উচ্চমাধ্যমিক বাংলা
BENGALI — XII (Semester – III)
সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট
১. সকল প্রশ্ন বাধ্যতামূলক।
২. সঠিক উত্তরটি নির্বাচন করে নির্দেশ অনুযায়ী লেখো।
১. শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস—
২. কথায় বলে ব্রহ্মবাক্য—
৩. “মেজবাবুর মেয়ের বিয়ে”—বিয়ে কী বার?
৪. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র ক’টি?
৫. আদরিণীর ভাড়া ও মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল?
৬. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন—
৭. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন্ গ্রন্থের অন্তর্গত?
৮. দশপাতা লম্বা লম্বা বিশেষণের পর প্যাঁচওয়া বিশ্লেষণটি কী?
৯. ‘ভস্মের চরিত’ কার ধর্ম?
১০. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
১১. ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’—ভ্যান গঘ ছিলেন একজন—
১২. ‘দিগ্বিজয়ের রূপকথা’ নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া—
১৩. কবি মন্ত্রপূত অসির যে নামকরণ করেছেন, তা হলো—
১৪. “মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক।” — ‘পুষ্পক’ কী?
১৫. পোটরাজ রোদে বেরোয় না—
১৬. পোটরাজের বউ-এর নাম ছিল—
১৭. ‘এখন আমাদের’ লাগবে—
১৮. মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন্ গোলার্ধ?
১৯. কোনো ব্যক্তি-বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কী বলে?
২০. ‘র’ ধ্বনিটি হলো—
২১. ‘সুরতরঙ্গ’ এক প্রকার—
২২. তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলার গুচ্ছধ্বনির সংখ্যা—
২৩. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়—
২৪. ‘উপবাস’ শব্দটির অর্থ ‘নিকটে বাস’, বর্তমান অর্থ ‘অনাহার’—এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারায় পড়ে?
২৫. ‘মুনিশ’ শব্দটির উৎস—
২৬. স্যার থমাস এলিয়েটের ল্যাটিন-ইংরেজি অভিধানে ‘Dictionary’ শব্দটি পাওয়া যায়—
২৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সংগীত শিক্ষক ছিলেন—
২৮. ‘বসুবিজ্ঞান মন্দির’ স্থাপিত হয়—
২৯. ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশীয় মহিলা হলেন—
৩০. কুস্তি চর্চার জগতে ‘লৌহমানব’ রূপে যার নাম খ্যাত—
৩১. শূন্যস্থান পূরণ :
সন্ধ্যার পর গৃহে ফিরিয়া _________ বসিয়া, সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনি সবিস্তারে বিবৃত করিলেন।
৩২. শূন্যস্থান পূরণ :
“হীরে মতির সাজ পরানো ঘোড়ার উপর __________ বসালে কি ভালো দেখায়?”
৩৩. শূন্যস্থান পূরণ:
“গার্সিয়া লোরকা-র ধর্ম কবিতার __________”
৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী।
(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল “হাতী পাওয়া গেল না।”
(iii) বাড়িতে হাতী আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(iv) শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।
৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) চলতি ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না?
(ii) পালি গদাই লস্করি চাল।
(iii) বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা।
(iv) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।
৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।
(ii) দুরপত গজগজ করে আপন মনে।
(iii) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
(iv) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।
৩৭. স্তম্ভ মেলাও:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) গাং > গঙ্গা > যেকোনো নদী | (a) শব্দার্থের অপকর্ষ |
| (ii) মুনিশ > মানুষ > মজুর | (b) শব্দার্থের রূপান্তর |
| (iii) সন্দেশ > খবর > মিষ্টান্ন বিশেষ | (c) শব্দার্থের প্রসার |
| (iv) ঝি > মেয়ে > কাজের লোক | (d) শব্দার্থের সংকোচ |
৩৮. স্তম্ভ মেলাও:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) কালাজ্বর প্রতিষেধক | (a) ডাঃ বিধানচন্দ্র রায় |
| (ii) কাব্যতীর্থ | (b) বিজ্ঞানী চুনীলাল বসু |
| (iii) রসায়নাচার্য | (c) ডাঃ বনবিহারী মুখোপাধ্যায় |
| (iv) কল্যাণী উপনগরী | (d) ডাঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী |
৩৯. বিবৃতি ও কারণ (Assertion and Reason):
বিবৃতি (A): আমাদের দু’জনের হাতগুলোই লাগবে।
কারণ (R): ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।
৪০. প্রসঙ্গভিত্তিক প্রশ্ন (Case-based Question):
“জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন— ‘না। গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতী চড়ে যেতে পারি, তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।'”
উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়—
আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে চলে এলো “বাংলা সহায়ক” ই-বুক! 🎯 Target 40/40!
📖 বইটির বিশেষ আকর্ষণসমূহ:
- সংসদ নির্দেশিত নতুন পাঠক্রম ও প্রশ্নরীতি অনুসারে লিখিত।
- OMR Sheet সহ প্র্যাকটিস সেট, সংসদের প্রশ্নপত্র ও নমুনা প্রশ্ন।
- সংসদ নির্দেশিত সমস্ত রকমের MCQ।
- প্রতিটি গদ্য, পদ্য ও ভাষা-সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তৃত অনুশীলন।
- ১৫০০+ (1500+) উত্তরসহ প্রশ্নাবলি!
