Mock Test| HS bengali mocktest | Semester -3 | উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার | দ্বাদশ শ্রেণি | XII

Sem-3 মকটেস্ট • সম্পূর্ণ সিলেবাস নোটস ভেরিফায়েড পাঠ্যক্রম

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

উচ্চ মাধ্যমিক বাংলা (ক-ভাষা) দ্বাদশ শ্রেণি

SEMESTER-III | ২০২৬

পূর্ণমান: ৪০ | মোট সময়: ১ ঘন্টা ১৫ মিনিট

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১।

[ গল্প: ‘আদরিণী’ — প্রভাতকুমার মুখোপাধ্যায় ]

১. জয়রাম মোক্তার মহাশয় কত টাকা ভাড়ায় প্রথম বাসা নিয়েছিলেন?

(A) সতেরো সিকা
(B) বারো সিকা
(C) তেরো সিকা
(D) আঠারো সিকা

সঠিক উত্তর: (C) তেরো সিকা

২. মোক্তারবাবু তাঁর মঙ্গলা গাইয়ের এঁড়ে বাছুরটির নামকরণ কার নামে করেছিলেন?

(A) এক ডেপুটিবাবুর নামে
(B) এক উকিলবাবুর নামে
(C) এক জজ সাহেবের নামে
(D) এক ম্যাজিস্ট্রেটের নামে

সঠিক উত্তর: (A) এক ডেপুটিবাবুর নামে

৩. জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোথায় পড়াশোনা করত?

(A) কলকাতায়
(B) বিলেতে
(C) পশ্চিমে
(D) কাশীতে

সঠিক উত্তর: (A) কলকাতায়

৪. হস্তী ভাড়ার বিজ্ঞাপনে হস্তিনীর দৈনিক ভাড়া কত উল্লেখ ছিল?

(A) প্রতি রোজ দুই টাকা মাত্র
(B) প্রতি রোজ তিন টাকা মাত্র, খোরাকি এক টাকা
(C) প্রতি রোজ চার টাকা মাত্র
(D) প্রতি রোজ পাঁচ টাকা মাত্র

সঠিক উত্তর: (B) প্রতি রোজ তিন টাকা মাত্র, খোরাকি এক টাকা

৫. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “বাড়ি হইতে ________ ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে।”

(A) দশ
(B) সাত
(C) পাঁচ
(D) বারো

সঠিক উত্তর: (B) সাত

৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) জয়রামবাবুর জ্যেষ্ঠ ও মধ্যম পুত্র বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য ছিল না।
(ii) আদরিণীকে বিক্রির জন্য দ্বিতীয়বার রসুলগঞ্জের মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
(iii) পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারীবাবু সকালে জয়রামবাবুর কাছে এসেছিলেন।
(iv) কল্যাণীর বিয়ের পণের জন্য পাত্রপক্ষ ২০০০ টাকা চেয়েছিল।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৭. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) “দাদামশায়, আদর যাবার সময় কাঁদছিল।”
(ii) “জানতে পেরেছে। ওরা অন্তর্যামী কিনা!”
(iii) “তুই তো অন্তর্যামী – তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি?”
(iv) “অভিমান করে চলে গেলি মা?”

(A) (i), (ii), (iii), (iv)
(B) (iv), (i), (ii), (iii)
(C) (ii), (iii), (iv), (i)
(D) (i), (iii), (ii), (iv)

সঠিক উত্তর: (A) (i), (ii), (iii), (iv)

৮. বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো:
বিবৃতি (A): পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রামবাবুর পক্ষে কঠিন ছিল।
কারণ (R): সোম ও মঙ্গল দুটো দিন কাছারি কামাই হওয়ার আশঙ্কা ছিল এবং গোরুর গাড়ির পথ অত্যন্ত কষ্টসাধ্য ছিল।

(A) (A) এবং (R) উভয়ই ঠিক এবং (R) হলো (A)-এর সঠিক কারণ
(B) (A) ঠিক, কিন্তু (R) ভুল
(C) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(D) (A) এবং (R) উভয়ই ভুল

সঠিক উত্তর: (A) (A) এবং (R) উভয়ই ঠিক এবং (R) হলো (A)-এর সঠিক কারণ

[ কবিতা: ‘ধর্ম’ ও ‘দিগ্বিজয়ের রূপকথা’ ]

৯. ‘ধর্ম’ কবিতায় কবি শ্রীজাত ভ্যান গঘের ধর্ম হিসেবে কী উল্লেখ করেছেন?

(A) কবিতার জিত
(B) উন্মাদনা ও আঁকা
(C) নতুন পতাকা
(D) সত্যের বয়ান

সঠিক উত্তর: (B) উন্মাদনা ও আঁকা

১০. ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

(A) ২০১১ সালে
(B) ২০১৪ সালে
(C) ২০১৫ সালে
(D) ২০১৮ সালে

সঠিক উত্তর: (C) ২০১৫ সালে

১১. কবি শ্রীজাত কোন্ কাব্যগ্রন্থের জন্য ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন?

(A) শেষ চিঠি
(B) উড়ন্ত সব জোকার
(C) অন্ধকার লেখাগুচ্ছ
(D) কর্কটক্রান্তির দেশ

সঠিক উত্তর: (B) উড়ন্ত সব জোকার

১২. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় রাজপুত্রের কাছে আশীর্বাদী সরঞ্জাম কয়টি ছিল?

(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি

সঠিক উত্তর: (B) দুটি

১৩. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “এই হৃদয়ের খাপে ভরা _________ অসি।”

(A) অভঙ্গুর
(B) ইস্পাত-কঠিন
(C) মন্ত্রপূতঃ
(D) অসামান্য

সঠিক উত্তর: (C) মন্ত্রপূতঃ

১৪. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) ‘ধর্ম’ কবিতাটি সনেটজাতীয় চতুর্দশপদী কবিতা।
(ii) শ্রীজাতর মতে প্রাতিষ্ঠানিক ধর্ম মানুষকে দখলের কথা শেখায়।
(iii) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় কবি ভালোবাসাকে ‘মন্ত্রপূত অসি’ বলেছেন।
(iv) নবনীতা দেবসেনের ‘দিগ্বিজয়ের রূপকথা’য় সমুদ্রের বুকে পুষ্পকরথ সাজে।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

১৫. ক্রম অনুযায়ী পঙক্তিগুলির পুনর্বিন্যাস করো:
(i) তোমার ধর্মের পথে কেন অপব্যয়?
(ii) এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
(iii) এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।
(iv) তবে, কেন অন্য পথ ভাবায় তোমাকে।

(A) (ii), (iii), (iv), (i)
(B) (ii), (iii), (i), (iv)
(C) (i), (iii), (iv), (ii)
(D) (iii), (ii), (iv), (i)

সঠিক উত্তর: (A) (ii), (iii), (iv), (i)

[ প্রবন্ধ: ‘বাঙ্গালা ভাষা’ — স্বামী বিবেকানন্দ ]

১৬. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে স্বামী বিবেকানন্দ কোন ভাষাকে ‘মৃত ভাষা’ বলে উল্লেখ করেছেন?

(A) উর্দু
(B) ইংরেজি
(C) ফারসি
(D) সংস্কৃত

সঠিক উত্তর: (D) সংস্কৃত

১৭. “ভরত ঋষিও বুঝতে পারেন না”— ভরত ঋষি কী বুঝতে পারেন না?

(A) গানের ব্যাকরণ
(B) গানের ভাব বা উদ্দেশ্য
(C) মোক্ষের স্বরূপ
(D) রাগ-রাগিণীর নাম

সঠিক উত্তর: (B) গানের ভাব বা উদ্দেশ্য

১৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “ভাষা ____________ বাহক।”

(A) চিন্তার
(B) ভাবনার
(C) ভাবের
(D) সংস্কৃতির

সঠিক উত্তর: (C) ভাবের

১৯. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) সংস্কৃত ভাষার চাল অনুকরণ করায় আমাদের ভাষা অস্বাভাবিক হয়ে পড়ছে।
(ii) লেখার সময় পণ্ডিতদের তৈরি কৃত্রিম ভাষাকে প্রাবন্ধিক কিম্ভূতকিমাকার বলেছেন।
(iii) সাধারণ মানুষের চলিত ভাষায় দর্শন-বিজ্ঞান আলোচনা করা সম্পূর্ণ অসম্ভব।
(iv) উদ্বোধন পত্রিকায় ‘বাঙ্গালা ভাষা’ রচনাটি প্রথম আত্মপ্রকাশ করে।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

২০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) চলিত ভাষা(i) পাণ্ডিত্য
(b) অস্বাভাবিক ভাষা(ii) লোকহিত
(c) প্রাচীন বিদ্যা(iii) শিল্পনৈপুণ্য
(d) সাধারণের ভাষা(iv) সংস্কৃত
(A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(B) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(D) (a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

[ ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা: ‘পোটরাজ’ ও ‘তার সঙ্গে’ ]

২১. শঙ্কররাও খারাটের লেখা বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কী?

(A) বড় বালুতেদার
(B) তাদিপার
(C) তারাল অন্তরাল
(D) গাভ-চি-শিব

সঠিক উত্তর: (C) তারাল অন্তরাল

২২. ‘পোটরাজ’ গল্পে দেবী মারী-আইয়ের যাত্রায় ছাগল দিতে না পারলে দুরপত কী বলি দিত?

(A) হাঁস
(B) কুঁকড়ো
(C) মোষ
(D) পায়রা

সঠিক উত্তর: (B) কুঁকড়ো

২৩. পাবলো নেরুদার ‘তার সঙ্গে’ কবিতাটি মূল কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

(A) Extravagaria
(B) Still Another Day
(C) World’s End
(D) The Yellow Heart

সঠিক উত্তর: (A) Extravagaria

২৪. ‘তার সঙ্গে’ কবিতায় কবি প্রতিকূল সময়কে কীভাবে মোকাবিলা করতে বলেছেন?

(A) দল বেঁধে যুদ্ধ করে
(B) একা লড়াই চালিয়ে
(C) একসঙ্গে সমঝে থেকে
(D) ভাগ্যকে মেনে নিয়ে

সঠিক উত্তর: (C) একসঙ্গে সমঝে থেকে

২৫. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
বিবৃতি (A): “আমার জন্যে অপেক্ষা করো।”
কারণ (R): সময়টা মোটেই সুবিধের না, দু’জনে সমঝে পার হতে হবে।

(A) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R) হলো (A)-এর সঠিক কারণ
(B) (A) ঠিক, কিন্তু (R) ভুল
(C) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(D) (A) ও (R) উভয়ই ভুল

সঠিক উত্তর: (A) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R) হলো (A)-এর সঠিক কারণ

[ বাংলা ভাষা ও সংস্কৃতি: গান, বিজ্ঞান ও ক্রীড়ার ইতিহাস ]

২৬. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে মোট কতগুলি রাগ-রাগিণীর ব্যবহার পাওয়া যায়?

(A) ১৯ টি
(B) ৩২ টি
(C) ৪২ টি
(D) ২৩ টি

সঠিক উত্তর: (B) ৩২ টি

২৭. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ (IACS) কার কীর্তি?

(A) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(B) আচার্য জগদীশচন্দ্র বসু
(C) ড. মহেন্দ্রলাল সরকার
(D) সত্যেন্দ্রনাথ বসু

সঠিক উত্তর: (C) ড. মহেন্দ্রলাল সরকার

২৮. বাংলায় মুদ্রণশিল্পে হাফটোন ব্লকের প্রবর্তন করে আন্তর্জাতিক খ্যাতি পান কে?

(A) সুকুমার রায়
(B) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(C) পঞ্চানন কর্মকার
(D) সুরেশচন্দ্র মজুমদার

সঠিক উত্তর: (B) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২৯. বাঙালি প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় ‘ন্যাশনাল সার্কাস’ ১৮৮৩ সালে কে গড়ে তোলেন?

(A) প্রিয়নাথ বসু
(B) নবগোপাল মিত্র
(C) গণপতি চক্রবর্তী
(D) মতিলাল শীল

সঠিক উত্তর: (B) নবগোপাল মিত্র

৩০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) ‘মোদের গরব মোদের আশা’(i) রজনীকান্ত সেন
(b) ‘মায়ের দেওয়া মোটা কাপড়’(ii) অতুলপ্রসাদ সেন
(c) প্লাস্টিক সার্জারির জনক(iii) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(d) ভারতীয় রাশিবিজ্ঞানের জনক(iv) ডা. মুরারিমোহন মুখোপাধ্যায়
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(D) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

সঠিক উত্তর: (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

[ ভাষা: ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, ধ্বনিতত্ত্ব, শব্দার্থতত্ত্ব ]

৩১. ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার ওপর প্রভাব ফেলে—তা আলোচনা করে ভাষাবিজ্ঞানের কোন্ শাখা?

(A) স্নায়ুভাষাবিজ্ঞান
(B) সমাজভাষাবিজ্ঞান
(C) নৃভাষাবিজ্ঞান
(D) শৈলীবিজ্ঞান

সঠিক উত্তর: (B) সমাজভাষাবিজ্ঞান

৩২. ভারতে প্রাচীন অভিধান রচনার সূত্রপাত কার মাধ্যমে ঘটেছিল?

(A) পাণিনি
(B) শবরস্বামী
(C) পতঞ্জলি
(D) যাস্ক (নিরুক্ত)

সঠিক উত্তর: (D) যাস্ক (নিরুক্ত)

৩৩. ভাষার অর্থহীন ক্ষুদ্রতম ধ্বনিগত একক কোনটি?

(A) রূপমূল
(B) বাগধ্বনি
(C) পদ
(D) বাক্য

সঠিক উত্তর: (B) বাগধ্বনি

৩৪. উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী ‘জ্’ কোন প্রকার ব্যঞ্জনধ্বনি?

(A) কণ্ঠ্য ধ্বনি
(B) তালব্য ধ্বনি
(C) মূর্ধন্য ধ্বনি
(D) দন্ত্য ধ্বনি

সঠিক উত্তর: (B) তালব্য ধ্বনি

৩৫. বাংলা শব্দে তিনটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত যুক্তধ্বনির সংখ্যা কয়টি?

(A) ২টি
(B) ৪টি
(C) ৮টি
(D) ২২টি

সঠিক উত্তর: (A) ২টি

৩৬. ‘কালি’ শব্দের আদি অর্থ ‘কালো রঙের তরল’ এবং বর্তমান অর্থ ‘যেকোনো রঙের লেখার তরল’—এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?

(A) শব্দার্থের প্রসার
(B) শব্দার্থের সংকোচ
(C) শব্দার্থের রূপান্তর
(D) শব্দার্থের অবনতি

সঠিক উত্তর: (A) শব্দার্থের প্রসার

৩৭. পিটার মার্ক রজেটের বিখ্যাত ‘থিসরাস’ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়?

(A) ১৮০৫ খ্রিস্টাব্দে
(B) ১৮২৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(D) ১৮৫২ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (D) ১৮৫২ খ্রিস্টাব্দে

৩৮. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) ‘অ্যা’ হলো একটি নিম্নমধ্য সম্মুখ প্রসৃত অর্ধবিবৃত স্বরধ্বনি।
(ii) বাংলা ভাষায় ‘র্’ হলো একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি।
(iii) কোনো শব্দের আদি অর্থ উন্নত মানের অর্থ ধারণ করলে তাকে শব্দার্থের উৎকর্ষ বলে।
(iv) ‘Dictionarius’ শব্দটি ত্রয়োদশ শতাব্দীতে প্রথম ব্যবহার করেন জন গারল্যান্ড।

(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

৩৯. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) ‘উপবাস’ (নিকটে বাস > অনাহার)(i) শব্দার্থের সংকোচ
(b) ‘মন্দির’ (গৃহ > দেবগৃহ)(ii) শব্দার্থের উৎকর্ষ
(c) ‘প্রদীপ’ (উজ্জ্বল আলো > মাটির বাতি)(iii) শব্দার্থের রূপান্তর
(d) ‘ইতর’ (অন্য/ভিন্ন > নীচ বা অভদ্র)(iv) শব্দার্থের অপকর্ষ
(A) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(B) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(C) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
(D) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)

৪০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(a) ‘ই’ স্বরধ্বনি(i) উচ্চ পশ্চাৎ সংবৃত বর্তুল
(b) ‘উ’ স্বরধ্বনি(ii) নিম্ন কেন্দ্রীয় বিবৃত
(c) ‘আ’ স্বরধ্বনি(iii) উচ্চ সম্মুখ সংবৃত প্রসৃত
(d) ‘ও’ স্বরধ্বনি(iv) উচ্চমধ্য পশ্চাৎ অর্ধসংবৃত বর্তুল
(A) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(B) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(C) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(D) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)


বাংলা সহায়ক — BanglaSahayak.com

Your Cart

error: Content is protected !!
Scroll to Top