ধ্বনিতত্ত্ব| dhonitattya | সংসদ মডেল প্রশ্নোত্তর

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমিস্টার • ভাষা

Model Question • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

দ্বিতীয় অধ্যায়: ধ্বনিতত্ত্ব (ভাষা)
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

১. ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা হয় তাকে বলে—

(ক) ধ্বনিতত্ত্ব
(খ) শব্দার্থ তত্ত্ব
(গ) রূপতত্ত্ব
(ঘ) বাক্যতত্ত্ব

সঠিক উত্তর: (ক) ধ্বনিতত্ত্ব

২. অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না—

(ক) শ্বাসঘাত
(খ) ব্যঞ্জনধ্বনি
(গ) যতি
(ঘ) সুরতরঙ্গ

সঠিক উত্তর: (খ) ব্যঞ্জনধ্বনি

৩. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল—

(ক) তিনটি
(খ) চারটি
(গ) আটটি
(ঘ) ছয়টি

সঠিক উত্তর: (খ) চারটি

৪. ‘র’-ধ্বনিটি হল—

(ক) কম্পিত ধ্বনি
(খ) পার্শ্বিক ধ্বনি
(গ) উষ্ম ধ্বনি
(ঘ) তাড়িত ধ্বনি

সঠিক উত্তর: (ক) কম্পিত ধ্বনি

৫. বাগধ্বনি প্রধানত কয়প্রকার?

(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার

সঠিক উত্তর: (ক) দুই প্রকার

৬. অবিভাজ্য ধ্বনিগুলির মধ্যে পড়ে—

(ক) দৈর্ঘ্য
(খ) শ্বাসাঘাত
(গ) যতি
(ঘ) সুরতরঙ্গ
(ঙ) সবগুলি

সঠিক উত্তর: (ঙ) সবগুলি

৭. মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা—

(ক) এগারোটি
(খ) সাতটি
(গ) আটটি
(ঘ) দশটি

সঠিক উত্তর: (খ) সাতটি

৮. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলিকে বলা হয়—

(ক) মহাপ্রাণ ধ্বনি
(খ) অঘোষ ধ্বনি
(গ) ঘোষ ধ্বনি
(ঘ) অল্পপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর: (ক) মহাপ্রাণ ধ্বনি

৯. স্পর্শ ধ্বনির সংখ্যা ক-টি?

(ক) ২৫টি
(খ) ৩০টি
(গ) ৪০টি
(ঘ) ৪৫টি

সঠিক উত্তর: (ক) ২৫টি

১০. খণ্ড ধ্বনির অপর নাম কী?

(ক) অবিভাজ্য ধ্বনি
(খ) অপিনিহিতি
(গ) সমীভবন
(ঘ) বিভাজ্য ধ্বনি

সঠিক উত্তর: (ঘ) বিভাজ্য ধ্বনি

১১. বর্গের কোন ধ্বনিগুলি নাসিক্য ধ্বনি?

(ক) চতুর্থ ধ্বনি
(খ) দ্বিতীয় ধ্বনি
(গ) তৃতীয় ধ্বনি
(ঘ) পঞ্চম ধ্বনি

সঠিক উত্তর: (ঘ) পঞ্চম ধ্বনি

১২. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে—

(ক) যুক্ত ধ্বনি
(খ) গুচ্ছ ধ্বনি
(গ) দলগুচ্ছ
(ঘ) প্রত্যয়গুচ্ছ

সঠিক উত্তর: (খ) গুচ্ছ ধ্বনি

১৩. অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয়—

(ক) বাক্‌ধ্বনি
(খ) শব্দধ্বনি
(গ) যুক্তধ্বনি
(ঘ) ধ্বনিমূল

সঠিক উত্তর: (ঘ) ধ্বনিমূল

১৪. ন্যূনতম শব্দজোড়-এর শব্দ দুটি হওয়া চাই—

(ক) একটি ভাষার
(খ) একাধিক ভাষার
(গ) কমপক্ষে দুটি ভাষার
(ঘ) সমাজ ভাষার

সঠিক উত্তর: (ক) একটি ভাষার

১৫. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা—

(ক) ২০০টির বেশি
(খ) ৩০০টির বেশি
(গ) ৪০০টির বেশি
(ঘ) ৬০০টির বেশি

সঠিক উত্তর: (ক) ২০০টির বেশি

১৬. বাগধ্বনি হল—

(ক) ভাষার অর্থ বিশ্লেষণকারী বৃহত্তম একক
(খ) ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক
(গ) ভাষার অর্থ বহনকারী ক্ষুদ্রতম একক
(ঘ) ভাষার অর্থহীন বৃহত্তম একক

সঠিক উত্তর: (খ) ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক

১৭. ‘ল’ ধ্বনিটি হল—

(ক) পার্শ্বিক ধ্বনি
(খ) নাসিক্য ধ্বনি
(গ) কম্পিত ধ্বনি
(ঘ) উষ্ম ধ্বনি

সঠিক উত্তর: (ক) পার্শ্বিক ধ্বনি

১৮. বাক্যে সুরের ওঠা-পড়াকে বলা হয়—

(ক) যতি
(খ) দল
(গ) সুরতরঙ্গ
(ঘ) শ্বাসঘাত

সঠিক উত্তর: (গ) সুরতরঙ্গ

১৯. কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল পরিবারের তা শনাক্ত করে—

(ক) ন্যূনতম শব্দজোড়
(খ) পরিপূরক অবস্থান
(গ) ধ্বনিমূল
(ঘ) সহধ্বনি

সঠিক উত্তর: (খ) পরিপূরক অবস্থান

শূন্যস্থান পূরণ করো

২০. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা _______।

(ক) ৪০০
(খ) ৩০০
(গ) ২০০
(ঘ) ১০০

সঠিক উত্তর: (গ) ২০০

২১. উচ্চারণের সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণের ভেদকে _______ বলে।

(ক) ন্যূনতম শব্দজোড়
(খ) পরিপূরক অবস্থান
(গ) মুক্তবৈচিত্র্য
(ঘ) সুরতরঙ্গ

সঠিক উত্তর: (গ) মুক্তবৈচিত্র্য

২২. কখনোই শব্দের আদ্যস্থানে উচ্চারিত হয় না _______ নামক ধ্বনি।

(ক) গ
(খ) ত
(গ) প
(ঘ) ড়

সঠিক উত্তর: (ঘ) ড়

২৩. প্রতিটি ধ্বনিমূল হল এক-একটি ধ্বনি পরিবার, _______ সেই পরিবারের সদস্য।

(ক) বাগ্‌ধ্বনি
(খ) গুচ্ছধ্বনি
(গ) যুক্তধ্বনি
(ঘ) সহধ্বনি

সঠিক উত্তর: (ঘ) সহধ্বনি

২৪. একক বাগ্‌ধ্বনি হল ভাষার অর্থহীন এবং _______ একক।

(ক) দীর্ঘতম
(খ) ক্ষুদ্রতম
(গ) বৃহত্তম
(ঘ) স্বল্পতম

সঠিক উত্তর: (খ) ক্ষুদ্রতম

সত্য ও মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও

২৫. বিবৃতিসমূহ:
i. ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি তৈরি হয়。
ii. পাশাপাশি উচ্চারিত দুই ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে。
iii. বাংলা ভাষায় তিন ব্যঞ্জন-এর সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা দুই।
iv. একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে সুরতরঙ্গ বলে।

(ক) i সত্য, ii সত্য, iii মিথ্যা, iv সত্য
(খ) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv সত্য
(গ) i মিথ্যা, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা
(ঘ) i সত্য, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা

সঠিক উত্তর: (ঘ) i সত্য, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা

Your Cart

error: Content is protected !!
Scroll to Top