আদরিণী – প্রভাতকুমার মুখোপাধ্যায় | দ্বাদশ শ্রেণি| তৃতীয় সেমেস্টার| Adorini | MCQ







আদরিণী – প্রভাতকুমার মুখোপাধ্যায় | মক টেস্ট ও MCQ


আদরিণী – প্রভাতকুমার মুখোপাধ্যায়

উচ্চমাধ্যমিক বাংলা (নতুন পাঠক্রম) তৃতীয় সেমেস্টারের একটি গল্প ‘আদরিণী’ থেকে গুরুত্বপূর্ণ ৬৪ টি MCQ প্রশ্নোত্তর এখানে দেওয়া হয়েছে। এই মক টেস্টটি আপনার পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

গল্পের সারসংক্ষেপ: ‘আদরিণী’ একটি পশুকেন্দ্রিক গল্প যা ১৩২০ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। গল্পটি জয়রাম মুখোপাধ্যায় এবং তার আদরের হাতি ‘আদরিণী’র গভীর সম্পর্কের করুণ কাহিনী। এটি প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘গল্পাঞ্জলি’ গ্রন্থের অন্তর্গত এবং সাতটি পরিচ্ছেদে বিভক্ত।
প্রথম পরিচ্ছেদ

১. ‘আদরিণী’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?

(A) গল্পগুচ্ছ
(B) গল্পবীথি
(C) দেশী ও বিদেশী
(D) গল্পাঞ্জলি

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) গল্পাঞ্জলি

২. ‘আদরিণী’ গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত?

(A) পাঁচ
(B) ছয়
(C) সাত
(D) আট

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) সাত

৩. পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারীবাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন এসেছিলেন?

(A) সকালে
(B) দুপুরে
(C) বিকেলে
(D) রাতে

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) বিকেলে

৪. জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন –

(A) উকিল
(B) মোক্তার
(C) ম্যাজিস্ট্রেট
(D) জমিদার

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) মোক্তার

৫. নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী যখন জয়রাম বাবুর কাছে এসেছিলেন, তখন তিনি কোথায় বসেছিলেন?

(A) উঠোনে
(B) বৈঠকখানার বারান্দায়
(C) বাহিরে কাঠের চেয়ারে
(D) চণ্ডীমণ্ডপের বারান্দায়

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) বৈঠকখানার বারান্দায়

৬. বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মোক্তারমশাই মহারাজ নরেশচন্দ্রের কাছে কী চেয়েছিলেন?

(A) পাল্কি
(B) হাতি
(C) গোরুর গাড়ি
(D) ঘোড়ার গাড়ি

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) হাতি

৭. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে যে বারে ছিল –

(A) রবিবার
(B) সোমবার
(C) মঙ্গলবার
(D) বুধবার

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) সোমবার

৮. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বাই ও খেমটা আসছে যেখান থেকে –

(A) কলকাতা ও দিল্লি
(B) দিল্লি ও বেনারস
(C) বেনারস ও এলাহাবাদ
(D) বেনারস ও কলকাতা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) বেনারস ও কলকাতা

৯. জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরনো মোক্তার?

(A) ১০ বছর
(B) ১৫ বছর
(C) ২০ বছর
(D) ২৫ বছর

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) বিশ বছর

১০. “দুটো দিন কাছারি কামাই হয়।” – যে দু’দিনের কথা বলা হয়েছে

(A) রবি সোম
(B) সোম মঙ্গল
(C) মঙ্গল বুধ
(D) বুধ শুক্র

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) সোম মঙ্গল

১১. গোরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে ও আসতে কত দিন সময় লাগে?

(A) একদিন
(B) দুইদিন
(C) তিনদিন
(D) চারদিন

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) চারদিন

১২. “সেও জোগাড় হওয়া মুশকিল।”- কী জোগাড় হওয়া মুশকিল?

(A) পাল্কি
(B) হাতি
(C) গোরুর গাড়ি
(D) ঘোড়ার গাড়ি

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) পাল্কি

১৩. ‘আদরিণী’ গল্পে মহারাজার নাম কী?

(A) কুঞ্জবিহারী মজুমদার
(B) নরেশচন্দ্র রায় চৌধুরী
(C) নগেন্দ্রনাথ রায় চৌধুরী
(D) নরেশচন্দ্র মজুমদার

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) নরেশচন্দ্র রায় চৌধুরী
দ্বিতীয় পরিচ্ছেদ

১৪. “এ দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুয্যে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন।” – কোন দিনের কথা?

A) রবিবার
B) মঙ্গলবার
C) বুধবার
D) শনিবার

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) রবিবার

১৫. আহ্নিক পূজাটা জয়রাম বাবু ক’টা পর্যন্ত করতেন?

(A) সকাল আটটা
(B) সকাল নয়টা
(C) সকাল দশটা
(D) সকাল সাতটা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) সকাল নয়টা

১৬. জয়রামবাবুর আদি বাস কোথায় ছিল?

A) যশোর জেলায়
B) খুলনা জেলায়
C) ফরিদপুর জেলায়
D) ময়মনসিংহ জেলায়

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) যশোর জেলায়

১৭. জয়রাম মোক্তার যখন প্রথম আসেন তখন তার সম্বল ছিল –

A) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি
B) একটি ক্যাম্পিসের ব্যাগ এবং ১০০ টাকা
C) একটি ক্যাম্পিসের ব্যাগ ও ছাতা
D) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি আইনের বই

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি

১৮. জয়রাম মোক্তার কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন?

(A) তিন টাকা
(B) বারো আনা
(C) তেরো সিকা
(D) আঠারো সিকা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) তেরো সিকা

১৯. জয়রাম মোক্তারের মেজাজ ছিল –

(A) কোমল
(B) স্নেহপ্রবণ
(C) রুক্ষ
(D) রগচটা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) রুক্ষ

২০. “যৌবনে ইনি রীতিমতো বদরাগী ছিলেন” — এখানে কার কথা বলা হয়েছে?

A) জয়রাম মুখোপাধ্যায়
B) নগেন্দ্র বাবু
C) মহারাজা নরেশচন্দ্র
D) এক ডেপুটিবাবু

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) জয়রাম মুখোপাধ্যায়

২১. জয়রাম মুখোপাধ্যায় তার মঙ্গলা গাইয়ের বাছুরের নামকরণ করেছিলেন –

A) এক ডেপুটিবাবুর নামে
B) এক উকিল বাবুর নামে
C) এক জজ সাহেবের নামে
D) এক ম্যাজিস্ট্রেটের নামে

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) এক ডেপুটিবাবুর নামে

২২. আদালত অবমাননার জন্য মোক্তার বাবুর কত টাকা জরিমানা হয়েছিল?

(A) দশ টাকা
(B) পাঁচ টাকা
(C) সাত টাকা
(D) পনেরো টাকা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) পাঁচ টাকা

২৩. মোক্তার মশাই কত টাকা ব্যয় করে ৫ টাকা জরিমানা রহিত করেন?

(A) ১২০০ টাকা
(B) ১৫০০ টাকা
(C) ১৭০০ টাকা
(D) ২০০০ টাকা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ১৭০০ টাকা

২৪. সপ্তাহের কোন দিন পাড়ার সবাই বৈঠকখানায় তাস-পাশা খেলতেন?

(A) রবিবার
(B) সোমবার
(C) মঙ্গলবার
(D) বুধবার

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) রবিবার

২৫. “এক জোড়া নতুন বলদ কিনে এনেছে” – কে বলদ কিনেছে?

(A) উমাচরণ লাহিড়ী
(B) ইদামদ্দি খান
(C) ইদামদ্দি শেখ
(D) ইয়াদুল শেখ

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ইদামদ্দি শেখ
তৃতীয় পরিচ্ছেদ

২৬. জয়রাম মুখোপাধ্যায় যার থেকে হাতি কিনেছিলেন তিনি হলেন –

A) উমাচরণ লাহিড়ী
B) ইদামদ্দি শেখ
C) মহারাজা নরেশচন্দ্র
D) নগেন্দ্র বাবু

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) উমাচরণ লাহিড়ী

২৭. উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন?

(A) ২০০০ টাকা
(B) ১৫০০ টাকা
(C) ২৫০০ টাকা
(D) ৩০০০ টাকা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) ২০০০ টাকা

২৮. “মুখুজ্যেমশায়, ও হাতিটি কার?” -এ কথা জিজ্ঞাসা করেছিলেন –

A) উমাচরণ লাহিড়ী
B) কুঞ্জবিহারীবাবু
C) মহারাজা নরেশচন্দ্র
D) নগেন্দ্র বাবু

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) মহারাজা নরেশচন্দ্র
চতুর্থ পরিচ্ছেদ

২৯. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রসংখ্যা –

A) তিন
B) দুই
C) চার
D) এক

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) তিন

৩০. “বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে।” – কাদের কথা বলা হয়েছে?

(A) জ্যেষ্ঠ পুত্র
(B) মধ্যম পুত্র
(C) কনিষ্ঠ পুত্র
(D) A ও B উভয়ই

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) A ও B উভয়ই

৩১. জয়রামবাবুর ছোটো ছেলে কোথায় পড়াশোনা করে?

(A) কলকাতায়
(B) বিলেতে
(C) পশ্চিমে
(D) দিল্লিতে

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) কলকাতায়
পঞ্চম পরিচ্ছেদ

৩২. ‘আদরিণী’ গল্পে হস্তী ভাড়ার বিজ্ঞাপনটি কোন পরিচ্ছেদে রয়েছে?

(A) ষষ্ঠ পরিচ্ছেদ
(B) চতুর্থ পরিচ্ছেদ
(C) পঞ্চম পরিচ্ছেদ
(D) তৃতীয় পরিচ্ছেদ

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) পঞ্চম পরিচ্ছেদ

৩৩. হস্তী ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া ছিল –

A) প্রতি রোজ তিন টাকা, হস্তিনীর ও মাহুতের খোরাকি এক টাকা
B) প্রতি রোজ তিন টাকা, হস্তিনীর খোরাকি এক টাকা ও মাহুতের খোরাকি
C) প্রতি রোজ তিন টাকা মাত্র
D) প্রতি রোজ তিন টাকা, হস্তিনীর ও মাহুতের খোরাকি আলাদা

উত্তর দেখুন
সঠিক উত্তর: B) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি

৩৪. হস্তী ভাড়ার বিজ্ঞাপনে কোন পাড়ার উল্লেখ রয়েছে?

(A) মোক্তারপাড়া
(B) মুখার্জিপাড়া
(C) উকিলপাড়া
(D) চৌধুরীপাড়া

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) চৌধুরীপাড়া

৩৫. হাতি ভাড়া দিয়ে জয়রামবাবুর মাসে কত টাকা আয় হতো?

(A) ১০/১৫ টাকা
(B) ২০/২৫ টাকা
(C) ১৫/২০ টাকা
(D) ২৫/৩০ টাকা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) ১৫/২০ টাকা

৩৬. জয়রাম মোক্তারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কী?

(A) অন্নপূর্ণা
(B) কাজল
(C) হৈমন্তী
(D) কল্যাণী

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) কল্যাণী

৩৭. কল্যাণীর পাত্র রাজসাহি কলেজে কী পড়ত?

(A) আইন
(B) আই.এ
(C) বি.এ
(D) এম.এ

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) এম.এ

৩৮. কল্যাণীর বয়স কত?

(A) ১২ বছর
(B) ১৩ বছর
(C) ১৪ বছর
(D) ১৫ বছর

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) ১২ বছর

৩৯. কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ কত টাকা পণ চেয়েছিল?

(A) ১৫০০ টাকা
(B) ২০০০ টাকা
(C) ২৫০০ টাকা
(D) ৩০০০ টাকা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) ২০০০ টাকা

৪০. “বামুনহাটে একটি মেলা হয়” – কখন?

(A) বৈশাখ মাসে
(B) পৌষ সংক্রান্তিতে
(C) মাঘ মাসে
(D) চৈত্র সংক্রান্তিতে

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) চৈত্র সংক্রান্তিতে

৪১. বামুনহাটের মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির কতদিন আগে?

(A) সাত দিন
(B) দশ দিন
(C) পনেরো দিন
(D) বারো দিন

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) পনেরো দিন

৪২. আদরিণীকে বিক্রি করার জন্য প্রথমে যে মেলায় নিয়ে যাওয়া হয়?

(A) রসুলগঞ্জের মেলা
(B) বৈরাগী পাড়ার মেলা
(C) পীরগঞ্জের মেলা
(D) বামুনহাটের মেলা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) বামুনহাটের মেলা

৪৩. মেলায় হাতি বিক্রি করতে কোন পুত্রটি সঙ্গে গিয়েছিল?

(A) জ্যেষ্ঠ পুত্র
(B) মধ্যম পুত্র
(C) কনিষ্ঠ পুত্র
(D) কোনোটিই নয়

テント দেখুন
সঠিক উত্তর: (B) মধ্যম পুত্র

৪৪. মেলায় যাওয়ার আগে কত টাকার রসগোল্লা আনা হয়েছিল?

(A) দুই টাকার
(B) তিন টাকার
(C) চার টাকার
(D) পাঁচ টাকার

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) দুই টাকার
ষষ্ঠ পরিচ্ছেদ

৪৫. কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল –

A) ১০ বৈশাখ
B) ১০ জ্যৈষ্ঠ
C) ১০ আষাঢ়
D) ১০ মাঘ

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) ১০ বৈশাখ

৪৬. আদরিণী অবিক্রীত হয়ে কবে ঘরে ফিরল?

A) ১ বৈশাখ
B) ১০ বৈশাখ
C) ১ জ্যৈষ্ঠ
D) ১০ জ্যৈষ্ঠ

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) ১ বৈশাখ

৪৭. দ্বিতীয়বার কোন মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়?

(A) বামুনহাটের মেলা
(B) সুনামগঞ্জের মেলা
(C) রসুলগঞ্জের মেলা
(D) পীরগঞ্জের মেলা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) রসুলগঞ্জের মেলা

৪৮. রসুলগঞ্জের মেলা বামুনহাট থেকে কত দূরে?

(A) ১০ ক্রোশ
(B) ১২ ক্রোশ
(C) ১৫ ক্রোশ
(D) ২০ ক্রোশ

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) ১০ ক্রোশ

৪৯. রসুলগঞ্জের মেলাটি কত দিন ধরে চলে?

(A) ৫ দিন
(B) ৭ দিন
(C) ১৫ দিন
(D) এক মাস

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) ৭ দিন

৫০. “দাদামশায়, আদর যাবার সময় কাঁদছিল।” – বক্তা কে?

A) কল্যাণী
B) লাবণী
C) চাকর
D) কেউ নয়

উত্তর দেখুন
সঠিক উত্তর: A) কল্যাণী

৫১. “জানতে পেরেছে। ওরা অন্তর্যামী কিনা!”- বক্তা কে?

A) কল্যাণী
B) জয়রাম মোক্তার
C) বড়ো ছেলে
D) মেজো ছেলে

উত্তর দেখুন
সঠিক উত্তর: B) জয়রাম মোক্তার

৫২. “তুই তো অন্তর্যামী – তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি?” – বক্তা কে?

A) কল্যাণী
B) জয়রাম মোক্তার
C) বড়ো ছেলে
D) মেজো ছেলে

উত্তর দেখুন
সঠিক উত্তর: B) জয়রাম মোক্তার
সপ্তম পরিচ্ছেদ

৫৩. আদরিনীর অসুস্থতার খবর কে পৌঁছে দিয়েছিলেন?

(A) মেষপালক
(B) চাষী
(C) পিওন
(D) জ্যেষ্ঠপুত্র

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) চাষী

৫৪. বাড়ি থেকে কত দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল?

(A) ১০ ক্রোশ
(B) ৭ ক্রোশ
(C) ৯ ক্রোশ
(D) ৮ ক্রোশ

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) সাত ক্রোশ

৫৫. আদরিণী অসুস্থ হয়ে কোথায় শুয়ে পড়েছিল?

(A) রাস্তার ধারে
(B) ফাঁকা মাঠে
(C) লিচু বাগানে
(D) আম বাগানে

উত্তর দেখুন
সঠিক উত্তর: (D) আম বাগানে

৫৬. খবর শুনে জয়রামবাবু কখন রওনা হন?

(A) রাত্রি ৮টা
(B) রাত্রি ৯টা
(C) রাত্রি ১০টা
(D) রাত্রি ১১টা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (C) রাত্রি দশটার সময়

৫৭. “অভিমান করে চলে গেলি মা? – কে কার প্রসঙ্গে বলেছে?

A) জয়রাম মোক্তার, কল্যাণী
B) বড়ো ছেলে, কল্যাণী
C) জয়রাম মোক্তার, আদরিণী
D) বড়ো ছেলে, আদরিণী

উত্তর দেখুন
সঠিক উত্তর: C) জয়রাম মোক্তার, আদরিণী

৫৮. আদরিণীর মৃত্যুর পর মোক্তার মহাশয় কত দিন জীবিত ছিলেন?

A) এক মাস
B) দুই মাস
C) তিন মাস
D) চার মাস

উত্তর দেখুন
সঠিক উত্তর: B) দুই মাস
বিশ্লেষণধর্মী প্রশ্ন

৫৯. সত্য-মিথ্যা নির্বাচন করো-

(i) জয়রাম মুখোপাধ্যায় মাথায় পাগড়ি বাঁধিতেন।
(ii) সেকালে মোক্তারগণ শামলা ব্যবহার করিতেন না।
(A) (i) ও (ii) সত্য
(B) (i) ও (ii) মিথ্যা
(C) (i) সত্য (ii) মিথ্যা
(D) (i) মিথ্যা (ii) সত্য

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) (i) ও (ii) সত্য

৬০. ক্রম অনুসারে সাজাও:

(i) “দাদামহাশয়, আদর যাবার সময় কাঁদছিল।”
(ii) বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে।
(iii) হাতি দিলে না! হাতি দিলে না! হাতি দিলে না।
(iv) এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল।
(a) (i),(ii), (iv), (iii)
(b) (ii), (iii), (iv), (i)
(c) (iv),(iii), (i), (ii)
(d) (i),(iii), (iv), (ii)

উত্তর দেখুন
সঠিক উত্তর: (b) (ii), (iii), (iv), (i)

৬১. সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো:

বিবৃতি: পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে।

কারণ (i): সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়।
কারণ (ii): ঘোড়ার গাড়ির পথ নেই।
(A) (i) ও (ii) সঠিক
(B) (i) সঠিক (ii) ভুল
(C) (i) ও (ii) ভুল
(D) (i) ভুল (ii) সঠিক

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) (i) ও (ii) সঠিক

৬২. সত্য-মিথ্যা নির্বাচন করো:

(i) জয়রাম মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ।
(ii) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কুড়ি টাকা জরিমানা হইয়াছিল।
(iii) জয়রাম মোক্তার ইংরেজি জানতেন না।
(iv) জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি এম.এ পরীক্ষায় ফেল করেছিল।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৬৩. স্তম্ভ মেলাও ও সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) উমাচরণ লাহিড়ীA. মহারাজ
(ii) কুঞ্জবিহারীবাবুB. মোক্তার
(iii) জয়রাম মুখোপাধ্যায়C. জমিদার
(iv) নরেশচন্দ্র রায় চৌধুরীD. উকিল
(A) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C
(B) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
(C) (i)-A, (ii)-B, (ii)-D, (iv)-C
(D) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

উত্তর দেখুন
সঠিক উত্তর: (B) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A

৬৪. ক্রম অনুসারে সাজাও:

(i) হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাঁহার মুছিয়া গেল।
(ii) ইহার পর আর তিনি কাছারি যান নাই।
(iii) তুই তো অন্তর্যামী– তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি?
(iv) আদর, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো।
(A) (i),(ii), (iv), (iii)
(B) (ii), (iii), (iv), (i)
(C) (iv),(iii), (i), (ii)
(d) (i),(iii), (iv), (ii)

উত্তর দেখুন
সঠিক উত্তর: (A) (i),(ii), (iv), (iii)

PDF ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇

ডাউনলোড


Your Cart

Scroll to Top