মডেল প্রশ্নোত্তর | দিগ্বিজয়ের রূপকথা | উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

দ্বাদশ শ্রেণি — তৃতীয় সেমিস্টার | বাংলা (BENGALI)

কবিতা: ‘দিগ্বিজয়ের রূপকথা’ — নবনীতা দেবসেন | ক. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)

১. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি কার লেখা?

(ক) তিলোত্তমা মজুমদার
(খ) শঙ্খ ঘোষ
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(ঘ) নবনীতা দেবসেন

সঠিক উত্তর: (ঘ) নবনীতা দেবসেন

২. দিগ্বিজয়ে যেতে হবে বলে কে রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন?

(ক) সুয়োরানী
(খ) দুয়োরানী
(গ) বড়রানী
(ঘ) ছোটরানী

সঠিক উত্তর: (খ) দুয়োরানী

৩. ‘শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম’—এই সরঞ্জাম দুটি কী কী?

(ক) ধনুক ও তূণীর
(খ) কবচকুণ্ডল ও জাদু-অশ্ব
(গ) কবচকুণ্ডল ও মন্ত্রপূতঃ অসি
(ঘ) বিশ্বাস ও ভালোবাসা

সঠিক উত্তর: (ঘ) বিশ্বাস ও ভালোবাসা

৪. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি পাঠ্য হিসেবে কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?

(ক) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা
(খ) শ্রেষ্ঠ কাব্যসম্ভার
(গ) সমুদ্রের সন্ন্যাসিনী
(ঘ) রক্তে আমি রাজপুত্র

সঠিক উত্তর: (ক) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা

৫. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় কথক নিজেকে কীভাবে অভিহিত করেছেন?

(ক) যোদ্ধা
(খ) রাজকন্যা
(গ) রাজপুত্র
(ঘ) রাজা

সঠিক উত্তর: (গ) রাজপুত্র

৬. দিগ্বিজয়ে যাওয়ার সময় রাজপুত্রের কাছে কোনগুলি ছিল না?

(ক) বিশ্বাস
(খ) ভালোবাসা
(গ) আশীর্বাদ
(ঘ) কবচকুণ্ডল, ধনুক, তূণীর ও শিরস্ত্রাণ

সঠিক উত্তর: (ঘ) কবচকুণ্ডল, ধনুক, তূণীর ও শিরস্ত্রাণ

৭. ‘সপ্তডিঙ্গা’ কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত—

(ক) অনুবাদ সাহিত্য
(খ) মঙ্গলকাব্য
(গ) চর্যাপদ
(ঘ) বৈষ্ণব পদাবলী

সঠিক উত্তর: (খ) মঙ্গলকাব্য

৮. ‘শাণিত ইস্পাত খণ্ড’ বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে?

(ক) অসি
(খ) জাদু-অশ্ব
(গ) বিশ্বাস
(ঘ) সপ্তডিঙ্গা

সঠিক উত্তর: (ক) অসি

৯. ‘জাদু-অশ্ব’ যেখানে পক্ষীরাজ হয়ে দেখা দেয়—

(ক) সমুদ্রে
(খ) মরুভূমিতে
(গ) তেপান্তরে
(ঘ) আকাশে

সঠিক উত্তর: (গ) তেপান্তরে

১০. ‘খর্জুরের দ্বীপে’ পৌঁছলে কী হবে?

(ক) কবির তৃষ্ণা বৃদ্ধি পাবে
(খ) কবির তৃষ্ণার অবসান হবে
(গ) কবি নতুন কোনো দেশে বেড়ানোর স্বাদ পাবেন
(ঘ) কবির অশ্ব ক্লান্ত হয়ে পড়বে

সঠিক উত্তর: (খ) কবির তৃষ্ণার অবসান হবে

১১. ‘নিশ্চিত পৌঁছুবো’—কথক কোথায় পৌঁছবেন?

(ক) সুন্দরবনের বদ্বীপে
(খ) আন্দামান দ্বীপে
(গ) খর্জুরের দ্বীপে
(ঘ) জম্বুদ্বীপে

সঠিক উত্তর: (গ) খর্জুরের দ্বীপে

১২. ‘এই জাদু-অশ্ব!’ সিন্ধুজলে তা কী রূপে সাজে?

(ক) উট
(খ) সপ্তডিঙ্গা
(গ) পক্ষীরাজ
(ঘ) পুষ্পক

সঠিক উত্তর: (খ) সপ্তডিঙ্গা

১৩. দিগ্বিজয়ে যাওয়ার প্রাক্কালে কবিতায় যে সমস্ত সরঞ্জামের অনুপস্থিতির কথা বলা হয়েছে—

(ক) কবচকুণ্ডল, ধনুক, তূণীর, শিরস্ত্রাণ
(খ) কবচকুণ্ডল, পুষ্পক, শিরস্ত্রাণ, ধনুক
(গ) পুষ্পক, সপ্তডিঙ্গা, কবচকুণ্ডল, শিরস্ত্রাণ
(ঘ) ধনুক, তূণীর, পক্ষীরাজ, শিরস্ত্রাণ

সঠিক উত্তর: (ক) কবচকুণ্ডল, ধনুক, তূণীর, শিরস্ত্রাণ

১৪. শক্তপোক্ত ও সুদৃঢ় বোঝাতে পাঠ্য কবিতায় যে বিশেষণটি ব্যবহার করা হয়েছে—

(ক) ইস্পাত
(খ) মন্ত্রপূতঃ
(গ) অভঙ্গুর
(ঘ) তূণীর

সঠিক উত্তর: (গ) অভঙ্গুর

১৫. কবিতায় ‘আশীর্বাদী দুটি সরঞ্জাম’ কথাটি রয়েছে—

(ক) ৩ নং চরণে
(খ) ৪ নং চরণে
(গ) ৬ নং চরণে
(ঘ) ৯ নং চরণে

সঠিক উত্তর: (খ) ৪ নং চরণে

১৬. ‘তূণীর’ শব্দের অর্থ কী?

(ক) তলোয়ার রাখার খাপ
(খ) ধনুক রাখার স্থান
(গ) বল্লম রাখার স্থান
(ঘ) বাণ বা তীর রাখার পাত্র

সঠিক উত্তর: (ঘ) বাণ বা তীর রাখার পাত্র

খ. শূন্যস্থান পূরণধর্মী প্রশ্ন

১৭. “আকাশে ______ আর ______ সাজে সিন্ধুজলে।”

(ক) পক্ষীরাজ, নৌকো
(খ) পুষ্পক, মধুকর
(গ) পক্ষীরাজ, মধুকর
(ঘ) পুষ্পক, সপ্তডিঙ্গা

সঠিক উত্তর: (ঘ) পুষ্পক, সপ্তডিঙ্গা

১৮. “হলেনই বা ______।”

(ক) শুধু আশীর্বাদী
(খ) দুঃখিনী জননী
(গ) দিগ্বিজয়ী রাজপুত্র
(ঘ) কুঁড়েঘরের দুয়োরানী

সঠিক উত্তর: (খ) দুঃখিনী জননী

১৯. “দুয়োরানী দিলেন ______।”

(ক) তাড়িয়ে
(খ) গুছিয়ে
(গ) সাজিয়ে
(ঘ) বুঝিয়ে

সঠিক উত্তর: (গ) সাজিয়ে

২০. “কবচকুণ্ডল নেই, ধনুক, তূণীর, ______।”

(ক) জাদু-অশ্ব
(খ) শিরস্ত্রাণ
(গ) ভালোবাসা
(ঘ) বিশ্বাস

সঠিক উত্তর: (খ) শিরস্ত্রাণ

২১. “তার নাম রেখেছি : ______।”

(ক) ভালোবাসা
(খ) প্রতিশ্রুতি
(গ) মায়া
(ঘ) বিশ্বাস

সঠিক উত্তর: (ঘ) বিশ্বাস

২২. “দুই : এই ______ খাপে ভরা মন্ত্রপূতঃ অসি।”

(ক) ধনুকের
(খ) তরবারির
(গ) হৃদয়ের
(ঘ) মস্তিষ্কের

সঠিক উত্তর: (গ) হৃদয়ের

২৩. “______ ইস্পাত খণ্ড। অভঙ্গুর।”

(ক) মসৃণ
(খ) তীক্ষ্ণ
(গ) ভোঁতা
(ঘ) শাণিত

সঠিক উত্তর: (ঘ) শাণিত

২৪. “শুধু আশীর্বাদী ______ সরঞ্জাম।”

(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি

সঠিক উত্তর: (খ) দুটি

গ. স্তম্ভ মেলানো (Matching)

২৫. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও:

বাম স্তম্ভডান স্তম্ভ
i) দুয়োরানীa) আকাশ
ii) পুষ্পকb) মন্ত্রপূতঃ অসি
iii) সিন্ধুজলc) দুঃখিনী জননী
iv) শাণিত ইস্পাত খণ্ডd) সপ্তডিঙ্গা
(ক) i-c, ii-a, iii-d, iv-b
(খ) i-c, ii-d, iii-b, iv-a
(গ) i-a, ii-c, iii-d, iv-b
(ঘ) i-a, ii-b, iii-c, iv-d

সঠিক উত্তর: (ক) i-c, ii-a, iii-d, iv-b

২৬. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও:

বাম স্তম্ভডান স্তম্ভ
i) রাজপুত্রa) ভালোবাসা
ii) মরুপথের উটb) তেপান্তর
iii) হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসিc) জাদু-অশ্ব
iv) পক্ষীরাজd) দিগ্বিজয় যাত্রা
(ক) i-d, ii-b, iii-c, iv-a
(খ) i-d, ii-c, iii-a, iv-b
(গ) i-a, ii-b, iii-d, iv-c
(ঘ) i-a, ii-c, iii-b, iv-d

সঠিক উত্তর: (খ) i-d, ii-c, iii-a, iv-b

ঘ. বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন

২৭. নিচের বিবৃতি ও কারণটি বিবেচনা করো:

বিবৃতি (A): তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে কবি নিশ্চিতভাবে পৌঁছবেন না।
কারণ (R): কবির সঙ্গে ‘বিশ্বাস’ নামের পক্ষীরাজ ও ‘ভালোবাসা’ নামক তরবারি আছে।
(ক) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক এবং A-এর সঠিক ব্যাখ্যা R
(খ) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়
(গ) বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল
(ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক

সঠিক উত্তর: (ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক

২৮. নিচের বিবৃতি ও কারণটি বিবেচনা করো:

বিবৃতি (A): কবচকুণ্ডল নেই, ধনুক, তূণীর, শিরস্ত্রাণ কিছুই নেই, তবুও রাজপুত্র সাফল্য পেতে পারে।
কারণ (R): রাজপুত্রের সঙ্গে আছে আশীর্বাদী দুটি সরঞ্জাম।
(ক) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক এবং A বিবৃতির সঠিক ব্যাখ্যা হল R
(খ) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়
(গ) বিবৃতি A ঠিক কিন্তু কারণ R ভুল
(ঘ) বিবৃতি A এবং কারণ R দুটিই ভুল

সঠিক উত্তর: (ক) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক এবং A বিবৃতির সঠিক ব্যাখ্যা হল R

২৯. নিচের বিবৃতি ও কারণটি বিবেচনা করো:

বিবৃতি (A): “দুয়োরানী দিলেন সাজিয়ে।”
কারণ (R): “দিগ্বিজয়ে যেতে হবে।”
(ক) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা
(খ) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক কিন্তু বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা কারণ R নয়
(গ) বিবৃতি A ঠিক হলেও কারণ R ভুল
(ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R ঠিক

সঠিক উত্তর: (ক) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা

ঙ. সত্য-মিথ্যা নির্ণয়

৩০. নিম্নলিখিত বাক্যগুলির সত্য/মিথ্যা বিচার করো:

i) রাজপুত্রের জবানীতে ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় আত্মনির্ভরতার কথাই প্রকাশিত।
ii) সুয়োরানীর দ্বারা লালিত-পালিত রাজপুত্র আত্মবিশ্বাসী।
iii) রাজপুত্র রাজার কাছ থেকেই এই আত্মবিশ্বাস লাভ করেছেন।
iv) দুয়োরানীর জীবনসংগ্রাম রাজপুত্রকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
(ক) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
(খ) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য
(গ) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-সত্য
(ঘ) i-মিথ্যা, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-সত্য

সঠিক উত্তর: (গ) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-সত্য

৩১. নিম্নলিখিত বাক্যগুলির সত্য/মিথ্যা বিচার করো:

i) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় রাজ্যজয়ের থেকেও মানুষের মনকে জয় করার কথা মূর্ত হয়ে উঠেছে।
ii) বিশ্বাস আর ভালোবাসায় বর্তমান মানুষ আস্থা হারিয়েছে বলেই এ কবিতায় বিশ্বাস আর ভালোবাসায় নতুন করে আস্থা স্থাপন করা হয়েছে।
iii) যুদ্ধ-সংঘর্ষ-রক্তপাতে দিগ্বিজয় করার কথা এখানে বলা হয়েছে।
iv) রাজপুত্র প্রভাবশালী পিতার সাহায্যে দিগ্বিজয়ে ব্রতী হয়েছেন।
(ক) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-মিথ্যা
(খ) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
(গ) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-সত্য
(ঘ) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা

সঠিক উত্তর: (ক) i-সত্য, ii-মিথ্যা, iii-মিথ্যা, iv-মিথ্যা

চ. ক্রমানুসারী প্রশ্ন (ঘটনাক্রম)

৩২. কবিতার চরণানুসারে সঠিক ক্রম নির্বাচন করো:

i) তার নাম রেখেছি : ‘বিশ্বাস।’
ii) মরুপথে সেই হয় উট,
iii) আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে,
iv) শাণিত ইস্পাত খণ্ড। অভঙ্গুর।
(ক) iv, iii, i, ii
(খ) ii, iii, i, iv
(গ) ii, iv, iii, i
(ঘ) i, iv, ii, iii

সঠিক উত্তর: (খ) ii, iii, i, iv

৩৩. কবিতার চরণানুসারে সঠিক ক্রম নির্বাচন করো:

i) দুয়োরানী দিলেন সাজিয়ে।
ii) দিগ্বিজয়ে যেতে হবে।
iii) রক্তে আমি রাজপুত্র।
iv) শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।
(ক) ii, iii, i, iv
(খ) iii, ii, i, iv
(গ) i, iv, ii, iii
(ঘ) iii, iv, i, ii

সঠিক উত্তর: (খ) iii, ii, i, iv

ছ. ক্ষেত্র বিশ্লেষণমূলক প্রশ্ন (Case Study)

৩৪. “নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে”—উদ্ধৃত অংশে বক্তার কীরূপ মানসিকতা প্রকাশিত হয়েছে?

(ক) বক্তার উন্নাসিকতা ও আত্মকেন্দ্রিক মানসিকতা
(খ) বক্তার রাজসুলভ অহংকার
(গ) বক্তার দৃঢ় আত্মবিশ্বাস
(ঘ) বক্তার সময়ানুবর্তিতা

সঠিক উত্তর: (গ) বক্তার দৃঢ় আত্মবিশ্বাস

জ. রেখাচিত্র ও ডায়াগ্রামভিত্তিক প্রশ্ন

৩৫. সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো:

(ক)

আশীর্বাদী সরঞ্জাম
├── পুষ্পক রথ
└── শিরস্ত্রাণ

(খ)

আশীর্বাদী সরঞ্জাম
├── বিশ্বাস
└── ভালোবাসা

(গ)

আশীর্বাদী সরঞ্জাম
├── কবচকুণ্ডল
└── ধনুক-তূণীর

(ঘ)

আশীর্বাদী সরঞ্জাম
├── শিরস্ত্রাণ
└── কবচকুণ্ডল

সঠিক উত্তর: (খ) বিশ্বাস ও ভালোবাসা

৩৬. প্রদত্ত ছকটিতে ‘?’ চিহ্নিত স্থানে সঠিক বিকল্পটি বসাও:

┌── মরুপথে ─── [ ? ]
├── আকাশে ──── পুষ্পক
জাদু-অশ্ব ───────┼── সিন্ধুজলে ── সপ্তডিঙ্গা
└── তেপান্তরে ── পক্ষীরাজ

(ক) ঘোড়া
(খ) গাধা
(গ) খচ্চর
(ঘ) উট

সঠিক উত্তর: (ঘ) উট


Your Cart

error: Content is protected !!
Scroll to Top