ধ্বনিতত্ত্ব | Dhonitattya | H.S Bengali bhasha |XII Semester -III

বাংলা ভাষা ও সংস্কৃতি

একাদশ শ্রেণি (প্রথম সেমিস্টার)

বিষয়: ভাষাতত্ত্ব ও ধ্বনিতত্ত্ব মকটেস্ট

১. ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হল

(A) স্বরধ্বনি
(B) বাগধ্বনি
(C) বিভাজ্যধ্বনি
(D) অবিভাজ্যধ্বনি

সঠিক উত্তর: (B) বাগধ্বনি

২. কেন্দ্রীয় স্বরধ্বনি হলো

(A) অ
(B) আ
(C) অ্যা
(D) ই

সঠিক উত্তর: (B) আ

৩. ‘খ্’ ও ‘থ্’ ধ্বনি হল

(A) অল্পপ্রাণ অঘোষ
(B) অল্পপ্রাণ ঘোষ
(C) মহাপ্রাণ অঘোষ
(D) মহাপ্রাণ ঘোষ

সঠিক উত্তর: (C) মহাপ্রাণ অঘোষ

৪. বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?

(A) ৫টি
(B) ৭টি
(C) ৯টি
(D) ১১টি

সঠিক উত্তর: (B) ৭টি

৫. ‘ল্’ ধ্বনিটি হল

(A) উষ্ম ধ্বনি
(B) তাড়িত ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি

সঠিক উত্তর: (D) পার্শ্বিক ধ্বনি

৬. ভাষা শরীরের সবচেয়ে নীচে রয়েছে কোন্ স্তর?

(A) ধ্বনিস্তর
(B) রূপস্তর
(C) পদ
(D) অর্থস্তর

সঠিক উত্তর: (A) ধ্বনিস্তর

৭. নীচের কোন বিকল্পটি অশুদ্ধ

(A) ল্ হল পার্শ্বিক ধ্বনি
(B) র্ কম্পনজাত ধ্বনি
(C) ড়্ তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি
(D) তরল স্বর হল র্ , ল্

সঠিক উত্তর: (C) ড়্ তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি

৮. নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক ?

(A) ই, এ – পশ্চাৎ স্বরধ্বনি
(B) উ, ও – কুঞ্চিত স্বরধ্বনি
(C) আ – সংবৃত স্বরধ্বনি
(D) অ – অর্ধসংবৃত স্বরধ্বনি

সঠিক উত্তর: (B) উ, ও – কুঞ্চিত স্বরধ্বনি

৯. ‘অ্যা’ – স্বরধ্বনি –

(A) ধ্বনিমালাতে নেই, বর্ণমালাতে আছে
(B) ধ্বনিমালাতে আছে, বর্ণমালাতে নেই
(C) ধ্বনিমালাতে আছে বর্ণমালাতেও আছে
(D) ধ্বনিমালাতেও নেই বর্ণমালাতেও নেই

সঠিক উত্তর: (B) ধ্বনিমালাতে আছে, বর্ণমালাতে নেই

১০. অর্ধমাত্রার বর্ণ হলো

(A) ৬ টি
(B) ৮টি
(C) ১০টি
(D) ১২টি

সঠিক উত্তর: (B) ৮টি

১১. শ্, স্ , হ্ —এই ধ্বনি তিনটি হল

(A) কম্পিত ধ্বনি
(B) উষ্ম ধ্বনি
(C) পার্শ্বিক ধ্বনি
(D) অন্তঃস্থ ধ্বনি

সঠিক উত্তর: (B) উষ্ম ধ্বনি

১২. ‘প্’ হল –

(A) কন্ঠ্য ধ্বনি
(B) দন্ত্য ধ্বনি
(C) ওষ্ঠ্য ধ্বনি
(D) তালব্য ধ্বনি

সঠিক উত্তর: (C) ওষ্ঠ্য ধ্বনি

১৩. নীচের কোন মন্তব্যটি সঠিক নয়

(A) বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে অক্ষর বলা হয়।
(B) স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যে অবস্থিত বর্ণগুলি অন্তঃস্থ বর্ণ।
(C) বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলি অল্পপ্রাণ অঘোষ।
(D) শ্, ষ্, স্ -কে শিস্-ধ্বনিও বলা হয়।

সঠিক উত্তর: (C) বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলি অল্পপ্রাণ অঘোষ।

১৪. ‘র্’ ধ্বনিটি হল

(A) তাড়িত ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) পার্শ্বিক ধ্বনি
(D) নাসিক্য ধ্বনি

সঠিক উত্তর: (B) কম্পিত ধ্বনি

১৫. ধ্বনিতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়?

(A) বাগধ্বনি
(B) বর্ণ
(C) লিখন শৈলী
(D) সাহিত্যের ভাষা

সঠিক উত্তর: (A) বাগধ্বনি

১৬. শুদ্ধাশুদ্ধ বিচার করো:
i. স্ – দন্ত্যব্যঞ্জন,
ii. ড়্ – ওষ্ঠ্যব্যঞ্জন,
iii. হ্ – কণ্ঠনালীয় ব্যঞ্জন,
iv. শ্ – কণ্ঠব্যঞ্জন

(A) শুদ্ধ , অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
(B) অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
(C) শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ
(D) সবগুলো শুদ্ধ

সঠিক উত্তর: (A) শুদ্ধ , অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ

১৭. ঘৃষ্টধ্বনির উদাহরণ-

(A) ক্
(B) চ্
(C) ট্
(D) প্

সঠিক উত্তর: (B) চ্

১৮. ম্, ন্, ঙ্ – হলো

(A) অঘোষ ধ্বনি
(B) অল্পপ্রাণ ধ্বনি
(C) নাসিক্যধ্বনি
(D) উষ্মধ্বনি

সঠিক উত্তর: (C) নাসিক্যধ্বনি

১৯. নীচের কোন মন্তব্যটি সঠিক নয়-

(A) ভাষার অবিভাজ্য অঙ্গ হল বর্ণ।
(B) বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে অক্ষর বলা
(C) বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণগুলি অল্পপ্রাণ অঘোষ
(D) উ,ও,অ — এগুলি বর্তুল স্বরধ্বনি

সঠিক উত্তর: (C) বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণগুলি অল্পপ্রাণ অঘোষ।

২০. তাড়িত অল্পপ্রাণ ধ্বনি কোনটি ?

(A) র্
(B) ড়্
(C) ঢ়্
(D) ল্

সঠিক উত্তর: (B) ড়্

২১. তাড়িত মহাপ্রাণ ধ্বনি কোনটি ?

(A) র্
(B) ড়্
(C) ঢ়্
(D) ল্

সঠিক উত্তর: (C) ঢ়্

২২. নীচের কোন মন্তব্যটি অশুদ্ধ

(A) ই,এ,অ্যা উচ্চারণ করার সময় ওষ্ঠ ও অধর প্রসারিত হয়।
(B) বাংলায় ঐ ,ঔ ছাড়াও ২৫ টি যৌগিক স্বরধ্বনি আছে।
(C) ই,উ উচ্চারণ করার সময় মুখবিবর কম খোলা থাকে।
(D) ই, এ, অ্যা উচ্চারণের সময় জিহ্বা পিছন দিকে গুটিয়ে যায়।

সঠিক উত্তর: (D) ই, এ, অ্যা উচ্চারণের সময় জিহ্বা পিছন দিকে গুটিয়ে যায়।

২৩. ঃ (বিসর্গ ) হলো

(A) আশ্রয়স্থানভাগী বর্ণ
(B) অন্তঃস্থবর্ণ
(C) উষ্মবর্ণ
(D) নাসিক্যবর্ণ

সঠিক উত্তর: (A) আশ্রয়স্থানভাগী বর্ণ

২৪. অ, আ হলো

(A) কণ্ঠ্যবর্ণ
(B) তালব্যবর্ণ
(C) মূর্ধন্যবর্ণ
(D) দন্ত্যবর্ণ

সঠিক উত্তর: (A) কণ্ঠ্যবর্ণ

২৫. বিভাজ্যধ্বনির মূল দুটি ভাগ হল

(A) উচ্চধ্বনি ও নিম্নধ্বনি
(B) সংবৃতধ্বনি ও বিবৃতধ্বনি
(C) অল্পপ্রাণধ্বনি ও মহাপ্রাণধ্বনি
(D) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

সঠিক উত্তর: (D) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

২৬. ক,খ,গ,ঘ হলো

(A) জিহ্বামূলীয় বর্ণ
(B) কণ্ঠ্যবর্ণ
(C) ক ও খ উভয়ই
(D) তালব্যবর্ণ

সঠিক উত্তর: (C) ক ও খ উভয়ই

২৭. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল

(A) তিনটি
(B) আটটি
(C) চারটি
(D) ছয়টি

সঠিক উত্তর: (C) চারটি

২৮. ই স্বরধ্বনি হলো

(A) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত
(B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত
(C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

সঠিক উত্তর: (A) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত

২৯. ও স্বরধ্বনি হলো

(A) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত
(B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত
(C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

সঠিক উত্তর: (D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

৩০. এ স্বরধ্বনি হলো

(A) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত
(B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত
(C) উচ্চমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধসংবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

সঠিক উত্তর: (C) উচ্চমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধসংবৃত

৩১. ‘জ্’ হলো –

(A) কন্ঠ্য ধ্বনি
(B) দন্ত্য ধ্বনি
(C) ওষ্ঠ্য ধ্বনি
(D) তালব্য ধ্বনি

সঠিক উত্তর: (D) তালব্য ধ্বনি

৩২. বিভাজ্যধ্বনির অপর নাম

(A) যুক্তধ্বনি
(B) পার্শ্বিকধ্বনি
(C) খণ্ডধ্বনি
(D) তাড়িতধ্বনি

সঠিক উত্তর: (C) খণ্ডধ্বনি

৩৩. দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি ও সুরতরঙ্গ যে ধ্বনির অন্তর্গত, সেটি হল

(A) বিভাজ্যধ্বনি
(B) অবিভাজ্যধ্বনি
(C) স্বরধ্বনি
(D) ব্যঞ্জনধ্বনি

সঠিক উত্তর: (B) অবিভাজ্যধ্বনি

৩৪. একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হল

(A) ই
(B) অ
(C) উ
(D) ও

সঠিক উত্তর: (A) ই

৩৫. অযোগবাহ বর্ণ হলো –

(A) ং , ঃ
(B) র , ল
(C) ৎ , ঁ
(D) য , য়

সঠিক উত্তর: (A) ং , ঃ

৩৬. উচ্চ স্বরধ্বনি হলো

(A) এ, ও
(B) অ, অ্যা
(C) আ
(D) ই, উ

সঠিক উত্তর: (D) ই, উ

৩৭. কোনটি পশ্চাৎ স্বরধ্বনি নয় ?

(A) উ
(B) এ
(C) অ
(D) ও

সঠিক উত্তর: (B) এ

৩৮. কুঞ্চিত স্বর হলো

(A) আ
(B) ই
(C) উ
(D) এ

সঠিক উত্তর: (C) উ

৩৯. ঐ, ঔ হলো

(A) হ্রস্বস্বর
(B) মৌলিক স্বর
(C) যৌগিক স্বর
(D) প্লুত স্বর

সঠিক উত্তর: (C) যৌগিক স্বর

৪০. অ,ই,উ,ঋ হলো

(A) হ্রস্বস্বর
(B) দীর্ঘস্বর
(C) যৌগিক স্বর
(D) প্লুতস্বর

সঠিক উত্তর: (A) হ্রস্বস্বর

৪১. বর্গের দ্বিতীয় বর্ণগুলি হলো

(A) ঘোষ অল্পপ্রাণ
(B) অঘোষ মহাপ্রাণ
(C) অল্পপ্রাণ অঘোষ
(D) মহাপ্রাণ ঘোষ

সঠিক উত্তর: (B) অঘোষ মহাপ্রাণ

৪২. কণ্ঠৌষ্ঠ্য বর্ণ

(A) অ, আ
(B) ই, ঈ
(C) উ, ঊ
(D) ও, ঔ

সঠিক উত্তর: (D) ও, ঔ

৪৩. নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা ?

(A) আ – সংবৃত ও উচ্চ স্বরধ্বনি
(B) ই – প্রসারিত ও সংবৃত স্বরধ্বনি
(C) এ – সম্মুখ ও প্রসারিত স্বরধ্বনি
(D) ও – কুঞ্চিত ও পশ্চাৎ স্বরধ্বনি

সঠিক উত্তর: (A) আ – সংবৃত ও উচ্চ স্বরধ্বনি

৪৪. নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি/কোনগুলি অশুদ্ধ
i. ই – সম্মুখ ও প্রসারিত স্বরধ্বনি
ii. অ – অর্ধবিবৃত ও নিম্নমধ্য স্বরধ্বনি
iii. উ – অর্ধসংবৃত ও সম্মুখ স্বরধ্বনি
iv. এ – পশ্চাৎ ও অর্ধবিবৃত স্বরধ্বনি

(A) ১ ও ২
(B) ৩ ও ৪
(C) শুধু ১
(D) শুধু ৪

সঠিক উত্তর: (B) ৩ ও ৪

৪৫. র, ল হলো

(A) উষ্মবর্ণ
(B) তরলস্বর
(C) নাসিক্যবর্ণ
(D) অঘোষবর্ণ

সঠিক উত্তর: (B) তরলস্বর

৪৬. য, র, ল, ব হলো

(A) উষ্মবর্ণ
(B) অন্তঃস্থবর্ণ
(C) নাসিক্যবর্ণ
(D) আশ্রয়স্থানভাগী বর্ণ

সঠিক উত্তর: (B) অন্তঃস্থবর্ণ

৪৭. একটি কণ্ঠ্যতালব্য স্বরধ্বনির উদাহরণ হলো

(A) এ
(B) উ
(C) ও
(D) আ

সঠিক উত্তর: (A) এ

৪৮. নীচের কোন মন্তব্যটি অশুদ্ধ

(A) বর্গের তৃতীয় বর্ণগুলি অল্পপ্রাণ
(B) বর্গের চতুর্থ বর্ণগুলি মহাপ্রাণ
(C) বর্গের দ্বিতীয় বর্ণগুলি ঘোষবর্ণ
(D) বর্গের প্রথম বর্ণগুলি অঘোষবর্ণ

সঠিক উত্তর: (C) বর্গের দ্বিতীয় বর্ণগুলি ঘোষবর্ণ

৪৯. ‘ই’ কী প্রকার স্বরধ্বনি?

(A) তালব্য
(B) কণ্ঠ্য
(C) ওষ্ঠ্য
(D) কণ্ঠ্যতালব্য

সঠিক উত্তর: (A) তালব্য

৫০. প্, ফ্, ব্, ভ্, ম্ -ধ্বনিগুলি উচ্চারণ স্থান অনুযায়ী কোন্ প্রকারের ধ্বনি?

(A) দন্ত্যধ্বনি
(B) ওষ্ঠ্যধ্বনি
(C) মূর্ধন্যধ্বনি
(D) কণ্ঠ্যধ্বনি

সঠিক উত্তর: (B) ওষ্ঠ্যধ্বনি

৫১. সন্ধ্যক্ষর হলো

(A) এ
(B) ঔ
(C) ঊ
(D) ঈ

সঠিক উত্তর: (B) ঔ

৫২. ‘উ’ স্বরধ্বনি হলো

(A) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত
(B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত
(C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

সঠিক উত্তর: (B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত

৫৩. ‘অ্যা’ স্বরধ্বনি হলো

(A) নিম্নমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত
(B) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত
(C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

সঠিক উত্তর: (A) নিম্নমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত

৫৪. ‘অ’ স্বরধ্বনি হলো

(A) নিম্নমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত
(B) নিম্নমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধবিবৃত
(C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত

সঠিক উত্তর: (B) নিম্নমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধবিবৃত

৫৫. মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা

(A) ৩০ টি
(B) ৩৫ টি
(C) ৩৭ টি
(D) ৩৯ টি

সঠিক উত্তর: (A) ৩০ টি

৫৭. একটি দন্ত্যব্যঞ্জন হল–

(A) দ্
(B) জ্
(C) শ্
(D) ঢ্

সঠিক উত্তর: (A) দ্

৫৮. চ্, ছ্, জ্, ঝ্ ব্যঞ্জনধ্বনিগুলিকে কোন প্রকার ব্যঞ্জন বলে?

(A) দন্ত্যব্যঞ্জন
(B) তালব্যব্যঞ্জন
(C) কণ্ঠনালীয় ব্যঞ্জন
(D) ওষ্ঠ্যব্যঞ্জন

সঠিক উত্তর: (B) তালব্যব্যঞ্জন

৫৯. একটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি হল–

(A) ফ্
(B) হ্
(C) ধ্
(D) ঘ্

সঠিক উত্তর: (B) হ্

৬০. ক্, চ্, ট্, ত্, প্-ধ্বনিগুলি হল–

(A) তাড়িত অল্পপ্রাণ
(B) ঘোষ মহাপ্রাণ
(C) অঘোষ অল্পপ্রাণ
(D) তাড়িত মহাপ্রাণ

সঠিক উত্তর: (C) অঘোষ অল্পপ্রাণ

৬১. ফ্, খ্, ঠ্, ছ্, খ্-ধ্বনিগুলি উচ্চারণের প্রকার অনুসারে কোন্ শ্রেণির?

(A) ঘোষ অল্পপ্রাণধ্বনি
(B) নাসিক্যধ্বনি
(C) অঘোষ মহাপ্রাণধ্বনি
(D) তাড়িত মহাপ্রাণধ্বনি

সঠিক উত্তর: (C) অঘোষ মহাপ্রাণধ্বনি

৬২. ধ্বনির কোন্ ক্ষুদ্রতম একক অর্থের পার্থক্য সৃষ্টি করে?

(A) বর্ণ
(B) ধ্বনিমূল
(C) গুচ্ছধ্বনি
(D) দল

সঠিক উত্তর: (B) ধ্বনিমূল

৬৩. ‘লংকা’-র ‘ল্’ এর উচ্চারণ–

(A) মূর্ধন্যধ্বনি
(B) দন্ত্যধ্বনি
(C) দন্তমূলীয় ধ্বনি
(D) তালব্যধ্বনি

সঠিক উত্তর: (C) দন্তমূলীয় ধ্বনি

৬৪. ‘আলতা’ শব্দটির ধ্বনিমূল ‘ল্’-এর সহধনি হল–

(A) দন্ত্য-ল্
(B) দন্তমূলীয়-ল্
(C) মূর্ধন্য-ল্
(D) উপরোক্ত তিনটিই

সঠিক উত্তর: (A) দন্ত্য-ল্

৬৫. নির্দিষ্ট প্রতিবেশে নির্দিষ্ট সহধ্বনিই উচ্চারিত হয়। সহধ্বনির এই অপরিবর্তনীয় প্রতিবেশে অবস্থানকে বলা হয়–

(A) ন্যূনতম শব্দজোড়
(B) পরিপূরক অবস্থান
(C) ‘ক’ ও ‘খ’ উভয়ই সঠিক
(D) উপরোক্ত কোনোটিই নয়

সঠিক উত্তর: (B) পরিপূরক অবস্থান

৬৬. একটিমাত্র ধ্বনির পার্থক্যবিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয়–

(A) সহধ্বনি
(B) ধ্বনিমূল
(C) গুচ্ছধ্বনি
(D) ন্যূনতম শব্দজোড়

সঠিক উত্তর: (D) ন্যূনতম শব্দজোড়

৬৭. ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই–

(A) একই ভাষার
(B) একাধিক ভাষার
(C) দুটি ভাষার
(D) মিশ্র ভাষার

সঠিক উত্তর: (A) একই ভাষার

৬৮. উচ্চারণের সময় সামর্থ্য অনুযায়ী উচ্চারণের ভেদকে কী বলে?

(A) মুক্ত বৈচিত্র্য
(B) পরিপূরক ধ্বনি
(C) ধ্বনিমূল
(D) সহধ্বনি

সঠিক উত্তর: (A) মুক্ত বৈচিত্র্য

৬৯. স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে কোন্ প্রকার ধ্বনি তৈরি হয়?

(A) গুচ্ছধ্বনি
(B) যুক্তধ্বনি
(C) দ্বিস্বরধ্বনি
(D) সুরতরঙ্গ

সঠিক উত্তর: (C) দ্বিস্বরধ্বনি

৭০. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে–

(A) দ্বিস্বরধ্বনি
(B) যুক্তধ্বনি
(C) গুচ্ছধ্বনি
(D) অবিভাজ্যধ্বনি

সঠিক উত্তর: (C) গুচ্ছধ্বনি

৭১. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা–

(A) ১০০টি
(B) ১০০টির বেশি
(C) ২০০টি
(D) ২০০টির বেশি

সঠিক উত্তর: (D) ২০০টির বেশি

৭২. ‘অস্ত্র’, ‘যন্ত্র’ শব্দ দুটিতে ক-টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি তৈরি হচ্ছে?

(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) পাঁচটি

সঠিক উত্তর: (C) তিনটি

৭৩. তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় ক-টি?

(A) ৮টি
(B) ১৫টি
(C) দুটি
(D) চল্লিশটি

সঠিক উত্তর: (A) ৮টি

৭৪. চারটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায়–

(A) ৪টি
(B) ৩টি
(C) ৮টি
(D) ১টি

সঠিক উত্তর: (D) ১টি

৭৫. চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনিটি হল–

(A) নিশ্বাস
(B) অস্ত্র
(C) সংস্কৃত
(D) শঙ্কা

সঠিক উত্তর: (C) সংস্কৃত

৭৬. যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হয় তাদের কী বলে?

(A) ধ্বনির সমাবেশ
(B) গুচ্ছধ্বনি
(C) যুক্তধ্বনি
(D) বিভাজ্যধ্বনি

সঠিক উত্তর: (C) যুক্তধ্বনি

৭৭. বাংলা শব্দে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা ক-টি?

(A) ২৮টি
(B) ২৪টি
(C) ২২টি
(D) ৩৬টি

সঠিক উত্তর: (C) ২২টি

৭৮. তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা–

(A) ১টি
(B) ২টি
(C) ৩টি
(D) ১০টি

সঠিক উত্তর: (B) ২টি

৭৯. একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে কী বলে?

(A) যতি
(B) ধ্বনির সমাবেশ
(C) সুরতরঙ্গ
(D) শ্বাসাঘাত

সঠিক উত্তর: (D) শ্বাসাঘাত

৮০. শ্বাসাঘাত, দৈর্ঘ্য, যতি, সুরতরঙ্গ-এগুলি হল–

(A) যুক্তধ্বনি
(B) গুচ্ছধ্বনি
(C) অবিভাজ্যধ্বনি
(D) সহধ্বনি

সঠিক উত্তর: (C) অবিভাজ্যধ্বনি


সব প্রশ্ন সমাপ্ত


Your Cart

error: Content is protected !!
Scroll to Top