উচ্চমাধ্যমিক বাংলা | তৃতীয় সেমিস্টার | HS Semester-III |Mocktest






উচ্চমাধ্যমিক বাংলা – প্রশ্নপত্র (Semester III)


উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র

তৃতীয় সেমিস্টার

পূর্ণমান: ৪০
মোট প্রশ্ন: ৪০টি
নির্দেশাবলী: সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর দেখতে নিচে দেওয়া ‘উত্তর দেখুন’ বাটনে ক্লিক করো।

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ): ১×৪০=৪০

১. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল—
(A) নয় টাকা
(B) পাঁচ টাকা
(C) দশ টাকা
(D) সাত টাকা

সঠিক উত্তর: (B) পাঁচ টাকা

২. বামুনহাটে মেলা হয়—
(A) কার্তিক সংক্রান্তিতে
(B) মকর সংক্রান্তিতে
(C) চৈত্র সংক্রান্তিতে
(D) পৌষ সংক্রান্তিতে

সঠিক উত্তর: (C) চৈত্র সংক্রান্তিতে

৩. শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়-এর বয়স পার হয়েছে—
(A) পঞ্চাশ
(B) ষাট
(C) সত্তর
(D) পঞ্চান্ন

সঠিক উত্তর: (A) পঞ্চাশ

৪. আদরিণী অসুস্থ হয়ে রাস্তার পাশে যেখানে শুয়ে পড়েছিল তা ছিল—
(A) বাঁশ বাগান
(B) লিচু বাগান
(C) পেয়ারা বাগান
(D) আম বাগান

সঠিক উত্তর: (D) আম বাগান

৫. ‘একদিন সংবাদ আসিল’— সংবাদটি হল:
(A) আদরিণী মারা গেছে
(B) মুখোপাধ্যায় মহাশয় মারা গেছেন
(C) কনিষ্ঠ পুত্রটি বি.এ. পরীক্ষায় ফেল করেছে
(D) জ্যেষ্ঠ পুত্র অসুস্থ হয়েছে

সঠিক উত্তর: (C) কনিষ্ঠ পুত্রটি বি.এ. পরীক্ষায় ফেল করেছে

৬. বাঙ্গালা দেশের স্থানে স্থানে কী ধরনের ভাষা?—
(A) রকমারি ভাষা
(B) সংস্কৃত ভাষা
(C) চলিত ভাষা
(D) কথ্য ভাষা

সঠিক উত্তর: (A) রকমারি ভাষা

৭. মহাভাষ্য কার লেখা?—
(A) পতঞ্জলি
(B) পাণিনি
(C) শঙ্করাচার্য
(D) কালিদাস

সঠিক উত্তর: (A) পতঞ্জলি

৮. আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা ছিল… ভাষায়।
(A) পালি
(B) ব্রজবুলি
(C) বাংলা
(D) সংস্কৃত

সঠিক উত্তর: (D) সংস্কৃত

৯. দিগ্বিজয়ে যেতে রাজপুত্রকে সাজিয়ে দিলেন—
(A) দুয়োরানী
(B) সুয়োরানী
(C) জননী
(D) সেনাপতি

সঠিক উত্তর: (A) দুয়োরানী

১০. “জেনো সে ধর্মই নয়।”—
(A) দখল
(B) অধিকার
(C) প্রাতিষ্ঠানিকতা
(D) অধর্ম

সঠিক উত্তর: (C) প্রাতিষ্ঠানিকতা

১১. ‘ভ্যান গঘের কর্ম ছিল উন্মাদনা’— ভ্যান গঘ হলেন:
(A) সাহিত্যিক
(B) চিত্রশিল্পী
(C) কবি
(D) সংগীত শিল্পী

সঠিক উত্তর: (B) চিত্রশিল্পী

১২. ‘গার্সিয়া লোরকার জন্মস্থান’—
(A) স্পেন
(B) ভারতবর্ষ
(C) আর্জেন্টিনা
(D) হল্যান্ড

সঠিক উত্তর: (A) স্পেন

১৩. ‘আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধুজলে’— ‘পুষ্পক’ কী?—
(A) অশ্ব
(B) ধনুক
(C) রথ
(D) দ্বীপ

সঠিক উত্তর: (C) রথ

১৪. ‘পৌঁছুবো সেই তৃষ্ণাহর… দ্বীপে’।—
(A) সবুজের
(B) খজুরের
(C) সুন্দর
(D) দারুচিনি

সঠিক উত্তর: (B) খজুরের

১৫. পোটরাজ কে?—
(A) গাঁয়ের মোড়ল
(B) দূরপত
(C) আনন্দ
(D) দামা

সঠিক উত্তর: (D) দামা

১৬. ‘এই বলে তাকে আবার জড়িয়ে ধরে।’ কাকে জড়িয়ে ধরে?—
(A) দামাকে
(B) পোটরাজকে
(C) আনন্দকে
(D) ছোটছেলেকে

সঠিক উত্তর: (C) আনন্দকে

১৭. ‘আগুন বানাবার জন্যে’ লাগবে—
(A) বারুদ
(B) সংগ্রাম
(C) হৃদয়গুলোই
(D) হাতগুলোই

সঠিক উত্তর: (D) হাতগুলোই

১৮. ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে—
(A) প্রকৃতির কী সম্পর্ক
(B) মানব মনের কী সম্পর্ক
(C) মানব ভাষার কী সম্পর্ক
(D) সমাজ জীবিকার কী সম্পর্ক

সঠিক উত্তর: (C) মানব ভাষার কী সম্পর্ক

১৯. পারোল তত্ত্বের প্রবক্তা হলেন—
(A) স্যোসুর
(B) ব্লুমফিল্ড
(C) চমস্কি
(D) যাস্ক

সঠিক উত্তর: (A) স্যোসুর

২০. শব্দের অর্থ নিয়ে পর্যালোচনা করে—
(A) রূপতত্ত্ব
(B) বাক্যতত্ত্ব
(C) ধ্বনিতত্ত্ব
(D) শব্দার্থতত্ত্ব

সঠিক উত্তর: (D) শব্দার্থতত্ত্ব

২১. ভাষাবিজ্ঞান হল—
(A) ভাষার বিজ্ঞান
(B) বিজ্ঞানের ভাষা
(C) ভাষা ও বিজ্ঞানের মিশ্রণ
(D) ভাষার মধ্যে বিজ্ঞানকে অনুসন্ধান

সঠিক উত্তর: (A) ভাষার বিজ্ঞান

২২. ‘ধ্বনি’ হল ভাষার—
(A) লিখিতরূপ
(B) ইঙ্গিতরূপ
(C) উচ্চারিতরূপ
(D) অস্পষ্টরূপ

সঠিক উত্তর: (C) উচ্চারিতরূপ

২৩. ‘র’ ধ্বনিটি হল—
(A) পার্শ্বিক ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) উষ্ম ধ্বনি
(D) তাড়িত ধ্বনি

সঠিক উত্তর: (B) কম্পিত ধ্বনি

২৪. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল—
(A) অভিধান
(B) শব্দকোষ
(C) রত্নাগার
(D) শব্দভাণ্ডার

সঠিক উত্তর: (C) রত্নাগার

২৫. শব্দার্থের প্রথম ভাগটির নাম—
(A) নিদর্শন
(B) খণ্ডিত অর্থ
(C) সাধারণ অর্থ
(D) ব্যঞ্জনা অর্থ

সঠিক উত্তর: (C) সাধারণ অর্থ

২৬. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়—
(A) ব্যাপকার্থকতা
(B) সমার্থকতা
(C) বিপরীতার্থকতা
(D) শব্দার্থতা

সঠিক উত্তর: (B) সমার্থকতা

২৭. ‘বাউল’ শব্দের অর্থ—
(A) ভণ্ড
(B) বাতুল
(C) সুরসাধক
(D) তার্কিক

সঠিক উত্তর: (B) বাতুল

২৮. ‘হাফ আখড়াই’ গানের প্রবর্তক—
(A) মোহনচাঁদ বসু
(B) নিধুবাবু
(C) ঈশ্বরগুপ্ত
(D) রসিকচন্দ্র রায়

সঠিক উত্তর: (A) মোহনচাঁদ বসু

২৯. কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন—
(A) চুনীলাল বসু
(B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(C) বনবিহারী মুখোপাধ্যায়
(D) সুরেশপ্রসাদ সর্বাধিকারী

সঠিক উত্তর: (B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

৩০. রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে?—
(A) রামচন্দ্র
(B) রাবণ
(C) কৈকেয়ী
(D) মন্দোদরী

সঠিক উত্তর: (D) মন্দোদরী

৩১. শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো:
১লা বৈশাখ… মস্ মস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল।
(A) সকাল বেলা
(B) দুপুর বেলা
(C) সন্ধ্যা বেলা
(D) রাতের বেলা

সঠিক উত্তর: (A) সকাল বেলা

৩২. গহনা পরা মেয়ে মাত্রই… বলে বোধ হবে।
(A) দেবী
(B) রাক্ষসী
(C) অপ্সরা
(D) হাস্যকর

সঠিক উত্তর: (B) রাক্ষসী

৩৩. রক্তে আমি…
(A) রাজার পুত্র
(B) রাজা পুত্র
(C) রাজপুত্র
(D) রাজপুত

সঠিক উত্তর: (C) রাজপুত্র

৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) কন্যার পিতা এ সম্বন্ধে নির্লিপ্ত
(ii) জ্যেষ্ঠ পৌত্রী দ্বাদশবর্ষে পদার্পণ করিয়াছে
(iii) আড়াই হাজার টাকা হইলেই বিবাহটি হয়
(iv) অবশেষে একস্থানে বিবাহের স্থির হইল।
(A) (i)-(iv)-(iii)-(ii)
(B) (ii)-(i)-(iv)-(iii)
(C) (ii)-(iv)-(i)-(iii)
(D) (i)-(iii)-(ii)-(iv)

সঠিক উত্তর: (D) (i)-(iii)-(ii)-(iv)

৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা চলত সংস্কৃতে।
(ii) বুদ্ধ থেকে চৈতন্য সাধারণের ভাষায় শিক্ষা দিয়েছেন।
(iii) স্বাভাবিক ভাষার বদলে প্রাবন্ধিক বিকল্প ভাষা ব্যবহারের কথা বলেছেন।
(iv) ভাবকে করতে হবে যেমন সাফ ইস্পাত।
(A) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) দামার বাড়ির আবহাওয়া ভারী।
(ii) লোকের দুই হাঁটুর মাঝে মাথা রেখে বসে।
(iii) দামার বৌয়ের চোখে জল ভরা।
(iv) প্রতি মুহূর্তে কেউ-না-কেউ এসে দোরে দাঁড়াচ্ছে।
(A) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৩৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(i) ক্(a) ঘোষ মহাপ্রাণ
(ii) ব্(b) অঘোষ মহাপ্রাণ
(iii) ছ(c) অঘোষ অল্পপ্রাণ
(iv) থ(d) ঘোষ অল্পপ্রাণ
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)

সঠিক উত্তর: (A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

৩৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(i) টপ্পা(a) গ্রাম ছাড়া ঐ রাঙামাটি
(ii) লোকসংগীত(b) আমার সোনার বাংলা
(iii) আধ্যাত্মিক সংগীত(c) সার্থক জনম আমার
(iv) দেশাত্মবোধক(d) অন্তর মম বিকশিত করো
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)

সঠিক উত্তর: (D) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)

৩৯. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:

বিবৃতি (A): কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো।
কারণ (R): ব্যাপারটা দেখব এবং প্রতিবাদ করবো।

(a) A ভুল, B ঠিক
(b) A ঠিক, B ঠিক
(c) R, A-র সঠিক কারণ
(d) A ও R উভয়েই ভুল

সঠিক উত্তর: (a) A ও R উভয়েই ঠিক (উভয় অংশ সত্য)

৪০. Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:

‘তার চেয়ে বল না, তোমার এই ছেলেপিলে নাতি-নাতিনীদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেল।” আদরিণী প্রসঙ্গে বক্তার কোন মানসিকতা এখানে প্রকাশ পেয়েছে?

(A) নিজের প্রতি চরম হতাশা
(B) লোকজনের প্রতি তীব্র ঘৃণা
(C) হাতির প্রতি গভীর ভালোবাসা ও আবেগ
(D) ক্ষোভ ও রাগ

সঠিক উত্তর: (C) হাতির প্রতি গভীর ভালোবাসা ও আবেগ


Your Cart

error: Content is protected !!
Scroll to Top