Potraj Model Question & Answer | পোটরাজ গল্পের প্রশ্ন ও উত্তর | Model Question| পোটরাজ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

মডেল প্রশ্ন ও সমাধান — দ্বাদশ শ্রেণি (তৃতীয় সেমিস্টার)

ভারতীয় গল্প: ‘পোটরাজ’ — শঙ্কররাও খারাট (অনুবাদক: সুনন্দন চক্রবর্তী)

ক. বহু-বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও:

১. ‘পোটরাজ’ মূল গল্পটি কোন ভাষায় রচিত?

(ক) হিন্দি
(খ) গুজরাতি
(গ) কোঙ্কনি
(ঘ) মারাঠি

সঠিক উত্তর: (ঘ) মারাঠি

২. ‘পোটরাজ’ গল্পটি লিখেছেন—

(ক) শঙ্কররাও খারাট
(খ) পাবলো নেরুদা
(গ) হরিবংশ রাই বচ্চন
(ঘ) শিবাজী সাওয়ান্ত

সঠিক উত্তর: (ক) শঙ্কররাও খারাট

৩. শঙ্কররাও খারাট যে ভাষার লেখক ছিলেন, তা হল—

(ক) হিন্দি
(খ) গুজরাতি
(গ) মারাঠি
(ঘ) তামিল

সঠিক উত্তর: (গ) মারাঠি

৪. ‘পোটরাজ’ শব্দের অর্থ হল—

(ক) অবতার
(খ) পাহারাদার
(গ) পটশিল্পী
(ঘ) সেবাইত

সঠিক উত্তর: (ঘ) সেবাইত

৫. ‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন—

(ক) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) মুকুল গুহ
(ঘ) সুনন্দন চক্রবর্তী

সঠিক উত্তর: (ঘ) সুনন্দন চক্রবর্তী

৬. ‘পোটরাজ’ সংস্কৃতি দেখা যায় মূলত—

(ক) পূর্ব ভারতে
(খ) পশ্চিম ভারতে
(গ) উত্তর ভারতে
(ঘ) উত্তর-পূর্ব ভারতে

সঠিক উত্তর: (খ) পশ্চিম ভারতে

৭. শঙ্কররাও খারাটের সম্পূর্ণ নাম হল—

(ক) শঙ্কররাও রামচন্দ্র খারাট
(খ) শঙ্কররাও ভীমরাও খারাট
(গ) শঙ্কররাও মারাঠওয়াড়া খারাট
(ঘ) শঙ্কররাও রামারাও খারাট

সঠিক উত্তর: (খ) শঙ্কররাও ভীমরাও খারাট

৮. প্রাপ্তবয়স্ক শঙ্কররাও খারাট যে ধর্ম গ্রহণ করেন, তা হল—

(ক) শিখ ধর্ম
(খ) জৈন ধর্ম
(গ) পারসি ধর্ম
(ঘ) বৌদ্ধ ধর্ম

সঠিক উত্তর: (ঘ) বৌদ্ধ ধর্ম

৯. শঙ্কররাও খারাট মূলত যাঁদের জন্য কলম ধরেছেন, তাঁরা হলেন—

(ক) অভিজাত শ্রেণি
(খ) রাজনীতিবিদ
(গ) দলিত শ্রেণি
(ঘ) পুরোহিত শ্রেণি

সঠিক উত্তর: (গ) দলিত শ্রেণি

১০. শঙ্কররাও খারাটের আত্মজীবনীর নাম হল—

(ক) তারাল অন্তরাল
(খ) আগুনপাখা
(গ) বঞ্চিতের কান্না
(ঘ) মহারাঞ্চ ইতিহাস

সঠিক উত্তর: (ক) তারাল অন্তরাল

১১. ‘পোটরাজ’ গল্পে পোটরাজের নাম হল—

(ক) দামা
(খ) আনন্দ
(গ) বঞ্চলাবাঈ
(ঘ) দুরপত

সঠিক উত্তর: (ক) দামা

১২. ‘পোটরাজ’ গল্পে পোটরাজের স্ত্রীর নাম হল—

(ক) আনন্দীবাঈ
(খ) বঞ্চলাবাঈ
(গ) দুরপত
(ঘ) কান্তাবাঈ

সঠিক উত্তর: (গ) দুরপত

১৩. বঞ্চলাবাঈ হলেন পোটরাজের—

(ক) মাসি
(খ) ভাবি
(গ) দাইমা
(ঘ) প্রতিবেশী

সঠিক উত্তর: (ঘ) প্রতিবেশী

১৪. পোটরাজের ছেলের নাম হল—

(ক) দুরপত
(খ) লাজপত
(গ) আনন্দ
(ঘ) বসন্ত

সঠিক উত্তর: (গ) আনন্দ

১৫. গল্পের শুরুতে পোটরাজের বাড়ির আবহাওয়া ছিল—

(ক) মনোরম
(খ) খটখটে
(গ) বর্ষণমুখর
(ঘ) ভারী

সঠিক উত্তর: (ঘ) ভারী

১৬. ‘একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে’— কারা?

(ক) পাড়ার বৌ-ঝিরা
(খ) পাড়ার ছেলেরা
(গ) পাড়ার মেয়েরা
(ঘ) পাড়ার লোকেরা

সঠিক উত্তর: (ক) পাড়ার বৌ-ঝিরা

১৭. ‘এখনও প্রাণটুকু আছে খালি, বাবা।’— কার প্রাণ?

(ক) আনন্দের
(খ) মারী-আই-এর
(গ) পোটরাজ দামার
(ঘ) বঞ্চলাবাঈ-এর

সঠিক উত্তর: (গ) পোটরাজ দামার

১৮. ‘এই বাচ্চারা! মার বেজন্মাকে।’ যাকে মারতে বলা হয়েছে—

(ক) কুকুর
(খ) সাপ
(গ) বিড়াল
(ঘ) কাক

সঠিক উত্তর: (ঘ) কাক

১৯. দুরপতের ছেলে নিমগাছের কাকটার দিকে ছুঁড়ে মেরেছিল—

(ক) স্যান্ডেল
(খ) পাথর
(গ) লাঠি
(ঘ) কাঠের টুকরো

সঠিক উত্তর: (খ) পাথর

২০. ‘সবসময় বেজন্মাটা আমাদের শাপমণ্যি করছে’— বক্তা হলেন—

(ক) পোটরাজ দামা
(খ) দামার স্ত্রী দুরপত
(গ) বঞ্চলাবাঈ
(ঘ) আনন্দ

সঠিক উত্তর: (খ) দামার স্ত্রী দুরপত

২১. দামার বাড়ির দরজায় টানা চিৎকার করছিল—

(ক) একটা কাক
(খ) একটা কুকুর
(গ) একটা বিড়াল
(ঘ) একটা শিয়াল

সঠিক উত্তর: (খ) একটা কুকুর

২২. ‘ছেড়ে দাও। ভবিষ্যতের কথা বলছে গো।’ বক্তা হলেন—

(ক) পোটরাজ দামা
(খ) বঞ্চলাবাঈ
(গ) গ্রামের মোড়ল
(ঘ) পাশে বসা বৌটি

সঠিক উত্তর: (ঘ) পাশে বসা বৌটি

২৩. ‘ক্রোধ তেনার বর্ণনার বাইরে।’ এখানে ‘তিনি’ হলেন—

(ক) দেবী মারী-আই
(খ) গ্রামের মোড়ল
(গ) পোটরাজ দামা
(ঘ) আনন্দ

সঠিক উত্তর: (ক) দেবী মারী-আই

২৪. দুরপত মারী-আই-এর নামে উপুশ করে—

(ক) সোম ও শুক্রবারে
(খ) বৃহস্পতি ও শনিবারে
(গ) শনি ও মঙ্গলবারে
(ঘ) মঙ্গলবার ও শুক্রবারে

সঠিক উত্তর: (ঘ) মঙ্গলবার ও শুক্রবারে

২৫. দুরপত মারী-আইকে স্নান করান—

(ক) দুধে-দইয়ে
(খ) গঙ্গাজলে
(গ) পঞ্চগব্যে
(ঘ) শান্তিজলে

সঠিক উত্তর: (ক) দুধে-দইয়ে

২৬. মারী-আইকে পরানো হয়—

(ক) লালপেড়ে সাদা শাড়ি
(খ) হলুদ শাড়ি
(গ) সবুজ শাড়ি
(ঘ) লাল শাড়ি

সঠিক উত্তর: (গ) সবুজ শাড়ি

২৭. দুরপত মারী-আই-এর কপালে দেন—

(ক) তেল-সিঁদুর
(খ) চুয়া-চন্দন
(গ) হলুদ-কুমকুম
(ঘ) অগুরু-গঙ্গাজল

সঠিক উত্তর: (গ) হলুদ-কুমকুম

২৮. দুরপত স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেন—

(ক) বৈশাখী অমাবস্যায়
(খ) আষাঢ়ে অমাবস্যায়
(গ) ভাদ্র অমাবস্যায়
(ঘ) মাঘী অমাবস্যায়

সঠিক উত্তর: (খ) আষাঢ়ে অমাবস্যায়

২৯. ছাগল না পেলে মারী-আই-এর কাছে বলি দেওয়া হত—

(ক) কুঁকড়ো
(খ) ভেড়া
(গ) মহিষ
(ঘ) চালকুমড়ো

সঠিক উত্তর: (ক) কুঁকড়ো

৩০. ‘কুঁকড়ো’ শব্দের অর্থ—

(ক) ছাগল
(খ) গোরু
(গ) মোরগ
(ঘ) কুকুর

সঠিক উত্তর: (গ) মোরগ

৩১. মারী-আই-এর দরজায় দুরপত ছড়া দেন—

(ক) গোবরজল দিয়ে
(খ) গঙ্গাজল দিয়ে
(গ) চন্দন-কুমকুম দিয়ে
(ঘ) রক্ত দিয়ে

সঠিক উত্তর: (ঘ) রক্ত দিয়ে

৩২. ‘মা তোমার লীলে বুঝি না।’— উক্তিটি করেছেন—

(ক) পাড়ার মাসিমা
(খ) বঞ্চলাবাঈ
(গ) দুরপত
(ঘ) কান্তাবাঈ

সঠিক উত্তর: (গ) দুরপত

৩৩. পোটরাজ-সহ গ্রামশুদ্ধ মানুষ ভুগছিল—

(ক) কলেরায়
(খ) গুটিবসন্তে
(গ) হামজ্বরে
(ঘ) পেটের যন্ত্রণায়

সঠিক উত্তর: (খ) গুটিবসন্তে

৩৪. ‘দামা, বাড়ি আছো নাকি, দামা?’ চেঁচিয়ে ডাকছিলেন—

(ক) গ্রামের চৌকিদার
(খ) গ্রামের পুরোহিত
(গ) গ্রামের মোড়ল
(ঘ) গ্রামের দারোগা

সঠিক উত্তর: (গ) গ্রামের মোড়ল

৩৫. পোটরাজের বাড়িতে গ্রামমণ্ডলের লোক এসেছিল—

(ক) তিনজন
(খ) চারজন
(গ) পাঁচজন
(ঘ) ছয়জন

সঠিক উত্তর: (ক) তিনজন

৩৬. ‘মাথা ঝুঁকিয়ে বললো, “পেন্নাম হই।”’ দুরপত প্রণাম করেছিল—

(ক) পোটরাজ দামাকে
(খ) মারী-আইকে
(গ) বঞ্চলাবাঈকে
(ঘ) গ্রামের মোড়লকে

সঠিক উত্তর: (ঘ) গ্রামের মোড়লকে

৩৭. ‘তার সকাল-সাঁঝ মায়ের ছায়ায় বসবাস।’ এখানে ‘তার’ বলতে বোঝানো হয়েছে—

(ক) মোড়লকে
(খ) পোটরাজকে
(গ) আনন্দকে
(ঘ) দুরপতকে

সঠিক উত্তর: (খ) পোটরাজকে

৩৮. ‘আমাদের আরেকবার যাত্রা করতেই হবে।’— প্রস্তাবটি রেখেছিলেন—

(ক) গ্রামের মোড়ল
(খ) দুরপত
(গ) বঞ্চলাবাঈ
(ঘ) জনৈক প্রতিবেশী

সঠিক উত্তর: (ক) গ্রামের মোড়ল

৩৯. ‘মরদটা আমার প’ড়ে আছে যে।’— বক্তা হলেন—

(ক) বঞ্চলাবাঈ
(খ) পাশের বাড়ির বউটি
(গ) দুরপত
(ঘ) পাড়ার মাসিমা

সঠিক উত্তর: (গ) দুরপত

৪০. ‘ওই হাইস্কুলে পড়ছে এখন যে-ছেলেটা?’— ছেলেটা হল—

(ক) নন্দন
(খ) সুনন্দন
(গ) আনন্দ
(ঘ) সুনন্দ

সঠিক উত্তর: (গ) আনন্দ

৪১. ‘আনন্দ রাগে কাঁপতে শুরু করলে।’— রাগে কাঁপার কারণ—

(ক) তাকে স্কুলে যেতে হবে
(খ) তাকে রোজগার করতে হবে
(গ) তাকে পোটরাজ হতে হবে
(ঘ) মোড়ল তাকে ধমকেছিলেন

সঠিক উত্তর: (গ) তাকে পোটরাজ হতে হবে

৪২. ‘লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে।’— ‘সে’ হল—

(ক) আনন্দ
(খ) সুনন্দ
(গ) সুনন্দন
(ঘ) সুচন্দন

সঠিক উত্তর: (ক) আনন্দ

৪৩. ‘কথা ঘোরাস না। কাজের কথা বল।’— বক্তা হলেন—

(ক) পোটরাজ
(খ) বঞ্চলাবাঈ
(গ) জনৈক প্রতিবেশী
(ঘ) গ্রামের মোড়ল

সঠিক উত্তর: (ঘ) গ্রামের মোড়ল

৪৪. সেদিন আনন্দ বাড়ি ফিরেছিল—

(ক) সকালবেলায়
(খ) দুপুরবেলায়
(গ) সন্ধ্যার পর
(ঘ) অনেক রাতে

সঠিক উত্তর: (ঘ) অনেক রাতে

৪৫. বাড়ি ফেরার পর আনন্দকে দেখে মনে হয়েছিল—

(ক) খুব চিন্তায় আছে
(খ) সম্পূর্ণ ভারমুক্ত
(গ) কোনো একটা ঘোরের মধ্যে আছে
(ঘ) খুব অসুস্থ

সঠিক উত্তর: (গ) কোনো একটা ঘোরের মধ্যে আছে

৪৬. সেদিন সূর্য ওঠার পর আনন্দ চুপচাপ—

(ক) বই পড়তে বসেছিল
(খ) পুজো করতে বসেছিল
(গ) স্কুলে রওনা হয়েছিল
(ঘ) নদীতে চান করতে গিয়েছিল

সঠিক উত্তর: (ঘ) নদীতে চান করতে গিয়েছিল

৪৭. ‘পেত্যয়’ শব্দের অর্থ—

(ক) বিশ্বাস বা আস্থা
(খ) ভক্তি বা শ্রদ্ধা
(গ) সংস্কার
(ঘ) অন্ধবিশ্বাস

সঠিক উত্তর: (ক) বিশ্বাস বা আস্থা

৪৮. ‘বসার জায়গাটাও নিজে বেছেছেন।’— তিনি হলেন—

(ক) মারী-আই
(খ) পোটরাজ
(গ) বঞ্চলাবাঈ
(ঘ) গ্রামের মোড়ল

সঠিক উত্তর: (ক) মারী-আই

৪৯. ‘আকাশের দিকে স্পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে।’— সে হল—

(ক) পোটরাজ
(খ) গ্রামের মোড়ল
(গ) দুরপত
(ঘ) আনন্দ

সঠিক উত্তর: (ক) পোটরাজ

৫০. গাঁয়ের ধারে গিয়ে বসে থাকা মারী-আই পরেছিলেন—

(ক) লালপেড়ে সাদা শাড়ি
(খ) লালপেড়ে হলুদ শাড়ি
(গ) বাসন্তী রঙের শাড়ি
(ঘ) সবুজ রঙের শাড়ি

সঠিক উত্তর: (ঘ) সবুজ রঙের শাড়ি

৫১. গাঁয়ের ধারে গিয়ে বসে থাকা মারী-আই-এর গলায় ছিল—

(ক) কুন্দফুলের মালা
(খ) সবুজ বালার তৈরি হার
(গ) অসুরের মুণ্ডমালা
(ঘ) সোনার মটরমালা

সঠিক উত্তর: (খ) সবুজ বালার তৈরি হার

৫২. গাঁয়ের ধারে গিয়ে বসে থাকা মারী-আই-এর চোখ ছিল—

(ক) সোনার
(খ) রুপোর
(গ) তামার
(ঘ) পাথরের

সঠিক উত্তর: (খ) রুপোর

৫৩. মারী-আই গাঁয়ের ধারে চলে যাওয়ায় সকলে বিশ্বাস করেছিল—

(ক) সেখানে মন্দির করতে হবে
(খ) গ্রামের সর্বনাশ হবে
(গ) চরম অমঙ্গল হবে
(ঘ) সব চক্কর কেটে যাবে

সঠিক উত্তর: (ঘ) সব চক্কর কেটে যাবে

৫৪. ‘ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে’—

(ক) গণপতি বাপ্পা মোরিয়া
(খ) জয় মাতাদি
(গ) দুগ্গা মাই কি জয়
(ঘ) মারী-আই কি জয়

সঠিক উত্তর: (ঘ) মারী-আই কি জয়

৫৫. ‘নারী-পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয়’—

(ক) বুকফাটা আর্তনাদ
(খ) মর্মান্তিক কান্না
(গ) উল্লাসধ্বনি
(ঘ) চিৎকার

সঠিক উত্তর: (গ) উল্লাসধ্বনি

৫৬. ‘সেই চিৎকারে দামার মুখ’—

(ক) আলো হয়ে যায়
(খ) কালো হয়ে যায়
(গ) লাল হয়ে যায়
(ঘ) ফ্যাকাসে হয়ে যায়

সঠিক উত্তর: (ক) আলো হয়ে যায়

৫৭. প্রকৃতপক্ষে মারী-আইকে গাঁয়ের ধারে রেখে এসেছিল—

(ক) পোটরাজ দামা
(খ) দামার ছেলে আনন্দ
(গ) গ্রামের মোড়ল
(ঘ) বঞ্চলাবাঈ

সঠিক উত্তর: (খ) দামার ছেলে আনন্দ

৫৮. ‘সত্যি? সত্যি করেছিস নাকি বাবা?’— প্রশ্নকর্তা হলেন—

(ক) দুরপত
(খ) পোটরাজ দামা
(গ) বঞ্চলাবাঈ
(ঘ) গ্রামের মোড়ল

সঠিক উত্তর: (ক) দুরপত

৫৯. ‘মিছিলকে গাঁয়ের ধারে নিতেই হবে, তাই না?’— বক্তা হলেন—

(ক) আনন্দ
(খ) দুরপত
(গ) গ্রামের মোড়ল
(ঘ) বঞ্চলাবাঈ

সঠিক উত্তর: (ক) আনন্দ

৬০. ‘কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি। কাউকে না।’— বক্তা হলেন—

(ক) দুরপত
(খ) পোটরাজ দামা
(গ) গ্রামের মোড়ল
(ঘ) বঞ্চলাবাঈ

সঠিক উত্তর: (ক) দুরপত

৬১. ‘এই বলে তাকে আবার জড়িয়ে ধরে।’— কে কাকে জড়িয়ে ধরে?

(ক) দুরপত দামাকে
(খ) দামা আনন্দকে
(গ) দুরপত আনন্দকে
(ঘ) দামা দুরপতকে

সঠিক উত্তর: (গ) দুরপত আনন্দকে

৬২. গ্রামবাসীরা বিশ্বাস করেছিল, পোটরাজ দামার ভক্তির ফলে—

(ক) দেবী নিজেই গ্রামের বাইরে চলে গেছেন
(খ) গ্রামের সবার অসুখ সেরে গেছে
(গ) পোটরাজ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে
(ঘ) আনন্দ নতুন পোটরাজ হয়েছে

সঠিক উত্তর: (ক) দেবী নিজেই গ্রামের বাইরে চলে গেছেন

৬৩. আনন্দ রাতের অন্ধকারে দেবীকে গাঁয়ের ধারে রেখে আসে, কারণ—

(ক) দেবীর প্রতি ভীতি থেকে
(খ) গ্রামবাসীদের রক্ষা করতে
(গ) নিজের মনের আনন্দে
(ঘ) নিজেকে ও বাবা-মাকে রক্ষা করতে

সঠিক উত্তর: (ঘ) নিজেকে ও বাবা-মাকে রক্ষা করতে

৬৪. আনন্দের সিদ্ধান্তের ফলে—

(ক) মারী-আই-এর রোষ কমে গিয়েছিল
(খ) মহামারীর কবল থেকে গ্রামবাসীরা মুক্তি পেয়েছিল
(গ) পোটরাজ দামা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল
(ঘ) অন্ধবিশ্বাসী গ্রামবাসীদের মনে শান্তি এসেছিল

সঠিক উত্তর: (ঘ) অন্ধবিশ্বাসী গ্রামবাসীদের মনে শান্তি এসেছিল

৬৫. ‘পোটরাজ’ গল্পটির অন্তর্নিহিত বার্তা হল—

(ক) বিশ্বাসই একমাত্র মুক্তির পথ
(খ) ধর্ম ও সংস্কার মানুষের জীবনের মূল্যবান সম্পদ
(গ) অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্তির অন্যতম পথ শিক্ষা
(ঘ) যেকোনোভাবে দেবীকে খুশি করলেই ভালো থাকা সম্ভব

সঠিক উত্তর: (গ) অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্তির অন্যতম পথ শিক্ষা

খ. শূন্যস্থান পূরণ
সঠিক বিকল্পটি বেছে নাও:

১. ‘থেকে-থেকেই সে ______ দিয়ে চোখ মুছছে।’

(ক) সাদা রুমালটা
(খ) কাঁধের গামছা
(গ) শাড়ির আঁচল
(ঘ) বালিশের তোয়ালে

সঠিক উত্তর: (গ) শাড়ির আঁচল

২. ‘লোকে এসে শুধোচ্ছে, “দুরপত, ______ কেমন আছে?”’

(ক) পোটরাজ
(খ) আনন্দ
(গ) মোড়লমশাই
(ঘ) বঞ্চলাবাঈ

সঠিক উত্তর: (ক) পোটরাজ

৩. ‘এখনও ______ আছে খালি, বাবা।’

(ক) সোনা-গয়নাটুকু
(খ) কয়েকটা টাকা
(গ) প্রাণটুকু
(ঘ) জমির দলিল

সঠিক উত্তর: (গ) প্রাণটুকু

৪. ‘প্রায় প্রত্যেক ______ একজন অন্তত বিছানায়।’

(ক) পাড়াতেই
(খ) গ্রামেতেই
(গ) গলিতেই
(ঘ) বাড়িতেই

সঠিক উত্তর: (ঘ) বাড়িতেই

৫. ‘হয়তো এবার মা ______ নিয়ে যাবেন।’

(ক) সঙ্গে করে
(খ) ঝেটিয়ে
(গ) তীর্থ করতে
(ঘ) বেড়াতে

সঠিক উত্তর: (খ) ঝেটিয়ে

৬. ‘ঠিক এইসময়ে বাড়ির সামনের ______ কাক চেঁচিয়ে ওঠে।’

(ক) আমগাছে
(খ) অশথগাছে
(গ) সেগুনগাছে
(ঘ) নিমগাছে

সঠিক উত্তর: (ঘ) নিমগাছে

৭. ‘ডাকতে ডাকতেই ______ উড়ে পালায়।’

(ক) পাখিটা
(খ) টিয়াটা
(গ) কাকটা
(ঘ) ময়নাটা

সঠিক উত্তর: (গ) কাকটা

৮. ‘সবসময় বেজন্মাটা আমাদের ______ করছে।’

(ক) ক্ষয়ক্ষতি
(খ) গালাগাল
(গ) খোঁজখবর
(ঘ) শাপমণ্যি

সঠিক উত্তর: (ঘ) শাপমণ্যি

৯. ‘দামার বাড়ির দরজায় একটা ______ টানা চিৎকার জুড়ে দিলে।’

(ক) পাগল
(খ) মানুষ
(গ) শিয়াল
(ঘ) কুকুর

সঠিক উত্তর: (ঘ) কুকুর

১০. ‘দুরপা, ______-এর যাত্রায় গিয়েছিলি তো?’

(ক) মারী-আই
(খ) বাবা তারকনাথ
(গ) নট্ট কোম্পানি
(ঘ) বৈশাখী মেলা

সঠিক উত্তর: (ক) মারী-আই

১১. ‘তোর ______ কিছু হবে না রে। মা ওকে দেখবেন।’

(ক) সন্তানের
(খ) বাবার
(গ) সোয়ামির
(ঘ) দিদিমার

সঠিক উত্তর: (গ) সোয়ামির

১২. ‘দামা হ’লো গিয়ে মায়ের পোটরাজ। তাঁর ______।’

(ক) আত্মীয়
(খ) সন্তান
(গ) ভক্ত
(ঘ) পূজারী

সঠিক উত্তর: (গ) ভক্ত

১৩. ‘এ-বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্‌কুরবারে তোমার নামে ______ করেছি।’

(ক) মানত
(খ) উপুশ
(গ) প্রার্থনা
(ঘ) পুজো

সঠিক উত্তর: (খ) উপুশ

১৪. ‘হে মা, বছর-বছর তোমার ______ করি।’

(ক) পুজো
(খ) প্রতিমা
(গ) নামগান
(ঘ) যাত্রা

সঠিক উত্তর: (ঘ) যাত্রা

১৫. ‘তোমার সুমুখে ভোগ দিই, ______ দিই।’

(ক) ধান-দূর্বা
(খ) তুলসী পাতা
(গ) নারকেল
(ঘ) ফুল-ফল

সঠিক উত্তর: (গ) নারকেল

১৬. ‘প্রতি আষাঢ়ে অমাবস্যায় ______ তোমার সামনে ভেজা শাড়িতে গড়ান দিই।’

(ক) উপোস থেকে
(খ) ভোগ দিয়ে
(গ) পুজো দিয়ে
(ঘ) স্নানের পর

সঠিক উত্তর: (ঘ) স্নানের পর

১৭. ‘______ দিতে না পারলে কুঁকড়ো দিই।’

(ক) ছাগল
(খ) মানত
(গ) নবান্ন
(ঘ) অঞ্জলি

সঠিক উত্তর: (ক) ছাগল

১৮. ‘এ-বাড়িতে যেদিন থেকে বৌ হ’য়ে এসেছি তোমার সামনে ______ দিয়েছি।’

(ক) নৈবেদ্য
(খ) অঞ্জলি
(গ) পিদিম
(ঘ) আরতি

সঠিক উত্তর: (গ) পিদিম

১৯. ‘শেষে ______-এর মন্দিরের দিকে মুখ ক’রে হাত জোড় ক’রে সে প্রার্থনা করে।’

(ক) মা কালী
(খ) মারী-আই
(গ) ভোলানাথ
(ঘ) জগন্নাথ

সঠিক উত্তর: (খ) মারী-আই

২০. ‘গাঁয়ের সর্বত্র ______ আওয়াজ।’

(ক) হাসি আর আনন্দের
(খ) দুঃখ আর শোকের
(গ) খুশি আর মজার
(ঘ) কান্না আর চিৎকারের

সঠিক উত্তর: (ঘ) কান্না আর চিৎকারের

২১. ‘দুরপতের বাড়ির বাইরের ______ ব’সে একটা কাক ডাকছে।’

(ক) নিমগাছে
(খ) বটগাছে
(গ) শিমুলগাছে
(ঘ) অশত্থগাছে

সঠিক উত্তর: (ক) নিমগাছে

২২. ‘রাতে একটা ______ বাড়ির চাদ্দিকে চক্কর দিতে-দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চিরে।’

(ক) বনবিড়াল
(খ) খট্টাশ
(গ) ফেউ
(ঘ) কুকুর

সঠিক উত্তর: (গ) ফেউ

২৩. ‘এমন সময় গাঁয়ের ______ আর তার চেলা দুয়ারে আসে।’

(ক) মোড়ল
(খ) চৌকিদার
(গ) প্রধান
(ঘ) দারোগা বাবু

সঠিক উত্তর: (ক) মোড়ল

২৪. ‘তিনদিন হ’য়ে গেলো ______ রোঁদে বেরোয় না।’

(ক) বঞ্চলাবাঈ
(খ) মারী-আই
(গ) মা-বোনেরা
(ঘ) পোটরাজ

সঠিক উত্তর: (ঘ) পোটরাজ

২৫. ‘তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন ক’রে ______।’

(ক) জেগে থাকে
(খ) বিছানায়
(গ) বুড়ো মানুষ
(ঘ) মায়ের পুজো করে

সঠিক উত্তর: (খ) বিছানায়

২৬. ‘বাইরে আসতে-আসতে ______ দিয়ে চোখ মুছলো দুরপত।’

(ক) গামছা
(খ) রুমাল
(গ) আঁচল
(ঘ) তোয়ালে

সঠিক উত্তর: (গ) আঁচল

২৭. ‘______। বলতে গিয়ে সে কেঁদে ফ্যালে।’

(ক) মায়ের দয়া
(খ) ক্ষমা করো
(গ) আমি লজ্জিত
(ঘ) স্বামী অসুস্থ

সঠিক উত্তর: (ক) মায়ের দয়া

২৮. ‘বলো কী, মা নিজের ______ হেনেছেন?’

(ক) সেবাইৎকেই
(খ) ভক্তকেই
(গ) সন্তানকেই
(ঘ) মন্দিরকেই

সঠিক উত্তর: (খ) ভক্তকেই

২৯. ‘দুরপত, আমাদের আরেকবার ______ করতেই হবে।’

(ক) যাত্রা
(খ) পুজো
(গ) আরতি
(ঘ) হোম-যজ্ঞ

সঠিক উত্তর: (ক) যাত্রা

৩০. ‘হ্যাঁ। করতেই হবে। ______ খুশি করতেই হবে।’

(ক) মাকে
(খ) গ্রামবাসীকে
(গ) বঞ্চলাকে
(ঘ) মোড়লকে

সঠিক উত্তর: (ক) মাকে

৩১. ‘দুরপত, মাকে গাঁয়ের ______ নিয়ে যেতে হবেই।’

(ক) সীমানায়
(খ) মন্দিরে
(গ) গাছতলায়
(ঘ) দেবীর থানে

সঠিক উত্তর: (ক) সীমানায়

৩২. ‘দুরপত এই কথা বলতে ______ নিজেদের মধ্যে শলায় লাগলো।’

(ক) গ্রামবাসীরা
(খ) মায়ের ভক্তরা
(গ) সমালোচকেরা
(ঘ) গাঁওবুড়োরা

সঠিক উত্তর: (ঘ) গাঁওবুড়োরা

৩৩. ‘অতটুকু ______ পারবে কী? ওকে কি এখনই পোটরাজ বলা যায়?’

(ক) বাচ্চা
(খ) বয়স
(গ) শিশু
(ঘ) মানুষ

সঠিক উত্তর: (ক) বাচ্চা

৩৪. ‘দুরপতের বড় ছেলে ______ সব কথাই শুনতে পেলে।’

(ক) সুদামা
(খ) সুনন্দন
(গ) আনন্দ
(ঘ) চন্দন

সঠিক উত্তর: (গ) আনন্দ

৩৫. ‘বাকিটা জীবন দেবীকে ______ ব’য়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হ’তে থাকলো।’

(ক) মাথায় ক’রে
(খ) ঘাড়ে করে
(গ) কোলে করে
(ঘ) পিঠে ক’রে

সঠিক উত্তর: (ঘ) পিঠে ক’রে

৩৬. ‘ও রাজি না-হলে গোটা ______ মায়ের কোপে পড়বে।’

(ক) সমাজটাই
(খ) পাড়াটাই
(গ) গাঁ-টাই
(ঘ) সংসারটাই

সঠিক উত্তর: (গ) গাঁ-টাই

৩৭. ‘ওকে পোটরাজের ______ পরিয়ে পাঠাচ্ছিস কি না?’

(ক) মুকুট
(খ) লকেট
(গ) উত্তরীয়
(ঘ) পোশাক

সঠিক উত্তর: (ঘ) পোশাক

৩৮. ‘এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে ______ শুরু করলে।’

(ক) কাঁপতে
(খ) গজরাতে
(গ) চেঁচাতে
(ঘ) ফুঁসতে

সঠিক উত্তর: (ক) কাঁপতে

৩৯. ‘কথা ঘোরাস না। কাজের কথা বল। ______ কথা ভেবে বল হ্যাঁ কি না?’

(ক) অতীতের
(খ) সোয়ামির
(গ) ভবিষ্যতের
(ঘ) সন্তানের

সঠিক উত্তর: (গ) ভবিষ্যতের

৪০. ‘ঘরে গিয়ে কপাল চাপড়ে ______ পড়ে সে।’

(ক) বিছানায়
(খ) মাটিতে
(গ) অজ্ঞান হয়ে
(ঘ) মেঝেতে

সঠিক উত্তর: (ঘ) মেঝেতে

৪১. ‘দ্যাখে সে মারী-আই-এর ______ দিকে হনহনিয়ে যাচ্ছে।’

(ক) মন্দিরের
(খ) থানের
(গ) বাড়ির
(ঘ) প্রতিমার

সঠিক উত্তর: (খ) থানের

৪২. ‘সূর্য উঠলে সে চুপচাপ কাছের ______ চান করতে যায়।’

(ক) নদীতে
(খ) পুকুরে
(গ) চাপকলে
(ঘ) কুঁয়োয়

সঠিক উত্তর: (ক) নদীতে

৪৩. ‘শুনেছো? মা নিজেই ______ ধারে গিয়ে ব’সে আছেন।’

(ক) মন্দিরের
(খ) পুকুরের
(গ) গাঁয়ের
(ঘ) মাঠের

সঠিক উত্তর: (গ) গাঁয়ের

৪৪. ‘গলায় অনেকগুলো ______ দিয়ে তৈরি একটা নতুন হার।’

(ক) বকুল ফুল
(খ) লাল পুঁতি
(গ) সবুজ বালা
(ঘ) সোনার মটর

সঠিক উত্তর: (গ) সবুজ বালা

৪৫. ‘রুপোর ______ সামনে চেয়ে আছে।’

(ক) গণেশ
(খ) প্রতিমা
(গ) মারী-আই
(ঘ) চক্ষু

সঠিক উত্তর: (ঘ) চক্ষু

৪৬. ‘গাঁয়ের লোকের বিশ্বেস দেবীর ______ এবার কেটে যাবে।’

(ক) চক্কর
(খ) অভিমান
(গ) আক্রোশ
(ঘ) অসময়

সঠিক উত্তর: (ক) চক্কর

৪৭. ‘দুরপতের ______ আর ধরে না।’

(ক) আনন্দ
(খ) অভিমান
(গ) দুঃখ
(ঘ) খুশি

সঠিক উত্তর: (ঘ) খুশি

৪৮. ‘লোকে বলছে দামা বড়ো ______।’

(ক) অভিমানী
(খ) পুণ্যবান
(গ) শক্তিশালী
(ঘ) সিদ্ধ পুরুষ

সঠিক উত্তর: (খ) পুণ্যবান

৪৯. ‘তারপর একটু ______ পায়েস খেলো।’

(ক) আতপ চালের
(খ) সেমাইয়ের
(গ) গরম ভাতের
(ঘ) মোষের দুধের

সঠিক উত্তর: (গ) গরম ভাতের

৫০. ‘তাকে উঠে বসতে দেখে ______ একটু ঠাণ্ডা হ’লো।’

(ক) দুরপত
(খ) পোটরাজ
(গ) মারী-আই
(ঘ) বঞ্চলাবাঈ

সঠিক উত্তর: (ক) দুরপত

৫১. ‘______ স্পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে।’

(ক) মন্দিরের দিকে
(খ) মারী-আই-এর দিকে
(গ) আকাশের দিকে
(ঘ) মোড়লের দিকে

সঠিক উত্তর: (গ) আকাশের দিকে

৫২. ‘সবাই থালায় ______ নিয়ে গাঁয়ের ধারে চলেছে।’

(ক) জবাফুল আর বেলপাতা
(খ) আতপ চাল আর ফল-মিষ্টি
(গ) প্রদীপ আর ধূপ-ধুনো
(ঘ) নারকোল আর নিভোদ

সঠিক উত্তর: (ঘ) নারকোল আর নিভোদ

৫৩. ‘ভক্তেরা ______ চেঁচিয়ে ওঠে— মারী-আই কি জয়।’

(ক) আনন্দে
(খ) ফুর্তিতে
(গ) উল্লাসে
(ঘ) মনের খুশিতে

সঠিক উত্তর: (গ) উল্লাসে

৫৪. ‘পুরো ______ এখন তার বাড়ির সামনে।’

(ক) হাঙ্গামাটা
(খ) দেবীমূর্তিটা
(গ) মিছিলটা
(ঘ) গ্রামবাসীরা

সঠিক উত্তর: (গ) মিছিলটা

৫৫. ‘সেই চিৎকারে দামার মুখ ______ হ’য়ে যায়।’

(ক) আলো
(খ) কালো
(গ) লাল
(ঘ) ফ্যাকাসে

সঠিক উত্তর: (ক) আলো

৫৬. ‘মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় ______ মালা পরিয়ে দেয়।’

(ক) জবা ফুলের
(খ) সোনার মটরের
(গ) কুন্দ ফুলের
(ঘ) হলুদ ফুলের

সঠিক উত্তর: (ঘ) হলুদ ফুলের

৫৭. ‘______ দরজায় এসে দাঁড়িয়েছিলো। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ করে।’

(ক) পোটরাজ
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) মোড়লমশাই

সঠিক উত্তর: (গ) আনন্দ

৫৮. ‘মা, ______-কে আমি গাঁয়ের ধারে রেখে এসেছি।’

(ক) পোটরাজ
(খ) তোমার সন্তান
(গ) মারী-আই
(ঘ) বঞ্চলাবাঈ

সঠিক উত্তর: (গ) মারী-আই

৫৯. ‘চমকে ওঠে দুরপত, গভীর ______ জিগেস করে।’

(ক) শঙ্কায়
(খ) উদ্বেগে
(গ) শোকে
(ঘ) আতঙ্কে

সঠিক উত্তর: (ঘ) আতঙ্কে

৬০. ‘আনন্দ, ভুলিস না। কাউকে কখনো বলবি না, আমার ______।’

(ক) মাথার দিব্যি
(খ) সোনা ছেলে
(গ) গোপন কথাটি
(ঘ) কথা শোন

সঠিক উত্তর: (ক) মাথার দিব্যি

গ. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস

১. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) লোকেরা হাঁটুর উপর মাথা রেখে ব’সে।
(ii) দামার বউয়ের চোখ জল ভরা।
(iii) দামার বাড়ির আবহাওয়া ভারী।
(iv) বৌ-ঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চ’লে যাচ্ছে।
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (iii), (ii), (i), (iv)
(গ) (ii), (i), (iv), (iii)
(ঘ) (iii), (i), (ii), (iv)

সঠিক উত্তর: (ঘ) (iii), (i), (ii), (iv)

২. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) ‘ভেবো না ভালো হ’য়ে যাবে, ভালো হ’য়ে যাবে।’
(ii) হয়তো এবার মা ঝেটিয়ে নিয়ে যাবেন। তাঁর কাছে সক্কলে সমান।
(iii) লোকে এসে শুধোচ্ছে, ‘দুরপত, পোটরাজ কেমন আছে?’
(iv) প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়।
(ক) (iii), (i), (iv), (ii)
(খ) (i), (iii), (ii), (iv)
(গ) (iv), (ii), (iii), (i)
(ঘ) (ii), (iv), (i), (iii)

সঠিক উত্তর: (ক) (iii), (i), (iv), (ii)

৩. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) বাড়ির সামনের নিমগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে।
(ii) ‘ছেড়ে দাও। ভবিষ্যতের কথা বলছে গো।’
(iii) ‘এই বাচ্চারা! মার বেজন্মাকে।’
(iv) দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে।
(ক) (i), (iv), (iii), (ii)
(খ) (i), (iii), (iv), (ii)
(গ) (iii), (i), (ii), (iv)
(ঘ) (iv), (ii), (i), (iii)

সঠিক উত্তর: (খ) (i), (iii), (iv), (ii)

৪. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) দুরপত বলতে শুরু করে, ‘… হে মা, তোমার রোষে পড়লাম কেন?’
(ii) ‘ক্রোধ তেনার বর্ণনার বাইরে।’
(iii) বঞ্চলা বলে, ‘দুরপা, মারী-আই-এর যাত্রায় গিয়েছিলি তো?’
(iv) ‘… তোর সোয়ামির কিছু হবে না রে। মা ওকে দেখবেন।’
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (ii), (iv), (i), (iii)
(গ) (iii), (ii), (iv), (i)
(ঘ) (iv), (iii), (ii), (i)

সঠিক উত্তর: (গ) (iii), (ii), (iv), (i)

৫. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) শেষে মারী-আই-এর মন্দিরের দিকে মুখ ক’রে হাত জোড় ক’রে সে প্রার্থনা করে।
(ii) রাতে একটা ফেউ বাড়ির চাদ্দিকে চক্কর দিতে-দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে।
(iii) গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে।
(iv) দুরপতের বাড়ির বাইরের নিমগাছে ব’সে একটা কাক ডাকছে।
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (ii), (i), (iv), (iii)
(গ) (iv), (i), (ii), (iii)
(ঘ) (i), (iv), (ii), (iii)

সঠিক উত্তর: (ঘ) (i), (iv), (ii), (iii)

৬. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) ‘দামা, বাড়ি আছো নাকি, দামা?’
(ii) ‘তিনদিন হ’য়ে গেলো পোটরাজ রোঁদে বেরোয় না।’
(iii) সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বললো, ‘পেন্নাম হই।’
(iv) ‘মায়ের দয়া।’ বলতে গিয়ে সে কেঁদে ফ্যালে।
(ক) (ii), (i), (iv), (iii)
(খ) (i), (iii), (ii), (iv)
(গ) (iii), (i), (ii), (iv)
(ঘ) (i), (ii), (iii), (iv)

সঠিক উত্তর: (ঘ) (i), (ii), (iii), (iv)

৭. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) গাঁওবুড়োরা নিজেদের মধ্যে শলায় লাগলো।
(ii) বাকিটা জীবন দেবীকে পিঠে ক’রে ব’য়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হ’তে থাকলো।
(iii) মোড়ল বলে, ‘দুরপত, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে।’
(iv) দুরপতের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে।
(ক) (i), (iii), (ii), (iv)
(খ) (iii), (iv), (i), (ii)
(গ) (iii), (i), (iv), (ii)
(ঘ) (iv), (ii), (i), (iii)

সঠিক উত্তর: (গ) (iii), (i), (iv), (ii)

৮. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) একটা লোক সবজান্তার মতো ব’লে উঠলো, ‘ও রাজি না-হ’লে গোটা গাঁ-টাই মায়ের কোপে পড়বে।’
(ii) লাফিয়ে উঠে আনন্দ হাত মুঠি করলে।
(iii) ‘ছাড় তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কি না?’
(iv) মোড়ল দুরপতকে বলে, ‘কথা ঘোরাস না। কাজের কথা বল।’
(ক) (iv), (i), (iii), (ii)
(খ) (i), (ii), (iii), (iv)
(গ) (i), (iii), (ii), (iv)
(ঘ) (iii), (ii), (i), (iv)

সঠিক উত্তর: (গ) (i), (iii), (ii), (iv)

৯. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) দামা শূন্যদৃষ্টিতে বৌ-এর দিকে তাকিয়ে থাকে।
(ii) ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে।
(iii) ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেলো।
(iv) আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
(ক) (i), (iv), (iii), (ii)
(খ) (iii), (ii), (i), (iv)
(গ) (iv), (ii), (i), (iii)
(ঘ) (iii), (i), (ii), (iv)

সঠিক উত্তর: (খ) (iii), (ii), (i), (iv)

১০. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) দুরপত ভাবে ছেলেটা দৌড়ে গেলো কেনো?
(ii) বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে।
(iii) সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়।
(iv) দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে।
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (i), (iv), (iii), (ii)
(গ) (iv), (i), (ii), (iii)
(ঘ) (iii), (iv), (i), (ii)

সঠিক উত্তর: (খ) (i), (iv), (iii), (ii)

১১. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) ‘লোকে বলছে দামা বড়ো পুণ্যবান।’
(ii) ‘শুনেছো! মা নিজেই গাঁয়ের ধারে গিয়ে ব’সে আছেন।’
(iii) গাঁয়ের লোকের বিশ্বেস দেবীর চক্কর এবার কেটে যাবে।
(iv) গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার।
(ক) (ii), (i), (iii), (iv)
(খ) (i), (ii), (iv), (iii)
(গ) (iv), (ii), (iii), (i)
(ঘ) (ii), (iv), (iii), (i)

সঠিক উত্তর: (ঘ) (ii), (iv), (iii), (i)

১২. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) তারপর একটু গরম ভাতের পায়েস খেলো।
(ii) উঠে ব’সে জল চাইলো দামা।
(iii) আকাশের দিকে স্পষ্টতই ভক্তি-ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে।
(iv) সবাই থালায় নারকোল আর নিভোদ নিয়ে গাঁয়ের ধারে চলেছে।
(ক) (ii), (i), (iii), (iv)
(খ) (i), (iii), (ii), (iv)
(গ) (iii), (ii), (i), (iv)
(ঘ) (iv), (ii), (i), (iii)

সঠিক উত্তর: (ক) (ii), (i), (iii), (iv)

১৩. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) উল্লাসের চিৎকার শুনে দামার হাতে-পায়ে বল ফিরে আসে।
(ii) মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছোয়।
(iii) দরজার কাঠে ভর দিয়ে দামা পোটরাজ দাঁড়িয়ে থাকে।
(iv) সবাই থালায় নারকোল আর নিভোদ নিয়ে গাঁয়ের ধারে চলেছে।
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (ii), (i), (iv), (iii)
(গ) (iv), (ii), (i), (iii)
(ঘ) (iv), (i), (iii), (ii)

সঠিক উত্তর: (গ) (iv), (ii), (i), (iii)

১৪. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়।
(ii) আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিলো।
(iii) সকলে তার নামে জয়ধ্বনি দেয় ‘দামা পোটরাজ কি জয়।’
(iv) চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়।
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (iv), (ii), (i), (iii)
(গ) (iv), (i), (iii), (ii)
(ঘ) (ii), (iv), (i), (iii)

সঠিক উত্তর: (গ) (iv), (i), (iii), (ii)

১৫. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) কথা শুনে দুরপতের মাথা নেমে আসে। পা কাঁপে।
(ii) আনন্দ দরজায় দাঁড়িয়ে অন্যমনস্কভাবে মিছিলটাকে লক্ষ করে।
(iii) ‘কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি। কাউকে না।’
(iv) মাকে বলে, ‘মারী-আই-কে আমি গাঁয়ের ধারে রেখে এসেছি।’
(ক) (ii), (iv), (i), (iii)
(খ) (i), (ii), (iii), (iv)
(গ) (iv), (ii), (iii), (i)
(ঘ) (ii), (i), (iv), (iii)

সঠিক উত্তর: (ক) (ii), (iv), (i), (iii)

১৬. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) গ্রামের পোটরাজ দামা ডায়েরিয়ায় আক্রান্ত।
(ii) গ্রামের মোড়ল পোটরাজের বাড়িতে এসেছে।
(iii) গ্রামবাসীরা সকলেই আনন্দে আত্মহারা।
(iv) আনন্দ মারী-আই-কে গ্রামের প্রান্তে রেখে এসেছে।
(ক) (i), (iii), (ii), (iv)
(খ) (i), (ii), (iv), (iii)
(গ) (ii), (i), (iii), (iv)
(ঘ) (iv), (i), (ii), (iii)

সঠিক উত্তর: (খ) (i), (ii), (iv), (iii)

১৭. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) প্রস্তাব এলো পোটরাজের ছেলে আনন্দ পোটরাজ হোক।
(ii) গাঁওবুড়োরা সদলবলে পোটরাজের বাড়িতে এসেছে।
(iii) দুরপত বললো, ‘কাউকে কখনো বলবি না।’
(iv) আনন্দ মারী-আই-কে গ্রামের প্রান্তে রেখে এলো।
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (ii), (iv), (i), (iii)
(গ) (i), (iv), (ii), (iii)
(ঘ) (ii), (i), (iv), (iii)

সঠিক উত্তর: (ঘ) (ii), (i), (iv), (iii)

১৮. সঠিক ক্রমটি নির্বাচন করো:

(i) সকলে দামা পোটরাজের নামে জয়ধ্বনি দেয়।
(ii) লোকে বলছে, দামার ভক্তির জোরে মা গাঁয়ের ধারে গেছেন।
(iii) দামা শূন্যদৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে।
(iv) মোড়লের চেলা দুরপতকে হুমকি দেয়।
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (iv), (iii), (ii), (i)
(গ) (iii), (iv), (i), (ii)
(ঘ) (ii), (iv), (iii), (i)

সঠিক উত্তর: (খ) (iv), (iii), (ii), (i)

ঘ. সত্য / মিথ্যা নির্ণয়

১. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) শঙ্কররাও খারাট একজন গুজরাতি লেখক।
(ii) ‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী।
(iii) শঙ্কররাও মূলত মাহার সম্প্রদায়ের মানুষ।
(iv) ‘মহারাষ্ট্রতিল মহারাঞ্চ ইতিহাস’ শঙ্কররাও খারাটের আত্মজীবনীর নাম।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

২. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) ‘তারাল অন্তরাল’ শঙ্কররাও খারাটের আত্মজীবনী।
(ii) খারাট মূলত দলিতদের কথা লিখেছেন।
(iii) শঙ্কররাও খারাট মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।
(iv) শঙ্কররাও খারাট জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

৩. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) গ্রামের পোটরাজের নাম দামা।
(ii) দামা জয় মাতাদির পুজো করত।
(iii) পোটরাজ শব্দের অর্থ সেবাইত।
(iv) পোটরাজের স্ত্রীর নাম বঞ্চলাবাঈ।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৪. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী।
(ii) পাড়ার বৌ-ঝিরা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে।
(iii) লোকে এসে জানতে চাইছে, দুরপত কেমন আছে?
(iv) গ্রামের সব বাড়িতেই বসন্ত রোগ হয়েছে।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৫. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়।
(ii) বাড়ির সামনের নিমগাছে একটা কোকিল ডেকে ওঠে।
(iii) ‘সবসময় বেজন্মাটা আমাদের শাপমণ্যি করছে।’— পোটরাজ গজগজ করে আপনমনে।
(iv) দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার করে যাচ্ছে।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

৬. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) দুরপত শনি-মঙ্গলবারে মারী-আই-এর নামে উপোস করে।
(ii) কুকুরটার ক্রমাগত চিৎকার শুনে দুরপতের প্রাণ শুকোয়।
(iii) মারী-আইকে গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়।
(iv) ‘ছেড়ে দাও। ভবিষ্যতের কথা বলছে গো।’— দুরপতের পাশে বসা বৌটি বলে।
(ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৭. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) দেবী সন্তোষী মায়ের ক্রোধ বর্ণনার বাইরে।
(ii) দেবী মারী-আইকে লাল বেনারসি পরানো হয়।
(iii) দুরপত দেবী মারী-আইকে ছাগল দিতে না পারলে কুঁকড়ো দেয়।
(iv) গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (খ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

৮. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) দেবী মারী-আই-এর কপালে হলুদ আর কুমকুম দেওয়া হয়।
(ii) বিয়ের পর থেকেই দুরপত দেবী মারী-আই-এর সামনে প্রদীপ দেয়।
(iii) দামা পোটরাজের সারা শরীরে গুটিবসন্ত হয়েছিল।
(iv) রাতে একটা ফেউ চুপচাপ বাড়ির চাদ্দিকে চক্কর কাটছিল।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(গ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৯. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) সাতদিন হয়ে গেলো পোটরাজ বাইরে বেরোয় না।
(ii) পোটরাজের খোঁজে গ্রামের মোড়ল ও তার চেলা দামার বাড়িতে আসে।
(iii) দুরপত মোড়লকে বলে, দামার ‘মায়ের দয়া’ হয়েছে।
(iv) বাইরে আসতে-আসতে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলো দুরপত।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

১০. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) মোড়ল দুরপতকে আরেকবার যাত্রা করার প্রস্তাব দেয়।
(ii) ‘মা নিজের ভক্তকেই হেনেছেন!’— মোড়ল অবাক হয়।
(iii) সিদ্ধান্ত নেওয়া হয়, পোটরাজকে ছাড়াই যাত্রা করা হবে।
(iv) গ্রামবাসীদের বিশ্বাস, দেবীকে গাঁয়ের বাইরে রেখে এলে তাঁর চক্কর কেটে যাবে।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

১১. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) দুরপতের বড় ছেলে গ্রামের প্রাইমারি স্কুলে পড়ে।
(ii) দুরপত আনন্দকে পোটরাজ বানানোর প্রস্তাবে সম্মতি দেয়।
(iii) সব শুনে আনন্দ খুশিতে নাচতে শুরু করল।
(iv) গ্রামের মোড়ল দুরপতের বড় ছেলেকে পোটরাজ করার প্রস্তাব দিয়েছিল।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

১২. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) মোড়ল চলে যাবার পর দুরপত ঘরে ঢুকে খাটের উপরে শুয়ে পড়ে।
(ii) দেবী মারী-আই নিজেই গাঁয়ের ধারে গিয়ে বসে আছেন।
(iii) দামা শূন্যদৃষ্টিতে বৌয়ের দিকে তাকিয়ে থাকে।
(iv) আনন্দ রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে মোড়লের বাড়ির দিকে চলে যায়।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

১৩. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) গাঁয়ের বাইরে দেবী মারী-আইকে দেখে মনে হচ্ছে তিনি খুশিতে বসে আছেন।
(ii) দেবী মারী-আই-এর পরনে লাল বেনারসি।
(iii) দেবীর গলায় অপরাজিতা ফুলের মালা।
(iv) গাঁয়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে।
(ক) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (ক) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

১৪. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) লোকে বলছে, দুরপতের ভক্তির জোরেই মা গাঁয়ের বাইরে গেছেন।
(ii) তারপর দামা একটু গরম ভাতের পায়েস খেলো।
(iii) সবাই থালায় কলা আর আতপচাল নিয়ে গাঁয়ের ধারে চলেছে।
(iv) মিছিলে মাইক বাজছে এবং গাঁওবুড়োরা বক্তব্য রাখছে।
(ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

১৫. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) মিছিল থেকে একজন এসে পোটরাজকে গোলাপ ফুলের মালা পরিয়ে দেয়।
(ii) আনন্দ দরজায় দাঁড়িয়ে অন্যমনস্কভাবে মিছিলটা দেখছিল।
(iii) আনন্দ মাকে বলে, মারী-আইকে সে গ্রামের বাইরে রেখে এসেছে।
(iv) ‘কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি। কাউকে না।’— দামা পোটরাজ বলে।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(গ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

১৬. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) দুরপত বারবার শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে।
(ii) ‘এই বাচ্চারা! মার বেজন্মাকে।’— পোটরাজ বলে।
(iii) আনন্দ কাকটার দিকে একটা ঢিল ছোড়ে।
(iv) পোটরাজ গল্পে আষাঢ় মাসের কথা বলা হয়েছে।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

১৭. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) দুরপত প্রতি আষাঢ়ে অমাবস্যায় স্নানের পর ভেজা শাড়িতে মায়ের সামনে গড়ান দেয়।
(ii) ‘আমি কি কোনো ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও।’— বক্তা হলেন পোটরাজ।
(iii) আনন্দ মোড়লের সামনে মাথা ঝুঁকিয়ে বলল, ‘পেন্নাম হই।’
(iv) দেবীর সেবাইতকে না নিয়ে যাত্রা করা যায় না।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (গ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

১৮. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) বঞ্চলা বলেছিল, ‘কিন্তু মরদটা আমার প’ড়ে আছে যে।’
(ii) বঞ্চলাবাঈ দুরপতের একজন সহমর্মী প্রতিবেশী।
(iii) দামার বড় ছেলে আনন্দ কিছুতেই পোটরাজ হতে রাজি নয়।
(iv) দেবী স্বয়ং গাঁয়ের ধারে চলে গেছেন— এটা আনন্দ বিশ্বাস করে।
(ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

১৯. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী।
(ii) শঙ্কররাও খারাট তাঁর বেশিরভাগ লেখাই পুরোহিতদের নিয়ে লিখেছেন।
(iii) ‘পোটরাজ’ মূল গল্পটি মারাঠি ভাষায় লেখা।
(iv) পোটরাজ সংস্কৃতি দেখা যায় দক্ষিণ ভারতে।
(ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (ক) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

২০. বক্তব্যগুলির সত্য/মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

(i) দেবী মারী-আইকে আনন্দ ভীষণ ভয় পায়।
(ii) গ্রামে মহামারীর কারণে সকলেই দুশ্চিন্তাগ্রস্ত।
(iii) গাঁওবুড়োরা আনন্দকে হুমকি দিতে দামার বাড়ি এসেছিল।
(iv) নিজের নামে জয়ধ্বনি শুনে পোটরাজ যেন সুস্থ হয়ে গেল।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

ঙ. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো

১. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) শঙ্কররাও খারাট — (d) পোটরাজ গল্প
(ii) অনুবাদক — (b) সুনন্দন চক্রবর্তী
(iii) তারাল অন্তরাল — (a) আত্মজীবনী
(iv) মহারাষ্ট্রতিল মহারাঞ্চ ইতিহাস — (c) মাহারদের কথা
(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(খ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(গ) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
(ঘ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

সঠিক উত্তর: (গ) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)

২. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) দামা — (b) পোটরাজ
(ii) শাড়ির আঁচলে চোখ মোছে — (d) দুরপত
(iii) আনন্দ — (a) দামার বড়ো ছেলে
(iv) বঞ্চলাবাঈ — (c) প্রতিবেশী
(ক) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(খ) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
(গ) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(ঘ) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

সঠিক উত্তর: (ক) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)

৩. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) পোটরাজ — (a) সেবাইত
(ii) বেজন্মা — (d) একটা কাক
(iii) একটা কুকুর — (b) টানা চিৎকার
(iv) যাত্রা — (c) মারী-আই
(ক) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(খ) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
(গ) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
(ঘ) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)

সঠিক উত্তর: (খ) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)

৪. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) মায়ের দয়া — (c) দামা পোটরাজ
(ii) দামার স্ত্রী — (d) দুরপত
(iii) আনন্দ — (b) ঢিল ছোড়ে
(iv) শাপমণ্যি করছে — (a) বেজন্মা কাক
(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(খ) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(গ) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(ঘ) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

সঠিক উত্তর: (ঘ) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

৫. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) নিমগাছে — (a) একটা কাক
(ii) কুকুর ডাকে — (b) দুরপতের প্রাণ শুকোয়
(iii) মারী-আই-এর সেবক — (d) পোটরাজ দামা
(iv) দেবীর ক্রোধ — (c) বর্ণনার বাইরে
(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)
(খ) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(গ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(ঘ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

সঠিক উত্তর: (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)

৬. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) নিত্যি তাঁর পুজো করে — (b) পোটরাজ দামা
(ii) মঙ্গলবার-শুক্‌কুরবার — (a) তোমার নামে উপুশ
(iii) মারী-আই-এর যাত্রা — (d) প্রতি বছর
(iv) গড়ান দিই — (c) ভেজা শাড়ি
(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(খ) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(ঘ) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

সঠিক উত্তর: (গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

৭. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) দুধ-দই — (d) স্নান
(ii) নারকেল — (a) ভোগ
(iii) হলুদ — (b) তিলক
(iv) কুঁকড়ো — (c) বলি
(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(খ) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(গ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(ঘ) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)

সঠিক উত্তর: (ঘ) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)

৮. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) আষাঢ়ে অমাবস্যায় — (c) ভেজা শাড়িতে গড়ান
(ii) মায়ের দরজায় — (a) রক্তের ছড়া
(iii) পোটরাজ দামা — (b) মায়ের ছায়ায় বসবাস
(iv) গাঁয়ের সর্বত্র — (d) কান্না আর চিৎকার
(ক) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(খ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(গ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(ঘ) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)

সঠিক উত্তর: (ক) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)

৯. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) বাড়ির চাদ্দিকে চক্কর দেয় — (a) ফেউ
(ii) মোড়ল আর চেলা — (c) দুয়ারে আসে
(iii) পোটরাজ বাইরে যায়নি — (d) তিন দিন
(iv) বিছানায় — (b) সব বাড়িতেই একজন
(ক) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(খ) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(গ) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(ঘ) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)

সঠিক উত্তর: (গ) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)

১০. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) আনন্দ — (c) হাইস্কুল
(ii) শলায় লাগলো — (a) গাঁওবুড়ো
(iii) মারী-আই — (d) দামার আরাধ্য
(iv) শয্যাশায়ী — (b) পোটরাজ
(ক) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(খ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(গ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(ঘ) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)

সঠিক উত্তর: (ক) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

১১. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) রাগে কাঁপতে থাকে — (c) পোটরাজের ছেলে
(ii) কপাল চাপড়ে মেঝেতে পড়ে — (a) দামার স্ত্রী দুরপত
(iii) পোটরাজ দামা — (b) শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকে
(iv) দামার ছেলে আনন্দ — (d) বাড়ি থেকে বেরিয়ে যায়
(ক) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(খ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(গ) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(ঘ) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)

সঠিক উত্তর: (ক) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)

১২. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) অনেক রাতে বাড়ি ফেরে — (c) আনন্দ
(ii) ঘোরের মধ্যে আছে — (a) দেখে মনে হয়
(iii) নদীতে চান করতে যায় — (d) চুপচাপ
(iv) গাঁয়ের ধারে গিয়ে বসেছেন — (b) মারী-আই
(ক) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(গ) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
(ঘ) (i)-(b), (ii)-(d), (iii)-(c), (iv)-(a)

সঠিক উত্তর: (ক) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

১৩. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) দেবীর চোখ — (c) রুপো
(ii) হার — (b) সবুজ বালা
(iii) সবুজ শাড়ি — (d) মারী-আই
(iv) বসার জায়গা — (a) নিজে বেছেছেন
(ক) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(গ) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(ঘ) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)

সঠিক উত্তর: (ক) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)

১৪. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) গাঁয়ের লোকের বিশ্বাস — (a) চক্কর এবার কেটে যাবে
(ii) লোকে বলছে — (b) দামা বড়ো পুণ্যবান
(iii) পায়েস খেলো — (d) গরম ভাতের
(iv) সবার থালায় — (c) নারকোল আর নিভোদ
(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)
(খ) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(গ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(ঘ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

সঠিক উত্তর: (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)

১৫. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) মিছিল বাড়ির সামনে — (c) ঢাক বাজছে, ঘণ্টা বাজছে
(ii) দামার মুখ আলো হয়ে যায় — (d) মিছিলের চিৎকার শুনে
(iii) দরজায় এসে দাঁড়িয়েছে — (b) দুরপতের ছেলে
(iv) সকলে জয়ধ্বনি দেয় — (a) দামার নামে
(ক) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(খ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(গ) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(ঘ) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)

সঠিক উত্তর: (ক) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

১৬. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক সম্পর্ক যুক্ত বিকল্পটি নির্বাচন করো:

(i) ‘গ্রামমণ্ডলের লোকেরা এসেছে।’— বক্তা — (c) দামার প্রতিবেশী কেউ একজন
(ii) ‘মারী-আইকে আমি গাঁয়ের ধারে রেখে এসেছি।’— বক্তা — (d) দুরপতের ছেলে আনন্দ
(iii) ‘কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি।’— বক্তা — (a) পোটরাজের স্ত্রী দুরপত
(iv) ‘দুরপা, মারী-আই-এর যাত্রায় গিয়েছিলি তো?’— বক্তা — (b) বঞ্চলাবাঈ
(ক) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(খ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(গ) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(ঘ) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)

সঠিক উত্তর: (ক) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

চ. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো

১. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়।
কারণ (R): গ্রামবাসীদের বিশ্বাস অনুযায়ী মারী-আই দেবীর কোপ পড়েছিল।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(ঘ) A এবং R দুটোই ঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

সঠিক উত্তর: (গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

২. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী।
কারণ (R): আষাঢ় মাসের প্রবল বৃষ্টিতে গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(ঘ) A এবং R দুটোই ভুল।

সঠিক উত্তর: (ক) A ঠিক, R ভুল।

৩. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): ‘এই বাচ্চারা! মার বেজন্মাকে।’
কারণ (R): সামনের নিমগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(ঘ) A এবং R দুটোই ঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

সঠিক উত্তর: (গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৪. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): গ্রামের মোড়ল ও তার চেলা অসুস্থ দামাকে দেখতে এসেছে।
কারণ (R): তিনদিন ধরে পোটরাজ মোড়লের মন্দিরে পুজো করতে যায়নি।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(ঘ) A এবং R দুটোই ভুল।

সঠিক উত্তর: (ক) A ঠিক, R ভুল।

৫. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): গ্রামবাসীরা মারী-আই দেবীকে গ্রামের সীমানার বাইরে নিয়ে যেতে চেয়েছিল।
কারণ (R): তারা সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা আর মারী-আই-এর পুজো করবে না।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(ঘ) A এবং R দুটোই ভুল।

সঠিক উত্তর: (ক) A ঠিক, R ভুল।

৬. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): আনন্দ রাতের অন্ধকারে মারী-আইকে গ্রামের ধারে রেখে আসে।
কারণ (R): সে বিশ্বাস করেছিল, দেবীকে গাঁয়ের সীমানায় নিয়ে গেলে তাঁর ‘চক্কর’ কেটে যাবে।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ভুল।
(ঘ) A এবং R দুটোই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

সঠিক উত্তর: (ঘ) A এবং R দুটোই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৭. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): গ্রামবাসীরা আনন্দকে নতুন পোটরাজ বানাতে চায়।
কারণ (R): দামার কাজে গ্রামবাসীরা সন্তুষ্ট নয়।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক।
(ঘ) A এবং R দুটোই ভুল।

সঠিক উত্তর: (ক) A ঠিক, R ভুল।

৮. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): পোটরাজ আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়।
কারণ (R): দামার হাতে-পায়ে বল ফিরে আসে।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R দুটোই ভুল।
(ঘ) A এবং R দুটোই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

সঠিক উত্তর: (ঘ) A এবং R দুটোই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৯. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): সবাই থালায় আতপ চাল আর কলা নিয়ে গাঁয়ের ধারে চলেছে।
কারণ (R): গাঁয়ের ধারে দেবী মারী-আই বসে আছেন।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক।
(ঘ) A এবং R দুটোই ভুল।

সঠিক উত্তর: (খ) A ভুল, R ঠিক।

১০. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক সম্পর্কটি নির্বাচন করো:

বিবৃতি (A): ‘কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি। কাউকে না।’
কারণ (R): আনন্দই প্রকৃত সত্য জানত—মারী-আইকে সে গাঁয়ের ধারে রেখে এসেছিল; তাই দুরপত তাকে কাউকে বলতে নিষেধ করে।
(ক) A ঠিক, R ভুল।
(খ) A ভুল, R ঠিক।
(গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(ঘ) A এবং R দুটোই ঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

সঠিক উত্তর: (গ) A এবং R উভয়েই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।


Your Cart

error: Content is protected !!
Scroll to Top