উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র
তৃতীয় সেমিস্টার
পূর্ণমান: ৪০
মোট প্রশ্ন: ৪০টি
মোট প্রশ্ন: ৪০টি
নির্দেশাবলী: সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর দেখতে নিচে দেওয়া ‘উত্তর দেখুন’ বাটনে ক্লিক করো।
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ): ১×৪০=৪০
১. যশোহর থেকে কোন নদী পেরিয়ে জয়রাম এসেছিলেন?—
(A) ভগীরথ
(B) যমুনা
(C) পদ্মা
(D) তিস্তা
সঠিক উত্তর: (C) পদ্মা
২. ‘পেয়ালা মুঝে ভর দে’ কথাটি বলেছেন—
(A) মোক্তারমশাই
(B) নগেন ডাক্তার
(C) কুঞ্জ উকিল
(D) হাতির মাহুত
সঠিক উত্তর: (A) মোক্তারমশাই
৩. কল্যাণী হল জয়রাম মোক্তারের—
(A) জ্যেষ্ঠা পৌত্রী
(B) মধ্যম পৌত্রী
(C) কনিষ্ঠ পৌত্রী
(D) ভ্রাতার পৌত্রী
সঠিক উত্তর: (A) জ্যেষ্ঠা পৌত্রী
৪. জয়রামবাবুর চোখ দিয়ে উজলিয়ে ওঠে—
(A) হৃদয়ের কঠোরতা
(B) হৃদয়ের কোমলতা
(C) মনের বাসনা
(D) স্নেহ ও ভালোবাসা
সঠিক উত্তর: (B) হৃদয়ের কোমলতা
৫. যাত্রারদিন মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন—
(A) প্রত্যুষে
(B) প্রভাতে
(C) মধ্যাহ্নে
(D) সায়াহ্নে
সঠিক উত্তর: (A) প্রত্যুষে
৬. ‘একটা অপার সমুদ্র’ দাঁড়িয়ে গেছে কাদের মধ্যে—
(A) বিদ্বান ও মূর্খদের মধ্যে
(B) বিদ্বান ও সাধারণের মধ্যে
(C) জ্ঞানী ও অজ্ঞানীদের মধ্যে
(D) গ্রাম ও শহরের মধ্যে
সঠিক উত্তর: (B) বিদ্বান ও সাধারণের মধ্যে
৭. ‘বেলুড় মঠ’ প্রতিষ্ঠা হয়—
(A) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(B) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(C) ১৮৯৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৯৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (D) ১৮৯৯ খ্রিস্টাব্দে
৮. দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, কত ছাঁদি বিশেষণেও তা নাই—
(A) দু-হাজার
(B) আড়াই হাজার
(C) চার হাজার
(D) হাজার পাঁচেক
সঠিক উত্তর: (A) দু-হাজার
৯. ‘ধর্ম’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত—
(A) নৈবেদ্য
(B) বলাকা
(C) বর্ষামঙ্গল
(D) অন্ধকার লেখাগুচ্ছ
সঠিক উত্তর: (D) অন্ধকার লেখাগুচ্ছ
১০. ‘দু-চার কথা’ কাব্যটি লিখেছেন—
(A) নবনীতা দেবসেন
(B) পাবলো নেরুদা
(C) শ্রীজাত
(D) জীবনানন্দ দাস
সঠিক উত্তর: (C) শ্রীজাত
১১. ‘ধর্ম’ কবিতায় কতজন মহান ব্যক্তির নাম আছে—
(A) ৪ জন
(B) ৫ জন
(C) ৬ জন
(D) ৭ জন
সঠিক উত্তর: (C) ৬ জন
১২. “এই জাদু-অশ্ব। মরুপথে সেই হয়”—
(A) উট
(B) পুষ্পক
(C) সপ্তডিঙা
(D) পক্ষীরাজ
সঠিক উত্তর: (A) উট
১৩. “শাণিত ইস্পাত খণ্ড। অভঙ্গুর। নাম:”—
(A) বিশ্বাস
(B) ভালোবাসা
(C) বজ্রকঠিন
(D) সামর্থ্য
সঠিক উত্তর: (B) ভালোবাসা
১৪. “নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর”—
(A) দ্বারকায়
(B) খজুরের দ্বীপে
(C) আন্দামানে
(D) সিংহলে
সঠিক উত্তর: (B) খজুরের দ্বীপে
১৫. নিমগাছে ডেকে ওঠা কোন পাখিকে দুরপত ‘বেজম্মা’ বলেছিল?—
(A) কোকিলকে
(B) পায়রাকে
(C) ঘুঘুকে
(D) কাককে
সঠিক উত্তর: (D) কাককে
১৬. ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেন—
(A) অনিন্দ্য সৌরভ
(B) সুনন্দন চক্রবর্তী
(C) শঙ্খ ঘোষ
(D) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: (B) সুনন্দন চক্রবর্তী
১৭. পাবলো নেরুদা আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান—
(A) ১৯৪৩ সালে
(B) ১৯৪৫ সালে
(C) ১৯৫০ সালে
(D) ১৯৫২ সালে
সঠিক উত্তর: (C) ১৯৫০ সালে
১৮. ভাষাবিজ্ঞানের আলোচনার পদ্ধতি—
(A) আরোহমূলক
(B) অবরোহমূলক
(C) বিশ্লেষণমূলক
(D) সংশ্লেষকমূলক
সঠিক উত্তর: (A) আরোহমূলক
১৯. উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ‘ই, ঈ’ হল—
(A) কণ্ঠধ্বনি
(B) তালব্যধ্বনি
(C) দন্ত্যধ্বনি
(D) ওষ্ঠধ্বনি
সঠিক উত্তর: (B) তালব্যধ্বনি
২০. বাংলা ভাষায় অর্ধস্বরের সংখ্যা—
(A) দু’টি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
সঠিক উত্তর: (C) চারটি
২১. খণ্ডধ্বনির অপর নাম—
(A) বিভাজ্য ধ্বনি
(B) অবিভাজ্য ধ্বনি
(C) অংশ ধ্বনি
(D) মৌলিক ধ্বনি
সঠিক উত্তর: (A) বিভাজ্য ধ্বনি
২২. কোন ধ্বনি অর্থের পার্থক্য করতে পারে না?—
(A) গুচ্ছ ধ্বনি
(B) যুক্ত ধ্বনি
(C) সহ ধ্বনি
(D) অবিভাজ্য ধ্বনি
সঠিক উত্তর: (C) সহ ধ্বনি
২৩. ‘থিসরাস’ কী জাতীয় শব্দ?
(A) পর্তুগীজ
(B) লাতিন
(C) ফারসী
(D) গ্রিক
সঠিক উত্তর: (D) গ্রিক
২৪. ‘অন্ন’-এর আদি অর্থ ‘খাদ্য’। বর্তমান অর্থ ‘ভাত’ এটি কী ধরনের পরিবর্তন?—
(A) শব্দার্থের রূপান্তর
(B) শব্দার্থের সংকোচ
(C) শব্দার্থের প্রসার
(D) অপকর্ষ
সঠিক উত্তর: (B) শব্দার্থের সংকোচ
২৫. সাধারণ ভাষার ভিতরে অর্থের অস্পষ্টতার সমস্যা দূর করা সম্ভব—
(A) শব্দার্থতত্ত্বের আলোচনায়
(B) ধ্বনিতত্ত্বের আলোচনায়
(C) শব্দভান্ডার আলোচনায়
(D) ধ্বনিমূলের আলোচনায়
সঠিক উত্তর: (A) শব্দার্থতত্ত্বের আলোচনায়
২৬. জল, পানি, বারি, নীর এটি কীসের দৃষ্টান্ত?—
(A) সমার্থকতা
(B) বিপরীতার্থকতা
(C) ব্যাপকার্থকতা
(D) সমস্যারতা
সঠিক উত্তর: (A) সমার্থকতা
২৭. ‘টপ্পা’-কে বাংলায় জনপ্রিয় করে তোলেন—
(A) নিধুবাবু
(B) যদুবাবু
(C) তারাবাবু
(D) শশাঙ্কবাবু
সঠিক উত্তর: (A) নিধুবাবু
২৮. সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন—
(A) রামকৃষ্ণ কর্মকার
(B) পঞ্চানন কর্মকার
(C) যদুভাট কর্মকার
(D) রাজু কর্মকার
সঠিক উত্তর: (B) পঞ্চানন কর্মকার
২৯. সত্যেন্দ্রনাথ বসু বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে যে পত্রিকাটি প্রকাশ করেন—
(A) জ্ঞান ও বিজ্ঞান
(B) জ্ঞান-বিজ্ঞান
(C) শিক্ষা ভাবনা
(D) শিক্ষা-সাহিত্য
সঠিক উত্তর: (A) জ্ঞান ও বিজ্ঞান
৩০. গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?—
(A) ব্রতচারী
(B) ফুটবল
(C) ক্রিকেট
(D) কুস্তি
সঠিক উত্তর: (D) কুস্তি
৩১. শূন্যস্থান পূরণ করো:
১লা বৈশাখ… মস্ মস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল।
১লা বৈশাখ… মস্ মস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল।
(A) সকাল বেলা
(B) দুপুর বেলা
(C) সন্ধ্যা বেলা
(D) রাতের বেলা
সঠিক উত্তর: (C) সন্ধ্যা বেলা
৩২. গহনা পরা মেয়ে মাত্রই… বলে বোধ হবে।
(A) দেবী
(B) রাক্ষসী
(C) অপ্সরা
(D) হাস্যকর
সঠিক উত্তর: (A) দেবী
৩৩. রক্তে আমি—
(A) রাজার পুত্র
(B) রাজা পুত্র
(C) রাজপুত্র
(D) রাজপু
সঠিক উত্তর: (C) রাজপুত্র
৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) কন্যার পিতা এ সম্বন্ধে নির্লিপ্ত
(ii) জ্যেষ্ঠ পৌত্রী দ্বাদশবর্ষে পদার্পণ করিয়াছে
(iii) আড়াই হাজার টাকা হইলেই বিবাহটি হয়
(iv) অবশেষে একস্থানে বিবাহের স্থির হইল।
(i) কন্যার পিতা এ সম্বন্ধে নির্লিপ্ত
(ii) জ্যেষ্ঠ পৌত্রী দ্বাদশবর্ষে পদার্পণ করিয়াছে
(iii) আড়াই হাজার টাকা হইলেই বিবাহটি হয়
(iv) অবশেষে একস্থানে বিবাহের স্থির হইল।
(A) (i)-(iv)-(iii)-(ii)
(B) (ii)-(i)-(iv)-(iii)
(C) (ii)-(iv)-(i)-(iii)
(D) (i)-(iii)-(ii)-(iv)
সঠিক উত্তর: (B) (ii)-(i)-(iv)-(iii)
৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা চলত সংস্কৃতে।
(ii) বুদ্ধ থেকে চৈতন্য সাধারণের ভাষায় শিক্ষা দিয়েছেন।
(iii) স্বাভাবিক ভাষার বদলে প্রাবন্ধিক বিকল্প ভাষা ব্যবহারের কথা বলেছেন।
(iv) ভাবকে করতে হবে যেমন সাফ ইস্পাত।
(i) আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা চলত সংস্কৃতে।
(ii) বুদ্ধ থেকে চৈতন্য সাধারণের ভাষায় শিক্ষা দিয়েছেন।
(iii) স্বাভাবিক ভাষার বদলে প্রাবন্ধিক বিকল্প ভাষা ব্যবহারের কথা বলেছেন।
(iv) ভাবকে করতে হবে যেমন সাফ ইস্পাত।
(A) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
সঠিক উত্তর: (D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) দামার বাড়ির আবহাওয়া ভারী।
(ii) লোকের দুই হাঁটুর মাঝে মাথা রেখে বসে।
(iii) দামার বৌয়ের চোখে জল ভরা।
(iv) প্রতি মুহূর্তে কেউ-না-কেউ এসে দোরে দাঁড়াচ্ছে।
(i) দামার বাড়ির আবহাওয়া ভারী।
(ii) লোকের দুই হাঁটুর মাঝে মাথা রেখে বসে।
(iii) দামার বৌয়ের চোখে জল ভরা।
(iv) প্রতি মুহূর্তে কেউ-না-কেউ এসে দোরে দাঁড়াচ্ছে।
(A) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
৩৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) ক্ | (a) ঘোষ মহাপ্রাণ |
| (ii) ব্ | (b) অঘোষ মহাপ্রাণ |
| (iii) ছ | (c) অঘোষ অল্পপ্রাণ |
| (iv) থ | (d) ঘোষ অল্পপ্রাণ |
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
সঠিক উত্তর: (A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
৩৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
|---|---|
| (i) টপ্পা | (a) গ্রাম ছাড়া ঐ রাঙামাটি |
| (ii) লোকসংগীত | (b) আমার সোনার বাংলা |
| (iii) আধ্যাত্মিক সংগীত | (c) সার্থক জনম আমার |
| (iv) দেশাত্মবোধক | (d) অন্তর মম বিকশিত করো |
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
সঠিক উত্তর: (A) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
৩৯. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
বিবৃতি (A): কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো।
কারণ (R): ব্যাপারটা দেখব এবং প্রতিবাদ করবো।
(a) A ভুল, B ঠিক
(b) A ঠিক, B ঠিক
(c) R, A-র সঠিক কারণ
(d) A ও R উভয়েই ভুল
সঠিক উত্তর: (b) A ঠিক, B ঠিক
৪০. Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
‘তার চেয়ে বল না, তোমার এই ছেলেপিলে নাতি-নাতিনীদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেল।” আদরিণী প্রসঙ্গে বক্তার কোন মানসিকতা এখানে প্রকাশ পেয়েছে?
(A) নিজের প্রতি চরম হতাশা
(B) লোকজনের প্রতি তীব্র ঘৃণা
(C) হাতির প্রতি গভীর ভালোবাসা ও আবেগ
(D) ক্ষোভ ও রাগ
সঠিক উত্তর: (C) হাতির প্রতি গভীর ভালোবাসা ও আবেগ
