শব্দার্থতত্ত্ব | Shobdarthotattwa | সংসদ মডেল প্রশ্নোত্তর

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমিস্টার • ভাষা

Model Question • সম্পূর্ণ সিলেবাস নোটস ভেরিফায়েড পাঠ্যক্রম

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

তৃতীয় অধ্যায়: শব্দার্থতত্ত্ব (ভাষা)
সঠিক উত্তরটি নির্বাচন করো

১. ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ এবং তার কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা করে—

(ক) রূপতত্ত্ব
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) শব্দার্থ তত্ত্ব
(ঘ) বাক্যতত্ত্ব

সঠিক উত্তর: (গ) শব্দার্থ তত্ত্ব

২. সময়ের সঙ্গে সঙ্গে অর্থের পরিবর্তন বিষয়ে আলোচনা করে—

(ক) বিবর্তনমূলক শব্দার্থ তত্ত্ব
(খ) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব
(গ) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব
(ঘ) তুলনামূলক শব্দার্থ তত্ত্ব

সঠিক উত্তর: (গ) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব

৩. শব্দার্থ তত্ত্বে একটি শব্দ ব্যবহৃত হতে পারে—

(ক) একাধিক অর্থে
(খ) কেবল একটি অর্থে
(গ) নতুন নতুন অর্থে
(ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: (ক) একাধিক অর্থে

৪. রূপান্তরমূলক সৃজনমূলক (transformational generative) ভাষাবিজ্ঞানের প্রবর্তক—

(ক) ফার্দিনান্দ দি সোস্যুর
(খ) আব্রাহাম নোয়াম চমস্কি
(গ) স্যার উইলিয়াম জোন্স
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (খ) আব্রাহাম নোয়াম চমস্কি

৫. শব্দার্থের বিশাল জগতকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করা নিদর্শনকে বলে—

(ক) প্রদর্শন
(খ) নিদর্শন
(গ) অভিধান
(ঘ) থিসরাস

সঠিক উত্তর: (ঘ) থিসরাস

৬. ‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন—

(ক) পিটার মার্ক রজেট
(খ) ব্লুমফিল্ড
(গ) চমস্কি
(ঘ) স্টার্টেভ্যান্ট

সঠিক উত্তর: (ক) পিটার মার্ক রজেট

৭. থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে—

(ক) বর্ণানুক্রমিক
(খ) শব্দানুক্রমিক
(গ) ভাব বা বিষয়ানুক্রমিক
(ঘ) এর কোনোটিই নয়

সঠিক উত্তর: (গ) ভাব বা বিষয়ানুক্রমিক

৮. পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দার্থের যে পরিবর্তন হয় তাকে বলে—

(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের সংকোচন
(গ) শব্দার্থের রূপান্তর
(ঘ) এদের কোনোটিই নয়

সঠিক উত্তর: (ক) শব্দার্থের প্রসার

৯. শব্দার্থের পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) দুই
(খ) তিন (অর্থের প্রসার, অর্থের সংকোচন ও অর্থের রূপান্তর)
(গ) চার
(ঘ) পাঁচ

সঠিক উত্তর: (খ) তিন (অর্থের প্রসার, অর্থের সংকোচন ও অর্থের রূপান্তর)

১০. শব্দের অর্থ বিশ্লেষণ এবং এক শব্দের সাথে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যে শব্দার্থতত্ত্বে তাই হল—

(ক) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব
(খ) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব
(গ) শর্তসাপেক্ষ শব্দার্থ তত্ত্ব
(ঘ) প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব

সঠিক উত্তর: (খ) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব

১১. ‘মুনিশ’ শব্দের আদি অর্থ ‘মানুষ’। পরিবর্তিত অর্থ ‘মজুর’ এটি—

(ক) অর্থের অবনতি
(খ) অর্থের রূপান্তর
(গ) অর্থের সংকোচ
(ঘ) অর্থের প্রসার

সঠিক উত্তর: (গ) অর্থের সংকোচ

১২. শব্দার্থের দুটি প্রধান স্তরের দ্বিতীয়টিকে বলে—

(ক) সাধারণ অর্থ
(খ) নিদর্শন
(গ) আদি অর্থ
(ঘ) বিশেষ অর্থ

সঠিক উত্তর: (খ) নিদর্শন

১৩. ‘উজবুক’ শব্দের আদি অর্থ উজবেকিস্তানের অধিবাসী, পরিবর্তিত অর্থ হল মূর্খ বা নির্বোধ এটি—

(ক) অর্থের অবনতি
(খ) অর্থের প্রসার
(গ) অর্থের সংকোচ
(ঘ) অর্থের রূপান্তর (বা অর্থের অবনতি)

সঠিক উত্তর: (ঘ) অর্থের রূপান্তর (বা অর্থের অবনতি)

Your Cart

error: Content is protected !!
Scroll to Top