ইতিহাসের ধারণা | History MCQ | Itihaser dharana

ইতিহাসের ধারণা

প্রথম অধ্যায় — বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তরাবলী (MCQ)

বিষয়: ইতিহাসের ধারণা (গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)

১. ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্রটি ছিল একটি—

(ক) সাপ্তাহিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) বাৎসরিক পত্রিকা

সঠিক উত্তর: (গ) মাসিক পত্রিকা

২. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়—

(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

৩. বঙ্কিমচন্দ্র ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদনা করেছিলেন—

(ক) তিন বছর
(খ) চার বছর
(গ) দশ বছর
(ঘ) বারো বছর

সঠিক উত্তর: (খ) চার বছর

৪. ‘সোমপ্রকাশ’ ছিল একটি—

(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা

সঠিক উত্তর: (খ) সাপ্তাহিক পত্রিকা

৫. ‘সোমপ্রকাশ’ পত্রিকা প্রকাশিত হতো প্রতি—

(ক) শনিবার
(খ) রবিবার
(গ) সোমবার
(ঘ) বৃহস্পতিবার

সঠিক উত্তর: (গ) সোমবার

৬. ‘সোমপ্রকাশ’ পত্রিকাটির সম্পাদক/প্রকাশক ছিলেন—

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: (খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

৭. ‘সোমপ্রকাশ’ পত্রিকাটি প্রকাশিত হতো—

(ক) পাবনা থেকে
(খ) কুষ্টিয়া থেকে
(গ) কলকাতা থেকে
(ঘ) বারাসত থেকে

সঠিক উত্তর: (গ) কলকাতা থেকে

৮. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র/সাময়িকপত্র হলো—

(ক) সোমপ্রকাশ
(খ) দিগ্‌দর্শন
(গ) সমাচার দর্পণ
(ঘ) বেঙ্গল গেজেট

সঠিক উত্তর: (খ) দিগ্‌দর্শন

৯. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো—

(ক) বেঙ্গল গেজেট
(খ) সমাচার দর্পণ
(গ) দিগ্‌দর্শন
(ঘ) সোমপ্রকাশ

সঠিক উত্তর: (খ) সমাচার দর্পণ

১০. প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো—

(ক) সংবাদ ভাস্কর
(খ) সংবাদ কৌমুদী
(গ) সংবাদ প্রভাকর
(ঘ) সমাচার দর্পণ

সঠিক উত্তর: (গ) সংবাদ প্রভাকর

১১. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন—

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) বিপিনচন্দ্র পাল
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

সঠিক উত্তর: (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

১২. ভারতের প্রথম সংবাদপত্র / ইংরেজি ভাষার প্রথম সংবাদপত্র হলো—

(ক) সমাচার দর্পণ
(খ) বেঙ্গল গেজেট
(গ) সংবাদ প্রভাকর
(ঘ) দিগ্‌দর্শন

সঠিক উত্তর: (খ) বেঙ্গল গেজেট

১৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হলো—

(ক) বঙ্গদর্শন
(খ) দিগ্‌দর্শন
(গ) সোমপ্রকাশ
(ঘ) ভারতী

সঠিক উত্তর: (গ) সোমপ্রকাশ

১৪. ‘প্রবাসী’ পত্রিকার সম্পাদক ছিলেন—

(ক) শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়
(খ) রামানুজ চট্টোপাধ্যায়
(গ) রামকুমার চট্টোপাধ্যায়
(ঘ) দয়ানন্দ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: (ক) শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়

১৫. ‘সন্ধ্যা’ পত্রিকার সম্পাদক ছিলেন—

(ক) কৃষ্ণকুমার মিত্র
(খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(গ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (গ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়

১৬. ‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম প্রকাশিত হয়—

(ক) সোমপ্রকাশ পত্রিকায়
(খ) হিন্দু প্যাট্রিঅট পত্রিকায়
(গ) বঙ্গদর্শন পত্রিকায়
(ঘ) দিগ্‌দর্শন পত্রিকায়

সঠিক উত্তর: (গ) বঙ্গদর্শন পত্রিকায়

১৭. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হলো একটি—

(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী

সঠিক উত্তর: (ঘ) আত্মজীবনী

১৮. ‘জীবনের ঝরাপাতা’ রচনা করেছিলেন—

(ক) সরলাদেবী চৌধুরানি
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) লীলা নাগ

সঠিক উত্তর: (ক) সরলাদেবী চৌধুরানি

১৯. ‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় প্রথম প্রকাশিত (১৯৪৪–৪৫ খ্রিঃ) হয়, তা হলো—

(ক) বঙ্গদর্শন
(খ) দেশ
(গ) সোমপ্রকাশ
(ঘ) সংবাদ প্রভাকর

সঠিক উত্তর: (খ) দেশ

২০. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি লিখেছেন—

(ক) বিপিনচন্দ্র পাল
(খ) সরলাদেবী চৌধুরানি
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২১. ‘জীবনস্মৃতি’ প্রথম প্রকাশিত হয়—

(ক) দেশ
(খ) সোমপ্রকাশ
(গ) বঙ্গদর্শন
(ঘ) প্রবাসী পত্রিকায়

সঠিক উত্তর: (ঘ) প্রবাসী পত্রিকায়

২২. ‘সত্তর বৎসর’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়—

(ক) প্রবাসী
(খ) বঙ্গদর্শন
(গ) সোমপ্রকাশ
(ঘ) দেশ পত্রিকায়

সঠিক উত্তর: (ক) প্রবাসী

২৩. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন—

(ক) মুন্সি প্রেমচাঁদ
(খ) কৃষণ চন্দর
(গ) খুশবন্ত সিং
(ঘ) সাদাত হাসান মান্টো

সঠিক উত্তর: (ক) মুন্সি প্রেমচাঁদ

২৪. ‘লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি?

(ক) ২০টি
(খ) ২৫টি
(গ) ৩০টি
(ঘ) ৫০টি

সঠিক উত্তর: (গ) ৩০টি

২৫. সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী বা স্মৃতিকথা গ্রন্থটি হলো—

(ক) An Autobiography
(খ) The Indian Struggle
(গ) A Nation in Making
(ঘ) Memories of My Life and Times

সঠিক উত্তর: (খ) The Indian Struggle

২৬. ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থটি লিখেছেন—

(ক) মণিকুন্তলা সেন
(খ) আশালতা সরকার
(গ) অমিয়া ঠাকুর
(ঘ) সুফিয়া কামাল

সঠিক উত্তর: (ঘ) সুফিয়া কামাল

২৭. ভারতীয়রা আলোর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে—

(ক) পর্তুগিজ
(খ) ইংরেজ
(গ) মোঘল
(ঘ) ওলন্দাজ

সঠিক উত্তর: (ক) পর্তুগিজ

২৮. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন—

(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পর্তুগিজরা

সঠিক উত্তর: (ক) ইংরেজরা

২৯. বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান—

(ক) সারদারঞ্জন রায়
(খ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী
(গ) শিবদাস ভাদুড়ী
(ঘ) বাইচুং ভুটিয়া

সঠিক উত্তর: (খ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী

৩০. ১৯১১ সালের IFA শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন—

(ক) গোষ্ঠ পাল
(খ) শিবদাস ভাদুড়ী
(গ) চুনি গোস্বামী
(ঘ) শৈলেন মান্না

সঠিক উত্তর: (খ) শিবদাস ভাদুড়ী

৩১. কোন্ দলকে পরাজিত করে মোহনবাগান প্রথম আই.এফ.এ শিল্ড জয় করে?

(ক) ওয়েস্ট ইয়র্কশায়ার
(খ) ইস্ট ইয়র্কশায়ার
(গ) সাউথ ইয়র্কশায়ার
(ঘ) নর্থ ইয়র্কশায়ার

সঠিক উত্তর: (খ) ইস্ট ইয়র্কশায়ার

৩২. মোহনবাগান ক্লাব স্থাপিত হয়—

(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে

৩৩. পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কী?

(ক) কাবাডি
(খ) জুডো
(গ) মানাকালা
(ঘ) হকি

সঠিক উত্তর: (গ) মানাকালা

৩৪. প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়—

(ক) ইংল্যান্ডে
(খ) গ্রিসে
(গ) ফ্রান্সে
(ঘ) পর্তুগালে

সঠিক উত্তর: (ক) ইংল্যান্ডে

৩৫. আধুনিক হকি খেলার সূচনা হয়—

(ক) জার্মানিতে
(খ) ওলন্দাজ দেশে
(গ) ইংল্যান্ডে
(ঘ) ভারতে

সঠিক উত্তর: (গ) ইংল্যান্ডে

৩৬. ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ ‘Twenty-Two Yards to Freedom’-এর রচয়িতা—

(ক) বোরিয়া মজুমদার
(খ) আশিস নন্দী
(গ) মিহির বোস
(ঘ) রামচন্দ্র গুহ

সঠিক উত্তর: (ক) বোরিয়া মজুমদার

৩৭. ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র / নির্বাক চলচ্চিত্র হলো—

(ক) চণ্ডীদাস
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) দেনাপাওনা
(ঘ) জামাইষষ্ঠী

সঠিক উত্তর: (খ) রাজা হরিশচন্দ্র

৩৮. ‘রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্রটির নির্মাতা ছিলেন—

(ক) দাদাসাহেব ফালকে
(খ) মোহনলাল বাজাজ
(গ) সত্যজিৎ রায়
(ঘ) গুরু দত্ত

সঠিক উত্তর: (ক) দাদাসাহেব ফালকে

৩৯. ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়—

(ক) সত্যজিৎ রায়কে
(খ) হীরালাল সেনকে
(গ) হীরালাল সরখেলকে
(ঘ) দাদাসাহেব ফালকেকে

সঠিক উত্তর: (ঘ) দাদাসাহেব ফালকেকে

৪০. ‘বাংলা চলচ্চিত্রের জনক’ বলা হয়—

(ক) সত্যজিৎ রায়কে
(খ) হীরালাল সেনকে
(গ) দাদাসাহেব ফালকেকে
(ঘ) মৃণাল সেনকে

সঠিক উত্তর: (খ) হীরালাল সেনকে

৪১. প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম হলো—

(ক) বিশ্বমঙ্গল
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) আলম আরা
(ঘ) জামাইষষ্ঠী

সঠিক উত্তর: (ঘ) জামাইষষ্ঠী

৪২. বিশ্বে প্রথম চলচ্চিত্র শুরু করেছিলেন—

(ক) সৈয়দ ভ্রাতৃদ্বয়
(খ) আগস্ট ভ্রাতৃদ্বয়
(গ) ল্যুমিয়ের ভ্রাতৃদ্বয়
(ঘ) রাইট ভ্রাতৃদ্বয়

সঠিক উত্তর: (গ) ল্যুমিয়ের ভ্রাতৃদ্বয়

৪৩. সত্যজিৎ রায় যুক্ত ছিলেন—

(ক) খেলার ইতিহাসে
(খ) শহরের ইতিহাসে
(গ) নারীদের ইতিহাসে
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে

সঠিক উত্তর: (ঘ) শিল্পচর্চার ইতিহাসে

৪৪. সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য ১৯৫৫ সালে দেশীয় ও আন্তর্জাতিক স্তরের শিরোপা লাভ করেন—

(ক) পথের পাঁচালী
(খ) ফেলুদা
(গ) হীরক রাজার দেশে
(ঘ) অরণ্যের দিনরাত্রি

সঠিক উত্তর: (ক) পথের পাঁচালী

৪৫. ‘ভুবন সোম’ চলচ্চিত্রটি পরিচালনা করেন—

(ক) সত্যজিৎ রায়
(খ) ঋত্বিক ঘটক
(গ) মৃণাল সেন
(ঘ) বিমল রায়

সঠিক উত্তর: (গ) মৃণাল সেন

৪৬. ‘কাওয়ালি’-র জনক বলা হয়—

(ক) আবুল ফজলকে
(খ) আমির খসরুকে
(গ) বাদাউনিকে
(ঘ) মেগাস্থিনিসকে

সঠিক উত্তর: (খ) আমির খসরুকে

৪৭. ভারতীয় সংগীতের উৎস হলো—

(ক) ঋগ্বেদ
(খ) সামবেদ
(গ) যজুর্বেদ
(ঘ) অথর্ববেদ

সঠিক উত্তর: (খ) সামবেদ

৪৮. পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয়—

(ক) গজল
(খ) ঠুংরি
(গ) বন্দিয়াল
(ঘ) টপ্পা

সঠিক উত্তর: (ঘ) টপ্পা

৪৯. ‘কুচিপুড়ি’ যে রাজ্যের নৃত্যশৈলী—

(ক) তামিলনাড়ু
(খ) কেরালা
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) আসাম

সঠিক উত্তর: (গ) অন্ধ্রপ্রদেশ

৫০. ধ্রুপদি নৃত্য ভরতনাট্যম ছিল প্রকৃতপক্ষে কোন রাজ্যের নৃত্যশৈলী?

(ক) তামিলনাড়ু
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) কেরালা
(ঘ) মণিপুর

সঠিক উত্তর: (ক) তামিলনাড়ু

৫১. ‘নবান্ন’ নাটকের রচয়িতা—

(ক) বিজন ভট্টাচার্য
(খ) উৎপল দত্ত
(গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: (ক) বিজন ভট্টাচার্য

৫২. স্পঞ্জ রসগোল্লার জনক ছিলেন—

(ক) বারিদবরণ দাস
(খ) নবীনচন্দ্র দাস
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) ভোলা ময়রা

সঠিক উত্তর: (খ) নবীনচন্দ্র দাস

৫৩. রেশম আবিষ্কৃত হয় প্রাচীন—

(ক) ভারতে
(খ) রোমে
(গ) পারস্যে
(ঘ) চিন দেশে

সঠিক উত্তর: (ঘ) চিন দেশে

৫৪. ‘কেকের দেশ’ বলা হয়—

(ক) ফ্রান্সকে
(খ) ভারতবর্ষকে
(গ) জার্মানিকে
(ঘ) স্কটল্যান্ডকে

সঠিক উত্তর: (ঘ) স্কটল্যান্ডকে

৫৫. ‘নিষিদ্ধ শহর’ বলা হয়—

(ক) লাসাকে
(খ) বেইজিংকে
(গ) রোমকে
(ঘ) কনস্ট্যান্টিনোপলকে

সঠিক উত্তর: (ক) লাসাকে

৫৬. ‘সংস্কৃতির শহর’ বলা হয়—

(ক) কলকাতাকে
(খ) বোম্বাইকে
(গ) চেন্নাইকে
(ঘ) জয়পুরকে

সঠিক উত্তর: (ক) কলকাতাকে

৫৭. কলকাতায় প্রতিষ্ঠিত ‘গথিক স্থাপত্য’-র প্রথম নিদর্শনটি হলো—

(ক) এশিয়াটিক সোসাইটি
(খ) হেস্টিংস হাউস
(গ) হাইকোর্ট
(ঘ) শহীদ মিনার

সঠিক উত্তর: (গ) হাইকোর্ট

৫৮. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা (১৬৯০ খ্রিঃ) হিসেবে খ্যাত—

(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) জব চার্নক
(গ) জোয়ান স্কট
(ঘ) রবার্ট ক্লাইভ

সঠিক উত্তর: (খ) জব চার্নক

৫৯. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে—

(ক) ফোটোগ্রাফির ইতিহাসে
(খ) খেলাধুলার ইতিহাসে
(গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে
(ঘ) পরিবেশের ইতিহাসে

সঠিক উত্তর: (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে

৬০. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন—

(ক) শহরের ইতিহাসে
(খ) স্থানীয় ইতিহাসে
(গ) শিল্পচর্চার ইতিহাসে
(ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে

সঠিক উত্তর: (ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে

৬১. র‍্যাচেল কারসন যুক্ত ছিলেন—

(ক) আঞ্চলিক ইতিহাসে
(খ) নারীদের ইতিহাসে
(গ) পরিবেশের ইতিহাসে
(ঘ) শহরের ইতিহাসে

সঠিক উত্তর: (গ) পরিবেশের ইতিহাসে

৬২. সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন সংঘটিত হয়—

(ক) উত্তরাখণ্ডে
(খ) উত্তরপ্রদেশে
(গ) পাঞ্জাবে
(ঘ) হিমাচল প্রদেশে

সঠিক উত্তর: (ক) উত্তরাখণ্ডে

৬৩. মেধা পাটেকর যুক্ত ছিলেন—

(ক) নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে
(খ) চিপকো আন্দোলনের সঙ্গে
(গ) ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে
(ঘ) স্বদেশি আন্দোলনের সঙ্গে

সঠিক উত্তর: (ক) নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে

৬৪. ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়—

(ক) ৫ জানুয়ারি
(খ) ৮ মার্চ
(গ) ৮ এপ্রিল
(ঘ) ৯ মে

সঠিক উত্তর: (খ) ৮ মার্চ

৬৫. ‘আন্তর্জাতিক নারীবর্ষ’ পালিত হয়েছিল—

(ক) ১৯৭৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

৬৬. বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়—

(ক) ৫ জুন, ১৯৭৪
(খ) ৫ জুন, ১৯৭৫
(গ) ৫ জুন, ১৯৭৬
(ঘ) ৫ জুন, ১৯৭৭

সঠিক উত্তর: (ক) ৫ জুন, ১৯৭৪

৬৭. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক / প্রবক্তা হলেন—

(ক) রণজিৎ গুহ
(খ) অমলেশ ত্রিপাঠী
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সুমিত সরকার

সঠিক উত্তর: (ক) রণজিৎ গুহ

৬৮. ‘সাব-অলটার্ন’ শব্দটি প্রথম ব্যবহার করেন—

(ক) ট্রেভেলিয়ান
(খ) ই. এইচ. কার
(গ) রামশরণ শর্মা
(ঘ) আন্তোনিও গ্রামসি

সঠিক উত্তর: (ঘ) আন্তোনিও গ্রামসি

৬৯. কলহনের ‘রাজতরঙ্গিণী’ হলো / ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থ হলো—

(ক) রাজতরঙ্গিণী
(খ) মুদ্রারাক্ষস
(গ) ইন্ডিকা
(ঘ) মহাভাষ্য

সঠিক উত্তর: (ক) রাজতরঙ্গিণী (স্থানীয় ইতিহাস)

৭০. ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত হলেন—

(ক) হেরোডোটাস
(খ) থুকিডিডিস
(গ) জোসেফাস
(ঘ) গ্যালিলিও

সঠিক উত্তর: (ক) হেরোডোটাস

৭১. ‘ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’— উক্তিটি কার?

(ক) এডমন্ড বার্ক
(খ) লর্ড অ্যাকটন
(গ) ই. এইচ. কার
(ঘ) অমলেশ ত্রিপাঠী

সঠিক উত্তর: (গ) ই. এইচ. কার

৭২. ‘ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়’— একথা বলেছেন—

(ক) র‍্যাঙ্কে
(খ) বিউরি
(গ) ট্রেভেলিয়ান
(ঘ) রামশরণ শর্মা

সঠিক উত্তর: (খ) বিউরি

৭৩. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল—

(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (খ) ১৯১১ খ্রিস্টাব্দে

৭৪. ভারতে রেলপথ (১৮৫৩ খ্রিস্টাব্দ) প্রথম চালু হয়—

(ক) বোম্বে থেকে দিল্লি
(খ) বোম্বে থেকে থানে
(গ) হাওড়া থেকে হুগলি
(ঘ) শিয়ালদহ থেকে ক্যানিং

সঠিক উত্তর: (খ) বোম্বে থেকে থানে

৭৫. আধুনিক ইতিহাসচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো—

(ক) সরকারি নথিপত্র
(খ) ব্যক্তিগত চিঠিপত্র
(গ) সংবাদপত্র
(ঘ) স্মৃতিকথা

সঠিক উত্তর: (ক) সরকারি নথিপত্র

Your Cart

error: Content is protected !!
Scroll to Top