বাঙালির ক্রীড়াসংস্কৃতি| সংসদ মডেল প্রশ্নোত্তর| bangalir krira sanskriti

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমিস্টার • বাংলা ভাষা ও সংস্কৃতি

Model Question • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

অধ্যায়: বাঙালির ক্রীড়াসংস্কৃতি
সঠিক উত্তরটি নির্বাচন করো

১. প্রথম হিন্দুমেলা কবে, কোথায় আয়োজিত হয়?

(ক) মুর্শিদাবাদে ১৮৬৭ খ্রিস্টাব্দে
(খ) কলকাতায় ১৮৬৭ খ্রিস্টাব্দে
(গ) মুম্বাইয়ে ১৮৬১ খ্রিস্টাব্দে
(ঘ) দিল্লিতে ১৮৮১ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (খ) কলকাতায় ১৮৬৭ খ্রিস্টাব্দে

২. ‘রুস্তম-ই-হিন্দ’ উপাধিটি কোন খেলার সঙ্গে যুক্ত?

(ক) হকি
(খ) কাবাডি
(গ) কুস্তি
(ঘ) তিরন্দাজি

সঠিক উত্তর: (গ) কুস্তি

৩. আধুনিক ভারতে কুস্তির প্রচলন শুরু হয় কোথায়?

(ক) কলকাতায়
(খ) বরোদায়
(গ) আহমেদাবাদে
(ঘ) বারাণসীতে

সঠিক উত্তর: (খ) বরোদায়

৪. ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর হিসেবে কে স্বীকৃতি লাভ করেন?

(ক) টম ক্যানন
(খ) করিম বক্স
(গ) গোবর গুহ
(ঘ) রাজীব তোমার

সঠিক উত্তর: (গ) গোবর গুহ

৫. কুস্তিগীর গোবরবাবুর আসল নাম হল—

(ক) যতীন্দ্রচরণ গুহ
(খ) রহিম পালোয়ান
(গ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
(ঘ) ক্ষেত্রচরণ গুহ

সঠিক উত্তর: (ক) যতীন্দ্রচরণ গুহ

৬. লৌহমানব নীলমণি দাশের কুস্তির শিক্ষাগুরু কে ছিলেন?

(ক) গোবর গুহ
(খ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
(গ) অম্বুবাবু
(ঘ) স্বামী বিবেকানন্দ

সঠিক উত্তর: (খ) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত

৭. ভারতবর্ষে প্রথম ফুটবল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) আলিপুর ময়দানে
(খ) ইডেন গার্ডেনে
(গ) এসপ্ল্যানেড ময়দানে
(ঘ) হাওড়া ময়দানে

সঠিক উত্তর: (গ) এসপ্ল্যানেড ময়দানে

৮. বাংলার প্রথম ফুটবল ক্লাবটির নাম কী?

(ক) সিভিলিয়ানস অফ ক্যালকাটা
(খ) ব্যারাকপুর শতদল
(গ) মোহনবাগান
(ঘ) ক্যালকাটা এফ.সি.

সঠিক উত্তর: (ঘ) ক্যালকাটা এফ.সি.

৯. ভারতীয়দের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান—

(ক) সারদারঞ্জন রায়চৌধুরী
(খ) গোষ্ঠ পাল
(গ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী
(ঘ) শৈলেন মান্না

সঠিক উত্তর: (গ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী

১০. শোভাবাজার ক্লাব কবে গঠিত হয়?

(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

১১. মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়?

(ক) ১৮৮৯ সালে
(খ) ১৮৯০ সালে
(গ) ১৮৯২ সালে
(ঘ) ১৮৯৩ সালে

সঠিক উত্তর: (ক) ১৮৮৯ সালে

১২. মোহনবাগান আই.এফ.এ. শিল্ড জয় করে কত সালে?

(ক) ১৯১০ সালে
(খ) ১৯১১ সালে
(গ) ১৯১২ সালে
(ঘ) ১৯১৩ সালে

সঠিক উত্তর: (খ) ১৯১১ সালে

১৩. ইস্টবেঙ্গল ক্লাব কবে গঠিত হয়?

(ক) ১৯৩০ সালে
(খ) ১৯২০ সালে
(গ) ১৯১০ সালে
(ঘ) ১৯৪০ সালে

সঠিক উত্তর: (খ) ১৯২০ সালে

১৪. আই.এফ.এ. শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় প্রতিনিধি কে ছিলেন?

(ক) অতনু ভট্টাচার্য
(খ) ডোড্ডা গণেশ
(গ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী
(ঘ) সারদারঞ্জন রায়চৌধুরী

সঠিক উত্তর: (গ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী

১৫. বাঙালি যুবকদের নিয়ে রাগবি দল প্রথম কে তৈরি করেছিলেন?

(ক) অরুণ ঘোষ
(খ) সুব্রত ভট্টাচার্য
(গ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী
(ঘ) চন্দ্রশেখর

সঠিক উত্তর: (গ) নগেন্দ্রনাথ সর্বাধিকারী

১৬. প্রথম বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছেন—

(ক) এস এন ব্যানার্জি
(খ) রাজকুমার হিতেন্দ্রনারায়ণ
(গ) সারদারঞ্জন রায়চৌধুরী
(ঘ) সি এম নাইডু

সঠিক উত্তর: (খ) রাজকুমার হিতেন্দ্রনারায়ণ

১৭. ‘ক্রিকেট খেলা’ বইটি কার লেখা?

(ক) শ্যামসুন্দর মিত্র
(খ) সারদারঞ্জন রায়চৌধুরী
(গ) পঙ্কজ রায়
(ঘ) অম্বর রায়

সঠিক উত্তর: (খ) সারদারঞ্জন রায়চৌধুরী

১৮. সারদারঞ্জন রায়চৌধুরী হলেন সত্যজিৎ রায়ের—

(ক) পিতা
(খ) পিতামহ
(গ) প্রপিতামহ
(ঘ) কাকা

সঠিক উত্তর: (ঘ) কাকা (পিতামহের ভ্রাতা/জ্যাঠামশায়)

১৯. রণজি ট্রফির ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে শত রান করার গৌরব কার প্রাপ্ত?

(ক) মন্টু ব্যানার্জির
(খ) সি. এস. নাইডুর
(গ) পঙ্কজ রায়ের
(ঘ) নীরদচন্দ্র চৌধুরীর

সঠিক উত্তর: (গ) পঙ্কজ রায়ের

২০. ১৯৫৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন—

(ক) মন্টু ব্যানার্জি
(খ) পঙ্কজ রায়
(গ) প্রবীর সেন
(ঘ) অম্বর রায়

সঠিক উত্তর: (খ) পঙ্কজ রায়

২১. নিম্নলিখিতদের মধ্যে কে ডন ব্র্যাডম্যানের প্রশংসা পেয়েছিলেন?

(ক) পঙ্কজ রায়
(খ) অম্বর রায়
(গ) প্রবীর সেন
(ঘ) সুব্রত গুপ্ত

সঠিক উত্তর: (গ) প্রবীর সেন

২২. সৌরভ গাঙ্গুলি কতগুলি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন?

(ক) ৪৪টি
(খ) ৪৫টি
(গ) ৪৭টি
(ঘ) ৪৯টি

সঠিক উত্তর: (ঘ) ৪৯টি

২৩. সৌরভ গাঙ্গুলি মোট কতগুলি টেস্ট ম্যাচ খেলেন?

(ক) ১১০টি
(খ) ১১১টি
(গ) ১১২টি
(ঘ) ১১৩টি

সঠিক উত্তর: (ঘ) ১১৩টি

২৪. সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারত সরকার ১৯৯৮ খ্রিস্টাব্দে কোন পুরস্কার প্রদান করেন?

(ক) দেশিকোত্তম
(খ) ভারতরত্ন
(গ) অর্জুন
(ঘ) রাজীব খেলরত্ন

সঠিক উত্তর: (গ) অর্জুন

২৫. বাংলার কোন ক্রিকেটার ২০০৪ খ্রিস্টাব্দে ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হন?

(ক) সৌরভ গঙ্গোপাধ্যায়
(খ) চুনীলাল গোস্বামী
(গ) পঙ্কজ রায়
(ঘ) প্রবীর সেন

সঠিক উত্তর: (ক) সৌরভ গঙ্গোপাধ্যায়

২৬. ‘সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া’ কত সালে গঠিত হয়?

(ক) ১৯৪৭ সালে
(খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৪৯ সালে
(ঘ) ১৯৫০ সালে

সঠিক উত্তর: (খ) ১৯৪৮ সালে

২৭. কলকাতার কোথায় ১৯২০ খ্রিস্টাব্দে প্রথম আন্তঃপ্রাদেশিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়?

(ক) কলেজ স্কোয়ারে
(খ) মহম্মদ আলি পার্কে
(গ) ওয়েলেসলি স্কোয়ারে
(ঘ) সন্তোষ মিত্র স্কোয়ারে

সঠিক উত্তর: (ক) কলেজ স্কোয়ারে

২৮. ১৯৫৯ খ্রিস্টাব্দে ভারত সরকার মিহির সেনকে কোন সম্মানে ভূষিত করে?

(ক) পদ্মশ্রী
(খ) পদ্মভূষণ
(গ) পদ্মবিভূষণ
(ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: (ক) পদ্মশ্রী

২৯. মিহির সেন-এর জন্ম—

(ক) বাঁকুড়ায়
(খ) বীরভূমে
(গ) পুরুলিয়ায়
(ঘ) কোচবিহারে

সঠিক উত্তর: (গ) পুরুলিয়ায়

৩০. আরতি সাহা রাজ্য চ্যাম্পিয়ন হয়েছেন কতবার?

(ক) ২৪ বার
(খ) ২৫ বার
(গ) ২৩ বার
(ঘ) ২২ বার

সঠিক উত্তর: (ঘ) ২২ বার

৩১. যে ভারতীয় মহিলারা ইংলিশ চ্যানেল পার করেছেন—

(ক) আরতি সাহা
(খ) অনিতা সুদ
(গ) বুলা চৌধুরী
(ঘ) এঁরা সকলেই

সঠিক উত্তর: (ঘ) এঁরা সকলেই

৩২. প্রথম মহিলা হিসেবে ১৯৫৯ সালে ইংলিশ চ্যানেল জয় করেন—

(ক) বুলা চৌধুরী
(খ) অনিতা সুদ
(গ) আরতি সাহা
(ঘ) রেশমি শর্মা

সঠিক উত্তর: (গ) আরতি সাহা

৩৩. ইংলিশ চ্যানেল বিজয়িনী আরতি সাহার শৈশবের সাঁতার প্রশিক্ষক ছিলেন—

(ক) দাদা-অয়ন সাহা
(খ) কাকা-বিশ্বনাথ সাহা
(গ) বাবা-বিশ্বরূপ সাহা
(ঘ) মামা-বিশ্বজিৎ সাহা

সঠিক উত্তর: (খ) কাকা-বিশ্বনাথ সাহা

৩৪. ‘ভারতীয় হকি ফেডারেশন’-এর প্রথম সম্পাদক কে ছিলেন?

(ক) কর্নেল সি ই লুয়ার্ড
(খ) এইচ এন আনসারি
(গ) মুকুল শর্মা
(ঘ) ডি ভি মুলজি

সঠিক উত্তর: (ঘ) ডি ভি মুলজি

৩৫. আন্তর্জাতিক হকি বোর্ড গঠিত হয় কবে?

(ক) ১৯০০ সালে
(খ) ১৯০২ সালে
(গ) ১৯০৩ সালে
(ঘ) ১৯০৪ সালে

সঠিক উত্তর: (ক) ১৯০০ সালে

৩৬. আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গোল’ কার লেখা?

(ক) কেশব দত্ত
(খ) ধ্যানচাঁদ
(গ) ভেস পেজ
(ঘ) লেসলি ক্লুডিয়াস

সঠিক উত্তর: (খ) ধ্যানচাঁদ

৩৭. বাংলা হকি সংস্থা কবে গঠিত হয়?

(ক) ১৯৩১ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (ক) ১৯৩১ খ্রিস্টাব্দে

৩৮. কলকাতার কোথায় প্রথম টেবিল টেনিস খেলা শুরু হয়?

(ক) ডেকার্স ক্লাবে
(খ) রোয়িং ক্লাবে
(গ) ওয়াই এম সি এ-তে
(ঘ) কলিকাতা বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তর: (গ) ওয়াই এম সি এ-তে

৩৯. ‘বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন’ গড়ে ওঠে কবে?

(ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে

৪০. কোন শহরকে উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলা হয়?

(ক) জলপাইগুড়ি
(খ) ময়নাগুড়ি
(গ) দার্জিলিং
(ঘ) শিলিগুড়ি

সঠিক উত্তর: (ঘ) শিলিগুড়ি

৪১. শিলিগুড়ির ‘টেবিল টেনিসের দ্রোণাচার্য’ কাকে বলা হয়?

(ক) অঙ্কিতা দাস
(খ) ভারতী ঘোষ
(গ) কস্তুরী চক্রবর্তী
(ঘ) মান্তু ঘোষ

সঠিক উত্তর: (ঘ) মান্তু ঘোষ

৪২. ভারতের একমাত্র মহিলা টেবিল টেনিস খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন—

(ক) ভারতী ঘোষ
(খ) পৌলমী ঘটক
(গ) অঙ্কিতা দাস
(ঘ) মান্তু ঘোষ

সঠিক উত্তর: (খ) পৌলমী ঘটক

৪৩. বর্তমান টেনিস খেলার আবিষ্কারক কে?

(ক) এডওয়ার্ড
(খ) ডালহৌসি
(গ) উইংফিল্ড
(ঘ) ব্র্যাডম্যান

সঠিক উত্তর: (গ) উইংফিল্ড

৪৪. ডেভিস কাপ খেলা কবে থেকে শুরু হয়?

(ক) ১৯২৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯০০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (খ) ১৯০০ খ্রিস্টাব্দে

৪৫. ‘বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন’ কবে গড়ে ওঠে?

(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে

৪৬. লিয়েন্ডার পেজ ক’টি গ্র্যান্ড স্ল্যাম দখল করেছেন?

(ক) ১২টি
(খ) ১৩টি
(গ) ১৪টি
(ঘ) ১৮টি (অথবা ১৬টি)

সঠিক উত্তর: (ঘ) ১৮টি (বিকল্পগুলির মধ্যে সর্বাধিক ১৬টি দেওয়া আছে)

৪৭. রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে?

(ক) শূর্পণখা
(খ) চিত্রাঙ্গদা
(গ) সীতা
(ঘ) মন্দোদরী

সঠিক উত্তর: (ঘ) মন্দোদরী

৪৮. ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব কোনটি?

(ক) Shiliguri Chess Club
(খ) Calcutta Chess Club
(গ) Delhi Chess Club
(ঘ) Bombay Chess Club

সঠিক উত্তর: (খ) Calcutta Chess Club

৪৯. ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে?

(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯১ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (খ) ১৯৫৯ খ্রিস্টাব্দে

৫০. পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ডমাস্টার—

(ক) সূর্যশেখর
(খ) সূর্যসারথি
(গ) দিব্যেন্দু বড়ুয়া
(ঘ) প্রাণকৃষ্ণ কুণ্ডু

সঠিক উত্তর: (গ) দিব্যেন্দু বড়ুয়া

৫১. ১৯৬১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ীর নাম কী?

(ক) সূর্যশেখর
(খ) প্রাণকৃষ্ণ কুণ্ডু
(গ) দিব্যেন্দু বড়ুয়া
(ঘ) সন্দীপন চন্দ

সঠিক উত্তর: (খ) প্রাণকৃষ্ণ কুণ্ডু

৫২. সরকারি উদ্যোগে প্রথম খো খো খেলা অনুষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৯১৫ সালে
(খ) ১৯১৪ সালে
(গ) ১৯১৬ সালে
(ঘ) ১৯১৭ সালে

সঠিক উত্তর: (খ) ১৯১৪ সালে

৫৩. ভারতীয় খো খো সংস্থা কার নেতৃত্বে গড়ে ওঠে?

(ক) শ্রীভাই নেরুলকার
(খ) নুরুল হাসান
(গ) চন্দ্রজা নাইডু
(ঘ) শ্রীভাই নুরুল হাসান

সঠিক উত্তর: (ক) শ্রীভাই নেরুলকার

৫৪. খো খো খেলা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করে কত সালে?

(ক) ১৯৮৫ সালে
(খ) ১৯৮৪ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৬ সালে

সঠিক উত্তর: (খ) ১৯৮৪ সালে

৫৫. পশ্চিমবঙ্গে নতুন উদ্যোগে খো খো খেলা ১৯৫৬ সালে যাঁর নেতৃত্বে শুরু হয়, তিনি হলেন—

(ক) ভূদেব মজুমদার
(খ) ভূষণ মজুমদার
(গ) ভূপতি মজুমদার
(ঘ) ভানু মজুমদার

সঠিক উত্তর: (গ) ভূপতি মজুমদার

৫৬. ভলিবল খেলার উদ্ভব কোথায়?

(ক) হলিউড
(খ) হলিহক
(গ) প্যারিস
(ঘ) হল্যান্ড

সঠিক উত্তর: (খ) হলিহক (হোলিওক, ম্যাসাচুসেটস)

৫৭. ‘মিন্টোনেট’ নামক খেলাটির নাম ভলিবল রাখেন কে?

(ক) হলম্যান
(খ) হলস্টেড
(গ) হফম্যান
(ঘ) হলউইন্ড

সঠিক উত্তর: (খ) হলস্টেড

৫৮. প্রথম মহিলাদের বিশ্ব ভলিবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) প্যারিসে
(খ) হলিউডে
(গ) ম্যানচেস্টারে
(ঘ) মস্কোয়

সঠিক উত্তর: (ঘ) মস্কোয়

৫৯. ১৯৩০ সালে পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার চলন করে—

(ক) মধ্য কলকাতা ভলিবল অ্যাসোসিয়েশন
(খ) বাগবাজার জিমনাসিয়াম ক্লাব
(গ) ক্যালকাটা ভলিবল ক্লাব
(ঘ) বেঙ্গল ভলিবল ক্লাব

সঠিক উত্তর: (খ) বাগবাজার জিমনাসিয়াম ক্লাব

৬০. বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন কত সালে গড়ে ওঠে?

(ক) ১৯৩৪ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৩৬ সালে
(ঘ) ১৯৩৭ সালে

সঠিক উত্তর: (খ) ১৯৩৫ সালে

৬১. ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতির নাম কী?

(ক) শরৎকুমার মিত্র
(খ) শরৎ পানিগ্রাহী
(গ) শরৎ বসু
(ঘ) শরৎকুমার সেন

সঠিক উত্তর: (ক) শরৎকুমার মিত্র

৬২. ভারতের সবচেয়ে পুরানো এবং প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম কী?

(ক) বাগবাজার ব্যাডমিন্টন ক্লাব
(খ) ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব
(গ) শ্যামবাজার ব্যাডমিন্টন ক্লাব
(ঘ) কলেজ স্কোয়ার ব্যাডমিন্টন ক্লাব

সঠিক উত্তর: (খ) ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব

৬৩. অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন তৈরি হয় কত সালে?

(ক) ১৯৩৪ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৩৮ সালে
(ঘ) ১৯৩৯ সালে

সঠিক উত্তর: (ক) ১৯৩৪ সালে

৬৪. হা-ডু-ডু খেলাটি পুরাণে বর্ণিত কোন চরিত্রের সঙ্গে সম্পর্কিত?

(ক) অর্জুন
(খ) শ্রীকৃষ্ণ
(গ) রামচন্দ্র
(ঘ) রাবণ

সঠিক উত্তর: (খ) শ্রীকৃষ্ণ

৬৫. কবাডি খেলা কেরলে কী নামে পরিচিত?

(ক) চি-ডু-গু-ডু
(খ) ওয়ান্দিকালি
(গ) ছ-টুঁ-টুঁ
(ঘ) ডাঙ্গারা

সঠিক উত্তর: (খ) ওয়ান্দিকালি

৬৬. কলকাতায় প্রথম এশিয়ান কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে?

(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৮১ সালে
(গ) ১৯৮২ সালে
(ঘ) ১৯৮৪ সালে

সঠিক উত্তর: (ক) ১৯৮০ সালে

৬৭. ১৯৫১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ কবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন—

(ক) ভূপতি মজুমদার
(খ) সরোজমোহন রায়চৌধুরী
(গ) ফণী ভট্টাচার্য
(ঘ) রণজিৎ ধর

সঠিক উত্তর: (খ) সরোজমোহন রায়চৌধুরী

৬৮. তিরন্দাজিতে লন্ডন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন কে?

(ক) দোলা বন্দ্যোপাধ্যায়
(খ) রাতুল বন্দ্যোপাধ্যায়
(গ) রাহুল বন্দ্যোপাধ্যায়
(ঘ) তমোনাশ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: (গ) রাহুল বন্দ্যোপাধ্যায়

৬৯. দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় উভয়েই কোন পুরস্কারে সম্মানিত?

(ক) পদ্মশ্রী
(খ) অর্জুন
(গ) পদ্মভূষণ
(ঘ) পদ্মবিভূষণ

সঠিক উত্তর: (খ) অর্জুন

৭০. এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথলিট কে?

(ক) সোমা দত্ত
(খ) জিতেন দাশগুপ্ত
(গ) জ্যোতির্ময়ী শিকদার
(ঘ) পি কে বিশ্বাস

সঠিক উত্তর: (গ) জ্যোতির্ময়ী শিকদার

৭১. ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার পান কোন অ্যাথলিট?

(ক) বিজয়দাস ভাদুড়ি
(খ) জ্যোতির্ময়ী শিকদার
(গ) নীলিমা ঘোষ
(ঘ) জয়দীপ কর্মকার

সঠিক উত্তর: (খ) জ্যোতির্ময়ী শিকদার

৭২. সাহিত্য রচনার মধ্য দিয়ে পর্বতারোহণকে জনপ্রিয় করে তুলেছেন কোন সাহিত্যিক?

(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) গৌরকিশোর ঘোষ
(গ) ছন্দা চক্রবর্তী
(ঘ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সঠিক উত্তর: (খ) গৌরকিশোর ঘোষ

৭৩. ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার নেপথ্যে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রীর অবদান ছিল?

(ক) জ্যোতি বসু
(খ) বিধানচন্দ্র রায়
(গ) বুদ্ধদেব ভট্টাচার্য
(ঘ) সিদ্ধার্থশঙ্কর রায়

সঠিক উত্তর: (খ) বিধানচন্দ্র রায়

৭৪. ইংরেজশাসিত ভারতবর্ষে শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে যে ক্রীড়া সংস্কৃতির সূচনা তার নাম—

(ক) সার্কাস
(খ) পর্বতারোহণ
(গ) তিরন্দাজি
(ঘ) ব্রতচারী

সঠিক উত্তর: (ঘ) ব্রতচারী

৭৫. ব্রতচারীর উদ্ভাবক ছিলেন—

(ক) রাজনারায়ণ বসু
(খ) মনমোহন বসু
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) গুরুসদয় দত্ত

সঠিক উত্তর: (ঘ) গুরুসদয় দত্ত

৭৬. ব্রতচারী গ্রাম এবং ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান কোন অঞ্চলে তৈরি হয়?

(ক) শান্তিনিকেতনে
(খ) জোকা-য়
(গ) বারাসাতে
(ঘ) কৃষ্ণনগরে

সঠিক উত্তর: (খ) জোকা-য়

৭৭. ব্রতচারী গ্রাম কবে গঠিত হয়?

(ক) ১৯৪১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (ক) ১৯৪১ খ্রিস্টাব্দে

৭৮. হিন্দুমেলা-র কর্ণধার ছিলেন—

(ক) রাজনারায়ণ বসু
(খ) নবগোপাল মিত্র
(গ) মনমোহন বসু
(ঘ) গুরুসদয় দত্ত

সঠিক উত্তর: (খ) নবগোপাল মিত্র

৭৯. বাঙালির প্রচেষ্টায় গঠিত প্রথম দেশীয় সার্কাস কোনটি?

(ক) গ্রেট ওয়ার্ল্ড সার্কাস
(খ) ন্যাশনাল সার্কাস
(গ) গ্রেট বেঙ্গল সার্কাস
(ঘ) রাশিয়ান সার্কাস

সঠিক উত্তর: (খ) ন্যাশনাল সার্কাস

৮০. ন্যাশনাল সার্কাস কে গড়ে তোলেন?

(ক) রাজনারায়ণ বসু
(খ) নবগোপাল মিত্র
(গ) প্রিয়নাথ বসু
(ঘ) মনমোহন বসু

সঠিক উত্তর: (খ) নবগোপাল মিত্র

৮১. ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ কে গড়ে তোলেন?

(ক) নবগোপাল মিত্র
(খ) প্রিয়নাথ বসু
(গ) মনমোহন বসু
(ঘ) রাজনারায়ণ বসু

সঠিক উত্তর: (খ) প্রিয়নাথ বসু

৮২. সার্কাস বা শরীরচর্চার কোচদের কী নামে ডাকা হত?

(ক) মেন্টর
(খ) প্রফেসর
(গ) ট্রেনার
(ঘ) গাইড

সঠিক উত্তর: (খ) প্রফেসর

৮৩. প্রিয়নাথ বসুর সার্কাসে বাঘের খেলা দেখাতেন কে?

(ক) কদমচাঁদ
(খ) বাদলচাঁদ
(গ) মানিকচাঁদ
(ঘ) প্রতাপচাঁদ

সঠিক উত্তর: (খ) বাদলচাঁদ

৮৪. বাংলার প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছিলেন, তাঁর নাম—

(ক) তারাসুন্দরী
(খ) সুশীলাসুন্দরী
(গ) মৃন্ময়ী দাসী
(ঘ) প্রমদাসুন্দরী

সঠিক উত্তর: (খ) সুশীলাসুন্দরী

৮৫. ‘প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ-বৃত্তান্ত’-কার লেখা?

(ক) প্রিয়তোষ বসু
(খ) প্রিয়নাথ বসু
(গ) প্রিয়রঞ্জন বসু
(ঘ) চিত্ততোষ বসু

সঠিক উত্তর: (খ) প্রিয়নাথ বসু

Your Cart

error: Content is protected !!
Scroll to Top