবেত ভদ্রলোকগণ… বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন।
সমবেত ভদ্রলোকগণ… বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন।
(A) খাওয়া
(B) গল্প
(C) গান
(D) ক্রীড়া
সঠিক উত্তর: (D) ক্রীড়া
৩২. চলিত ভাষায় কি আর হয় না—
(A) সাহিত্য
(B) আলাপ
(C) কলাকৌশল
(D) শিল্পনৈপুণ্য
সঠিক উত্তর: (D) শিল্পনৈপুণ্য
৩৩. নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর… দ্বীপে।
(A) সবুজ
(B) নির্জন
(C) খজুরের
(D) দারুচিনি
সঠিক উত্তর: (C) খজুরের
৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) নগেন্দ্রবাবু বললেন ‘তাই তো! সব মাটি?’
(ii) মোক্তার মহাশয় বললেন “কেন রে, হাতি পাওয়া গেল না কেন?”
(iii) সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম, বৈঠকখানায় বসে পাশাখেলা দেখছিলেন।
(iv) কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন “অ্যাঁ! পাওয়া গেল না?”
(i) নগেন্দ্রবাবু বললেন ‘তাই তো! সব মাটি?’
(ii) মোক্তার মহাশয় বললেন “কেন রে, হাতি পাওয়া গেল না কেন?”
(iii) সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম, বৈঠকখানায় বসে পাশাখেলা দেখছিলেন।
(iv) কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন “অ্যাঁ! পাওয়া গেল না?”
(A) (iii), (iv), (i), (ii)
(B) (iii), (iv), (ii), (i)
(C) (ii), (iv), (iii), (i)
(D) (iv), (i), (ii), (iii)
সঠিক উত্তর: (A) (iii), (iv), (i), (ii)
৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) যারা ‘লোকহিতায় এসেছেন, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন।
(ii) যে ভাষায় নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা করো, দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন-বিজ্ঞান লেখবার ভাষা নয়?
(iii) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ।
(iv) প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটিই নিতে হবে। অর্থাৎ কলকেতার ভাষা।
(i) যারা ‘লোকহিতায় এসেছেন, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন।
(ii) যে ভাষায় নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা করো, দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন-বিজ্ঞান লেখবার ভাষা নয়?
(iii) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ।
(iv) প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটিই নিতে হবে। অর্থাৎ কলকেতার ভাষা।
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
সঠিক উত্তর: (B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) মাঝে মাঝেই কেউ না কেউ এসে দোরে দাঁড়াচ্ছে।
(ii) বাড়ির সামনের বটগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে।
(iii) দূরপত গজগজ করে আপন মনে।
(iv) এ হল শ্রাবণ মাস। সারা আকাশ মেঘে ঢাকা।
(i) মাঝে মাঝেই কেউ না কেউ এসে দোরে দাঁড়াচ্ছে।
(ii) বাড়ির সামনের বটগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে।
(iii) দূরপত গজগজ করে আপন মনে।
(iv) এ হল শ্রাবণ মাস। সারা আকাশ মেঘে ঢাকা।
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
৩৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হল | (a) অর্ধস্বরধ্বনি |
| (ii) আয়, যাও, খই, বউ হল | (b) সুরতরঙ্গ |
| (iii) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে | (c) ৩০টি |
| (iv) বাংলা ব্যঞ্জনের সংখ্যা | (d) বিভাজ্যধ্বনি |
(A) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(B) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
(C) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
(D) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
সঠিক উত্তর: (A) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
৩৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ | (a) দ্বিজেন্দ্রলাল রায় |
| (ii) একবার গালভরা মা ডাকে | (b) অতুলপ্রসাদ সেন |
| (iii) যাব না যাব না যাব না ঘরে | (c) মুকুন্দ দাস |
| (iv) বান এসেছে মরা গাঙে | (d) রবীন্দ্রনাথ ঠাকুর |
(A) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(B) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
(C) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
(D) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d
সঠিক উত্তর: (A) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
৩৯. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
বিবৃতি (A): ‘জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা?’
কারণ (R): ‘যে তোমাকে শিখিয়েছে দখলের কথা—’
(a) A ঠিক, R ভুল
(b) A ভুল, R ঠিক
(c) A ও R উভয়েই ঠিক এবং R, A এর সঠিক কারণ
(d) A ও R উভয়েই ভুল
সঠিক উত্তর: (c) A ও R উভয়েই ঠিক এবং R, A এর সঠিক কারণ
৪০. Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
“জান, আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটে কি সম্ভব মনে করো?”— উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়—
(A) দাম্ভিকতা
(B) ঈর্ষাপরায়ণতা
(C) আভিজাত্যের গৌরব
(D) উগ্রতা
সঠিক উত্তর: (A) দাম্ভিকতা
