Potraj | পোটরাজ | উচ্চ মাধ্যমিক বাংলা| তৃতীয় সেমিস্টার |XII | Semester-III






পোটরাজ – শঙ্কর রাও খারাট (Semester III)


পোটরাজ – শঙ্কর রাও খারাট

উচ্চ মাধ্যমিক বাংলা (তৃতীয় সেমেস্টার)

মোট প্রশ্ন: ৫০টি
বিষয়: ভারতীয় গল্প
নির্দেশাবলী: প্রশ্নগুলি ভালো করে পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এবং নিচে দেওয়া ‘উত্তর দেখুন’ বাটনে ক্লিক করে উত্তর মিলিয়ে নাও।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ)

১। ‘পোটরাজ’ গল্পটি লিখেছেন—
(ক) শঙ্কর রাও বরাট
(খ) শঙ্কর রাজ খারাট
(গ) শম্ভুনাথ খারাট
(ঘ) শঙ্কর রাও খারাট

সঠিক উত্তর: (ঘ) শঙ্কর রাও খারাট

২। ‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেন—
(ক) সুরঞ্জন চক্রবর্তী
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) সুনন্দন চক্রবর্তী
(ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: (গ) সুনন্দন চক্রবর্তী

৩। ‘পোটরাজ’ মূল গল্পটি কোন্ ভাষায় রচিত?
(ক) তেলুগু
(খ) মারাঠি
(গ) তামিল
(ঘ) মালয়ালম

সঠিক উত্তর: (খ) মারাঠি

৪। শঙ্কর রাও খারাট কোন্ ভাষার সাহিত্যিক ছিলেন?
(ক) মারাঠি
(খ) কন্নড়
(গ) তেলুগু
(ঘ) তামিল

সঠিক উত্তর: (ক) মারাঠি

৫। ‘পোটরাজ’ গল্পটি কোন্ গ্রন্থ থেকে গৃহীত?
(ক) ‘তাদিপার’
(খ) ‘গাভ-চি-শিব’
(গ) ‘বড় বালুতেদার’
(ঘ) ‘তিতভিচা ফেরা’

সঠিক উত্তর: (গ) ‘বড় বালুতেদার’

৬। অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন্ গ্রন্থসংকলনে ‘পোটরাজ’-গল্পের বঙ্গানুবাদটি প্রকাশিত হয়?
(ক) ‘ভ্রমি বিস্ময়ে’
(খ) ‘সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে’
(গ) ‘অন্তহীন আলোর অপেরা’
(ঘ) ‘বাঙাল দেখল জোনাকি’

সঠিক উত্তর: (খ) ‘সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে’

৭। গল্পে কোন্ সম্প্রদায়ের মানুষদের কথা আছে?
(ক) পোটরাজদের
(খ) লামাদের
(গ) রাজবংশীদের
(ঘ) বহুরূপীদের

সঠিক উত্তর: (ক) পোটরাজদের

৮। গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম হল—
(ক) দুরপত
(খ) আনন্দ
(গ) দামা
(ঘ) বঞ্চলা

সঠিক উত্তর: (গ) দামা

৯। “দামার বউয়ের চোখ জল ভরা।”-দামার বউ-এর নাম কী?
(ক) বঞ্চলা
(খ) দুরপত
(গ) খুশবু
(ঘ) আনন্দী

সঠিক উত্তর: (খ) দুরপত

১০। পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কীরূপ?
(ক) হালকা
(খ) ফুরফুরে
(গ) ভারী
(ঘ) রহস্যজনক

সঠিক উত্তর: (গ) ভারী

১১। “এখনও প্রাণটুকু আছে খালি বাবা।” বক্তা হলেন—
(ক) পোটরাজ
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) গ্রামের মোড়ল

সঠিক উত্তর: (খ) দুরপত

১২। “এখনও প্রাণটুকু আছে খালি বাবা।” – কার, খালি প্রাণটুকু রয়েছে?
(ক) দুরপতের
(খ) গাঁওবুড়োর
(গ) আনন্দর
(ঘ) দামা পোটরাজের

সঠিক উত্তর: (ঘ) দামা পোটরাজের

১৩। দামা পোটরাজের বাড়ির সামনের নিম গাছে চেঁচিয়ে ওঠে একটা—
(ক) কোকিল
(খ) শকুন
(গ) শালিক
(ঘ) কাক

সঠিক উত্তর: (ঘ) কাক

১৪। পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন্ গাছে বসে চেঁচিয়েছিল?
(ক) তেঁতুল গাছ
(খ) আম গাছ
(গ) নিম গাছ
(ঘ) বাবলা গাছ

সঠিক উত্তর: (গ) নিম গাছ

১৫। “সবসময় বেজন্মাটা আমাদের শাপমণ্যি করছে।”- কাকে ‘বেজন্মা’ বলা হয়েছে?
(ক) বিড়াল
(খ) শকুন
(গ) কুকুর
(ঘ) কাক

সঠিক উত্তর: (ঘ) কাক

১৬। “পোটরাজকে ডাকে রে।”-কে ডাকে?
(ক) শকুন
(খ) চিল
(গ) কাক
(ঘ) কুকুর

সঠিক উত্তর: (গ) কাক

১৭। কে, কাকের দিকে ঢিল ছোঁড়ে?
(ক) দুরপত
(খ) গ্রামের ছেলেরা
(গ) পাড়ার বউঝিরা
(ঘ) দুরপতের ছেলে

সঠিক উত্তর: (ঘ) দুরপতের ছেলে

১৮। ‘পোটরাজ’ গল্পটা কোন্ সময়ের?
(ক) শ্রাবণ মাসের
(খ) জ্যৈষ্ঠ মাসের
(গ) পৌষ মাসের
(ঘ) আষাঢ় মাসের

সঠিক উত্তর: (ঘ) আষাঢ় মাসের

১৯। “শুনে দূরপতের প্রাণ শুকোয়।” – কী শুনে?
(ক) কাকের চিৎকার
(খ) কুকুরের চিৎকার
(গ) মোড়লের পদশব্দ
(ঘ) পাড়ার বউঝিদের বিলাপ

সঠিক উত্তর: (খ) কুকুরের চিৎকার

২০। “ছেড়ে দাও। ভবিষ্যতের কথা বলছে গো।”- বক্তা হলেন—
(ক) বঞ্চলাবাঈ
(খ) দুরপত
(গ) দামা পোটরাজ
(ঘ) দুরপতের পাশে বসা বউটি

সঠিক উত্তর: (ঘ) দুরপতের পাশে বসা বউটি

২১। “ভবিষ্যতের কথা বলছে গো।”- কে ভবিষ্যতের কথা বলছে?
(ক) দামা পোটরাজ
(খ) দুরপত
(গ) কাক
(ঘ) কুকুর

সঠিক উত্তর: (ঘ) কুকুর

২২। বঞ্চলাবাঈ, দুরপতকে কোন্ নামে সম্বোধন করে?
(ক) বউ
(খ) পোটরাজ বউ
(গ) আনন্দর মা
(ঘ) দুরপা

সঠিক উত্তর: (ঘ) দুরপা

২৩। “দুরপা, মারী-আই -এর যাত্রায় গিয়েছিলি তো?” – একথা জিজ্ঞেস করেছিল—
(ক) দুরপতের পাশে বসা বৌটি
(খ) বঞ্চলা
(গ) মোড়লের স্ত্রী
(ঘ) মোড়ল

সঠিক উত্তর: (খ) বঞ্চলা

২৪। “সব দেবতার মধ্যে ওঁরে তুচ্ছি করি সাধ্যি কী।”- কাকে তুচ্ছ করার সাধ্য দুরপতের নেই?
(ক) দামা পোটরাজকে
(খ) গ্রামের মোড়লকে
(গ) গাঁওবুড়োদের
(ঘ) গ্রামের দেবী মারী-আইকে

সঠিক উত্তর: (ঘ) গ্রামের দেবী মারী-আইকে

২৫। “ওঁরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে।”- কার কথা বলা হয়েছে?
(ক) দামা পোটরাজকে
(খ) গ্রামের মোড়লকে
(গ) দেবী চণ্ডীকে
(ঘ) গ্রামের দেবী মারী-আইকে

সঠিক উত্তর: (ঘ) গ্রামের দেবী মারী-আইকে

২৬। “ওর বাপ-মা মায়ের কাছে মানত করেছিল ওকে।”- এখানে কার কথা বলা হয়েছে?
(ক) পোটরাজ
(খ) বঞ্চলা
(গ) আনন্দ
(ঘ) দুরপত

সঠিক উত্তর: (ক) পোটরাজ

২৭। দুরপত কোন্ দিন দেবীর জন্য উপোস করেছে?
(ক) শনিবারে
(খ) মঙ্গলবারে
(গ) বৃহস্পতি-শুক্রবারে
(ঘ) মঙ্গল-শুক্রবারে

সঠিক উত্তর: (ঘ) মঙ্গল-শুক্রবারে

২৮। দেবী মারী-আইকে, দূরপত স্নান করায়—
(ক) জল দিয়ে
(খ) দুধ-দই দিয়ে
(গ) গঙ্গাজল দিয়ে
(ঘ) রক্তের ছিটা দিয়ে

সঠিক উত্তর: (খ) দুধ-দই দিয়ে

২৯। মারী-আইকে কোন্ রঙের শাড়ি পরানো হয়?
(ক) লাল
(খ) হলুদ
(গ) সবুজ
(ঘ) সাদা

সঠিক উত্তর: (গ) সবুজ

৩০। দেবীর কপালে দেওয়া হয়—
(ক) রক্তচন্দন
(খ) সিঁদুর
(গ) সিঁদুর, কুমকুম
(ঘ) হলুদ, কুমকুম

সঠিক উত্তর: (ঘ) হলুদ, কুমকুম

৩১। দেবী মারী-আইকে দুরপত কোন্ জিনিসটি দেয়নি?
(ক) ভোগ
(খ) নারকেল
(গ) কুঁকড়ো
(ঘ) কুমড়ো

সঠিক উত্তর: (ঘ) কুমড়ো

৩২। প্রতি আষাঢ়ে অমাবস্যায় দুরপত, মারী-আইয়ের সম্মুখে কী করে?
(ক) ছাগল বা কুঁকড়ো বলি দেয়
(খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়
(গ) উপোস করে
(ঘ) দেবীকে স্নান করায়

সঠিক উত্তর: (খ) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়

৩৩। দুরপত, ছাগল বলি দিতে না পারলে দেবী মারী-আইয়ের কাছে কীসের বলি দেয়?
(ক) মোষ
(খ) কুঁকড়ো
(গ) লাউ
(ঘ) হাঁস

সঠিক উত্তর: (খ) কুঁকড়ো

৩৪। “শুনে তার হাত-পা স্থির।”- কী শুনে?
(ক) নিম গাছে বসা কাকের ডাক
(খ) দেবীর ক্রোধের কথা
(গ) ভবিষ্যদ্বাণী
(ঘ) মৃতের পরিজনের কান্না।

সঠিক উত্তর: (ক) নিম গাছে বসা কাকের ডাক

৩৫। “পোটরাজ রোদে বেরোয় না”- কতদিন হল?
(ক) দুইদিন
(খ) তিনদিন
(গ) চারদিন
(ঘ) পাঁচদিন

সঠিক উত্তর: (খ) তিনদিন

৩৬। দুরপতের বড় ছেলের নাম—
(ক) আনন্দ
(খ) জীবন
(গ) সমীর
(ঘ) অসীম

সঠিক উত্তর: (ক) আনন্দ

৩৭। “বাকিটা জীবন দেবীকে পিঠে করে ব’য়ে বেড়াতে হবে ভাবতেই আনন্দের”—
(ক) রাগ হয়
(খ) দুঃখ হয়
(গ) আনন্দ হয়
(ঘ) ভয় হয়

সঠিক উত্তর: (ক) রাগ হয়

৩৮। “ও রাজি না হলে গোটা গাঁ-টাই মায়ের কোপে পড়বে।”- কে রাজি না হলে ?
(ক) দামা
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) সবগুলি

সঠিক উত্তর: (গ) আনন্দ

৩৯। “ও রাজি না হলে গোটা গাঁ-টাই মায়ের কোপে পড়বে।”- কে একথা বলেছিল ?
(ক) দামা
(খ) একরোখা গোছের একটা লোক
(গ) মোড়ল
(ঘ) মোড়লের সঙ্গে আসা একটা লোক

সঠিক উত্তর: (ঘ) মোড়লের সঙ্গে আসা একটা লোক

৪০। “দুজনের কথাই ভাবতে হবে।”- বক্তা কে?
(ক) দামা
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) মোড়ল

সঠিক উত্তর: (খ) দুরপত

৪১। “তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে।”- কার কথা বলা হয়েছে?
(ক) দামা
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) মোড়ল

সঠিক উত্তর: (গ) আনন্দ

৪২। “বিশ্বসংসার ওনারই হাতে।”- এ কথা বলেছেন—
(ক) দামা
(খ) দুরপত
(গ) আনন্দ
(ঘ) মোড়ল

সঠিক উত্তর: (ক) দামা

৪৩। শূন্যস্থান পূরণ করো :
“___________ বলছে দামা বড়ো পুণ্যবান।”
(ক) লোকে
(খ) গ্রামবাসী
(গ) সবাই
(ঘ) মোড়ল

সঠিক উত্তর: (ক) লোকে

৪৪। “দামার হাতে পায়ে বল ফিরে আসে” – কীভাবে ?
(ক) আনন্দে
(খ) পায়েস খেয়ে
(গ) পুজোর উল্লাসে
(ঘ) দেবীর লীলায়

সঠিক উত্তর: (গ) পুজোর উল্লাসে

৪৫। মিছিল থেকে একজন দামাকে কী পরিয়ে দেয়?
(ক) সাদা উত্তরীয়
(খ) রুপোর মালা
(গ) হলুদ ফুলের মালা
(ঘ) লাল ফুলের মালা

সঠিক উত্তর: (গ) হলুদ ফুলের মালা

৪৬। “নারী-পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি”- মিছিল থেকে কাদের নামে জয়ধ্বনি ওঠে ?
(ক) মারী-আই ও দামা
(খ) আনন্দ ও দুরপত
(গ) মোড়ল ও দেবতা
(ঘ) মারী-আই ও আনন্দ

সঠিক উত্তর: (ক) মারী-আই ও দামা

৪৭। দূরপতের মুখ থেকে কী ঠিকরে পড়ে?
(ক) রাগ
(খ) আনন্দ
(গ) আলো
(ঘ) ঘাম

সঠিক উত্তর: (গ) আলো

৪৮। সত্য মিথ্যা নির্ণয় করো :
(i) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।
(ii) দুরপত গজগজ করে আপনমনে।
(iii) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
(iv) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(ঘ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য

সঠিক উত্তর: (খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা

৪৯। সত্য ও মিথ্যা নির্ণয় করো :
(i) ‘পোটরাজ’ গল্পটি মারাঠি ভাষায় লেখা।
(ii) ‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুনন্দন চ্যাটার্জি।
(iii) শঙ্কর রাও খারাটের লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে।
(iv) শঙ্কর রাও খারাটের একটি বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস ‘তারাল অন্তরাল’।
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য

সঠিক উত্তর: (ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য

৫০। শূন্যস্থান পূরণ করো :
“দামা _______ বৌ এর দিকে তাকিয়ে থাকে।”
(ক) একদৃষ্টিতে
(খ) শূন্যদৃষ্টিতে
(গ) একমনে
(ঘ) আগ্রহভরে

সঠিক উত্তর: (খ) শূন্যদৃষ্টিতে


Your Cart

error: Content is protected !!
Scroll to Top