উচ্চমাধ্যমিক বাংলা
BENGALI — XII (Semester – III)
সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট
১. সকল প্রশ্ন বাধ্যতামূলক।
২. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে নির্দেশ অনুযায়ী লেখো।
১. কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে?
২. “তাঁহার… গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে।”—গাইটির নাম—
৩. “পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন।”—
৪. “পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল।”—হস্তিনী নাম—
৫. “উনি উকিল নহেন, মোক্তার।”—যার কথা বলা হয়েছে, তিনি হলেন—
৬. “যাঁরা ‘লোকহিতায়’ এসেছেন,”—তাঁরা হলেন—
৭. “যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই,”—সে ভাষা হলো—
৮. “সে ভাষা, সে শিল্প, সে সংগীত কোনও কাজের নয়।”—তা কেমন?
৯. যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায়, কবির মতে তা আসলে—
১০. ‘ধর্ম’ কবিতার কবি শ্রীজাতর সম্পূর্ণ নাম—
১১. ভ্যান গঘ ছিলেন প্রখ্যাত—
১২. ‘তৃণীর’ শব্দের অর্থ কী?
১৩. ‘দিগ্বিজয়ে যেতে’ সাজিয়ে দিলেন—
১৪. “নিশ্চিত পৌঁছূবে সেই তৃষ্ণাহর”—
১৫. “দুরপতের বড়ো ছেলে”র নাম—
১৬. “দামার হাতে পায়ে বল ফিরে আসে।”—সে কারণে—
১৭. “পাথরে-ফাটলেও যাদের বাসা বানাতে”—
১৮. যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তার নাম—
১৯. যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে—
২০. স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত—
২১. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে—
২২. ছেলে: পুত্র, তনয়, সুত, আত্মজ—এই উদাহরণটি হলো—
২৩. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো—
২৪. সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের ওপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয়—
২৫. ‘কালি’ শব্দটির আদি অর্থ ‘কালো রঙের তরল বস্তু’, বর্তমানে লাল, নীল, সবুজ নানা রঙের কালি বোঝায়। এটি শব্দার্থ পরিবর্তনের যে নীতি—
২৬. ‘দারুণ’ শব্দের আদি অর্থ ‘দারু বা কাষ্ঠনির্মিত’, পরিবর্তিত অর্থ হলো—
২৭. মনসাগীতি এখনও রাঢ়বঙ্গে যে নামে পরিচিত—
২৮. ‘টপ্পা’-কে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন—
২৯. সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন—
৩০. বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন—
৩১. (শূন্যস্থান পূরণ) “উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বৎসর অতীত হইয়াছে, এই পাঁচ বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক __________ হইয়াছে।”
৩২. (শূন্যস্থান পূরণ) “সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের __________ যেতে হবে।”
৩৩. (শূন্যস্থান পূরণ) “বাতাসের ধর্ম শুধু __________ কখনও।”
৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(ii) পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল— ‘হাতি পাওয়া গেল না।’
(iii) শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।
(iv) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল।
৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে।
(ii) বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যাঁরা ‘লোকহিতায়’ এসেছেন, তারা সকলেই সাধু ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।
(iii) চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না?
(iv) কোন্ ভাষা জিতছে সেইটি দেখো।
৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা।
(ii) এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়।
(iii) দূরপত গজগজ করে আপনমনে।
(iv) দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল।
৩৭. স্তম্ভ মেলাও:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো | (a) অর্ধস্বরধ্বনি |
| (ii) খই, বউ, আয়, যাও হলো | (b) সুরতরঙ্গ |
| (iii) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে | (c) ৩০টি |
| (iv) বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা | (d) বিভাজ্যধ্বনি |
৩৮. স্তম্ভ মেলাও:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
|---|---|
| (i) গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ | (a) দ্বিজেন্দ্রলাল রায় |
| (ii) একবার গালভরা মা ডাকে | (b) অতুলপ্রসাদ সেন |
| (iii) যাব না যাব না যাব না ঘরে | (c) মুকুন্দ দাস |
| (iv) বান এসেছে মরা গাঙে | (d) রবীন্দ্রনাথ ঠাকুর |
৩৯. বিবৃতি ও কারণ (Assertion and Reason):
বিবৃতি (A): কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াবো।
কারণ (R): ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।
৪০. প্রসঙ্গভিত্তিক প্রশ্ন (Case-based Question):
“শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তী বিক্রয় করে, তবে কিনিবেন।”—জয়রাম মুখোপাধ্যায় হস্তী কিনতে চাইলেন যে কারণে—
আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে চলে এলো “বাংলা সহায়ক” ই-বুক! 🎯 Target 40/40!
📖 বইটির বিশেষ আকর্ষণসমূহ:
- সংসদ নির্দেশিত নতুন পাঠক্রম ও প্রশ্নরীতি অনুসারে লিখিত।
- OMR Sheet সহ প্র্যাকটিস সেট, সংসদের প্রশ্নপত্র ও নমুনা প্রশ্ন।
- সংসদ নির্দেশিত সমস্ত রকমের MCQ।
- প্রতিটি গদ্য, পদ্য ও ভাষা-সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তৃত অনুশীলন।
- ১৫০০+ (1500+) উত্তরসহ প্রশ্নাবলি!
