বাংলা গানের ইতিহাস| উচ্চ মাধ্যমিক মডেল প্রশ্নোত্তর| Bangla ganer itihas model question and answers

বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস

TOPIC-WISE QUESTION BANK WITH MODEL QUESTION PAPERS

অধ্যায়: বাংলা গানের ধারা (প্রশ্নোত্তর)

১. বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন কী—

(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) বৈষ্ণব পদাবলী
(ঘ) বাউল গান

সঠিক উত্তর: (ক) চর্যাপদ

২. চর্যাপদের মোট সংখ্যা কত ?

(ক) ৪৬
(খ) ৪৭
(গ) ৫০
(ঘ) ৫১

সঠিক উত্তর: (ঘ) ৫১

৩. চর্যাগনগুলির আবিষ্কারক কে ?

(ক) বসন্তরঞ্জন রায়
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) দীনেশচন্দ্র সেন
(ঘ) মুনিদত্ত

সঠিক উত্তর: (খ) হরপ্রসাদ শাস্ত্রী

৪. চর্যার যুগে সঙ্গীতের কটি অঙ্গ দেখা যায় ?

(ক) ২ টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬ টি

সঠিক উত্তর: (ঘ) ৬ টি

৫. চর্যাপদের কোন রাগটি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত ?

(ক) মল্লারী
(খ) কামোদ
(গ) ভৈরবী
(ঘ) শবরী

সঠিক উত্তর: (ঘ) শবরী

৬. চর্যাপদের স্তুতিবাচক অঙ্গটি কী ?

(ক) বিরুদ
(খ) তেনক
(গ) পাট
(ঘ) তাল

সঠিক উত্তর: (ক) বিরুদ

৭. চর্যাপদের মঙ্গলবাচক অঙ্গটি কী ?

(ক) স্বর
(খ) বিরুদ্ধ
(গ) পাট
(ঘ) তেনক

সঠিক উত্তর: (ঘ) তেনক

৮. গীতগোবিন্দম্ গ্রন্থের ভাষা কী ?

(ক) সংস্কৃত
(খ) পালি
(গ) প্রাকৃত
(ঘ) বাংলা

সঠিক উত্তর: (ক) সংস্কৃত

৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট পদসংখ্যা ক-টি ?

(ক) ৪৮১টি
(খ) ৪১৮টি
(গ) ৮১৪টি
(ঘ) ৪১৪টি

সঠিক উত্তর: (খ) ৪১৮টি

১০. শ্রীকৃষ্ণকীর্তনের রাগ রাগিনির সংখ্যা কত ?

(ক) ২৮
(খ) ৩২
(গ) ২৫
(ঘ) ৩৫

সঠিক উত্তর: (খ) ৩২

১১. মাধব কন্দলী কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন ?

(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) ভাগবত
(ঘ) গীতগোবিন্দম্

সঠিক উত্তর: (ক) রামায়ণ

১২. ‘লাচাড়ি’ কীসের নাম ?

(ক) রাগ
(খ) রাগিনী
(গ) অঙ্গ
(ঘ) ছন্দ

সঠিক উত্তর: (ঘ) ছন্দ

১৩. পাণ্ডববিজয় পাঞ্চালিকা গ্রন্থের রচয়িতা কে ?

(ক) মাধব কন্দলি
(খ) শংকর দেব
(গ) পরমেশ্বর দাস
(ঘ) জয়দেব গোস্বামী

সঠিক উত্তর: (গ) পরমেশ্বর দাস

১৪. মহাভারতের প্রথম অনুবাদক কে ?

(ক) শ্রীকর নন্দী
(খ) কাশীরাম দাস
(গ) মালাধর বসু
(ঘ) কবীন্দ্র পরমেশ্বর দাস

সঠিক উত্তর: (ঘ) কবীন্দ্র পরমেশ্বর দাস

১৫. মঙ্গলকাব্যগুলি কোন রাগে গাওয়া হত ?

(ক) গুজরী
(খ) ভৈরবী
(গ) বোটা
(ঘ) কাফুগুঞ্জরী

সঠিক উত্তর: (গ) বোটা

১৬. মঙ্গলকাব্যগুলি গাওয়া হত কোন লৌকিক ছন্দে ?

(ক) লাচাড়ি
(খ) পয়ার
(গ) মহাপয়ার
(ঘ) ত্রিপদী

সঠিক উত্তর: (ক) লাচাড়ি

১৭. মনসামঙ্গল উত্তরবঙ্গে কী নামে পরিচিত ছিল ?

(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানি
(ঘ) জাগজিয়ানি

সঠিক উত্তর: (ঘ) জাগজিয়ানি

১৮. মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত ছিল ?

(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানি
(ঘ) ডগজিয়ানি

সঠিক উত্তর: (খ) ভাসান

১৯. মনসামঙ্গল পূর্ববঙ্গে কী নামে পরিচিত ছিল ?

(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানি
(ঘ) ডগজিয়ানি

সঠিক উত্তর: (গ) রয়ানি

২০. মনসামঙ্গল রাঢ়বঙ্গে কী নামে পরিচিত ছিল ?

(ক) ঝাপান
(খ) ভাসান
(গ) রয়ানি
(ঘ) ডগজিয়ানি

সঠিক উত্তর: (ক) ঝাপান

২১. বৈষ্ণব পদ রচনাকারী একজন মুসলমান কবি হলেন—

(ক) দৌলত কাজী
(খ) বিদ্যাপতি
(গ) লোচন দাস
(ঘ) ফয়জুল্লাহ

সঠিক উত্তর: (ঘ) ফয়জুল্লাহ

২২. ‘কবিরঞ্জন’ কার উপাধি ?

(ক) জয়দেব
(খ) বিদ্যাপতি
(গ) কমলাকান্ত ভট্টাচার্য
(ঘ) রামপ্রসাদ সেন

সঠিক উত্তর: (ঘ) রামপ্রসাদ সেন

২৩. কমলাকান্ত ভট্টাচার্যের শাক্তগানে কোন সংগীত রীতির ছায়া পড়েছে ?

(ক) পাঁচালী
(খ) টপ্পা
(গ) কীর্তন
(ঘ) আখড়াই

সঠিক উত্তর: (খ) টপ্পা

২৪. কবিগান সৃষ্টি হয় কী থেকে ?

(ক) পাঁচালী
(খ) টপ্পা
(গ) আখড়াই
(ঘ) হাফ-আখড়াই

সঠিক উত্তর: (গ) আখড়াই

২৫. ঈশ্বরগুপ্তের মতে কবি গানের জন্মভূমি কোন স্থান ?

(ক) নবদ্বীপ
(খ) শান্তিপুর
(গ) মায়াপুর
(ঘ) বিষ্ণুপুর

সঠিক উত্তর: (খ) শান্তিপুর

২৬. আধুনিক পাঁচালীর রূপকার কে ?

(ক) গঙ্গানারায়ণ নস্কর
(খ) ঠাকুরদাস দত্ত
(গ) রসিকচন্দ্র রায়
(ঘ) ব্রজমোহন রায়

সঠিক উত্তর: (ক) গঙ্গানারায়ণ নস্কর

২৭. অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন—

(ক) শ্যামাসঙ্গীতের জন্য
(খ) ভক্তিগানের জন্য
(গ) বাউলগানের জন্য
(ঘ) কবিগানের জন্য

সঠিক উত্তর: (ঘ) কবিগানের জন্য

২৮. আখড়াই গানের শিল্পী কে ছিলেন ?

(ক) কুলুইচন্দ্র সেন
(খ) নিধুবাবু
(গ) শ্রীদাম দাস
(ঘ) হলধর ঘোষ

সঠিক উত্তর: (খ) নিধুবাবু

২৯. হাফ-আখড়াই গানের জন্মদাতা—

(ক) কুলুইচন্দ্র সেন
(খ) নিধুবাবু
(গ) শ্রীদাম দাস
(ঘ) মোহনচাঁদ বসু

সঠিক উত্তর: (ঘ) মোহনচাঁদ বসু

৩০. টপ্পাকে জনপ্রিয় করেছিলেন—

(ক) রামনিধি গুপ্ত
(খ) রঘুনাথ রায়
(গ) হরু ঠাকুর
(ঘ) রামশংকর ভট্টাচার্য

সঠিক উত্তর: (ক) রামনিধি গুপ্ত

৩১. বাংলাদেশে টপ্পার প্রচলন করেন—

(ক) কালীনাথ
(খ) কালী মির্জা
(গ) কালিদাস
(ঘ) কালিশংকর

সঠিক উত্তর: (খ) কালী মির্জা

৩২. বঙ্গদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে ?

(ক) রামনিধি গুপ্ত
(খ) রঘুনাথ রায়
(গ) কালী মির্জা
(ঘ) রামশংকর ভট্টাচার্য

সঠিক উত্তর: (খ) রঘুনাথ রায়

৩৩. পাঞ্জাবের লোকগান ‘টপ্পা’ থেকে শুরু হয়েছিল—

(ক) টপ্পা
(খ) ভাটিয়ালি
(গ) ধ্রুপদ
(ঘ) কবিগান

সঠিক উত্তর: (ক) টপ্পা

৩৪. কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের ‘গীতসূত্রসার’ গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ—

(ক) লাফ
(খ) ঝাঁপ
(গ) সংক্ষেপ
(ঘ) দ্রুত

সঠিক উত্তর: (ক) লাফ

৩৫. রামনিধি গুপ্ত কার সাহায্যে আখড়াই গানের সংশোধন করেন ?

(ক) মোহনচাঁদ বসু
(খ) কুলুইচন্দ্র সেন
(গ) কালী মির্জা
(ঘ) রঘুনাথ রায়

সঠিক উত্তর: (খ) কুলুইচন্দ্র সেন

৩৬. নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা—

(ক) ৫২৯টি
(খ) ৫২৪টি
(গ) ৫৩৫টি
(ঘ) ৫৫৩টি

সঠিক উত্তর: (ঘ) ৫৫৩টি

৩৭. টপ্পা গায়ক কালী মির্জার পোশাকি নাম কী ছিল ?

(ক) কালীসাধন চট্টোপাধ্যায়
(খ) কালীদাস চট্টোপাধ্যায়
(গ) কালীপদ চট্টোপাধ্যায়
(ঘ) কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (খ) কালীদাস চট্টোপাধ্যায়

৩৮. ‘গীতলহরী’ গ্রন্থে কার গান সংকলিত হয়েছে ?

(ক) রামনিধি গুপ্ত
(খ) কালী মির্জা
(গ) কালিদাস গঙ্গোপাধ্যায়
(ঘ) রঘুনাথ রায়

সঠিক উত্তর: (খ) কালী মির্জা

৩৯. ‘খেয়াল’ কোন ভাষার শব্দ ?

(ক) ফারসি
(খ) আরবি
(গ) উর্দু
(ঘ) পাঞ্জাবি

সঠিক উত্তর: (খ) আরবি

৪০. ‘খেয়াল’ শব্দটির অর্থ কি ?

(ক) লাফ
(খ) সংক্ষেপ
(গ) স্বেচ্ছাচার
(ঘ) ঝাঁপ

সঠিক উত্তর: (গ) স্বেচ্ছাচার

৪১. ‘কাওয়ালি’ ভারতের কোন অঞ্চলের লোকসংগীত ?

(ক) উত্তর
(খ) দক্ষিণ
(গ) পূর্ব
(ঘ) পশ্চিম

সঠিক উত্তর: (ক) উত্তর

৪২. বাংলায় প্রথম ‘ধ্রুপদ’ রচনা করেন কে ?

(ক) রামশংকর ভট্টাচার্য
(খ) বিষ্ণুপদ চক্রবর্তী
(গ) যদুভট্ট
(ঘ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী

সঠিক উত্তর: (ক) রামশংকর ভট্টাচার্য

৪৩. ‘মানুষের প্রথম সাঙ্গীতিক যন্ত্র’ কি ?

(ক) তার হাত
(খ) তার ঠোঁট
(গ) তার কণ্ঠ
(ঘ) সেতার

সঠিক উত্তর: (গ) তার কণ্ঠ

৪৪. দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী—

(ক) কৃষ্ণা চট্টোপাধ্যায়
(খ) লোপামুদ্রা মিত্র
(গ) প্রতিমা বন্দ্যোপাধ্যায়
(ঘ) নির্মলা মিশ্র

সঠিক উত্তর: (ক) কৃষ্ণা চট্টোপাধ্যায়

৪৫. জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী তথা জ্ঞান গোঁসাই কোন গানের গায়ক ?

(ক) কীর্তন
(খ) ধ্রুপদ
(গ) টপ্পা
(ঘ) খেয়াল

সঠিক উত্তর: (খ) ধ্রুপদ

৪৬. রবীন্দ্রনাথের সংগীত শিক্ষক ছিলেন—

(ক) রামশংকর
(খ) যদুভট্ট
(গ) অনন্তলাল
(ঘ) ক্ষেত্রমোহন

সঠিক উত্তর: (খ) যদুভট্ট

৪৭. বীণাকার বা বীণাবাদক কে ছিলেন ?

(ক) মাধব ভট্টাচার্য
(খ) কেশব মিত্র
(গ) হরিচরণ দাস
(ঘ) আশুতোষ দেব

সঠিক উত্তর: (ক) মাধব ভট্টাচার্য

৪৮. গীতমঞ্জরি গ্রন্থের রচয়িতা কে ?

(ক) কালিদাস চট্টোপাধ্যায়
(খ) রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
(গ) গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়
(ঘ) কার্তিকেয়চন্দ্র রায়

সঠিক উত্তর: (ঘ) কার্তিকেয়চন্দ্র রায়

৪৯. যাত্রাপালায় আখড়াই ও হাফ-আখড়াই গানের প্রচলনকারী কে ?

(ক) রামচাঁদ মুখোপাধ্যায়
(খ) মদনমোহন চট্টোপাধ্যায়
(গ) গোপাল রায়
(ঘ) গৌড়হরি দাস মহাপাত্র

সঠিক উত্তর: (ক) রামচাঁদ মুখোপাধ্যায়

৫০. টুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে ?

(ক) ভূপেন হাজারিকা
(খ) বেগম আখতার
(গ) রামনিধি গুপ্ত
(ঘ) নির্মলেন্দু চৌধুরী

সঠিক উত্তর: (খ) বেগম আখতার

৫১. জুড়ির গান-এর প্রবর্তক কে ?

(ক) রামচাঁদ মুখোপাধ্যায়
(খ) মদনমোহন চট্টোপাধ্যায়
(গ) হরগৌরী দাস মহাপাত্র
(ঘ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়

সঠিক উত্তর: (খ) মদনমোহন চট্টোপাধ্যায়

৫২. ‘বিদ্যাসুন্দর’ পালা যাত্রায় খেমটা নাচ যোজনা করেন কে—

(ক) মদনমোহন চট্টোপাধ্যায়
(খ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়
(গ) গোপাল ভাড়
(ঘ) রামচাঁদ মুখোপাধ্যায়

সঠিক উত্তর: (গ) গোপাল ভাড়

৫৩. ঢপকীর্তন গানের ঢপ কথাটির অর্থ কী ?

(ক) অপ্রাসঙ্গিক
(খ) শুদ্ধ-সৌষ্ঠবসম্পন্ন
(গ) বানানো
(ঘ) ভ্রান্ত

সঠিক উত্তর: (খ) শুদ্ধ-সৌষ্ঠবসম্পন্ন

৫৪. ঢপকীর্তন-এর প্রবর্তক কে ছিলেন ?

(ক) অঘোর দাস
(খ) মধুসূদন কিন্নর
(গ) শ্যাম দাস
(ঘ) রূপচাঁদ অধিকারী

সঠিক উত্তর: (ঘ) রূপচাঁদ অধিকারী

৫৫. কবি ঈশ্বর গুপ্ত কাকে পক্ষীদলের প্রতিষ্ঠাতা বলেছেন ?

(ক) নবকৃষ্ণ দেব
(খ) শিবচন্দ্র ঠাকুর
(গ) রামচন্দ্র মিত্র
(ঘ) রাজনারায়ণ মিশ্র

সঠিক উত্তর: (ঘ) রাজনারায়ণ মিশ্র

৫৬. রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম কী ?

(ক) শিবচন্দ্র ঠাকুর
(খ) রাজনারায়ণ মিশ্র
(গ) মধুসূদন কিন্নর
(ঘ) গৌরহরি দাস মহাপাত্র

সঠিক উত্তর: (ঘ) গৌরহরি দাস মহাপাত্র

৫৭. পক্ষীদলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন ?

(ক) রূপকুমার
(খ) রূপরতন
(গ) রূপরাম
(ঘ) রূপচাঁদ

সঠিক উত্তর: (ঘ) রূপচাঁদ

৫৮. রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক ক-টি গান রচনা করেছিলেন ?

(ক) ২২৩২ টি
(খ) ৩২৩২ টি
(গ) ১৮৮২ টি
(ঘ) ২২৪৩ টি

সঠিক উত্তর: (ক) ২২৩২ টি

৫৯. হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ ক-টি ধ্রুপদ রচনা করেছেন ?

(ক) ৭০ টি
(খ) ৫টি
(গ) ১৪ টি
(ঘ) ৭৭ টি

সঠিক উত্তর: (ঘ) ৭৭ টি

৬০. চোদ্দমাত্রাবিশিষ্ট তালে রচিত হোলি-বিষয়ক গানকে কী বলে ?

(ক) ধ্রুপদ
(খ) ধামার
(গ) খেয়াল
(ঘ) টুংরি

সঠিক উত্তর: (খ) ধামার

৬১. রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে কটি টপ্পা রচনা করেন ?

(ক) ১৪ টি
(খ) ২৭ টি
(গ) ২৫ টি
(ঘ) ২ টি

সঠিক উত্তর: (গ) ২৫ টি

৬২. ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রগান কোনটি ?

(ক) এবার তোর মরা গাঙ্গে
(খ) তবু মনে রেখো
(গ) গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ
(ঘ) আমরা মিলেছি আজ

সঠিক উত্তর: (গ) গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ

৬৩. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ র সুরের উৎস কী ?

(ক) হিন্দি লঘুসংগীত
(খ) লালনগীতি
(গ) মীরার ভজন
(ঘ) সেতারের গত্

সঠিক উত্তর: (খ) লালনগীতি

৬৪. রবীন্দ্রনাথের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা ক-টি ?

(ক) ২৭ টি
(খ) ২৫ টি
(গ) ৬২ টি
(ঘ) ৫৫ টি

সঠিক উত্তর: (গ) ৬২ টি

৬৫. ‘ভাটিয়ালি’ গানের উদ্ভব হয়েছিল কোথায় ?

(ক) পাঞ্জাবে
(খ) ছোটনাগপুর অঞ্চলে
(গ) অবিভক্ত বাংলায়
(ঘ) রাজস্থানে

সঠিক উত্তর: (গ) অবিভক্ত বাংলায়

৬৬. বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ কে ?

(ক) দ্বিজেন্দ্রলাল রায়
(খ) মুকুন্দ দাস
(গ) অতুলপ্রসাদ সেন
(ঘ) রজনীকান্ত সেন

সঠিক উত্তর: (গ) অতুলপ্রসাদ সেন

৬৭. চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন—

(ক) দিলীপকুমার রায়
(খ) অতুলপ্রসাদ সেন
(গ) নজরুল ইসলাম
(ঘ) মুকুন্দ দাস

সঠিক উত্তর: (ঘ) মুকুন্দ দাস

৬৮. মুকুন্দ দাস তাঁর রচিত কোন পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গে ঘুরে বেড়িয়েছিলেন ?

(ক) পল্লীসেবা
(খ) ব্রহ্মচারিণী
(গ) মাতৃ পূজা
(ঘ) সমাজ ও পথ

সঠিক উত্তর: (গ) মাতৃ পূজা

৬৯. ধ্রুপদের বিকাশ—

(ক) তানসেনের কণ্ঠে
(খ) রাইচাঁদ বড়ালের কণ্ঠে
(গ) হিমাংশু দত্তের কণ্ঠে
(ঘ) দিলীপকুমার রায়ের কণ্ঠে

সঠিক উত্তর: (ক) তানসেনের কণ্ঠে

৭০. প্রথম ‘কয়ার’ সংগীতের প্রবর্তক—

(ক) সলিল চৌধুরী
(খ) রুমা গুহঠাকুরতা
(গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(ঘ) হেমাঙ্গ বিশ্বাস

সঠিক উত্তর: (ক) সলিল চৌধুরী

৭১. ক্যালকাটা ইউথ কয়ার – এর যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দে ?

(ক) ১৯৫১
(খ) ১৯৫৩
(গ) ১৯৫৫
(ঘ) ১৯৫৮

সঠিক উত্তর: (ঘ) ১৯৫৮

৭২. ‘We shall overcome’-এর বাংলা অনুবাদ ‘আমরা করব জয়’ গানটির গীতিকার—

(ক) রুমা গুহঠাকুরতা
(খ) হেমাঙ্গ বিশ্বাস
(গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(ঘ) ভি বালসারা

সঠিক উত্তর: (গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়

৭৩. মান্না দে-র প্রকৃত নাম কী ছিল ?

(ক) প্রবোধচন্দ্র দে
(খ) প্রকাশচন্দ্র দে
(গ) প্রকাশকুমার দেব
(ঘ) প্রবোধকুমার দে

সঠিক উত্তর: (ক) প্রবোধচন্দ্র দে

৭৪. মান্না দে ‘পদ্মভূষণ’ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে ?

(ক) ১৯৭০
(খ) ১৯৭১
(গ) ২০০৫
(ঘ) ২০০৭

সঠিক উত্তর: (গ) ২০০৫

৭৫. মান্না দে ‘বঙ্গবিভূষণ’ সম্মান পান কত খ্রিস্টাব্দে ?

(ক) ১৯৭১
(খ) ২০০৫
(গ) ২০০৭
(ঘ) ২০১১

সঠিক উত্তর: (ঘ) ২০১১

৭৬. নির্মলেন্দু চৌধুরী কোন পুরস্কার পেয়েছিলেন ?

(ক) পদ্মশ্রী
(খ) পদ্মভূষণ
(গ) পদ্মবিভূষণ
(ঘ) বঙ্গবিভূষণ

সঠিক উত্তর: (খ) পদ্মভূষণ

৭৭. প্রথম সবাক বাংলা ছবির নাম কি ?

(ক) জামাইষষ্ঠী
(খ) জোর বরাত
(গ) ইন্দ্রসভা
(ঘ) শিরি-ফরহাদ

সঠিক উত্তর: (ক) জামাইষষ্ঠী

৭৮. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র সংগীত পরিচালনা করেছিলেন কে ?

(ক) রবি শংকর
(খ) বিলায়েত খাঁ
(গ) বিসমিল্লা খাঁ
(ঘ) সত্যজিৎ রায়

সঠিক উত্তর: (ক) রবি শংকর

৭৯. ‘মহীনের ঘোড়াগুলি’র আত্মপ্রকাশ ঘটে—

(ক) ১৯৭৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

৮০. উত্তরবঙ্গের প্রচলিত লোকগান হল—

(ক) জারি গান
(খ) সারি গান
(গ) ভাটিয়ালি গান
(ঘ) ভাওয়াইয়া

সঠিক উত্তর: (ঘ) ভাওয়াইয়া

৮১. কীর্তন গান-এ যে বাদ্যটি অবশ্য প্রয়োজনীয় তা হল—

(ক) করতাল
(খ) শ্রীখোল
(গ) বাঁশি
(ঘ) হারমোনিয়াম

সঠিক উত্তর: (খ) শ্রীখোল

৮২. সেতারের বিখ্যাত শিল্পী হলেন—

(ক) শৈলেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) কৃষ্ণচন্দ্র দে
(গ) ভগবান চন্দ্র
(ঘ) লক্ষ্মণ ভট্টাচার্য

সঠিক উত্তর: (গ) ভগবান চন্দ্র

৮৩. প্রখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী হলেন—

(ক) শান্তিদেব ঘোষ
(খ) পান্নালাল ভট্টাচার্য
(গ) শচীনদেব বর্মন
(ঘ) জগন্ময় মিত্র

সঠিক উত্তর: (খ) পান্নালাল ভট্টাচার্য

৮৪. সরোদের বিখ্যাত শিল্পী হলেন—

(ক) ইন্দ্রনীল ভট্টাচার্য
(খ) রাধিকামোহন মৈত্র
(গ) কৃষ্ণচন্দ্র দে
(ঘ) ইমারত খাঁ

সঠিক উত্তর: (ক) ইন্দ্রনীল ভট্টাচার্য

৮৫. কীর্তনের ক-টি অঙ্গ হয় অধিকপক্ষে ?

(ক) দুটি
(খ) তিনটি
(গ) ছয়টি
(ঘ) সাতটি

সঠিক উত্তর: (গ) ছয়টি

৮৬. জারি গানে ‘জারি’ শব্দের অর্থ—

(ক) আনন্দ
(খ) সমবেত
(গ) বীরত্ব
(ঘ) ক্রন্দন

সঠিক উত্তর: (ঘ) ক্রন্দন

■ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো

প্রশ্ন ১. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ – ১স্তম্ভ – ২
a. কবিগানi. মোহনচাঁদ বসু
b. পাঁচালীii. নিধুবাবু
c. হাফ আখড়াইiii. ভোলা ময়রা
d. টপ্পাiv. দাশরথি রায়
(ক) a-i, b-iv, c-iii, d-ii
(খ) a-ii, b-i, c-iv, d-iii
(গ) a-iv, b-iii, c-i, d-ii
(ঘ) a-iii, b-iv, c-i, d-ii

সঠিক উত্তর: (ঘ) a-iii, b-iv, c-i, d-ii

প্রশ্ন ২. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ – ১স্তম্ভ – ২
a. রামশংকর ভট্টাচার্যi. খেয়াল
b. কালী মির্জাii. ধ্রুপদ
c. গৌড়হরি দাস মহাপাত্রiii. টপ্পা
d. রঘুনাথ রায়iv. পক্ষী দলের গান
(ক) a-iii, b-iv, c-ii, d-i
(খ) a-ii, b-iii, c-iv, d-i
(গ) a-iv, b-i, c-ii, d-iii
(ঘ) a-iii, b-ii, c-iv, d-i

সঠিক উত্তর: (খ) a-ii, b-iii, c-iv, d-i

প্রশ্ন ৩. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ – ১স্তম্ভ – ২
a. জুড়ির গানi. নিধুবাবু
b. ঢপ কীর্তনii. মদনমোহন চট্টোপাধ্যায়
c. টুংরিiii. মধুসূদন কিন্নর
d. আখড়াইiv. ওয়াজেদ আলি শাহ
(ক) a-iii, b-iv, c-i, d-ii
(খ) a-ii, b-iv, c-i, d-iii
(গ) a-ii, b-iii, c-iv, d-i
(ঘ) a-i, b-ii, c-iv, d-iii

সঠিক উত্তর: (গ) a-ii, b-iii, c-iv, d-i

প্রশ্ন ৪. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ – ১স্তম্ভ – ২
a. মহাবিশ্বে মহাকাশেi. খেয়াল
b. আনন্দধারা বহিছে ভুবনেii. ভাটিয়ালি
c. সার্থক জনম আমারiii. ধ্রুপদ
d. গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথiv. টপ্পা
(ক) a-iii, b-i, c-iv, d-ii
(খ) a-ii, b-iv, c-i, d-iii
(গ) a-iv, b-iii, c-i, d-ii
(ঘ) a-ii, b-i, c-iv, d-iii

সঠিক উত্তর: (ক) a-iii, b-i, c-iv, d-ii

প্রশ্ন ৫. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

স্তম্ভ – ১স্তম্ভ – ২
a. সলিল চৌধুরীi. মহীনের ঘোড়াগুলি
b. রুমা গুহ ঠাকুরতাii. বোম্বে ইউথ কয়ার
c. জ্যোতিরিন্দ্র মৈত্রiii. কলকাতা ইউথ কয়ার
d. গৌতম চট্টোপাধ্যায়iv. নবজীবনের গান
(ক) a-ii, b-iii, c-iv, d-i
(খ) a-i, b-ii, c-iv, d-iii
(গ) a-iv, b-ii, c-i, d-iii
(ঘ) a-iii, b-ii, c-i, d-iv

সঠিক উত্তর: (ক) a-ii, b-iii, c-iv, d-i

সম্পূর্ণ প্রস্তুতি সমাপ্ত

Your Cart

error: Content is protected !!
Scroll to Top