বাঙ্গালা ভাষা – স্বামী বিবেকানন্দ | Bangla Bhasha – Swami Vivekananda

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমিস্টার

গদ্য: ‘বাঙ্গালা ভাষা’ – স্বামী বিবেকানন্দ

মূলগ্রন্থ: ‘ভাববার কথা’ | রচনাকাল: ১৯০০ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি | পত্রিকা: উদ্বোধন

১. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক কে?

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) রামমোহন রায়
(C) স্বামী বিবেকানন্দ
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (C) স্বামী বিবেকানন্দ

২. ‘বাঙ্গালা ভাষা’ রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়-

(A) নারায়ণী
(B) নবজীবন
(C) উদ্বোধন
(D) বঙ্গদর্শন

সঠিক উত্তর: (C) উদ্বোধন

৩. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধের রচনাকাল-

(A) ১৮৯৬ খ্রিস্টাব্দ
(B) ১৮৯৭ খ্রিস্টাব্দ
(C) ১৯০০ খ্রিস্টাব্দ
(D) ১৯০১ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর: (C) ১৯০০ খ্রিস্টাব্দ

৪. স্বামী বিবেকানন্দ যত তারিখে ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি রচনা করেন –

(A) ১২ জানুয়ারি
(B) ২০ ফেব্রুয়ারি
(C) ২০ মার্চ
(D) ২০ এপ্রিল

সঠিক উত্তর: (B) ২০ ফেব্রুয়ারি

৫. “একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে।” –

(A) জীবন ও মৃত্যুর মাঝখানে
(B) সাধুভাষা ও চলিতের মধ্যে
(C) প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে
(D) বিদ্বান ও সাধারণের মধ্যে

সঠিক উত্তর: (D) বিদ্বান ও সাধারণের মধ্যে

৬. বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন-

(A) সংস্কৃত ভাষায়
(B) ধর্মগ্রন্থের ভাষায়
(C) সাধুভাষায়
(D) সাধারণ মানুষের ভাষায়

সঠিক উত্তর: (D) সাধারণ মানুষের ভাষায়

৭. প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয়ের অবলম্বন –

(A) উর্দু ভাষা
(B) হিন্দি ভাষা
(C) আরবি ভাষা
(D) সংস্কৃত ভাষা

সঠিক উত্তর: (D) সংস্কৃত ভাষা

৮. ‘মহাভাষ্য’-এর রচয়িতা হলেন –

(A) পতঞ্জলি
(B) পাণিনি
(C) শবরস্বামী
(D) শঙ্করাচার্য

সঠিক উত্তর: (A) পতঞ্জলি

৯. ‘মীমাংসাভাষ্য’-এর রচয়িতা ছিলেন –

(A) ভাস
(B) শবরস্বামী
(C) শূদ্রক
(D) পাণিনি

সঠিক উত্তর: (B) শবরস্বামী

১০. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে স্বামী বিবেকানন্দ ভাষাকে তুলনা করেছেন-

(A) ইস্পাতের সঙ্গে
(B) লোহার সঙ্গে
(C) সোনার সঙ্গে
(D) গাছের সাথে

সঠিক উত্তর: (A) ইস্পাতের সঙ্গে

১১. “বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব?” –

(A) চলিত ভাষা
(B) মান্য চলিত ভাষা
(C) কথ্য ভাষা
(D) কলকেতার ভাষা

সঠিক উত্তর: (D) কলকেতার ভাষা

১২. ‘রাজা আসীৎ’ এ কথার অর্থ-

(A) রাজা আসছেন
(B) রাজা ছিলেন
(C) রাজা আসবেন
(D) রাজা সৎ

সঠিক উত্তর: (B) রাজা ছিলেন

১৩. ভাষা যার বাহক-

(A) ভাবের
(B) অলংকারের
(C) কঠিন ব্যাকরণের
(D) সংস্কৃতির

সঠিক উত্তর: (A) ভাবের

১৪. নীচের কোন ভাষাকে ‘মৃত ভাষা’ বলা হয়?

(A) উর্দু
(B) ইংরেজি
(C) বাংলা
(D) সংস্কৃত

সঠিক উত্তর: (D) সংস্কৃত

১৫. ভাষার যে বৈশিষ্ট্যকে স্বামী বিবেকানন্দ গুরুত্ব দিয়েছেন তা হল-

(A) সহজতা ও স্পষ্টতা
(B) অলংকরণ
(C) ছন্দকে
(D) ভাষার ব্যাকরণ

সঠিক উত্তর: (A) সহজতা ও স্পষ্টতা

১৬. ভাষার পরিবর্তন নীচের কোন উপাদানের উপর নির্ভরশীল –

(A) ধর্মীয় পরিবর্তন
(B) অর্থনৈতিক পরিবর্তন
(C) সামাজিক পরিবর্তন
(D) রাজনৈতিক পরিবর্তন

সঠিক উত্তর: (C) সামাজিক পরিবর্তন

১৭. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অনুসারে লেখার সময়ে পন্ডিতেরা যে ভাষা ব্যবহার করেন, সেটি হল –

(A) কিম্ভুতকিমাকার
(B) সহজবোধ্য
(C) চলিত ভাষা
(D) কলকেতার ভাষা

সঠিক উত্তর: (A) কিম্ভুতকিমাকার

১৮. ভাষার শক্তির মূল উপাদান হল –

(A) সংস্কৃত মিশ্রন
(B) সাধারণ মানুষের ভাষা
(C) ইংরেজি মিশ্রণ
(D) অলংকারের ব্যবহার

সঠিক উত্তর: (B) সাধারণ মানুষের ভাষা

১৯. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে ভাষার উন্নতির প্রধান লক্ষণ হল –

(A) সমাজ উন্নতি
(B) জাতীয় উন্নতি
(C) আর্থিক উন্নতি
(D) ধর্মীয় উন্নতি

সঠিক উত্তর: (A) সমাজ উন্নতি

২০. যে ভাষা ভবিষ্যতে বাংলা ভাষার মূলভিত্তি হবে তা হল –

(A) মেদিনীপুরের ভাষা
(B) বাংলাদেশের ভাষা
(C) কলকাতার ভাষা
(D) সবগুলি ভুল

সঠিক উত্তর: (C) কলকাতার ভাষা

২১. সংস্কৃত ভাষার চাল –

(A) ধীর
(B) গদাইলস্করি
(C) বিলম্বিত
(D) স্রোতহীন

সঠিক উত্তর: (B) গদাইলস্করি

২২. “ভরত ঋষিও বুঝতে পারেন না” – ভরত ঋষি বুঝতে পারেন না-

(A) গানের অর্থ
(B) গানের ভাব বা উদেশ্য
(C) মোক্ষের স্বরূপ
(D) শব্দের আওয়াজ

সঠিক উত্তর: (B) গানের ভাব বা উদেশ্য

২৩. ভাষার অগ্রগতি যার মাধ্যমে হয় –

(A) সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে
(B) কঠিন শব্দ প্রয়োগে
(C) অলংকার ব্যবহারে
(D) সংস্কৃতের অনুসরণ

সঠিক উত্তর: (A) সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে

২৪. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অনুসারে ভাষা হবে –

(A) ছন্দপূর্ণ
(B) সহজ ও প্রাঞ্জল
(C) কঠিন ও দুর্বোধ্য
(D) অলংকারপূর্ন

সঠিক উত্তর: (B) সহজ ও প্রাঞ্জল

২৫. স্বামী বিবেকানন্দের মতে চলিত ভাষাতেও হতে পারে –

(A) জনপ্রিয়তা
(B) মহাকাব্য লেখা
(C) কাব্যচর্চা
(D) শিল্পনৈপুন্য

সঠিক উত্তর: (D) শিল্পনৈপুন্য

২৬. দর্শন-বিজ্ঞান ইত্যাদি লেখার উপযুক্ত ভাষা হল –

(A) যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয়
(B) সংস্কৃত ভাষা
(C) যে ভাষায় অলংকারবহুল
(D) সে ভাষা উচ্চারণ করা কঠিন

সঠিক উত্তর: (A) যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয়

২৭. সাধারণ মানুষের ভাষায় ধর্মীয় শিক্ষাপ্রচার করে –

(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) রামমোহন রায়
(D) বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ

সঠিক উত্তর: (D) বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ

২৮. শূন্যস্থান পূরণ করো :
যাঁরা __________ এসেছেন তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।

(A) লোকহিতায়
(B) বিদেশে
(C) শহরে
(D) পল্লী গ্রামে

সঠিক উত্তর: (A) লোকহিতায়

২৯. “ ________ থেকে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।”

(A) ব্যান্ডেল
(B) রিষড়া
(C) বসিরহাট
(D) চট্টগ্রাম

সঠিক উত্তর: (D) চট্টগ্রাম

৩০. “ ___________ ভাষাই অল্পদিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে…।”

(A) রাঢ়ের
(B) কলকেতার
(C) চলিত
(D) সাধারণের

সঠিক উত্তর: (B) কলকেতার

৩১. ভাষা ____________ বাহক।

(A) চিন্তার
(B) ভাবনার
(C) ভাবের
(D) প্রকাশের

সঠিক উত্তর: (C) ভাবের

৩২. হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ________ বসালে কি ভাল দেখায়?

(A) বাঁদর
(B) গাধা
(C) ভেড়া
(D) ছাগল

সঠিক উত্তর: (A) বাঁদর

৩৩. স্তম্ভ মিল করো :

ক-স্তম্ভখ-স্তম্ভ
a. মীমাংসাভাষ্যi. ভরত
b. নাট্যশাস্ত্রii. পতঞ্জলি
c. ব্রাহ্মনiii. শবরস্বামী
d. মহাভাষ্যiv. বেদ
(A) (a)-(i), (b)-(iii), (c)-(iv), (d)-(ii)
(B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(C) (a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)
(D) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

সঠিক উত্তর: (B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

৩৪. স্তম্ভ মিল করো :

ক-স্তম্ভখ-স্তম্ভ
a. চলিত ভাষাi. লোকহিত
b. অস্বাভাবিক ভাষাii. শিল্পনৈপুণ্য
c. প্রাচীন বিদ্যাiii. পান্ডিত্য
d. সাধারণের ভাষাiv. সংস্কৃত
(A) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(D) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

সঠিক উত্তর: (D) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

৩৫. সত্য-মিথ্যা নির্ণয় করো :
i) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।
ii) চলিত ভাষায় শিল্পনৈপুণ্য হয়।
iii) সংস্কৃতের চাল নকল করে ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে।
iv) অর্থ উন্নতির প্রধান উপায়।

(A) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
(B) i-মিথ্যা, ii-মিথ্যা, iii-সত্য, iv-সত্য
(C) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য
(D) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা

সঠিক উত্তর: (D) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা

৩৬. সত্য-মিথ্যা নির্ণয় করো :
i. ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।
ii. বুদ্ধিমান অবশ্যই গ্রাম্যভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন।
iii. কলকেতার ভাষাই অল্প দিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।
iv. চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকেতার ভাষাই চলবে।

(A) i-মিথ্যা, ii-মিথ্যা, iii-সত্য, iv-সত্য
(B) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
(C) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য, iv-সত্য
(D) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য

সঠিক উত্তর: (C) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য, iv-সত্য

৩৭. সত্য-মিথ্যা নির্ণয় করো :
(i) প্রাচীনকাল থেকে আমাদের দেশের সমস্ত বিদ্যা সংস্কৃততে।
(ii) কলকাতার ভাষাই একমাত্র গ্রহণযোগ্য ভাষা হওয়া উচিত।
(iii) চলিত ভাষায় শিল্পনৈপুন্য হয়।
(iv) পান্ডিত্যের জন্য ভাষার কাঠিন্য প্রয়োজন।

(A) (i)- মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)- সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(D) (i)- সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা

সঠিক উত্তর: (C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা

৩৮. সত্য-মিথ্যা নির্ণয় করো :
(i) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।
(ii) অর্থ উন্নতির প্রধান উপায়।
(iii) ভাষাকে হতে হবে সাফ ইস্পাতের মতো।
(iv) বাংলাদেশে রকমারি ভাষা প্রচলিত।

(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(B) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(C) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য

সঠিক উত্তর: (D) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য

৩৯. বিবৃতি-কারণধর্মী প্রশ্ন :
বিবৃতি (A): মনের ভাব প্রকাশ করার ভাষা সবথেকে উপযুক্ত ভাষা।
কারণ (R): মনের ভাব প্রকাশের ভাষা অনমনীয়।

(A) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(B) (A) ও (R) উভয়ই ঠিক
(C) (A) ও (R) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (R) ভুল

সঠিক উত্তর: (D) (A) ঠিক ও (R) ভুল

৪০. বিবৃতি-কারণধর্মী প্রশ্ন :
বিবৃতি (A): আমাদের দেশে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা বিরাট ব্যবধান আছে।
কারণ (B): প্রাচীনকাল থেকেই সংস্কৃত ভাষা আমাদের সমস্ত বিদ্যার আধার।

(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়ই ঠিক এবং B, A-র সঠিক কারণ।
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল

সঠিক উত্তর: (B) (A) ও (B) উভয়ই ঠিক এবং B, A-র সঠিক কারণ।

৪১. বিবৃতি দুটির মধ্যে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো-
বিবৃতি A: যত মরণ নিকট হয়, নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, ততই দু-একটা পচা ভাব রাশিকৃত ফুল-চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়।
বিবৃতি B: দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা দু-হাজার চাঁদি বিশেষণেও নেই।

(A) B-এর কারণ A
(B) A এবং B দুটিই ভুল
(C) A এর কারণ B
(D) A, B দুটিই সঠিক, কিন্তু তারা পরস্পরনিরপেক্ষ

সঠিক উত্তর: (D) A, B দুটিই সঠিক, কিন্তু তারা পরস্পরনিরপেক্ষ

৪২. বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো-
বিবৃতি (A): ভাষা নিয়ে গ্রাম্য অহংকারকে গুরুত্ব দিতে হবে।
কারণ (R): সমস্ত দেশের কল্যাণের কথা ভাবতে হবে।

(A) A ঠিক, R ভুল
(B) A ভুল, R ঠিক
(C) A এবং R উভয়েই ভুল
(D) A এবং R উভয়েই ঠিক কিন্তু R, A-র সঠিক কারণ নয়

সঠিক উত্তর: (B) A ভুল, R ঠিক

৪৩. ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল-
i. কটমট ভাষা –অপ্রাকৃতিক, কল্পিতমাত্র, তাতে ছাড়া কি আর যা পান্ডিত্য হয় না?
ii. যাঁরা লোকহিতায় এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।
iii. লেখবার বেলা ও একটা কি কিম্ভুতকিমাকার উপস্থিত কর?
iv. চলিত ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না?

(A) ii, i, iv, iii
(B) iv, ii, i, iii
(C) iii, ii, iv, i
(D) ii, iv, iii, ii

সঠিক উত্তর: (A) ii, i, iv, iii

৪৪. ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল-
i) স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হ’তে পারেই না।
ii) আমাদের ভাষা- সংস্কৃতর গদাই-লস্করি চাল- ঐ এক-চাল নকল ক’রে অস্বাভাবিক হ’য়ে যাচ্ছে।
iii) কলকেতার ভাষাই অল্প দিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।
iv) একবার কলকেতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয়।

(A) i, ii, iv, iii
(B) iv, ii, i, iii
(C) iii, ii, iv, i
(D) ii, iv, iii, ii

সঠিক উত্তর: (A) i, ii, iv, iii

৪৫. घटनाओं ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল-
ⅰ) দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা দু-হাজার ছাঁদি বিশেষণেও নেই।
ⅱ) কোনটা ভাবহীন প্রাণহীন – সে ভাষা, সে শিল্প, সে সংগীত কোনও কাজের নয়।
ⅲ) বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন।
iv) যে ভাষায় নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা করো, দশজনে বিচার কর – সে ভাষায় কি দর্শন-বিজ্ঞান লেখবার ভাষা নয়?

(A) i, ii, iv, iii
(B) iv, iii, ii, i
(C) iii, ii, iv, i
(D) ii, iv, iii, ii

সঠিক উত্তর: (B) iv, iii, ii, i


📄 PDF আকারে ডাউনলোড করুন

*সরাসরি পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন।

Your Cart

error: Content is protected !!
Scroll to Top