উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র
তৃতীয় সেমিস্টার
পূর্ণমান: ৪০
মোট প্রশ্ন: ৪০টি
মোট প্রশ্ন: ৪০টি
নির্দেশাবলী: সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর দেখতে নিচে দেওয়া ‘উত্তর দেখুন’ বাটনে ক্লিক করো।
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)
১. “মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চতে বসিয়া… খাইতে ছিলেন।”—
(A) তামাক
(B) গাঁজা
(C) প্রাতঃরাশ
(D) দুধ
সঠিক উত্তর: (A) তামাক
২. বেনারস থেকে আসছে—
(A) খেমটা
(B) বাই
(C) গায়ক
(D) শাড়ি
সঠিক উত্তর: (B) বাই
৩. জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্পকারণে উপস্থিত হয়—
(A) অভিমান
(B) রাগ
(C) বাৎসল্য
(D) দরদ
সঠিক উত্তর: (A) অভিমান
৪. “পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে।”— বলেন—
(A) নগেন ডাক্তার
(B) কুঞ্জবিহারী
(C) জয়রাম মুখোপাধ্যায়
(D) গোপীচাঁদ
সঠিক উত্তর: (C) জয়রাম মুখোপাধ্যায়
৫. পীরগঞ্জে গোরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে—
(A) দুই দিন
(B) তিন দিন
(C) পাঁচ দিন
(D) সাত দিন
সঠিক উত্তর: (A) দুই দিন
৬. ১৯০০ খ্রিস্টাব্দে ২০ জানুয়ারি ‘উদ্বোধন’ পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্র লেখেন—
(A) লন্ডন থেকে
(B) আমেরিকা থেকে
(C) নেপাল থেকে
(D) কেদারনাথ থেকে
সঠিক উত্তর: (B) আমেরিকা থেকে
৭. “পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট; কিন্তু কটমট ভাষা—” যা হল—
(A) প্রাকৃতিক
(B) অপ্রাকৃতিক, কল্পিত
(C) প্রাচ্য
(D) অস্বাভাবিক
সঠিক উত্তর: (B) অপ্রাকৃতিক, কল্পিত
৮. যত রেল এবং যাতায়াতের সুবিধা হবে, তত উঠে যাবে—
(A) পূর্ব-পশ্চিমী ভেদ
(B) প্রাচ্য ও পাশ্চাত্য ভেদ
(C) দেশ-বিদেশের ভেদ
(D) আপন পর ভেদ
সঠিক উত্তর: (A) পূর্ব-পশ্চিমী ভেদ
৯. আবদুল করিম খাঁ-র ধর্ম কী ছিল?—
(A) সেবা
(B) গান
(C) আঁকা
(D) পূজা
সঠিক উত্তর: (B) গান
১০. বাতাসের ধর্ম হল—
(A) উড়িয়ে নেওয়া
(B) না-থামা
(C) শীতল করা
(D) জ্বালা জুড়ানো
সঠিক উত্তর: (B) না-থামা
১১. কবীরের ধর্ম হল—
(A) সত্যের বয়ান
(B) ন্যায়
(C) ভালোবাসা
(D) শুভবোধের সঞ্চার
সঠিক উত্তর: (A) সত্যের বয়ান
১২. “হলেনই বা দুঃখিনী জননী,” তবে রক্তে আমি—
(A) রাজপুত্র
(B) কোটালপুত্র
(C) দাসীপুত্র
(D) মন্ত্রীপুত্র
সঠিক উত্তর: (A) রাজপুত্র
১৩. সপ্তডিঙা কোথায় সাজে—
(A) সিন্ধুজলে
(B) সাগরজলে
(C) নদীজলে
(D) পুকুরজলে
সঠিক উত্তর: (A) সিন্ধুজলে
১৪. “তেপান্তরে পক্ষীরাজ।” কবি যার নাম রেখেছেন—
(A) বিশ্বাস
(B) ভালোবাসা
(C) ভালোলাগা
(D) পরাক্রমী
সঠিক উত্তর: (A) বিশ্বাস
১৫. ডাকতে ডাকতেই উড়ে পালায়—
(A) কাক
(B) শালিক
(C) পেঁচা
(D) টিয়া
সঠিক উত্তর: (A) কাক
১৬. গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন—
(A) ভারী
(B) হালকা
(C) জোলো
(D) পানসে
সঠিক উত্তর: (A) ভারী
১৭. “রোসো, আমার জন্যে দাঁড়াও।” ‘রোসো’-অর্থ—
(A) অপেক্ষা
(B) দাঁড়ানো
(C) বসো
(D) আক্ষেপ
সঠিক উত্তর: (A) অপেক্ষা
১৮. ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে—
(A) প্রকৃতির কী সম্পর্ক
(B) মানব মনের কী সম্পর্ক
(C) মানব ভাষার কী সম্পর্ক
(D) সমাজ জীবনের কী সম্পর্ক
সঠিক উত্তর: (C) মানব ভাষার কী সম্পর্ক
১৯. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন—
(A) নোয়াম চমস্কি
(B) স্যামুয়েল ওয়েসলি
(C) ফেদিনাঁ দ্য সোস্যুর
(D) স্যার উইলিয়াম জোনস
সঠিক উত্তর: (D) স্যার উইলিয়াম জোনস
২০. শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হ’ল নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন—
(A) চিন্তার পোশাক
(B) ভাষার পোশাক
(C) ভাবের পোশাক
(D) রূপের পোশাক
সঠিক উত্তর: (A) চিন্তার পোশাক
২১. ‘ল্’ ধ্বনিটি হল—
(A) তাড়িত ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) ঘোষ ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি
সঠিক উত্তর: (D) পার্শ্বিক ধ্বনি
২২. বাগ্যন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়—
(A) ধ্বনিবিজ্ঞানে
(B) ধ্বনিতত্ত্বে
(C) রূপতত্ত্বে
(D) শব্দার্থ পরিবর্তনে
সঠিক উত্তর: (B) ধ্বনিতত্ত্বে
২৩. মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা—
(A) ৯টি
(B) ১০টি
(C) ৮টি
(D) ৭টি
সঠিক উত্তর: (D) ৭টি
২৪. ‘জাল’ ও ‘জাম’-এর মতো শব্দজোড়কে বলে—
(A) ন্যূনতম শব্দজোড়
(B) ধ্বনিমূল
(C) বিভাজ্য ধ্বনি
(D) গুচ্ছ
সঠিক উত্তর: (A) ন্যূনতম শব্দজোড়
২৫. দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয়—
(A) সমার্থকতা
(B) ব্যাপকার্থকতা
(C) বিপরীতার্থকতা
(D) শব্দার্থতা
সঠিক উত্তর: (C) বিপরীতার্থকতা
২৬. ‘কলম’ শব্দের আদি ‘অর্থ’—
(A) কলমি শাক
(B) লেখনী
(C) শর বা খাগ
(D) পেন
সঠিক উত্তর: (C) শর বা খাগ
২৭. বাংলায় আকারমাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন—
(A) গুণেন্দ্রনাথ ঠাকুর
(B) দীপেন্দ্রনাথ ঠাকুর
(C) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(D) সত্যেন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: (C) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
২৮. ‘মহীনের ঘোড়াগুলি’ আত্মপ্রকাশ করে—
(A) ১৯৭৬ সালে
(B) ১৮৭৬ সালে
(C) ১৭৭৬ সালে
(D) ১৬৭৬ সালে
সঠিক উত্তর: (A) ১৯৭৬ সালে
২৯. ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট’-এর প্রতিষ্ঠাতা—
(A) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(B) শিশিরকুমার মিত্র
(C) ইন্দুমাধব মল্লিক
(D) সত্যেন্দ্রনাথ বসু
সঠিক উত্তর: (A) প্রশান্তচন্দ্র মহলানবিশ
৩০. শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন—
(A) নবগোপাল মিত্র
(B) গুরুসদয় দত্ত
(C) প্রিয়নাথ বসু
(D) গণপতি চক্রবর্তী
সঠিক উত্তর: (B) গুরুসদয় দত্ত
৩১. শূন্যস্থান পূরণ করো:
উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ… বৎসর অতীত হইয়াছে।
উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ… বৎসর অতীত হইয়াছে।
(A) সাত বৎসর
(B) দশ বৎসর
(C) পাঁচ বৎসর
(D) বারো বৎসর
সঠিক উত্তর: (C) পাঁচ বৎসর
৩২. “হীরেমতির সাজপরান ঘোড়ার উপর বসালে কি ভালো দেখায়?—
(A) হরিণ
(B) বাঁদর
(C) হনুমান
(D) বাঘ
সঠিক উত্তর: (B) বাঁদর
৩৩. “তোমার ধর্মের পথে কেন ?”-
(A) অপব্যয়
(B) ব্যয়
(C) অপচয়
(D) বাধা
সঠিক উত্তর: (A) অপব্যয়
৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(ii) পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল- ‘হাতি পাওয়া গেল না।’
(iii) শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।
(iv) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল।
(i) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(ii) পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল- ‘হাতি পাওয়া গেল না।’
(iii) শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।
(iv) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল।
(A) (ii), (iii), (iv), (i)
(B) (i), (iii), (iv), (ii)
(C) (iv), (ii), (i), (iii)
(D) (iii), (ii), (i), (iv)
সঠিক উত্তর: (A) (ii), (iii), (iv), (i)
৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) চলিত ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না?
(ii) পালি গদাই-লস্করি চাল।
(iii) বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা।
(iv) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে—
(i) চলিত ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না?
(ii) পালি গদাই-লস্করি চাল।
(iii) বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা।
(iv) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে—
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা
(ii) এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়
(iii) দূরপত গজগজ করে আপনমনে
(iv) দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল।
(i) পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা
(ii) এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়
(iii) দূরপত গজগজ করে আপনমনে
(iv) দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল।
(A) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
সঠিক উত্তর: (B) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
৩৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) LAD-LAS তত্ত্বের প্রবক্তা | (a) সুরতরঙ্গ বলে |
| (ii) আদর্শ অভিধানে প্রতিটি entry বা শব্দের | (b) অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় |
| (iii) বাক্যে সুরের ওঠা পড়াকে | (c) নোয়াম চমস্কি |
| (iv) সমার্থকতা শব্দটি | (d) তিনটি স্তর |
(A) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(B) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(C) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(D) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
সঠিক উত্তর: (B) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
৩৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) মুদ্রণশিল্পে মৌলিক অবদানের কারণ | (a) মধুসূদন গুপ্ত |
| (ii) আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক | (b) ইউ রে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয় |
| (iii) গোপালচন্দ্র ভট্টাচার্য ‘বাংলার কীটপতঙ্গ’ গ্রন্থের জন্য | (c) প্রশান্তচন্দ্র মহলানবিশ |
| (iv) আমাদের দেশে প্রথম শব ব্যবচ্ছেদ করেন | (d) রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান |
(A) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(B) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(C) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(D) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
সঠিক উত্তর: (D) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
৩৯. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
বিবৃতি (A): রোসো, আমার জন্যে দাঁড়াও।
কারণ (R): সময়টা মোটেই সুবিধের নয়।
(a) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(b) A ঠিক, R ভুল
(c) A ভুল, R ঠিক
(d) A এবং R উভয়েই ভুল
সঠিক উত্তর: (a) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ
৪০. Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
“শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই-তিনজন জমিদারের হস্তী ছিল। সেই রাতেই তত্তৎস্থানে লোক পাঠাইয়া ছিলেন, যদি কেহ হস্তী বিক্রয় করে, তবে কিনিবেন।” জয়রাম মুখোপাধ্যায় হস্তী কিনতে চাইলেন যে কারণে:
(A) প্রবল আত্মমর্যাদা
(B) প্রত্যাখ্যানের কষ্ট
(C) দাম্ভিকতার বহিঃপ্রকাশ
(D) অভিমান
সঠিক উত্তর: (A) প্রবল আত্মমর্যাদা
