বাংলা মক টেস্ট | উচ্চ মাধ্যমিক বাংলা |তৃতীয় সেমিস্টার| XII | Semester-3 |Mocktest






উচ্চমাধ্যমিক বাংলা – প্রশ্নপত্র (Semester III)


উচ্চমাধ্যমিক বাংলা

BENGALI — XII (Semester – III)

পূর্ণমান: ৪০
সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট
সাধারণ নির্দেশাবলী:
১. সকল প্রশ্ন বাধ্যতামূলক।
২. সঠিক উত্তরটি নির্বাচন করে নির্দেশ অনুযায়ী লেখো।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ) — সেট ১

১. শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস—

(A) বরিশাল
(B) খুলনা
(C) যশোর
(D) ঢাকা

সঠিক উত্তর: (C) যশোর

২. কথায় বলে ব্রহ্মবাক্য—

(A) বেদবাক্য
(B) নীতিবাক্য
(C) উপদেশ বাক্য
(D) জ্ঞানবাক্য

সঠিক উত্তর: (A) বেদবাক্য

৩. “মেজবাবুর মেয়ের বিয়ে”—বিয়ে কী বার?

(A) রবিবার
(B) সোমবার
(C) মঙ্গলবার
(D) বুধবার

সঠিক উত্তর: (B) সোমবার

৪. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র ক’টি?

(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি

সঠিক উত্তর: (C) তিনটি

৫. আদরিণীর ভাড়া ও মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল?

(A) তিন টাকা
(B) চার টাকা
(C) পাঁচ টাকা
(D) ছয় টাকা

সঠিক উত্তর: (A) তিন টাকা

৬. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন—

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) স্বামী বিবেকানন্দ
(C) রামমোহন রায়
(D) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: (B) স্বামী বিবেকানন্দ

৭. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন্ গ্রন্থের অন্তর্গত?

(A) পরিব্রাজক
(B) বর্তমান ভারত
(C) ভাববার কথা
(D) প্রাচ্য ও পাশ্চাত্য

সঠিক উত্তর: (C) ভাববার কথা

৮. দশপাতা লম্বা লম্বা বিশেষণের পর প্যাঁচওয়া বিশ্লেষণটি কী?

(A) মীমাংসা ভাষ্য
(B) অর্বাচীন শব্দ
(C) কটমট ও ভাষা
(D) রাজা আসীৎ

সঠিক উত্তর: (D) রাজা আসীৎ

৯. ‘ভস্মের চরিত’ কার ধর্ম?

(A) জলের
(B) বাতাসের
(C) আগুনের
(D) উনুনের

সঠিক উত্তর: (C) আগুনের

১০. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?

(A) প্রতিষ্ঠান বিরোধিতা
(B) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(C) প্রতিষ্ঠান সহমর্মিতা
(D) প্রতিষ্ঠান আনুগত্য

সঠিক উত্তর: (D) প্রতিষ্ঠান আনুগত্য

১১. ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’—ভ্যান গঘ ছিলেন একজন—

(A) কবি
(B) সাহিত্যিক
(C) চিত্রশিল্পী
(D) সংগীত শিল্পী

সঠিক উত্তর: (C) চিত্রশিল্পী

১২. ‘দিগ্বিজয়ের রূপকথা’ নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া—

(A) শ্রেষ্ঠ কবিতা
(B) মোদেয়া
(C) স্বাগত দেবদূত
(D) প্রথম প্রত্যয়

সঠিক উত্তর: (A) শ্রেষ্ঠ কবিতা

১৩. কবি মন্ত্রপূত অসির যে নামকরণ করেছেন, তা হলো—

(A) বিশ্বাস
(B) ভরসা
(C) সততা
(D) ভালোবাসা

সঠিক উত্তর: (D) ভালোবাসা

১৪. “মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক।” — ‘পুষ্পক’ কী?

(A) অশ্ব
(B) ধনুক
(C) রথ
(D) মেঘ

সঠিক উত্তর: (C) রথ

১৫. পোটরাজ রোদে বেরোয় না—

(A) তিন দিন হয়ে গেল
(B) চার দিন হয়ে গেল
(C) পাঁচ দিন হয়ে গেল
(D) ছয় দিন হয়ে গেল

সঠিক উত্তর: (A) তিন দিন হয়ে গেল

১৬. পোটরাজের বউ-এর নাম ছিল—

(A) বঞ্চলা
(B) দুরপত
(C) পুঁটির মা
(D) সোনা

সঠিক উত্তর: (A) বঞ্চলা

১৭. ‘এখন আমাদের’ লাগবে—

(A) পরস্পরকে
(B) একে অন্যকে
(C) একে অপরকে
(D) সবাইকে

সঠিক উত্তর: (C) একে অপরকে

১৮. মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন্ গোলার্ধ?

(A) মধ্য গোলার্ধ
(B) পশ্চাৎ গোলার্ধ
(C) বাম গোলার্ধ
(D) ডান গোলার্ধ

সঠিক উত্তর: (C) বাম গোলার্ধ

১৯. কোনো ব্যক্তি-বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কী বলে?

(A) কোড
(B) রেজিস্টার
(C) ক্রেওল
(D) পিজিন

সঠিক উত্তর: (A) কোড

২০. ‘র’ ধ্বনিটি হলো—

(A) পার্শ্বিক ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) উষ্ম ধ্বনি
(D) তাড়িত ধ্বনি

সঠিক উত্তর: (B) কম্পিত ধ্বনি

২১. ‘সুরতরঙ্গ’ এক প্রকার—

(A) গুচ্ছধ্বনি
(B) বিভাজ্য ধ্বনি
(C) অবিভাজ্য ধ্বনি
(D) যুক্তধ্বনি

সঠিক উত্তর: (C) অবিভাজ্য ধ্বনি

২২. তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলার গুচ্ছধ্বনির সংখ্যা—

(A) ৫টি
(B) ৬টি
(C) ৭টি
(D) ৮টি

সঠিক উত্তর: (D) ৮টি

২৩. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়—

(A) ব্যাপকার্থকতা
(B) বিপরীতার্থকতা
(C) সমার্থকতা
(D) শব্দার্থতা

সঠিক উত্তর: (C) সমার্থকতা

২৪. ‘উপবাস’ শব্দটির অর্থ ‘নিকটে বাস’, বর্তমান অর্থ ‘অনাহার’—এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারায় পড়ে?

(A) অর্থের উন্নতি
(B) অর্থের অবনতি
(C) অর্থের বিস্তার
(D) অর্থের রূপান্তর

সঠিক উত্তর: (D) অর্থের রূপান্তর

২৫. ‘মুনিশ’ শব্দটির উৎস—

(A) মুনশি
(B) মজুর
(C) মনুষ্য
(D) মজলিশ

সঠিক উত্তর: (C) মনুষ্য

২৬. স্যার থমাস এলিয়েটের ল্যাটিন-ইংরেজি অভিধানে ‘Dictionary’ শব্দটি পাওয়া যায়—

(A) ১৫৩৮ সালে
(B) ১৫৩৭ সালে
(C) ১৫৩৬ সালে
(D) ১৫৩৯ সালে

সঠিক উত্তর: (A) ১৫৩৮ সালে

২৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সংগীত শিক্ষক ছিলেন—

(A) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
(B) নিমাই চক্রবর্তী
(C) মুরারি গুপ্ত
(D) গোকুলচন্দ্র নাগ

সঠিক উত্তর: (A) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী

২৮. ‘বসুবিজ্ঞান মন্দির’ স্থাপিত হয়—

(A) ১৮১৭ খ্রিস্টাব্দে
(B) ১৯১৭ খ্রিস্টাব্দে
(C) ১৯১৮ খ্রিস্টাব্দে
(D) ১৮১৮ খ্রিস্টাব্দে

সঠিক উত্তর: (B) ১৯১৭ খ্রিস্টাব্দে

২৯. ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশীয় মহিলা হলেন—

(A) আরতি সাহা
(B) রেশমি শর্মা
(C) বুলা চৌধুরী
(D) রিচা শর্মা

সঠিক উত্তর: (A) আরতি সাহা

৩০. কুস্তি চর্চার জগতে ‘লৌহমানব’ রূপে যার নাম খ্যাত—

(A) জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(B) স্বামী বিবেকানন্দ
(C) নীলমণি দাশ
(D) ফণীন্দ্রকৃষ্ণ গুপ্ত

সঠিক উত্তর: (C) নীলমণি দাশ

৩১. শূন্যস্থান পূরণ :
সন্ধ্যার পর গৃহে ফিরিয়া _________ বসিয়া, সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনি সবিস্তারে বিবৃত করিলেন।

(A) বাগানে
(B) বৈঠকখানায়
(C) শয়ন কক্ষে
(D) আরাম কেদারায়

সঠিক উত্তর: (B) বৈঠকখানায়

৩২. শূন্যস্থান পূরণ :
“হীরে মতির সাজ পরানো ঘোড়ার উপর __________ বসালে কি ভালো দেখায়?”

(A) মানুষ
(B) গাধা
(C) বাঁদর
(D) পেঁচা

সঠিক উত্তর: (C) বাঁদর

৩৩. শূন্যস্থান পূরণ:
“গার্সিয়া লোরকা-র ধর্ম কবিতার __________”

(A) স্তব্ধতা
(B) অপমৃত্যু
(C) হার
(D) জিত

সঠিক উত্তর: (D) জিত

৩৪. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী।
(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল “হাতী পাওয়া গেল না।”
(iii) বাড়িতে হাতী আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(iv) শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।

(A) (i), (ii), (iii), (iv)
(B) (iv), (iii), (ii), (i)
(C) (ii), (iv), (i), (iii)
(D) (ii), (iv), (iii), (i)

সঠিক উত্তর: (C) (ii), (iv), (i), (iii)

৩৫. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) চলতি ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না?
(ii) পালি গদাই লস্করি চাল।
(iii) বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা।
(iv) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।

(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

৩৬. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।
(ii) দুরপত গজগজ করে আপন মনে।
(iii) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
(iv) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৩৭. স্তম্ভ মেলাও:

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(i) গাং > গঙ্গা > যেকোনো নদী(a) শব্দার্থের অপকর্ষ
(ii) মুনিশ > মানুষ > মজুর(b) শব্দার্থের রূপান্তর
(iii) সন্দেশ > খবর > মিষ্টান্ন বিশেষ(c) শব্দার্থের প্রসার
(iv) ঝি > মেয়ে > কাজের লোক(d) শব্দার্থের সংকোচ
(A) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b
(B) (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a
(C) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(D) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

সঠিক উত্তর: (B) (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a

৩৮. স্তম্ভ মেলাও:

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(i) কালাজ্বর প্রতিষেধক(a) ডাঃ বিধানচন্দ্র রায়
(ii) কাব্যতীর্থ(b) বিজ্ঞানী চুনীলাল বসু
(iii) রসায়নাচার্য(c) ডাঃ বনবিহারী মুখোপাধ্যায়
(iv) কল্যাণী উপনগরী(d) ডাঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(A) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
(B) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(C) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(D) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

সঠিক উত্তর: (D) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

৩৯. বিবৃতি ও কারণ (Assertion and Reason):
বিবৃতি (A): আমাদের দু’জনের হাতগুলোই লাগবে।
কারণ (R): ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।

(a) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(b) A ঠিক, R ভুল
(c) A ভুল, R ঠিক
(d) A এবং R উভয়েই ভুল

সঠিক উত্তর: (a) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ

৪০. প্রসঙ্গভিত্তিক প্রশ্ন (Case-based Question):
“জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন— ‘না। গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতী চড়ে যেতে পারি, তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।'”
উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়—

(A) আভিজাত্যের গৌরব
(B) ঈর্ষাপরায়ণতা
(C) দাম্ভিকতা
(D) উগ্রতা

সঠিক উত্তর: (A) আভিজাত্যের গৌরব

📚 উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক (তৃতীয় সেমিস্টার) 📚
✨ Class XII | Semester 3 | New Syllabus ✨

আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে চলে এলো “বাংলা সহায়ক” ই-বুক! 🎯 Target 40/40!

📖 বইটির বিশেষ আকর্ষণসমূহ:

  • সংসদ নির্দেশিত নতুন পাঠক্রম ও প্রশ্নরীতি অনুসারে লিখিত।
  • OMR Sheet সহ প্র্যাকটিস সেট, সংসদের প্রশ্নপত্র ও নমুনা প্রশ্ন।
  • সংসদ নির্দেশিত সমস্ত রকমের MCQ।
  • প্রতিটি গদ্য, পদ্য ও ভাষা-সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তৃত অনুশীলন।
  • ১৫০০+ (1500+) উত্তরসহ প্রশ্নাবলি!
সম্পাদনা: বাংলা সহায়ক


🛒 এই Ebook টি কিনতে এখনই ক্লিক করুন


Your Cart

error: Content is protected !!
Scroll to Top