তার সঙ্গে – পাবলো নেরুদা | সংসদ মডেল প্রশ্ন ও উত্তর | Tar Sange – Pablo Neruda

উচ্চ মাধ্যমিক বাংলা

তৃতীয় সেমিস্টার (উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ)

Model Question • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

তার সঙ্গে – পাবলো নেরুদা (অনুবাদ: শক্তি চট্টোপাধ্যায়)

১। ‘তার সঙ্গে’ মূল কবিতাটি কার লেখা?

(ক) শক্তি চট্টোপাধ্যায়
(খ) পাবলো নেরুদা
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: (খ) পাবলো নেরুদা

২। ‘তার সঙ্গে’ কবিতাটি কে অনুবাদ করেন?

(ক) পাবলো নেরুদা
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) শঙ্খ ঘোষ

সঠিক উত্তর: (গ) শক্তি চট্টোপাধ্যায়

৩। কবি পাবলো নেরুদার মতে, সময়টা হল-

(ক) অনুকূল
(খ) কঠিন
(গ) সুবিধার নয়
(ঘ) যুগসন্ধিক্ষণ

সঠিক উত্তর: (গ) সুবিধার নয়

৪। কবিরা কোথায় ‘বেঁচেবর্তে’ এসেছেন?

(ক) অরণ্যে-জঙ্গলে
(খ) গ্রামে-শহরে
(গ) পর্বতে-সমুদ্রে
(ঘ) স্থানে-অস্থানে

সঠিক উত্তর: (ঘ) স্থানে-অস্থানে

৫। ‘কারনেশন’ ফুলের বর্ণ-

(ক) লাল
(খ) হলুদ
(গ) নীল
(ঘ) গোলাপি

সঠিক উত্তর: (ক) লাল

৬। ‘তুমি তোমার ছোট্ট দুটি হাত রাখো’-হাত কোথায় রাখার কথা বলা হয়েছে?

(ক) কবির পায়ে
(খ) কবির হাতে
(গ) কবির কাঁধে
(ঘ) কবির মাথায়

সঠিক উত্তর: (খ) কবির হাতে

৭। “এখন আমাদের একে অপরকে লাগবে”-কী জন্য?

(ক) যুদ্ধের জন্য
(খ) আগুন বানানোর জন্য
(গ) ঘর তৈরির জন্য
(ঘ) সহযোগিতার জন্য

সঠিক উত্তর: (ঘ) সহযোগিতার জন্য

৮। “আমরা আবার সেরকম এক জুড়ি”- ‘সেরকম’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) রাজযোটক মিল যাদের
(খ) যারা অত্যন্ত কষ্টসহিষ্ণু
(গ) যারা চির অভাবগ্রস্ত
(ঘ) যারা সমবয়সী

সঠিক উত্তর: (খ) যারা অত্যন্ত কষ্টসহিষ্ণু

৯। “পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি।” ‘পাথরে-ফাটলে’ কারা বাসা বানিয়েছিল?

(ক) কবির পূর্বপুরুষেরা
(খ) কবি যার উদ্দেশে কবিতা লিখেছেন তিনি
(গ) যারা বাসা হারিয়েছে তারা
(ঘ) অসহায় আদিম মানবরা

সঠিক উত্তর: (ঘ) অসহায় আদিম মানবরা

১০। “কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও”-এর পরবর্তী শব্দবন্ধ হল-

(ক) যা খুশি
(খ) যত পারো
(গ) যা পারো
(ঘ) যা হচ্ছে

সঠিক উত্তর: (গ) যা পারো

১১। ‘সেরকম এক জুড়ি’- কী করবে?

(ক) স্থানে-অস্থানে যাবে
(খ) স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে
(গ) বেঁচেবর্তে এসেছে
(ঘ) বাসা বানাবে

সঠিক উত্তর: (গ) বেঁচেবর্তে এসেছে

১২। ‘সুবিধের-নয়-সময় মাথা যতোই উঁচু করুক’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) সময়টা একখাতে বয়ে চলেছে।
(খ) মানুষ অস্তিত্বের সংকটে ভুগছে।
(গ) সময়টা বাঁচার জন্য উপযুক্ত নয়।
(ঘ) মানুষ বড় অসহায়

সঠিক উত্তর: (খ) মানুষ অস্তিত্বের সংকটে ভুগছে।

১৩। আগুন বানাবার জন্য লাগবে-

(ক) বারুদ
(খ) সংগ্রাম
(গ) হাতগুলোই
(ঘ) হৃদয়গুলোই

সঠিক উত্তর: (গ) হাতগুলোই

১৪। “ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে”-রাখলে কী হবে?

(ক) বাসা বানাবো
(খ) কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াবো
(গ) স্থানে-অস্থানে বেঁচেবর্তে থাকবো
(ঘ) আনন্দ করবো

সঠিক উত্তর: (খ) কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াবো

১৫। ঝুড়ি, শাবল কীসের প্রতীক?

(ক) উচ্চবিত্তের
(খ) শ্রমজীবী মানুষের
(গ) নিম্নবিত্তের
(ঘ) যুদ্ধের

সঠিক উত্তর: (খ) শ্রমজীবী মানুষের

১৬। ‘আমার জন্য অপেক্ষা করো।’- এখানে ‘আমি’ হলেন-

(ক) কবি বা কথক
(খ) জনগণ
(গ) পাঠক
(ঘ) সকলে

সঠিক উত্তর: (ক) কবি বা কথক

১৭। ‘তার সঙ্গে’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?

(ক) গোলাপ
(খ) পলাশ
(গ) কারনেশন
(ঘ) রক্তকরবী

সঠিক উত্তর: (গ) কারনেশন

১৮। কোথায় ঝুড়ি নিতে বলা হয়েছে?

(ক) হাতে
(খ) মাথায়
(গ) কাঁকে
(ঘ) কাঁধে

সঠিক উত্তর: (গ) কাঁকে

১৯। “… অপেক্ষা করো’-অপেক্ষা করবে কে?

(ক) কবির মা
(খ) কবির প্রিয়তমা
(গ) কবির বন্ধু
(ঘ) কবির সহকর্মী

সঠিক উত্তর: (খ) কবির প্রিয়তমা

২০। কীভাবে আগুন বানানো যায়?

(ক) ধুয়ে ধুয়ে
(খ) ধুয়ে মুছে
(গ) ধুয়ে নিয়ে
(ঘ) ধুয়ে থুয়ে

সঠিক উত্তর: (খ) ধুয়ে মুছে

২১। “সময়টা খুব ………… না। আমার জন্যে ………… করো।”

(ক) সংক্ষিপ্ত, প্রার্থনা
(খ) সুবিধের, অপেক্ষা
(গ) অনুকূল, দোয়া
(ঘ) প্রতিকূল, আনন্দ

সঠিক উত্তর: (খ) সুবিধের, অপেক্ষা

২২। “ব্যাপারটা ………… করবো।”

(ক) ভাববো, আনন্দ
(খ) দেখবো, মজা
(গ) বুঝবো, আহ্লাদ
(ঘ) জানবো, যুদ্ধ

সঠিক উত্তর: (গ) বুঝবো, আহ্লাদ

২৩। “কষ্টে সৃষ্টেও উঠে …………।”

(ক) ছুটবে
(খ) হাঁটব
(গ) বসব
(ঘ) দাঁড়াবো

সঠিক উত্তর: (ঘ) দাঁড়াবো

২৪। “পাথরে-ফাটলেও যাদের ………… বানাতে আটকায়নি।”

(ক) ঘর
(খ) বাড়ি
(গ) ইমারত
(ঘ) বাসা

সঠিক উত্তর: (ঘ) বাসা

২৫। “আমাদের দুজনের ………… লাগবে।”

(ক) হাতগুলোই
(খ) পা
(গ) মাত্রা
(ঘ) যুক্তি

সঠিক উত্তর: (ক) হাতগুলোই

২৬। “ঐ ছোট্ট হাত আমার ………… রাখো।”

(ক) মাথায়
(খ) হাতে
(গ) সাথে
(ঘ) পাশে

সঠিক উত্তর: (খ) হাতে

২৭। “………… ঝুড়ি নাও।”

(ক) কাঁকে
(খ) মাথায়
(গ) কাঁধে
(ঘ) হাতে

সঠিক উত্তর: (ক) কাঁকে

২৮। “শুধু ………… ফুলের জন্যেও না।”

(ক) মধুমালতী
(খ) কারনেশন
(গ) রডোডেনড্রন
(ঘ) টিউলিপ

সঠিক উত্তর: (খ) কারনেশন

২৯। “……… যাদের বাসা বানাতে আটকায়নি।”

(ক) পাথরে
(খ) ফাটলে
(গ) ফাটলেও
(ঘ) পাথরে ফাটলেও

সঠিক উত্তর: (ঘ) পাথরে ফাটলেও

৩০। “হাত চার চোখে একে যুঝবোই।”

(ক) চার
(খ) দুই
(গ) এক
(ঘ) ছয়

সঠিক উত্তর: (খ) দুই

৩১। “মধু ………… জন্যেও না।”

(ক) আহরণের
(খ) পিপাসার
(গ) তালাসের
(ঘ) খোঁজার

সঠিক উত্তর: (গ) তালাসের

৩২। “আমার জন্যে ………… করো।”

(ক) অপেক্ষা
(খ) সবুর
(গ) প্রার্থনা
(ঘ) দয়া

সঠিক উত্তর: (ক) অপেক্ষা

৩৩। “খুব সমঝে একে ………… করতে হবে।”

(ক) অতিক্রম
(খ) লঙ্ঘন
(গ) পার
(ঘ) শেষ

সঠিক উত্তর: (গ) পার

৩৪। “………… উঠে দাঁড়াবো।”

(ক) কষ্ট করেই
(খ) সহজেই
(গ) অনায়াসেই
(ঘ) কষ্টেসৃষ্টেও

সঠিক উত্তর: (ঘ) কষ্টেসৃষ্টেও

৩৫। “ধুয়ে মুছে ………… বানাবার জন্য।”

(ক) বারুদ
(খ) খাবার
(গ) জিনিস
(ঘ) আগুন

সঠিক উত্তর: (ঘ) আগুন

৩৬। “………… তালাসের জন্যেও না”

(ক) খাবার
(খ) ফুল
(গ) মধু
(ঘ) কাঠ

সঠিক উত্তর: (গ) মধু

৩৭। “সুবিধের-নয়-সময় যতোই উঁচু করুক।”

(ক) গলা
(খ) কান
(গ) চোখ
(ঘ) মাথা

সঠিক উত্তর: (ঘ) মাথা

৩৮। “ধুয়ে ………… আগুন বানাবার জন্যে।”

(ক) শুনিয়ে
(খ) মুছে
(গ) গুছিয়ে
(ঘ) পরিষ্কার করে

সঠিক উত্তর: (খ) মুছে

৩৯। “শুধু কারনেশন ………… জন্যেও না।”

(ক) উৎসবের
(খ) খালের
(গ) ফুলের
(ঘ) কার্নিভালে

সঠিক উত্তর: (গ) ফুলের

৪০। “আমরা আমাদের চার হাত চার ………… একে যুঝবোই।”

(ক) পায়ে
(খ) আঙুলে
(গ) চোখে
(ঘ) বুদ্ধিতে

সঠিক উত্তর: (গ) চোখে

৪১। ক-স্তম্ভ ও খ-স্তম্ভ মেলানো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
i) সময়টাc) খুব সুবিধের না।
ii) দুজনে মিলে খুব সমঝেd) একে পার করতে হবে।
iii) তোমার ঐ ছোট দুটি হাতb) আমার হাতে রাখো।
iv) কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবোa) ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।
(ক) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
(খ) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c
(গ) (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a
(ঘ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d

সঠিক উত্তর: (গ) (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a

৪২। ক-স্তম্ভ ও খ-স্তম্ভ মেলানো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
i) কষ্টেসৃষ্টেওd) উঠে দাঁড়াবো
ii) কাঁকে ঝুড়ি নাওc) শাবল নাও
iii) যারা স্থানে-অস্থানেb) বেঁচেবর্তে এসেছে
iv) আমরা আমাদের চার হাত চার চোখেa) একে যুঝবোই
(ক) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
(খ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(গ) (i)-c, (ii)-a, (iii)-b, (iv)-d
(ঘ) (i)-d, (ii)-a, (iii)-c, (iv)-b

সঠিক উত্তর: (ক) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

৪৩। ক-স্তম্ভ ও খ-স্তম্ভ মেলানো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
i) সময়টা মোটেইb) সুবিধের না
ii) আমাদের দুজনেরc) হাতগুলোই লাগবে
iii) ধুয়ে মুছে আগুনa) বানাবার জন্য
iv) সময়টা খুবd) সুবিধের না
(ক) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(খ) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b
(গ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(ঘ) (i)-b, (ii)-a, (iii)-c, (iv)-d

সঠিক উত্তর: (খ) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b

৪৪। বিবৃতি (A): সময়টা মোটেই সুবিধের না।
বিবৃতি (R): আমাদের দুজনের হাতগুলোই লাগবে।

(ক) A ও R উভয়ই ঠিক।
(খ) A ও R ঠিক এবং পরিপূরক।
(গ) A ভুল, R ঠিক।
(ঘ) A ঠিক, R ভুল।

সঠিক উত্তর: (খ) A ও R ঠিক এবং পরিপূরক।

৪৫। বিবৃতি (A): রোসো, আমার জন্য দাঁড়াও।
কারণ (R): সময়টা মোটেই সুবিধের না।

(ক) A ঠিক, R ভুল।
(খ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(গ) A ভুল, R ঠিক।
(ঘ) A এবং R উভয়ই ভুল।

সঠিক উত্তর: (খ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৪৬। বিবৃতি (A): আমাদের দুজনের হাতগুলোই লাগবে।
কারণ (R): ধুয়ে মুছে আগুন বানাবার জন্য।

(ক) A ভুল, R ঠিক।
(খ) A এবং R উভয়ই ভুল।
(গ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(ঘ) A ঠিক, R ভুল।

সঠিক উত্তর: (গ) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৪৭। বিবৃতি (A): কারনেশন ফুলের জন্যে, মধু তালাসের জন্যে
কারণ (R): আমাদের দুজনের হাতগুলোই লাগবে।

(ক) A এবং R উভয়ই ঠিক।
(খ) A এবং R উভয়ই ভুল।
(গ) A ঠিক, R ভুল।
(ঘ) A ভুল, R ঠিক।

সঠিক উত্তর: (ঘ) A ভুল, R ঠিক।

৪৮। বিবৃতি (A): আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।
কারণ (R): সংগ্রামের মাধ্যমেই পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব।

(ক) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।
(খ) A ঠিক, R ভুল।
(গ) A ভুল, R ঠিক।
(ঘ) A এবং R উভয়ই ভুল।

সঠিক উত্তর: (ক) A ও R উভয়ই ঠিক এবং R হল A-এর সঠিক কারণ।

৪৯। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) আমার জন্যে অপেক্ষা করো।
(ii) কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো।
(iii) সময়টা খুব সুবিধের না।
(iv) দুজনে মিলে সমঝে একে পার করতে হবে।

(ক) (i), (iii), (iv), (ii)
(খ) (ii), (iii), (i), (iv)
(গ) (iii), (i), (iv), (ii)
(ঘ) (i), (ii), (iii), (iv)

সঠিক উত্তর: (গ) (iii), (i), (iv), (ii)

৫০। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও।
(ii) কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও।
(iii) রোসো, আমার জন্য দাঁড়াও।
(iv) সময়টা মোটেই সুবিধের না।

(ক) (iv), (iii), (i), (ii)
(খ) (i), (ii), (iii), (iv)
(গ) (ii), (iii), (iv), (i)
(ঘ) (i), (iv), (ii), (iii)

সঠিক উত্তর: (ক) (iv), (iii), (i), (ii)

৫১। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) আমাদের দুজনের হাতগুলোই লাগবে।
(ii) এখন আমাদের একে অপরকে লাগবে।
(iii) মধু তালাসের জন্যেও না।
(iv) শুধু কারনেশন ফুলের জন্যে না।

(ক) (i), (iii), (ii), (iv)
(খ) (iii), (i), (iv), (ii)
(গ) (ii), (iv), (iii), (i)
(ঘ) (i), (iv), (iii), (ii)

সঠিক উত্তর: (গ) (ii), (iv), (iii), (i)

৫২। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) সময়টা যতই মাথা উঁচু করুক।
(ii) সময়টা মোটেই সুবিধের না।
(iii) আমাদের একে অপরকে লাগবে।
(iv) আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই।

(ক) (iv), (iii), (i), (ii)
(খ) (ii), (iii), (i), (iv)
(গ) (i), (ii), (iii), (iv)
(ঘ) (ii), (iii), (iv), (i)

সঠিক উত্তর: (ঘ) (ii), (iii), (iv), (i)

৫৩। সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) তুমি আমার ছোট্ট দুটি হাত ধরো।
(ii) তোমার হাতে রাখো, যা পারো।
(iii) কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো।
(iv) ব্যাপারটা বুঝবো, আর ফুর্তি করবো।

(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৫৪। সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) একে অপরকে লাগবে
(ii) দুজনের হাতগুলোই লাগবে এখন
(iii) ধুয়ে মুছে নেবে আগুন
(iv) আগুন বানাবার জন্যেই তো আছি

(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৫৫। সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) এখন কবির নিজের হাত দুটো লাগবে।
(ii) কবির হাত দুটো শুধু কারনেশন ফুলের জন্য।
(iii) কবির হাত দুটো শুধু মধু তালাসের জন্য।
(iv) কবির হাত দুটো ধুয়ে-মুছে আগুন বানানোর জন্য।

(ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(খ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (ক) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

৫৬। সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) আমাদের কাউকে কারোর প্রয়োজন নেই।
(ii) সময়টা শুধু কারনেশন ফুলের জন্য না।
(iii) সময়টা কেবল মধু সংগ্রহের জন্যেও না।
(iv) সময়টা প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার।

(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(গ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

৫৭। সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) সময়টা মোটেই সুবিধের না।
(ii) দাঁড়াও, আমার জন্যে দাঁড়াও,
(iii) কাঁকে ঝুড়ি নাও,
(iv) কোদাল নাও

(ক) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৫৮। কবি, দুজনে মিলে খুব সমঝে এই সময়কে পার করার কথা বলেছেন। এর মাধ্যমে যে ইঙ্গিত পাওয়া যায়—

(ক) কবির মধ্যে প্রেম আছে
(খ) কবি যুদ্ধ চান
(গ) কবি আবেগপ্রবণ
(ঘ) কবি পরিস্থিতির সুবিবেচক।

সঠিক উত্তর: (ঘ) কবি পরিস্থিতির সুবিবেচক।

৫৯। শুধু কারনেশন ফুল সংগ্রহ কিংবা মধু তালাস করা কবির লক্ষ্য নয়। কবি দুজনের হাতগুলোকে কাজে লাগাতে চান, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। এর মধ্য দিয়ে বোঝা যায় যে—

(ক) ফুল এবং মধু কবির ভীষণ প্রিয়
(খ) ফুল আর মধু দিয়ে কবি ভালোবাসা নিবেদন করতে চান
(গ) কবি সমস্ত বিলাসিতা ছেড়ে বিদ্রোহের আগুন জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছেন।
(ঘ) কবির বাগানে কারনেশন ফুলের গাছে মৌমাছির আনাগোনা।

সঠিক উত্তর: (গ) কবি সমস্ত বিলাসিতা ছেড়ে বিদ্রোহের আগুন জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছেন।

৬০। পাথরে-ফাটলেও বাসা বানাতে আটকায়নি বলে স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে। আবার কঠিন সময়ে লড়াই করার জন্য কাঁকে ঝুড়ি, শাবল নিয়ে জুতো পরে সঙ্গে যা পারা যায়-তাকে নিতে হবে। এই বিষয়টি বোঝায় যে—

(ক) মৃত্যুর সময় আসন্ন।
(খ) সবসময় বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে।
(গ) লড়াইকে হাতিয়ার করে বাঁচতে হবে।
(ঘ) ধর্মকে প্রাধান্য দিতে হবে।

সঠিক উত্তর: (গ) লড়াইকে হাতিয়ার করে বাঁচতে হবে।

Your Cart

error: Content is protected !!
Scroll to Top