বাঙালির বিজ্ঞানচর্চা | মডেল প্রশ্নোত্তর | model questions and answers| bangalir bigyancharcha

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমিস্টার • বাংলা ভাষা ও সংস্কৃতি

Model Question • সম্পূর্ণ সিলেবাস নোটস ভেরিফায়েড পাঠ্যক্রম

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

দ্বিতীয় অধ্যায়: বাঙালির বিজ্ঞানচর্চা
সঠিক উত্তরটি নির্বাচন করো

১. ১৯১৭ থেকে ১৯১৯ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন—

(ক) ডা. রাধাগোবিন্দ কর
(খ) ডা. নীলরতন সরকার
(গ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(ঘ) ডা. গিরীন্দ্রশেখর বসু

সঠিক উত্তর: (খ) ডা. নীলরতন সরকার

২. কারমাইকেল মেডিক্যাল কলেজের বর্তমান নাম—

(ক) আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হসপিটাল
(খ) এন আর এস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল
(গ) এস এস কে এম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল
(ঘ) কোলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল

সঠিক উত্তর: (ক) আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হসপিটাল

৩. সূচনা লগ্নে আর জি কর মেডিক্যাল কলেজের নাম ছিল?

(ক) বেলগাছিয়া মেডিক্যাল কলেজ
(খ) স্যার গিলবার্ট মেডিক্যাল কলেজ
(গ) বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
(ঘ) আলবার্ট হোম মেডিক্যাল কলেজ

সঠিক উত্তর: (গ) বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

৪. আমাদের দেশে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন—

(ক) ডা. রাধাগোবিন্দ কর
(খ) ডা. গিরীন্দ্রশেখর বসু
(গ) ডা. নীলরতন সরকার
(ঘ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী

সঠিক উত্তর: (গ) ডা. নীলরতন সরকার

৫. ‘রাঙ্গামাটি চা কোম্পানি’ পরবর্তীকালে যে নামে প্রসিদ্ধ হয়—

(ক) টাটা টি কোম্পানি
(খ) ইস্পাহানি টি কোম্পানি
(গ) ইস্টার্ন টি কোম্পানি
(ঘ) নেসক্যাফে

সঠিক উত্তর: (গ) ইস্টার্ন টি কোম্পানি

৬. ক্যালকাটা মেডিক্যাল ক্লাবের প্রতিষ্ঠাতা হলেন—

(ক) ডা. রাধাগোবিন্দ কর
(খ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
(ঘ) ডা. নীলরতন সরকার

সঠিক উত্তর: (ঘ) ডা. নীলরতন সরকার

৭. ডা. নীলরতন সরকারের ছাত্রদের মধ্যে সবচেয়ে যশস্বী হন—

(ক) ডা. রাধাগোবিন্দ কর
(খ) ডা. বিধানচন্দ্র রায়
(গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
(ঘ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী

সঠিক উত্তর: (খ) ডা. বিধানচন্দ্র রায়

৮. ১৮৯৭ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথমবার প্লেগ রোগ দেখা দিলে, পল্লীবাসীদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম এবং যথেষ্ট সময় ব্যয় করেন—

(ক) ডা. মহেন্দ্রনাথ নন্দী
(খ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
(ঘ) ডা. রাধাগোবিন্দ কর

সঠিক উত্তর: (ঘ) ডা. রাধাগোবিন্দ কর

৯. ডা. নীলরতন সরকারের সহায়তায় বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন—

(ক) ডা. মহেন্দ্রনাথ নন্দী
(খ) ডা. রাধাগোবিন্দ কর
(গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
(ঘ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী

সঠিক উত্তর: (খ) ডা. রাধাগোবিন্দ কর

১০. “বাল্যকাল হইতে আমার বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে, দেশে শিক্ষাবিস্তার করিতে হইলে মাতৃভাষার আশ্রয় লওয়া ভিন্ন উপায় নাই। এই বিশ্বাসে নির্ভর করিয়া আমার স্বল্প বিদ্যা ও ক্ষুদ্র বুদ্ধিতে যতদূর সাধ্য তাহার সমাধানে ত্রুটি করি নাই।”—বক্তা হলেন—

(ক) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
(খ) ডা. গিরীন্দ্রশেখর বসু
(গ) ডা. মহেন্দ্রনাথ নন্দী
(ঘ) ডা. রাধাগোবিন্দ কর

সঠিক উত্তর: (ঘ) ডা. রাধাগোবিন্দ কর

১১. ডা. রাধাগোবিন্দ কর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল—

(ক) ‘মেডিকেল গাইড’, ‘মিরাকিউলান’ ইত্যাদি
(খ) ‘ভেষজ বিজ্ঞান’, ‘ভেষজ চিকিৎসা’ ইত্যাদি
(গ) ‘ধাত্রীসহায়’, ‘অ্যানাটমী’, ‘সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব’, ‘স্ত্রীরোগ চিকিৎসা’ ইত্যাদি।
(ঘ) ‘চিকিৎসা বিজ্ঞান’, ‘সহজে রোগ নিরাময়’ ইত্যাদি

সঠিক উত্তর: (গ) ‘ধাত্রীসহায়’, ‘অ্যানাটমী’, ‘সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব’, ‘স্ত্রীরোগ চিকিৎসা’ ইত্যাদি।

১২. এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হল—

(ক) বেথুন স্কুল
(খ) লোরেটো স্কুল
(গ) ক্যালকাটা গার্লস স্কুল
(ঘ) লেডি ব্রাবোর্ন স্কুল

সঠিক উত্তর: (ক) বেথুন স্কুল

১৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট নারীর জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভের দাবি মেনে নেয়—

(ক) ১৮৭৫ সালের ২১শে এপ্রিল
(খ) ১৮৭২ সালের ১লা মার্চ
(গ) ১৮৮০ সালের ২৭শে এপ্রিল
(ঘ) ১৮৭৮ সালের ২৭শে এপ্রিল

সঠিক উত্তর: (ঘ) ১৮৭৮ সালের ২৭শে এপ্রিল

১৪. ১৮৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক হন—

(ক) বীণা দাস
(খ) পদ্মজা নাইডু
(গ) জ্ঞানদানন্দিনী দেবী
(ঘ) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু

সঠিক উত্তর: (ঘ) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু

১৫. ১৮৮৪ সালে কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রী হিসাবে ভর্তি হন—

(ক) কাদম্বিনী বসু
(খ) চন্দ্রমুখী বসু
(গ) জ্ঞানদানন্দিনী দেবী
(ঘ) স্বর্ণকুমারী দেবী

সঠিক উত্তর: (ক) কাদম্বিনী বসু

১৬. বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন—

(ক) ডা. স্বর্ণকুমারী দেবী
(খ) ডা. চন্দ্রমুখী বসু
(গ) ডা. শরৎশশীবাল
(ঘ) ডা. কাদম্বিনী বসু

সঠিক উত্তর: (ঘ) ডা. কাদম্বিনী বসু

বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্নোত্তর

১৭. বিবৃতি (A): কাদম্বিনী বসু হলেন বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক যিনি ভারতে ফিরে এসে চিকিৎসার কাজ শুরু করেন।
কারণ (R): একটি সরকারি অনুসন্ধান কমিটির সদস্যা হিসাবে তিনি বিহার ও ওড়িষ্যার শ্রমিকদের দুর্দশা সরেজমিন দেখে চিকিৎসা সেবায় নিয়োজিত হন।

(ক) A ঠিক কিন্তু R ভুল
(খ) A এবং R উভয়েই ভুল
(গ) A ভুল কিন্তু R ঠিক
(ঘ) A এবং R দুটোই সঠিক কিন্তু R, A-এর কারণ নয়

সঠিক উত্তর: (ঘ) A এবং R দুটোই সঠিক কিন্তু R, A-এর কারণ নয়

১৮. বিবৃতি (A): নিজের স্মৃতিকথায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় সমকালের সেরা ছাত্রদের মধ্যে বিজ্ঞান চর্চায় স্পৃহা জাগিয়ে তোলার ক্ষেত্রে ‘ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’-এর গুরুত্বের কথা জানিয়েছেন।
কারণ (R): মহেন্দ্রলাল সরকারের শ্রেষ্ঠ কীর্তি হলো ‘ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা।

(ক) A ঠিক কিন্তু R ভুল
(খ) A ভুল কিন্তু R ঠিক
(গ) A এবং R উভয়েই ঠিক
(ঘ) A এবং R উভয়েই ভুল

সঠিক উত্তর: (গ) A এবং R উভয়েই ঠিক

১৯. বিবৃতি (A): শল্যবিদ হিসাবে লালমাধব মুখোপাধ্যায়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে।
কারণ (R): লালমাধব মুখোপাধ্যায় জয়পুরের মহারাজার চোখের সফল অস্ত্রোপচার করেছিলেন।

(ক) A এবং R উভয়েই ভুল
(খ) A এবং R উভয়েই ঠিক
(গ) A ভুল, R ঠিক
(ঘ) A ঠিক, R ভুল

সঠিক উত্তর: (খ) A এবং R উভয়েই ঠিক

২০. বিবৃতি (A): ‘অগ্নীশ্বর’ উপন্যাসে ‘অগ্নীশ্বর’ চরিত্রটি ডা. বনবিহারী মুখোপাধ্যায়ের ছায়া অবলম্বনে রচিত।
কারণ (R): সাহিত্যিক বনফুল ছিলেন ডা. বনবিহারী মুখোপাধ্যায়ের ছাত্র।

(ক) A এবং R উভয়েই ঠিক।
(খ) A এবং R উভয়েই ভুল।
(গ) A এবং R উভয়েই ঠিক কিন্তু R, A-এর কারণ নয়।
(ঘ) A ভুল, R ঠিক।

সঠিক উত্তর: (গ) A এবং R উভয়েই ঠিক কিন্তু R, A-এর কারণ নয়।

২১. বিবৃতি (A): ডাক্তার সুরেশপ্রসাদ সর্বাধিকারী যতীন্দ্রনাথের নামকরণ করেন ‘বাঘাযতীন’।
কারণ (R): শুধুমাত্র একটি ছুরি নিয়ে বাঘের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে আহত হন কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

(ক) A এবং R উভয়েই ভুল
(খ) A ভুল, R ঠিক।
(গ) A ঠিক, R ভুল।
(ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।

সঠিক উত্তর: (ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।

২২. বিবৃতি (A): সীতানাথ ঘোষের প্রভাবে বালক রবীন্দ্রনাথ বিজ্ঞানের প্রতি উৎসাহী হয়ে ওঠেন।
কারণ (R): সীতানাথ ঘোষ স্বদেশী শিল্প প্রসঙ্গে ঠাকুরবাড়িতে নানা ধরনের যন্ত্রপাতি সহযোগে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেখাতেন।

(ক) A ভুল, R ঠিক।
(খ) A ঠিক, R ভুল।
(গ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।
(ঘ) A এবং R উভয়েই ঠিক কিন্তু R, A-এর কারণ নয়।

সঠিক উত্তর: (গ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।

২৩. বিবৃতি (A): ১৯৬৪ খ্রিস্টাব্দে ভাষাচর্চার অবদানস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় সত্যেন্দ্রনাথ বসুকে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে।
কারণ (R): সত্যেন্দ্রনাথ বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।

(ক) A ভুল, R ঠিক।
(খ) A ঠিক, R ভুল এবং R, A-এর কারণ নয়।
(গ) A এবং R উভয়েই ঠিক।
(ঘ) A এবং R উভয়েই ভুল।

সঠিক উত্তর: (খ) A ঠিক, R ভুল এবং R, A-এর কারণ নয়।

২৪. বিবৃতি (A): রাধাগোবিন্দ কর ‘ধাত্রীসহায়’ গ্রন্থটি রচনা করেন।
কারণ (R): মাতৃভাষায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ছিল রাধাগোবিন্দ করের স্বপ্ন।

(ক) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।
(খ) A ঠিক, R ভুল।
(গ) A এবং R উভয়েই ভুল।
(ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ নয়।

সঠিক উত্তর: (ক) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।

২৫. বিবৃতি A ও B-এর মধ্যে সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো:
বিবৃতি (A): আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন নীলরতন সরকারের অভিন্নহৃদয় বন্ধু।
বিবৃতি (B): ডা. বিধানচন্দ্র রায়ের শিক্ষক ছিলেন নীলরতন সরকার।

(ক) A এবং B উভয়েই ভুল।
(খ) A ঠিক, B ভুল।
(গ) A এবং B উভয়েই ঠিক এবং সম্পর্কহীন।
(ঘ) A ভুল, B ঠিক।

সঠিক উত্তর: (গ) A এবং B উভয়েই ঠিক এবং সম্পর্কহীন।

২৬. বিবৃতি (A): কাদম্বিনী বসুকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এক নম্বর কম দিয়ে ফেল করানো হয়।
বিবৃতি (B): মেয়েদের পড়াশুনা শেখাতে তখনকার সমাজ প্রবল অনিহা দেখাতো।

(ক) A-এর কারণ B।
(খ) A হল B-এর কারণ
(গ) A এবং B সম্পর্কহীন সত্য।
(ঘ) A এবং B দুটোই ভুল।

সঠিক উত্তর: (ক) A-এর কারণ B।

২৭. বিবৃতি (A): বিধানচন্দ্র রায় প্রথম জীবনে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন।
বিবৃতি (B): গান্ধীজীর রাজনৈতিক কর্মকাণ্ড বিধান রায়কে অনুপ্রেরণা জুগিয়েছিল।

(ক) A এবং B দুটোই ভুল।
(খ) A-এর কারণ B।
(গ) A এবং B উভয়েই ঠিক কিন্তু সম্পর্কহীন।
(ঘ) B-এর কারণ A।

সঠিক উত্তর: (খ) A-এর কারণ B।

২৮. বিবৃতি (A): ১লা জুলাই দিনটিকে মর্যাদার সঙ্গে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়।
বিবৃতি (B): ১৯৬২ সালের ১লা জুলাই জন্মদিনেই প্রয়াত হন বিধানচন্দ্র রায়।

(ক) A এবং B বিবৃতি দুটো যথার্থ নয়।
(খ) A এবং B-এর মধ্যে কোনো সম্পর্ক নেই।
(গ) A এবং B উভয়েই ঠিক এবং সম্পর্কযুক্ত।
(ঘ) A এবং B উভয়েই ভুল।

সঠিক উত্তর: (গ) A এবং B উভয়েই ঠিক এবং সম্পর্কযুক্ত।

২৯. বিবৃতি (A): ‘এইচ বোস পারফিউম ম্যানুফ্যাকচারার্স’ কোম্পানিটি তৈরি করেছিলেন হেমেন্দ্রমোহন বসু।
বিবৃতি (B): ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য তিনি ‘কুন্তলীন’ পুরস্কার চালু করেন।

(ক) A এবং B উভয়েই ভুল।
(খ) A এবং B বিবৃতি দুটো যথার্থ নয়।
(গ) A, B-এর কারণ।
(ঘ) A এবং B উভয়েই ঠিক কিন্তু সম্পর্কহীন।

সঠিক উত্তর: (ঘ) A এবং B উভয়েই ঠিক কিন্তু সম্পর্কহীন।

Your Cart

error: Content is protected !!
Scroll to Top