বাঙালির ক্রীড়াসংস্কৃতি
উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার |
মক টেস্ট
১) আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয়—
(A) কলকাতায়
(B) দিল্লিতে
(C) বরোদায়
(D) মুম্বাইতে
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) বরোদায়
২) যে স্থানে কুস্তি সংঘটিত হয়, সেই স্থানকে বলা হয়—
(A) মাঠ
(B) আখড়া
(C) রিং
(D) স্টেডিয়াম
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) আখড়া
৩) ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে—
(A) ১৯৩০ সালে
(B) ১৯৩৮ সালে
(C) ১৯৪৮ সালে
(D) ১৯৫৫ সালে
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ১৯৪৮ সালে
৪) বঙ্গে আখড়া সংস্কৃতির প্রচলনের প্রথিকৃৎ হলেন—
(A) গোবর গুহ
(B) অম্বিকাচরণ গুহ
(C) করিম বক্স
(D) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) অম্বিকাচরণ গুহ
৫) বিখ্যাত কুস্তিগীর গোবর গুহের আসল নাম—
(A) নগেন্দ্রচরণ গুহ
(B) যতীন্দ্রচরণ গুহ
(C) অম্বিকাচরণ গুহ
(D) বিমলচরণ গুহ
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) যতীন্দ্রচরণ গুহ
৬) বাঙালি প্রথম ফুটবল ক্লাব হলো—
(A) মোহনবাগান ক্লাব
(B) শোভাবাজার ক্লাব
(C) ক্যালকাটা এফ সি
(D) মোহামেডান স্পোর্টিং ক্লাব
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) শোভাবাজার ক্লাব
৭) বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান—
(A) গোষ্ঠ পাল
(B) শৈলেন মান্না
(C) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(D) চুনী গোস্বামী
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
৮) মোহনবাগান ক্লাব প্রথম আই.এফ.এ (IFA) শিল্ড জয় করে—
(A) ১৯০১ সালে
(B) ১৯১১ সালে
(C) ১৯২১ সালে
(D) ১৯৩১ সালে
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) ১৯১১ সালে
৯) ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই.এফ.এ) গড়ে ওঠে—
(A) ১৮৮৯ সালে
(B) ১৮৯২ সালে
(C) ১৮৯৩ সালে
(D) ১৯২০ সালে
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ১৮৯৩ সালে
১০) গোষ্ঠ পাল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) হকি
(D) কুস্তি
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) ফুটবল
১১) বাংলা ক্রিকেটের জনক বলা হয়—
(A) সৌরভ গঙ্গোপাধ্যায়
(B) পঙ্কজ রায়
(C) সারদারঞ্জন রায়চৌধুরী
(D) অম্বর রায়
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) সারদারঞ্জন রায়চৌধুরী
১২) কাকে ‘বাঙালি ডব্লিউ জি গ্রেস’ বলা হতো?
(A) সারদারঞ্জন রায়চৌধুরী
(B) সৌরভ গঙ্গোপাধ্যায়
(C) পঙ্কজ রায়
(D) অম্বর রায়
উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) সারদারঞ্জন রায়চৌধুরী
১৩) সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত কত সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়?
(A) ১৯৯৯ সালে
(B) ২০০৩ সালে
(C) ২০০৭ সালে
(D) ২০১১ সালে
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) ২০০৩ সালে
১৪) ‘চাকদা এক্সপ্রেস’ নামে পরিচিত—
(A) মিতালী রাজ
(B) স্মৃতি মান্ধানা
(C) ঝুলন গোস্বামী
(D) হরমনপ্রীত কৌর
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ঝুলন গোস্বামী
১৫) ২০০৭ সালে আই.সি.সি. (ICC)-র সেরা মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন—
(A) ঝুলন গোস্বামী
(B) পঙ্কজ রায়
(C) অম্বর রায়
(D) সারদারঞ্জন রায়চৌধুরী
উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) ঝুলন গোস্বামী
১৬) প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেন—
(A) মিহির সেন
(B) আরতি সাহা
(C) ডি ডি মুলজি
(D) শচীন নাগ
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ডি ডি মুলজি
১৭) প্রথম ভারতীয় হিসেবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হন—
(A) আরতি সাহা
(B) মিহির সেন
(C) খোকন দাস
(D) বুলা চৌধুরী
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) মিহির সেন
১৮) হকির জাদুকর কাকে বলা হয়?
(A) লেসলি ক্লডিয়াস
(B) কে ডি সিং বাবু
(C) ধ্যানচাঁদ
(D) বলবিন্দর সিং
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ধ্যানচাঁদ
১৯) ‘গোল’ আত্মজীবনীমূলক গ্রন্থটির রচয়িতা—
(A) লেসলি ক্লডিয়াস
(B) ধ্যানচাঁদ
(C) কিষাণ লাল
(D) বলবীর সিং
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) ধ্যানচাঁদ
২০) কোন খেলার পূর্ব নাম ছিল ‘পিং পং’?
(A) ব্যাডমিন্টন
(B) টেবিল টেনিস
(C) ভলিবল
(D) টেনিস
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) টেবিল টেনিস
২১) উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর বলা হয়—
(A) কোচবিহার
(B) জলপাইগুড়ি
(C) শিলিগুড়ি
(D) মালদা
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) শিলিগুড়ি
২২) ‘ডেভিস কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) ফুটবল
(B) টেনিস
(C) হকি
(D) টেবিল টেনিস
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) টেনিস
২৩) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গ্র্যান্ডমাস্টার হন—
(A) বিশ্বনাথন আনন্দ
(B) দিব্যেন্দু বড়ুয়া
(C) সূর্য শেখর গঙ্গোপাধ্যায়
(D) সন্দীপন চন্দ
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) দিব্যেন্দু বড়ুয়া
২৪) ‘টমাস কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) টেবিল টেনিস
(B) ব্যাডমিন্টন
(C) টেনিস
(D) হকি
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) ব্যাডমিন্টন
২৫) ভারত সরকার জ্যোতির্ময়ী শিকদারকে কোন পুরস্কারে সম্মানিত করেন?
(A) অর্জুন পুরস্কার
(B) রাজীব গান্ধী খেলরত্ন
(C) পদ্মশ্রী
(D) দ্রোণাচার্য পুরস্কার
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) রাজীব গান্ধী খেলরত্ন
২৬) ব্রতচারী আন্দোলনের উদ্ভাবক কে ছিলেন?
(A) নবগোপাল মিত্র
(B) প্রিয়নাথ বসু
(C) গুরুসদয় দত্ত
(D) অবনীন্দ্রকৃষ্ণ বসু
উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) গুরুসদয় দত্ত
২৭) বাঙালি প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় ‘ন্যাশনাল সার্কাস’ কে গড়ে তোলেন?
(A) প্রিয়নাথ বসু
(B) নবগোপাল মিত্র
(C) গণপতি চক্রবর্তী
(D) পি সি সরকার
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) নবগোপাল মিত্র
২৮) প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছিলেন—
(A) আরতি সাহা
(B) সুশীলা সুন্দরী
(C) সরলা দেবী
(D) ইন্দিরা দেবী
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) সুশীলা সুন্দরী
২৯) আধুনিক ম্যাজিকের জনক বলা হয়—
(A) পি সি সরকার
(B) গণপতি চক্রবর্তী
(C) অবনীন্দ্রকৃষ্ণ বসু
(D) পি সি সরকার জুনিয়র
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) গণপতি চক্রবর্তী
৩০) জাদুর অস্কার নামে পরিচিত ‘দ্য ফিনিক্স’ পুরস্কার কে লাভ করেন?
(A) গণপতি চক্রবর্তী
(B) পি সি সরকার
(C) পি সি সরকার জুনিয়র
(D) সুশীল সরকার
উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) পি সি সরকার
🏆 বাঙালির ক্রীড়াসংস্কৃতি : একনজরে |
📚 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে।
🤼 কুস্তি
- 🔷 কুস্তি প্রথম শুরু হয় — ভারতে।
- 🔷 আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় — বরোদায়।
- 🔷 যে স্থানে কুস্তি সংঘটিত হয় তাকে বলা হয় — আখড়া।
- 🔷 প্রথম বাংলায় ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয় — ১৯৩৪ সালে।
- 🔷 ভারতীয় কুস্তি ফেডারেশন গড়ে ওঠে — ১৯৪৮ সালে।
- 🔷 বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করেন — করিম বক্স।
- 🔷 কুস্তি অলিম্পিকে স্থান পায় — এথেন্স অলিম্পিক (১৮৯৬)।
- 🔷 বঙ্গে আখড়া সংস্কৃতির প্রবর্তক — অম্বিকাচরণ গুহ।
- 🔷 গোবর গুহের আসল নাম — যতীন্দ্রচরণ গুহ।
- 🔷 ধোঁকা, টিব্বি, গাধানেট, ঢাক, টাং, পাট, ধোবা পাট, কুল্লা, রদ্দা প্রভৃতি — ভারতীয় কুস্তির প্যাঁচ।
⚽ ফুটবল
- 🔷 ফুটবল খেলার জন্ম — ইংল্যান্ডে।
- 🔷 ভারতের প্রথম ফুটবল ক্লাব — ক্যালকাটা এফ সি (১৮৭২)।
- 🔷 ভারতীয় ফুটবলের জনক — নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
- 🔷 বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা ছোঁয়ান — নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
- 🔷 বাঙালি প্রথম ফুটবল ক্লাব — শোভাবাজার ক্লাব (১৮৮৬)।
- 🔷 মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় — ১৮৮৯ সালে।
- 🔷 মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয় — ১৮৯২ সালে।
- 🔷 আই.এফ.এ. প্রতিষ্ঠিত হয় — ১৮৯৩ সালে।
- 🔷 ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় — ১৯২০ সালে।
- 🔷 মোহনবাগান প্রথম আই.এফ.এ শিল্ড জয় করে — ১৯১১ সালে।
- 🔷 গোষ্ঠ পাল যুক্ত ছিলেন — ফুটবল খেলার সঙ্গে।
🏏 ক্রিকেট
- 🔷 ক্রিকেট খেলার জন্ম — ইংল্যান্ডে।
- 🔷 প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় — ১৮৭৭ সালে।
- 🔷 বাংলা ক্রিকেটের জনক — সারদারঞ্জন রায়চৌধুরী।
- 🔷 ‘ক্রিকেট খেলা’ গ্রন্থের রচয়িতা — সারদারঞ্জন রায়চৌধুরী।
- 🔷 ‘বাঙালি ডব্লিউ জি গ্রেস’ বলা হত — সারদারঞ্জন রায়চৌধুরীকে।
- 🔷 ভারতীয় দলের প্রাক্তন বাঙালি অধিনায়ক — সৌরভ গঙ্গোপাধ্যায়।
- 🔷 সৌরভের অধিনায়কত্বে ভারত বিশ্বকাপ ফাইনালে ওঠে — ২০০৩ সালে।
- 🔷 পদ্মশ্রী সম্মান পান — ২০০৪ সালে।
- 🔷 ‘চাকদা এক্সপ্রেস’ নামে পরিচিত — ঝুলন গোস্বামী।
- 🔷 ২০০৭ সালে ICC-এর সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন — ঝুলন গোস্বামী।
🏊 সাঁতার
- 🔷 প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে অংশ নেন — ডি. ডি. মুলজি।
- 🔷 প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত — লন্ডনে (১৮৩৭)।
- 🔷 প্রথম ইংলিশ চ্যানেল পার হন — ম্যাথু ওয়েব।
- 🔷 প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার হন — মিহির সেন (১৯৫৮)।
- 🔷 এশিয়ার প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার হন — আরতি সাহা (১৯৫৯)।
🏑 হকি
- 🔷 ভারতীয় হকি দল পরপর ৬টি অলিম্পিকে সোনা জয় করে।
- 🔷 হকির জাদুকর — ধ্যানচাঁদ।
- 🔷 ‘গোল’ আত্মজীবনীর রচয়িতা — ধ্যানচাঁদ।
- 🔷 অলিম্পিক সোনাজয়ী দলের অন্যতম সদস্য — লেসলি ক্লডিয়াস।
- 🔷 বেটন কাপ যুক্ত — হকি খেলার সঙ্গে।
🏓 টেবিল টেনিস
- 🔷 ‘পিং পং’ ছিল — টেবিল টেনিসের পূর্ব নাম।
- 🔷 বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় — ১৯৩৪ সালে।
- 🔷 উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর — শিলিগুড়ি।
- 🔷 টেবিল টেনিসের দ্রোণাচার্য — ভারতী ঘোষ।
- 🔷 পৌলমী ঘটক ও অঙ্কিতা দাস যুক্ত — টেবিল টেনিসের সঙ্গে।
🎾 লন টেনিস
- 🔷 টেনিস খেলার সৃষ্টি — ফ্রান্সে।
- 🔷 বর্তমান টেনিসের আবিষ্কর্তা — উইংফিল্ড।
- 🔷 ডেভিস কাপ যুক্ত — টেনিসের সঙ্গে।
♟️ দাবা
- 🔷 রামায়ণ অনুযায়ী দাবার স্রষ্টা — মন্দোদরী।
- 🔷 ভারতের প্রাচীনতম দাবা ক্লাব — ক্যালকাটা চেস ক্লাব।
- 🔷 পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ডমাস্টার — দিব্যেন্দু বড়ুয়া (১৯৯১)।
🏸 ব্যাডমিন্টন
- 🔷 ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাব — ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব।
- 🔷 মধুমিতা গোস্বামী যুক্ত — ব্যাডমিন্টনের সঙ্গে।
- 🔷 টমাস কাপ যুক্ত — ব্যাডমিন্টনের সঙ্গে।
🎯 তিরন্দাজি ও অন্যান্য
- 🔷 দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় — তিরন্দাজির খেলোয়াড়।
- 🔷 জ্যোতির্ময়ী শিকদার পান — রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার।
- 🔷 সোমা দত্ত ও জয়দীপ কর্মকার যুক্ত — শ্যুটিংয়ের সঙ্গে।
- 🔷 ব্রতচারী আন্দোলনের উদ্ভাবক — গুরুসদয় দত্ত।
🎪 সার্কাস
- 🔷 প্রথম স্বদেশীয় সার্কাস — ন্যাশনাল সার্কাস (১৮৮৩)।
- 🔷 প্রতিষ্ঠাতা — নবগোপাল মিত্র।
- 🔷 গ্রেট বেঙ্গল সার্কাস গড়ে তোলেন — প্রিয়নাথ বসু।
- 🔷 ‘প্রফেসর বোস’ নামে পরিচিত — প্রিয়নাথ বসু।
- 🔷 প্রথম নারী বাঘের খাঁচায় প্রবেশ করেন — সুশীলা সুন্দরী।
- 🔷 ‘বাঙালি সার্কাস’ গ্রন্থের রচয়িতা — অবনীন্দ্রকৃষ্ণ বসু।
🎩 ম্যাজিক
- 🔷 আধুনিক ম্যাজিকের জনক — গণপতি চক্রবর্তী।
- 🔷 ‘যাদুবিদ্যা’ গ্রন্থের রচয়িতা — গণপতি চক্রবর্তী।
- 🔷 পি. সি. সরকারের পুরো নাম — প্রতুলচন্দ্র সরকার।
- 🔷 ‘দ্য ফিনিক্স’ পুরস্কার লাভ করেন — পি. সি. সরকার।
- 🔷 জাদুসম্রাট বলা হয় — পি. সি. সরকারকে।
- 🔷 বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাদুশিল্পী — পি. সি. সরকার জুনিয়র।
