উচ্চমাধ্যমিক বাংলা -২০২৬ |তৃতীয় সেমিস্টার | Supplementary | HS bengali question paper

উচ্চ মাধ্যমিক বাংলা ২০২৬

উচ্চ মাধ্যমিক বাংলা – ২০২৬
‘ক’ ভাষা
SEMESTER-III (Supplementary)

মোট সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট
পূর্ণমান: ৪০

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও:

১.
পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কবে হওয়ার কথা ছিল?
(A) রবিবার
(B) সোমবার
(C) বুধবার
(D) শুক্রবার

২.
কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন—
(A) জুনিয়ার ডাক্তার
(B) শিক্ষক
(C) ব্যবসায়ী
(D) জুনিয়ার উকিল

৩.
‘বচসা’ শব্দের অর্থ কী?
(A) ঝগড়া
(B) কথা কাটাকাটি
(C) মারপিট
(D) মতান্তর

৪.
জয়রাম মুখুজ্যের নিবাসস্থলটি কোথায় ছিল?
(A) চৌধুরীপাড়া
(B) মুখুজ্যেপাড়া
(C) পীরগঞ্জ
(D) বামুনহাট

৫.
মুখুজ্যে মহাশয় হাতি কিনেছিলেন—
(A) পীরগঞ্জ থেকে
(B) বীরপুর থেকে
(C) বামুনহাট থেকে
(D) রসুলগঞ্জ থেকে

৬.
‘মীমাংসাভাষ্য’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(A) পতঞ্জলি
(B) শবরস্বামী
(C) শঙ্করাচার্য
(D) স্বামী বিবেকানন্দ

৭.
‘কলকেতার ভাষা’ কোথা থেকে কোন্ পর্যন্ত চলবে বলে স্বামী বিবেকানন্দ বলেছেন?
(A) চট্টগ্রাম থেকে পুরী
(B) চট্টগ্রাম থেকে গুজরাট
(C) চট্টগ্রাম থেকে রাজমহল
(D) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ

৮.
সংস্কৃত ভাষার চাল—
(A) গদাই-লস্করি
(B) বিলম্বিত
(C) শম্বুক গতি
(D) গজেন্দ্রগামী

৯.
‘ধর্ম’ কবিতায় কবি ক’জন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৮

১০.
আইনস্টাইন-এর ধর্ম ছিল—
(A) গান গাওয়া
(B) দিগন্ত পেরনো
(C) আঁকা
(D) সত্যের বয়ান

১১.
‘পুষ্পক’ হলো—
(A) ফুলের গুচ্ছ
(B) ফুল রাখার সাজি
(C) রথের ঘোড়া
(D) স্বর্গরথ

১২.
কবি নবনীতা দেবসেন-এর মতে ‘অভঙ্গুর’ কে?
(A) ভালোবাসা
(B) বিশ্বাস
(C) শিরস্ত্রাণ
(D) আশীর্বাদ

১৩.
দূরপত কী কী বার দেবতার নামে উপোস করতো?
(A) মঙ্গল ও শুক্রবার
(B) শনি ও মঙ্গলবার
(C) সোম ও শুক্রবার
(D) রবি ও শুক্রবার

১৪.
‘বলো কী, মা নিজের ভক্তকেই হেনেছেন?’— এ কথার বক্তা হলো—
(A) দামা
(B) বঞ্চলা
(C) মোড়ল
(D) আনন্দ

১৫.
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল—
(A) ইয়োরোপে
(B) জার্মানিতে
(C) জাপানে
(D) ভারতে

১৬.
পার্শ্বিক ধ্বনি হলো—
(A) ভ্
(B) ম্
(C) র্
(D) ল্

১৭.
ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো—
(A) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
(B) ধ্বনিমূল ও সহধ্বনি
(C) বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি
(D) কম্পিত ধ্বনি ও তাড়িত ধ্বনি

১৮.
‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো—
(A) অমরকোষ
(B) শব্দকোষ
(C) রত্নাগার
(D) অভিধান

১৯.
মান্য বাংলায় ‘ও’ ধ্বনিটির বৈশিষ্ট্য হলো—
(A) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত, কণ্ঠ্য
(B) নিম্নমধ্য, সম্মুখ, প্রসূত, তালব্য
(C) নিম্ন, কেন্দ্রীয়, বিবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত, কণ্ঠ্য

২০.
স্যার উইলিয়ম জোন্স যে চারটি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন সেগুলি হলো—
(A) সংস্কৃত, গ্রিক, লাতিন, ফারসি
(B) সংস্কৃত, গ্রিক, আরবি, লাতিন
(C) গ্রিক, লাতিন, ফারসি, পর্তুগিজ
(D) গ্রিক, লাতিন, ফারসি, ওলন্দাজ

২১.
বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব হলো—
(A) শোভাবাজার ক্লাব
(B) মোহনবাগান ক্লাব
(C) ক্যালকাটা এফ সি
(D) ইটোনিয়ান ক্লাব

২২.
ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কার নাম স্মরণীয় হয়ে আছে?
(A) মহেন্দ্রলাল সরকার
(B) লালমাধব মুখোপাধ্যায়
(C) বনবিহারী মুখোপাধ্যায়
(D) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

২৩.
উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহার করে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন—
(A) প্রায় একশো গান
(B) প্রায় দু’শো গান
(C) প্রায় আড়াইশো গান
(D) প্রায় তিনশো গান

২৪.
শূন্যস্থান পূরণ করো: ‘বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের ________হইয়া থাকে।’
(A) নয়নগোচর
(B) চক্ষুগোচর
(C) দৃষ্টিগোচর
(D) জ্ঞানগোচর

২৫.
শূন্যস্থান পূরণ করো: ‘সে ________ সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়।’
(A) সাহিত্য
(B) ভাষা
(C) ভাব
(D) চিত্র

২৬.
শূন্যস্থান পূরণ করো: ‘তবে কেন ___________ পথ ভাবায় তোমাকে?’
(A) ভিন্ন
(B) ক্লিন্ন
(C) অন্য
(D) বন্য

২৭.
শূন্যস্থান পূরণ করো: “ _______ আমাদের একে অপরকে লাগবে”
(A) তখন
(B) এবার
(C) এক্ষুনি
(D) এখন

২৮.
শূন্যস্থান পূরণ করো: _________ সালে ইংরেজি ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় স্যর থমাস এলিয়েটের ল্যাটিন-ইংরেজি অভিধানে।
(A) ১৫৩৮
(B) ১৫৩৯
(C) ১৫৪৮
(D) ১৫৬০

২৯.
শূন্যস্থান পূরণ করো: ১৯৬৯ সালে ভারত সরকার ___________ পদ্মশ্রী উপাধি দিয়ে সম্মানিত করেন।
(A) হেমন্ত মুখোপাধ্যায়কে
(B) শচীনদেব বর্মনকে
(C) মান্না দে-কে
(D) সন্ধ্যা মুখোপাধ্যায়কে

৩০.
শূন্যস্থান পূরণ করো: ‘স্বপ্ন’ গ্রন্থটির লেখক ছিলেন _________।
(A) চুনীলাল বসু
(B) সিগমুন্ড ফ্রয়েড
(C) গিরীন্দ্রশেখর বসু
(D) নীলরতন সরকার

৩১.
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) “কি করে তোমরা এমন কথা বলছ।”
(ii) “আমার স্ত্রীর যতটুকু আইন-জ্ঞান আছে, হুজুরের তাও নেই দেখছি।”
(iii) “কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস?”
(iv) “সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়।”
(A) (iv), (iii), (ii), (i)
(B) (iv), (ii), (iii), (i)
(C) (iv), (iii), (i), (ii)
(D) (iii), (iv), (i), (ii)

৩২.
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) “সময়টা মোটেই সুবিধের না।”
(ii) দু’জনে মিলে খুব সমঝে একে পাড় করতে হবে।
(iii) ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে।
(iv) পাথরে-ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি।
(A) (i), (iv), (iii), (ii)
(B) (iv), (ii), (iii), (i)
(C) (ii), (iv), (i), (iii)
(D) (iii), (ii), (iv), (i)

৩৩.
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) সারা আকাশ মেঘে ঢাকা। সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে।
(ii) তাকে উঠে বসতে দেখে দুরপত একটু ঠান্ডা হলো।
(iii) আবহাওয়া থমথমে। গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ।
(iv) রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে।
(A) (i), (iii), (iv), (ii)
(B) (iii), (i), (iv), (ii)
(C) (i), (iv), (ii), (iii)
(D) (iv), (ii), (iii), (i)

৩৪.
সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) আবদুল করিম খাঁ ছিলেন রাজনীতিবিদ।
(ii) ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। আঁকা।
(iii) গার্সিয়া লোরকা ছিলেন কবি।
(iv) লেনিনের ধর্ম ছিল দিগন্ত পেরনো।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৩৫.
সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) নৃভাষাবিজ্ঞান হলো ফলিত ভাষাবিজ্ঞানের একটি শাখা।
(ii) সমাজভাষাবিজ্ঞানের মূল ভাগ তিনটি।
(iii) শৈলীবিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে শিশুর ভাষার ক্ষেত্রে।
(iv) ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৩৬.
সত্য ও মিথ্যা নির্ণয় করো (বিবৃতি):
(i) মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ্ম।
(ii) ১৬০০ টাকা ব্যয় করিয়া এই পাঁচটা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন।
(iii) জয়রাম মুখোপাধ্যায় যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন।
(iv) মুখোপাধ্যায় মহাশয়ের আদি নিবাস ছিল ফরিদপুর জেলায়।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

৩৭.
বিবৃতি (A) ও কারণ (R) -এর সঠিক সম্পর্ক নির্ণয় করো:
বিবৃতি (A): সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে।
কারণ (R): সমস্ত দেশের যাতে কল্যাণ;
(A) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(B) (A) ঠিক, কিন্তু (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ভুল
(D) (A) এবং (R) উভয়েই ঠিক

৩৮.
বিবৃতি (A) ও কারণ (R) -এর সঠিক সম্পর্ক নির্ণয় করো:
বিবৃতি (A): ‘দিগ্বিজয়ের রূপকথা’য় কবি ভালোবাসাকে জাদু-অশ্ব বলেছেন।
কারণ (R): কারণ ভালোবাসাই ছুটিয়ে নিয়ে যায় মরুপথে।
(A) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(B) (A) ঠিক, কিন্তু (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ভুল
(D) (A) এবং (R) উভয়েই ঠিক

৩৯.
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) কম্পিত ধ্বনি হলো(a) ২৮ টি
(ii) বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা(b) অবিভাজ্য ধ্বনি
(iii) বাংলা শব্দে দুই ব্যঞ্জনে গঠিত যুক্তধ্বনি(c) র্
(iv) শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে(d) ৪ টি
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

৪০.
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) ক্, গ্, চ্, জ্(a) অঘোষ ধ্বনি
(ii) ক্, খ্, চ্, ছ্(b) অল্পপ্রাণ ধ্বনি
(iii) প্, ফ্, ব্, ভ্(c) উষ্ম ধ্বনি
(iv) শ্, ষ্, স্, হ্(d) ওষ্ঠ্য ধ্বনি
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

সঠিক উত্তরমালা (Answer Key)
১. B
২. D
৩. B
৪. A
৫. B
৬. B
৭. D
৮. A
৯. C
১০. B
১১. D
১২. A
১৩. A
১৪. C
১৫. A
১৬. D
১৭. C
১৮. C
১৯. D
২০. A
২১. C
২২. B
২৩. D
২৪. C
২৫. B
২৬. C
২৭. D
২৮. A
২৯. B
৩০. C
৩১. A
৩২. C
৩৩. A
৩৪. C
৩৫. D
৩৬. A
৩৭. D
৩৮. C
৩৯. B
৪০. A

Your Cart

error: Content is protected !!
Scroll to Top