মকটেস্ট| উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার | H.S Bengali Mocktest

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমিস্টার | মকটেস্ট

উচ্চ মাধ্যমিক বাংলা (ক-ভাষা) – ২০২৬

SEMESTER-III

পূর্ণমান: ৪০

সময়: ১ ঘন্টা ১৫ মিনিট

Sem-3 মকটেস্ট • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

নির্দেশিকা: বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১।

[ গল্প: ‘আদরিণী’ — প্রভাতকুমার মুখোপাধ্যায় ] (প্রশ্ন সংখ্যা: ১ – ৮)

১. জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরনো মোক্তার ছিলেন?

(A) দশ বছর
(B) পনেরো বছর
(C) বিশ বছর
(D) পঁচিশ বছর

সঠিক উত্তর: (C) বিশ বছর

২. জয়রাম মোক্তার যখন যশোহর জেলা থেকে এই অঞ্চলে আসেন, তখন তাঁর সম্বল কী ছিল?

(A) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি
(B) একটি ক্যাম্বিসের ব্যাগ এবং ১০০ টাকা
(C) একটি ক্যাম্বিসের ব্যাগ ও ছাতা
(D) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি আইনের বই

সঠিক উত্তর: (A) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি

৩. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বাই ও খেমটা কোথা থেকে আসার কথা ছিল?

(A) কলকাতা ও দিল্লি
(B) দিল্লি ও বেনারস
(C) বেনারস ও এলাহাবাদ
(D) বেনারস ও কলকাতা

সঠিক উত্তর: (D) বেনারস ও কলকাতা

৪. কল্যাণীর জন্য যে পাত্র ঠিক হয়েছিল সে রাজশাহি কলেজে কী পড়ত?

(A) আইন
(B) আই.এ
(C) বি.এ
(D) এল.এ

সঠিক উত্তর: (D) এল.এ

৫. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “বামুনহাটের মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির ________ দিন আগে।”

(A) সাত
(B) দশ
(C) পনেরো
(D) বারো

সঠিক উত্তর: (C) পনেরো

৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) জয়রামবাবুর ছোটো ছেলে বিলেতে পড়াশোনা করে।
(ii) সেকালে মোক্তারগণ শামলা ব্যবহার করিতেন না, জয়রাম মোক্তার মাথায় পাগড়ি বাঁধিতেন।
(iii) আদরিণীর অসুস্থতার খবর মোক্তারবাবুর কাছে এনেছিলেন একজন চাষী।
(iv) আদরিণীর মৃত্যুর পর মোক্তার মহাশয় দুই মাস জীবিত ছিলেন।

(A) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

৭. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম—আদরিণী।
(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল—”হাতি পাওয়া গেল না”।
(iii) বাড়ীতে হাতী আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(iv) শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।

(A) (iv), (ii), (i), (iii)
(B) (i), (ii), (iii), (iv)
(C) (iv), (iii), (ii), (i)
(D) (ii), (iv), (i), (iii)

সঠিক উত্তর: (A) (iv), (ii), (i), (iii)

৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভ: (a) উমাচরণ লাহিড়ী, (b) কুঞ্জবিহারীবাবু, (c) জয়রাম মুখোপাধ্যায়, (d) নরেশচন্দ্র রায় চৌধুরী
খ-স্তম্ভ: (i) মহারাজ, (ii) মোক্তার, (iii) জমিদার, (iv) জুনিয়র উকিল
(A) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
(B) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(D) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

[ কবিতা: ‘ধর্ম’ ও ‘দিগ্বিজয়ের রূপকথা’ ] (প্রশ্ন সংখ্যা: ৯ – ১৫)

৯. ‘ধর্ম’ কবিতাটি ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?

(A) ১২
(B) ১৩
(C) ১৪
(D) ১৫

সঠিক উত্তর: (C) ১৪

১০. ভারতীয় সংগীত সাধক আবদুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

(A) রাজস্থান
(B) উত্তরপ্রদেশ
(C) দিল্লি
(D) পাঞ্জাব

সঠিক উত্তর: (B) উত্তরপ্রদেশ

১১. ‘ধর্ম’ কবিতায় যাঁর ধর্ম শুধু ‘না থামা কখনও’—

(A) বাতাসের
(B) আগুনের
(C) স্রোতের
(D) বিজ্ঞানের

সঠিক উত্তর: (A) বাতাসের

১২. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় রাজপুত্রের জাদু-অশ্ব আকাশে কী রূপ নেয়?

(A) কালপুরুষ
(B) পক্ষীরাজ
(C) পুষ্পক
(D) রামধনু

সঠিক উত্তর: (C) পুষ্পক

১৩. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “নিশ্চিত পৌঁছুবো সেই _________ খর্জুরের দ্বীপে।”

(A) তৃষ্ণাহর
(B) রূপকথার
(C) শান্তির
(D) শুষ্ক

সঠিক উত্তর: (A) তৃষ্ণাহর

১৪. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) ‘ধর্ম’ কবিতার পঙক্তি সংখ্যা ১৪টি।
(ii) নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’।
(iii) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় রাজপুত্রের নিজস্ব ধনুক, তূণীর ও শিরস্ত্রাণ ছিল।
(iv) ভ্যান গঘ ছিলেন নেদারল্যান্ডের চিত্রশিল্পী।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

১৫. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভ: (a) মরুপথ, (b) সপ্তডিঙা, (c) পুষ্পক, (d) হৃদয়ের খাপে ভরা অসি
খ-স্তম্ভ: (i) সিন্ধুজল, (ii) আকাশ, (iii) উট, (iv) ভালোবাসা
(A) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(B) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
(C) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(D) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)

[ প্রবন্ধ: ‘বাঙ্গালা ভাষা’ — স্বামী বিবেকানন্দ ] (প্রশ্ন সংখ্যা: ১৬ – ২০)

১৬. স্বামী বিবেকানন্দ কোন্ খ্রিস্টাব্দে ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি রচনা করেন?

(A) ১৮৯৬ খ্রিস্টাব্দ
(B) ১৮৯৭ খ্রিস্টাব্দ
(C) ১৯০০ খ্রিস্টাব্দ
(D) ১৯০১ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর: (C) ১৯০০ খ্রিস্টাব্দ

১৭. স্বামী বিবেকানন্দের মতে ভবিষ্যতে কোন্ অঞ্চলের ভাষা সমস্ত বাংলাদেশের প্রধান ভাষা হয়ে উঠবে?

(A) রাঢ়ের ভাষা
(B) মেদিনীপুরের ভাষা
(C) ঢাকার ভাষা
(D) কলকাতার ভাষা

সঠিক উত্তর: (D) কলকাতার ভাষা

১৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ________ বসালে কি ভাল দেখায়?”

(A) বাঁদর
(B) গাধা
(C) ভেড়া
(D) ছাগল

সঠিক উত্তর: (A) বাঁদর

১৯. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) প্রাচীনকাল থেকে আমাদের দেশের সমস্ত বিদ্যা সংস্কৃততে নিবদ্ধ ছিল।
(ii) বুদ্ধ ও চৈতন্য উভয়েই সাধারণ মানুষকে সংস্কৃত ভাষায় শিক্ষা দিতেন।
(iii) স্বামী বিবেকানন্দ ভাষাকে খাঁটি ইস্পাতের সঙ্গে তুলনা করেছেন।
(iv) দুটো চলিত কথায় যে ভাবরাশি প্রকাশ পায়, তা দু-হাজার ছাঁদি বিশেষণেও হয় না।

(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

২০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভ: (a) মীমাংসাভাষ্য, (b) নাট্যশাস্ত্র, (c) মহাভাষ্য, (d) ব্রাহ্মণ
খ-স্তম্ভ: (i) শবরস্বামী, (ii) পতঞ্জলি, (iii) বেদ, (iv) ভরত ঋষি
(A) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)
(B) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(C) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(D) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

সঠিক উত্তর: (A) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)

[ ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা: ‘পোটরাজ’ ও ‘তার সঙ্গে’ ] (প্রশ্ন সংখ্যা: ২১ – ২৫)

২১. শঙ্কররাও খারাটের ‘পোটরাজ’ গল্পটি কোন্ মূল মারাঠি গ্রন্থ থেকে গৃহীত?

(A) ‘তাদিপার’
(B) ‘গাভ-চি-শিব’
(C) ‘বড় বালুতেদার’
(D) ‘তিতভিচা ফেরা’

সঠিক উত্তর: (C) ‘বড় বালুতেদার’

২২. ‘পোটরাজ’ গল্পে দেবী মারী-আইকে দুরপত কোন্ রঙের শাড়ি পরিয়ে সাজাত?

(A) লাল
(B) হলুদ
(C) সবুজ
(D) সাদা

সঠিক উত্তর: (C) সবুজ

২৩. পাবলো নেরুদার ‘তার সঙ্গে’ কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন্ অনুদিত কাব্যগ্রন্থে স্থান পেয়েছে?

(A) পাবলো নেরুদার নির্বাচিত কবিতা
(B) পাবলো নেরুদার কবিতাসমগ্র
(C) পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা
(D) পাবলো নেরুদার কবিতা

সঠিক উত্তর: (C) পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা

২৪. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “ব্যাপারটা বুঝব ________ করব।”

(A) আনন্দ
(B) সৃষ্টি
(C) সঙ্গত
(D) আহ্লাদ

সঠিক উত্তর: (D) আহ্লাদ

২৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) শঙ্কররাও খারাটের লেখায় দলিত সম্প্রদায়ের মানুষের জীবনধারা ফুটে উঠেছে।
(ii) দুরপত দেবী মারী-আইয়ের জন্য মঙ্গল ও শুক্রবার উপোস করত।
(iii) ‘তার সঙ্গে’ কবিতায় প্রতিকূল সময়ের বিরুদ্ধে লড়তে শাবল ও ঝুড়ি নেওয়ার কথা বলা হয়েছে।
(iv) ‘তার সঙ্গে’ কবিতায় ‘রোসো’ শব্দের অর্থ ‘ক্রোধ প্রকাশ করো’।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

[ বাংলা ভাষা ও সংস্কৃতি: গান, বিজ্ঞান ও ক্রীড়ার ইতিহাস ] (প্রশ্ন সংখ্যা: ২৬ – ৩০)

২৬. আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক ও সংগীতের নিদর্শন কোনটি?

(A) চর্যাপদ
(B) শ্রীকৃষ্ণকীর্তন
(C) বৈষ্ণব পদাবলি
(D) গীতগোবিন্দম্

সঠিক উত্তর: (A) চর্যাপদ

২৭. আচার্য জগদীশচন্দ্র বসু রচিত বিজ্ঞান বিষয়ক বিখ্যাত বাংলা গ্রন্থটির নাম কী?

(A) বিশ্বপরিচয়
(B) জিজ্ঞাসা
(C) অব্যক্ত
(D) বিজ্ঞান প্রসঙ্গ

সঠিক উত্তর: (C) অব্যক্ত

২৮. এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হিসেবে কার নাম স্মরণীয়?

(A) ডা. নীলরতন সরকার
(B) ডা. রাধাগোবিন্দ কর
(C) ডা. গিরীন্দ্রশেখর বসু
(D) ডা. লালমাধব মুখোপাধ্যায়

সঠিক উত্তর: (C) ডা. গিরীন্দ্রশেখর বসু

২৯. প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে কে অংশগ্রহণ করেন?

(A) মিহির সেন
(B) শচীন নাগ
(C) খোকন দাস
(D) ডি ডি মুলজি

সঠিক উত্তর: (D) ডি ডি মুলজি

৩০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভ: (a) মোহনবাগান ক্লাবের প্রথম শিল্ড জয়, (b) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা, (c) ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের আত্মপ্রকাশ, (d) মিহির সেনের ইংলিশ চ্যানেল জয়
খ-স্তম্ভ: (i) ১৯১৭ সাল, (ii) ১৯১১ সাল, (iii) ১৯৫৮ সাল, (iv) ১৯৭৬ সাল
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(D) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

সঠিক উত্তর: (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

[ ভাষা: ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, ধ্বনিতত্ত্ব, শব্দার্থতত্ত্ব ] (প্রশ্ন সংখ্যা: ৩১ – ৪০)

৩১. মানুষের মস্তিষ্কে ‘LAD’ (Language Acquisition Device)-এর অস্তিত্বের কথা কে প্রচার করেন?

(A) উইলিয়াম জোন্স
(B) নোয়াম চমস্কি
(C) ফেঁর্দিনা দ্য সোস্যুর
(D) স্যামুয়েল ওয়েসলি

সঠিক উত্তর: (B) নোয়াম চমস্কি

৩২. সমাজভাষাবিজ্ঞানে ব্যক্তিবিশেষের ব্যবহৃত ভাষা বা উপভাষার নিজস্ব রীতিকে কী বলা হয়?

(A) রেজিস্টার
(B) দ্বিভাষিকতা
(C) কোড
(D) বহুস্বরতা

সঠিক উত্তর: (C) কোড

৩৩. ভাষাতত্ত্বে ‘The dress of thought’ বা ‘চিন্তার পোশাক’ মতবাদটির প্রবক্তা কে?

(A) নোয়াম চমস্কি
(B) স্যার থমাস এলিয়ট
(C) স্যামুয়েল ওয়েসলি
(D) মিখাইল বাখতিন

সঠিক উত্তর: (C) স্যামুয়েল ওয়েসলি

৩৪. মান্য বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির মোট সংখ্যা কয়টি?

(A) ৫টি
(B) ৭টি
(C) ৯টি
(D) ১১টি

সঠিক উত্তর: (B) ৭টি

৩৫. বাংলা ব্যাকরণে ‘ড়্’ ধ্বনিটি কোন্ শ্রেণির ধ্বনি?

(A) কম্পিত ধ্বনি
(B) তাড়িত অল্পপ্রাণ ধ্বনি
(C) তাড়িত মহাপ্রাণ ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি

সঠিক উত্তর: (B) তাড়িত অল্পপ্রাণ ধ্বনি

৩৬. মান্য বাংলা শব্দে তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কয়টি?

(A) ১টি
(B) ২টি
(C) ৩টি
(D) ৮টি

সঠিক উত্তর: (B) ২টি

৩৭. ‘পরশু’ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারার দৃষ্টান্ত?

(A) শব্দার্থের রূপান্তর
(B) শব্দার্থের সংকোচ
(C) শব্দার্থের অপকর্ষ
(D) শব্দার্থের প্রসার বা বিস্তার

সঠিক উত্তর: (D) শব্দার্থের প্রসার বা বিস্তার

৩৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: “‘গবেষণা’ শব্দের আদি অর্থ ছিল _________।”

(A) নিয়মমাফিক বিশ্লেষণ
(B) আবিষ্কার
(C) গোরু খোঁজা
(D) তত্ত্বানুসন্ধান

সঠিক উত্তর: (C) গোরু খোঁজা

৩৯. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) ‘Thesaurus’ অভিধানের মূল পরিকল্পক ও সংকলক হলেন পিটার মার্ক রজেট।
(ii) ‘অ্যা’ স্বরধ্বনিটি মান্য বাংলা ধ্বনিমালাতে আছে কিন্তু মূল বর্ণমালাতে নেই।
(iii) ‘মার্জার’ শব্দের আভিধানিক অর্থ হলো ‘কুকুর’।
(iv) ‘ই’ এবং ‘উ’ হলো বাংলা ব্যাকরণের উচ্চ স্বরধ্বনি।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৪০. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভ: (a) ধ্বনিতত্ত্ব, (b) রূপতত্ত্ব, (c) বাক্যতত্ত্ব, (d) শব্দার্থতত্ত্ব
খ-স্তম্ভ: (i) Morphology, (ii) Semantics, (iii) Phonology, (iv) Syntax
(A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(B) (a)-(i), (b)-(iii), (c)-(iv), (d)-(ii)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(D) (a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)

সঠিক উত্তর: (A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

উত্তরমালা (Answer Key: Set – ৬)

প্রশ্নউত্তরপ্রশ্নউত্তরপ্রশ্নউত্তরপ্রশ্নউত্তর
১.(C) বিশ বছর১১.(A) বাতাসের২১.(C) ‘বড় বালুতেদার’৩১.(B) নোয়াম চমস্কি
২.(A) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি১২.(C) পুষ্পক২২.(C) সবুজ৩২.(C) কোড
৩.(D) বেনারস ও কলকাতা১৩.(A) তৃষ্ণাহর২৩.(C) পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা৩৩.(C) স্যামুয়েল ওয়েসলি
৪.(D) এল.এ১৪.(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য২৪.(D) আহ্লাদ৩৪.(B) ৭টি
৫.(C) পনেরো১৫.(A) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)২৫.(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা৩৫.(B) তাড়িত অল্পপ্রাণ ধ্বনি
৬.(A) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য১৬.(C) ১৯০০ খ্রিস্টাব্দ২৬.(B) শ্রীকৃষ্ণকীর্তন৩৬.(B) ২টি
৭.(A) (iv), (ii), (i), (iii)১৭.(D) কলকাতার ভাষা২৭.(C) অব্যক্ত৩৭.(D) শব্দার্থের প্রসার বা বিস্তার
৮.(A) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)১৮.(A) বাঁদর২৮.(C) ডা. গিরীন্দ্রশেখর বসু৩৮.(C) গোরু খোঁজা
৯.(C) ১৪১৯.(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য২৯.(D) ডি ডি মুলজি৩৯.(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
১০.(B) উত্তরপ্রদেশ২০.(A) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)৩০.(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)৪০.(A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

Your Cart

error: Content is protected !!
Scroll to Top