মাধ্যমিক ইতিহাস সাজেশন| সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা| Madhyamik History

বাংলা সহায়ক · মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭

অধ্যায় ২

সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

১১২টি প্রশ্নোত্তর২১MCQ৯টি ৪ নম্বর২টি ৮ নম্বর
📝

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (M.C.Q.)

বিভাগ-ক · ১ নম্বর

১

মাধ্যমিক ইতিহাস • সম্পূর্ণ সিলেবাস নোটস ভেরিফায়েড পাঠ্যক্রম

HS Bangla Sahayak, Sem-4 | উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার

📚 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় সেরা প্রস্তুতির সঙ্গী 📔 উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার | ডিজিটাল ই-বুক...

সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় —

(ক)১৭১৩ খ্রিস্টাব্দে
(খ)১৯১৩ খ্রিস্টাব্দে
(গ)১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ)১৮২৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
২

নববিধান প্রতিষ্ঠা করেছিলেন —

(ক)দয়ানন্দ সরস্বতী
(খ)কেশবচন্দ্র সেন
(গ)স্বামী বিবেকানন্দ
(ঘ)মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: (খ) কেশবচন্দ্র সেন
৩

সতীদাহপ্রথা রদ হয় —

(ক)১৮২৮ খ্রিস্টাব্দে
(খ)১৮২৯ খ্রিস্টাব্দে
(গ)১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ)১৮৫৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
৪

সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন —

(ক)বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ)স্বামী বিবেকানন্দ
(গ)শ্রীরামকৃষ্ণ
(ঘ)কেশবচন্দ্র সেন
সঠিক উত্তর: (গ) শ্রীরামকৃষ্ণ
৫

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় —

(ক)১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ)১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ)১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ)১৮৬০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
৬

কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন —

(ক)ডা. এম জে ব্রামলি
(খ)ডা. এইচ এইচ গুডিভ
(গ)ড. এন ওয়ালিশ
(ঘ)ড জে গ্রান্ট
সঠিক উত্তর: (ক) ডা. এম জে ব্রামলি
৭

প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় —

(ক)১৮৭২ খ্রি
(খ)১৮৭৮ খ্রি
(গ)১৮৮২ খ্রি
(ঘ)১৮৯০ খ্রি
সঠিক উত্তর: (গ) ১৮৮২ খ্রি
৮

দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন —

(ক)১৮৩০ খ্রিস্টাব্দে
(খ)১৮৩৩ খ্রিস্টাব্দে
(গ)১৮৪৩ খ্রিস্টাব্দে
(ঘ)১৮৫০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
৯

বাংলার নবজাগরণ ছিল —

(ক)ব্যক্তিকেন্দ্রিক
(খ)প্রতিষ্ঠানকেন্দ্রিক
(গ)কলকাতাকেন্দ্রিক
(ঘ)গ্রামকেন্দ্রিক
সঠিক উত্তর: (গ) কলকাতাকেন্দ্রিক
১০

রামমোহন রায়-এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন —

(ক)অক্ষয়কুমার দত্ত
(খ)দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ)রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ)তারাচাঁদ চক্রবর্তী
সঠিক উত্তর: (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১১

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন —

(ক)সৈয়দ আমীর আলি
(খ)আব্দুল লতিফ
(গ)দেলওয়ার হোসেন আহমেদ
(ঘ)সৈয়দ আহমেদ
সঠিক উত্তর: (গ) দেলওয়ার হোসেন আহমেদ
১২

‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়েছিল —

(ক)১৮৩৩ খ্রিঃ
(খ)১৮৫৬ খ্রিঃ
(গ)১৮৮০ খ্রিঃ
(ঘ)১৯০৩ খ্রিঃ
সঠিক উত্তর: (খ) ১৮৫৬ খ্রিঃ
১৩

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন-

(ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ)বিদ্যাসাগর
(গ)আনন্দমোহন বসু
(ঘ)আশুতোষ মুখোপাধ্যায়
সঠিক উত্তর: (গ) আনন্দমোহন বসু
১৪

‘রেনেসাঁস’ শব্দটি হল, একটি-

(ক)ইংরেজি শব্দ
(খ)ফরাসি শব্দ
(গ)ইতালিয় শব্দ
(ঘ)ল্যাটিন শব্দ
সঠিক উত্তর: (খ) ফরাসি শব্দ
১৫

‘কাউন্সিল অফ এডুকেশন’ গঠিত হয়-

(ক)১৮১৩ খ্রিঃ
(খ)১৮২৩ খ্রিঃ
(গ)১৮৩৫ খ্রিঃ
(ঘ)১৮৪২ খ্রিঃ
সঠিক উত্তর: (ঘ) ১৮৪২ খ্রিঃ
১৬

গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত “স্ত্রীশিক্ষা বিধায়ক” পুস্তিকাটি প্রকাশিত হয়-

(ক)১৮১৭ খ্রিঃ
(খ)১৮২২ খ্রিঃ
(গ)১৮২৩ খ্রিঃ
(ঘ)১৮৩৫ খ্রিঃ
সঠিক উত্তর: (খ) ১৮২২ খ্রিঃ
১৭

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-

(ক)স্যার রমেশচন্দ্র মিত্র
(খ)স্যার আশুতোষ মুখোপাধ্যায়
(গ)স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(ঘ)স্যার জেমস উইলিয়াম কোলভিল
সঠিক উত্তর: (গ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
১৮

হিন্দু মেট্রোপলিটান কলেজ (১৮৫৩ খ্রিঃ) প্রতিষ্ঠা করেন-

(ক)দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ)রাধাকান্ত দেব
(গ)বিদ্যাসাগর
(ঘ)মতিলাল শীল
সঠিক উত্তর: (খ) রাধাকান্ত দেব
১৯

কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন-

(ক)দ্বারকানাথ ঠাকুর
(খ)বৈষুবচরণ শেঠ
(গ)ডেভিড হেয়ার
(ঘ)মতিলাল শীল
সঠিক উত্তর: (ঘ) মতিলাল শীল
২০

রামমোহন রায় ‘ব্রহ্মসভা’ প্রতিষ্ঠা করেন —

(ক)১৮১৫ খ্রিঃ
(খ)১৮২০ খ্রিঃ
(গ)১৮২৩ খ্রিঃ
(ঘ)১৮২৮ খ্রিঃ
সঠিক উত্তর: (ঘ) ১৮২৮ খ্রিঃ
২১

কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় —

(ক)১৮২৫ খ্রিঃ
(খ)১৮৩০ খ্রিঃ
(গ)১৮৩৫ খ্রিঃ
(ঘ)১৮৪০ খ্রিঃ
সঠিক উত্তর: (গ) ১৮৩৫ খ্রিঃ
⚡

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বিভাগ-খ · ১ নম্বর

১

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং

২

‘নীলদর্পণ’ নাটকটি কে রচনা করেন?

উত্তর: দীনবন্ধু মিত্র

৩

‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

৪

সতীদাহ প্রথা কবে এবং কোন আইনের মাধ্যমে রদ হয়?

উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দের ১৭ নম্বর (XVII) রেগুলেশন আইন দ্বারা

৫

কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি কে দিয়েছিলেন?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর

৬

সাধারণ জনশিক্ষা কমিটি (General Committee of Public Instruction) কবে গঠিত হয়?

উত্তর: ১৮২৩ খ্রিস্টাব্দে

৭

১৮৭২ খ্রিস্টাব্দের ‘তিন আইন’ (Special Marriage Act)-এর অন্তর্ভুক্ত বিষয়গুলি কী ছিল?

উত্তর: ১৮৭২ সালের ৩ নং আইন দ্বারা অসবর্ণ ও ভিন্ন ধর্মের মধ্যে বিবাহের আইনি স্বীকৃতি দেওয়া হয়; বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় (সতীদাহ এর অন্তর্ভুক্ত ছিল না)

৮

‘হিন্দু প্যাট্রিয়ট’ (১৮৫৩ খ্রি.) পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: গিরিশচন্দ্র ঘোষ (পরবর্তীকালে দীর্ঘকাল সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়)

৯

নব্যবেদান্তবাদের স্রষ্টা বা প্রবক্তা কে ছিলেন?

উত্তর: স্বামী বিবেকানন্দ

১০

পটলডাঙা অ্যাকাডেমির (১৮১৮ খ্রিস্টাব্দ) বর্তমান নাম কী?

উত্তর: হেয়ার স্কুল (প্রতিষ্ঠাতা: ডেভিড হেয়ার)

১১

রাজা রামমোহন রায় ‘অ্যাংলো-হিন্দু স্কুল’ কবে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: ১৮২২ খ্রিস্টাব্দে

১২

‘রেনেসাঁস’ (Renaissance) শব্দটি মূলত কোন ভাষার শব্দ?

উত্তর: ফরাসি শব্দ

১৩

এশিয়াটিক সোসাইটি কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে প্রাচ্যবিদ্যাচর্চার জন্য (প্রতিষ্ঠাতা: উইলিয়াম জোন্স)

১৪

‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ (১৮৩০ খ্রিস্টাব্দ)-এর বর্তমান নাম কী?

উত্তর: স্কটিশ চার্চ কলেজ (প্রতিষ্ঠাতা: আলেকজান্ডার ডাফ)

১৫

‘আত্মীয় সভা’ কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়

১৬

বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত ‘মেট্রোপলিটন ইনস্টিটিউশন’-এর বর্তমান নাম কী?

উত্তর: বিদ্যাসাগর কলেজ

১৭

বেদান্ত কলেজ কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: ১৮২৬ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়

১৮

‘ইয়ং বেঙ্গল’ বা ‘নব্যবঙ্গ’ দল বলতে কাদের বোঝানো হতো?

উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী তরুণ ছাত্র ও বুদ্ধিজীবীদের

১৯

প্রাচ্যবাদী হিসেবে ইংরেজ মহলে কে পরিচিত ছিলেন?

উত্তর: উইলিয়াম জোন্স

২০

দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটিকে কী জাতীয় নাটক বলা হয়?

উত্তর: জাতীয়তাবোধমূলক ও রাজনৈতিক নাটক

২১

উনিশ শতকের নারীশিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান কোনটি?

উত্তর: বেথুন স্কুল বা হিন্দু বালিকা বিদ্যালয় (প্রতিষ্ঠাতা: ড্রিঙ্কওয়াটার বেথুন)

২২

উনিশ শতকের বাংলায় নারীশিক্ষার প্রচার ও প্রসারে কোন পত্রিকা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল?

উত্তর: বামাবোধিনী পত্রিকা (১৮৬৩ খ্রি.)

২৩

‘হুতোম প্যাঁচার নকশা’ কার ছদ্মনামে লেখা?

উত্তর: কালীপ্রসন্ন সিংহ

২৪

‘চুঁইয়ে পড়া তত্ত্ব’ বা ক্রমনিম্ন পরিস্রাবণ নীতি (Downward Filtration Theory)-র প্রবক্তা কে ছিলেন?

উত্তর: টমাস ব্যাবিংটন মেকলে

২৫

১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবা পুনর্বিবাহ আইন কোন আইনের দ্বারা পাস হয়?

উত্তর: ১৫ নম্বর (XV) আইন দ্বারা

২৬

‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ’ কবে এবং কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৮৬৬ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন

২৭

মেকলে মিনিট কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে

২৮

‘প্রাচ্যের অক্সফোর্ড’ কাকে বলা হতো?

উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজকে

২৯

বাংলার প্রথম স্বীকৃত ও সসম্মান মহিলা চিকিৎসক কে ছিলেন?

উত্তর: কাদম্বিনী গাঙ্গুলি

৩০

‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না’ — এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর: স্বামী বিবেকানন্দ

৩১

‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী ছিল?

উত্তর: হরিনাথ মজুমদার

৩২

‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

৩৩

বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?

উত্তর: বাংলায় উনবিংশ শতককে নবজাগরণের শতক বলা হয়।

✍️

একটি বাক্যে উত্তর দাও

বিভাগ-খ · ১ নম্বর

১

বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?

উত্তর: বাংলায় উনবিংশ শতককে নবজাগরণের শতক বলা হয়।

২

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

৩

দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন?

উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে।

✅

ঠিক বা ভুল নির্ণয় করো

বিভাগ-খ · ১ নম্বর

১

শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

ভুল

২

কলকাতা বিশ্ববিদ্যালয় -এর প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলি)।

ঠিক

৩

প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন।

ভুল

৪

প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত

ভুল

৫

প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত।

ভুল (সঠিক: পণ্ডিত মধুসূদন গুপ্ত)

🔗

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

বিভাগ-খ · ১ নম্বর

নংক স্তম্ভখ স্তম্ভ (সঠিক মিল)
১ড্রিঙ্কওয়াটার বেথুন➜হিন্দু বালিকা বিদ্যালয়
২টমাস ব্যাবিংটন মেকলে➜পাশ্চাত্য শিক্ষা
৩কেশবচন্দ্র সেন➜নববিধান
৪লর্ড রিপন➜হান্টার কমিশন
৫রামমোহন রায়➜অ্যাংলো হিন্দু স্কুল
৬লর্ড রিপন➜হান্টার কমিশন
৭লর্ড আমহার্স্ট➜সাধারণ জনশিক্ষা কমিটি
৮বিদ্যাসাগর➜নারী শিক্ষা
৯অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন➜ডিরোজিও
১০নব্যবঙ্গ➜ডিরোজিও
১১সর্বধর্ম সমন্বয়ের আদর্শ➜শ্রীরামকৃষ্ণ
১২যত মত তত পথ➜শ্রীরামকৃষ্ণ
১৩আদি ব্রাহ্মসমাজ➜দেবেন্দ্রনাথ ঠাকুর
১৪ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ➜কেশবচন্দ্র সেন
১৫নব্য বেদান্তবাদ➜স্বামী বিবেকানন্দ
১৬নব্য বৈষ্ণব আন্দোলন➜বিজয়কৃষ্ণ গোস্বামী
১৭শব ব্যবচ্ছেদ➜মধুসূদন গুপ্ত
১৮উডের ডেসপ্যাচ➜ডেভিড হেয়ার
১৯এশিয়াটিক সোসাইটি➜স্যার উইলিয়াম জোন্স
২০ঈশ্বরচন্দ্র গুপ্ত➜সংবাদ প্রভাকর
২১কাঙাল হরিনাথ➜গ্রামবার্তা প্রকাশিকা
২২হরিশচন্দ্র মজুমদার➜হিন্দু প্যাট্রিয়ট
২৩অক্ষয়কুমার দত্ত➜তত্ত্ববোধিনী
🗒️

দু’টি অথবা তিনটি বাক্যে উত্তর দাও

বিভাগ-গ · ২ নম্বর

পাশ্চাত্য শিক্ষা বিস্তার

১

আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা-বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?

ব্রিটিশ সরকার ১৮১৩ খ্রিস্টাব্দে চার্টার আইন প্রবর্তন করে। এই আইনের দ্বারা ভারতে শিক্ষা প্রসারে সরকার বছরে এক লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয়। এই কারণে ১৮১৩ খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে গুরুত্বপূর্ণ।

২

‘মেকলে মিনিট’ কী?

টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে ছিলেন একাধারে লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আইন সচিব এবং ‘ কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন ‘ – এর সভাপতি। তিনি প্রাচ্যশিক্ষার পরিবর্তে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে যে বিখ্যাত প্রস্তাব পেশ করেন ( ১৮৩৫ খ্রি. ২ ফেব্রুয়ারি ) তা ‘ মেকলে মিনিটস ‘ বা ‘ মেকলে মিনিট ‘ নামে পরিচিত।

৩

কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝায়?

জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে তাঁর এক প্রস্তাবে লর্ড বেন্টিঙ্ক’ কে বলেন যে, জল যেভাবে ওপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতিই ‘চুইয়ে পড়া নীতি’ নামে পরিচিত।

৪

লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির (১৮৪৪) গুরুত্ব কী?

লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির (১৮৪৪-১৮৪৮) মূল গুরুত্ব ছিল সরকারি চাকরিতে ইংরেজি শিক্ষিতদের অগ্রাধিকার দেওয়া এবং পেশাদারি শিক্ষার প্রসারের উপর দৃষ্টিনিবদ্ধ করা। এর ফলে, ইংরেজি শিক্ষার চাহিদা বাড়ে এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং আইন কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদারি শিক্ষাব্যবস্থার সূচনা হয়।

৫

লর্ড হার্ডিঞ্জ-এর ‘শিক্ষাবিষয়ক নির্দেশনামা’ গুরুত্বপূর্ণ কেন?

১৮৪৪ খ্রিঃ লর্ড হার্ডিঞ্জ এক নির্দেশনামার মাধ্যমে সরকারি চাকরিতে ইংরাজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকারের নীতি ঘোষণা করলে, ভারতীয় মধ্যবিত্ত শ্রেণি ইংরাজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। এই প্রবল আগ্রহ ইংরাজি স্কুল স্থাপনে বাঙালি তথা ভারতীয়দের উদ্যোগ বাড়িয়েছিল। অন্যদিকে দেশীয় ভাষা ও শিক্ষা পদ্ধতির গুরুত্ব হ্রাস পেয়েছিল।

৬

স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?

অষ্টাদশ শতকের শেষ দিক থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে বাংলা তথা ভারতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে সর্বস্তরে পাঠ্যপুস্তকের অভাব লক্ষ্য করা যায়। ইংরাজি ও বাংলা ভাষায় পাঠ্যপুস্তক রচনা, মুদ্রণ ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে ১৮১৭ খ্রিঃ ডেভিড হেয়ার কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

৭

ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?

ভারতে ইংরেজদের প্রবর্তিত ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। কারণ-

(i) এই শিক্ষাব্যবস্থা ছিল পুঁথিগত। বাস্তবমুখী প্রযুক্তিবিদ্যার অভাব ছিল।

(ii) আধুনিক পাশ্চাত্য শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি ভাষা। ফলে উচ্চবর্গের শহুরে শিক্ষার্থীরা এই শিক্ষালাভের সুযোগ পেলেও ইংরেজি ভাষায় অজ্ঞ বাংলার বৃহত্তর গ্রামীণ সমাজের সাধারণ মানুষ এই শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি।

(iii) কলেজ ও মাধ্যমিক স্তরের স্কুল প্রতিষ্ঠিত হলেও প্রাথমিক শিক্ষার প্রসারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি।

(iv) এই শিক্ষাব্যবস্থায় নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হয়নি।

নারীশিক্ষা ও আধুনিক চিকিৎসাবিদ্যা

৮

বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ কর।

রাজা রাধাকান্ত দেব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে। হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী রাজা রাধাকান্ত দেব নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বেথুন স্কুল, ডাফস্কুল গঠনে, নারীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য অনুপ্রাণিত করতে বিভিন্ন সভা আয়োজনে রাধাকান্ত দেব বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

৯

কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই মহিলা গ্র্যাজুয়েটের নাম হলো চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়। 1883 খ্রিস্টাব্দে এঁনারা বঙ্গদেশের প্রথম মহিলা স্নাতক ছিলেন। পরবর্তী জীবনে কাদম্বিনী দেবী প্রথম মহিলা চিকিৎসক রূপে পরিচিতি হন।

১০

মধুসূদন গুপ্ত কে ছিলেন?

মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একাধারে ছাত্র ও শিক্ষক। এখানে থাকাকালীন সমস্ত রকম সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ১৮৩৬ খিষ্টাব্দের ১০ই জানুয়ারি তিনি এখানে প্রথম বাঙালি ছাত্র হিসেবে শব ব্যবচ্ছেদ করেন যা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ।১৮৪০ খ্রিস্টাব্দে এখান থেকে তিনি ডাক্তারি পাশ করেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ হল বাংলায় ‘লন্ডন ফার্মাকোপিয়া’ এবং সংস্কৃতে হুপারের ‘Anatomist’s Vade Mecum’।

১১

মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?

কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র মধুসূদন গুপ্ত সামাজিক কুসংস্কার ও জাতিচ্যুত হওয়ার ভয় না পেয়ে ১৮৩৬ খ্রিঃ ১০ই জানুয়ারি কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ (মৃতদেহ কাটা / অ্যানাটমি শিক্ষা) করেন যা ছিল রক্ষণশীল গোষ্ঠীর বিপ্রতীপে যুগান্তরকারী ঘটনা। তাছাড়া তিনি ‘লন্ডন ফার্মাকোপিয়া’ ও ‘অ্যানাটমি’ গ্রন্থ দুটি বাংলায় অনুবাদ করে ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চাকে সহজসাধ্য করে তোলেন।

১২

ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন?

মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি ১৮৩৬ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে আরো চারজন ছাত্রকে সঙ্গে নিয়ে প্রথম শবদেহ ব্যবচ্ছেদ করেছিলেন। যা ছিল হিন্দু সমাজে একটি বৈপ্লবিক কার্যক্রম। আর এই কারণেই ভারতে পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ইতিহাসে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয়।

ধর্ম ও সমাজসংস্কার

১৩

ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?

১৮৬৬ খ্রিস্টাব্দে আদি ও ভারতবর্ষীয় এই দুভাগে ব্রাহ্মসমাজ বিভক্ত হয়েছিল সংস্কারের প্রশ্নে। কেশবচন্দ্র সেনের খ্রিস্টধর্ম প্রীতি, গুরুবাদের প্রতি আসক্তি, ১৮৭৮ খ্রিস্টাব্দে নিজের নাবালিকা কন্যা সুনীতিদেবীর সাথে কোচবিহারের মহারাজার বিবাহদানের প্রশ্নে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে কেশবসেনের অনুগামী ছিলেন যারা তাদের মধ্যে দেখা দেয়। ১৮৭৮ খ্রিস্টাব্দে বিজয়কৃষ্ণ গোস্বামীকে আচার্য করে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে গড়ে ওঠে সাধারণ ব্রাহ্মসমাজ। অন্যদিকে কেশবচন্দ্রের…

১৪

‘নববিধান’ কী?

কেশবচন্দ্র সেন-এর হিন্দুমতে নিজকন্যার বিবাহ, রামকৃষ্ণ প্রীতি, খ্রিস্ট প্রীতি, চৈতন্য প্রীতি ইত্যাদি বিষয়ে মতানৈক্যের কারণে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ বন্দোপাধ্যায় প্রমুখ তরুণ ব্রাহ্মরা ১৮৭৮ খ্রিস্টাব্দে ভারতীয় ব্রাহ্মসমাজ থেকে বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করলে কেশবচন্দ্র সেন তাঁর উদারপন্থী অনুগামীদের নিয়ে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে নববিধান ঘোষণা করেন এবং নববিধান ব্রাহ্মসমাজ গঠন করেন।

১৫

সমাজসংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?

নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন উনিশ শতকের প্রথমার্ধে বাংলায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-র নেতৃত্বে, এই আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং সমাজে যুক্তিবাদী চিন্তাধারার প্রসার ঘটায়।

১৬

‘বাংলার নবজাগরণ’ বলতে কী বোঝায়?

উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির প্রভাবে বাংলা তথা ভারতের মধ্যযুগীয় কুসংস্কার ও সংকীর্ণ মানসিকতার পরিবর্তে যুক্তিবাদ, মানবতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ প্রভৃতির ওপর ভিত্তি করে ধর্ম, সমাজ, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সকল ক্ষেত্রে যে সংস্কার আন্দোলনের সূচনা হয় তাকে ইউরোপের রেনেসাঁর সাথে তুলনা করে বেশীরভাগ ঐতিহাসিক একেই ‘বাংলার নবজাগরণ’ আখ্যা দিয়েছেন।

🎯

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর

বিভাগ-ঘ · ৪ নম্বর

১স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা কর।

স্বামী বিবেকানন্দের ধর্মচিন্তার মূল স্তম্ভ ছিল ‘নব্য বেদান্তবাদ’। তিনি প্রাচীন অদ্বৈত বেদান্তকে মানবকল্যাণের উপযোগী করে সহজ-সরল ব্যাখ্যায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।

  • মানবসেবাই ঈশ্বরসেবা: স্বামীজি ঘোষণা করেন যে জগতের কল্যাণেই ব্যক্তির মুক্তি। তাঁর মতে, আর্ত ও দরিদ্র মানুষের সেবাই ঈশ্বরের প্রকৃত সেবা (“যত্র জীব তত্র শিব”)।
  • কুসংস্কার ও ভেদাভেদ দূরীকরণ: সমাজ থেকে অস্পৃশ্যতা, জাতিভেদ, ধর্মান্ধতা এবং ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে কর্মযোগের মাধ্যমে জাতিকে আত্মবিশ্বাসী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।
  • স্বদেশপ্রেম: বিবেকানন্দ দেশকে মাতৃরূপে কল্পনা করে দেশবাসীর মানসিক ও আত্মিক মুক্তির ডাক দিয়েছিলেন।
২‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?

কালীপ্রসন্ন সিংহ রচিত ‘হুতোম প্যাঁচার নকশা’ (১৮৬২) উনিশ শতকের কলকাতার সমাজজীবনের একটি বাস্তব ও জীবন্ত দলিল।

  • বাবু সংস্কৃতির ভণ্ডামি: ইংরেজি শিক্ষিত তথাকথিত নব্য বাবু সমাজের অপসংস্কৃতি, নৈতিক স্খলন, বিলাসবহুল জীবনযাপন ও অন্ধ অনুকরণের বিরুদ্ধে লেখক তীব্র ব্যঙ্গ করেছেন।
  • উৎসব ও নাগরিক জীবন: চড়ক, বারোয়ারি দুর্গাপূজা, রথযাত্রা এবং কলকাতার নাগরিক উৎসবের কোলাহলের পাশাপাশি সামাজিক কুসংস্কারের চিত্র তুলে ধরা হয়েছে।
  • সামাজিক অসঙ্গতি: একদিকে গোঁড়া হিন্দু সমাজের সংকীর্ণতা এবং অন্যদিকে স্বার্থান্বেষী মধ্যবিত্তদের সুবিধাবাদ লেখক গভীর অন্তর্দৃষ্টি দিয়ে শালীনতার সীমা বজায় রেখে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন।
৩এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল?

১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলকাতা মেডিকেল কলেজ প্রাচ্যে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা প্রসারের ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করে:

  • আধুনিক চিকিৎসাশিক্ষা: এটি ছিল এশিয়ার অন্যতম প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে ইউরোপীয় ধাঁচে আধুনিক শল্যচিকিৎসা, শারীরবিদ্যা ও রোগবিদ্যার সমন্বিত পাঠদান শুরু হয়।
  • শব ব্যবচ্ছেদের বৈপ্লবিক পদক্ষেপ: পণ্ডিত মধুসূদন গুপ্ত ও তাঁর সহযোগীরা ১৮৩৬ খ্রিস্টাব্দে প্রথম মানবদেহের শব ব্যবচ্ছেদ করে ভারতীয় সমাজের শতাব্দীর ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেন।
  • নারী ও সর্বস্তরের অংশগ্রহণ: মেডিকেল কলেজের দরজা সমস্ত জাতি ও ধর্মের জন্য উন্মুক্ত ছিল। কাদম্বিনী গাঙ্গুলীর মতো চিকিৎসকেরা এখান থেকেই উত্তীর্ণ হয়ে নারীমুক্তির আদর্শ তৈরি করেন।
৪উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?

উনিশ শতকে বাংলায় নারীশিক্ষার প্রসারে ড্রিঙ্কওয়াটার বেথুন (জে. ই. ডি. বেথুন)-এর অবদান ঐতিহাসিক:

  • বিদ্যালয় প্রতিষ্ঠা: ১৮৪৯ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ‘হিন্দু ফিমেল স্কুল’ (বর্তমান বেথুন স্কুল) প্রতিষ্ঠা করেন, যা উপমহাদেশের আধুনিক নারীশিক্ষার পথকে প্রশস্ত করে। পরে ১৮৭৮-এ এটি বেথুন কলেজে উন্নীত হয়।
  • সহযোগিতা ও অর্থদান: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সহযোগিতায় তিনি এদেশি কন্যাদের আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষাদানের ব্যবস্থা করেন এবং নিজের ব্যক্তিগত আয়ের বিরাট অংশ এই বিদ্যালয়ের জন্য দান করেন।
  • পাঠ্যক্রম: পুঁথিগত বিদ্যার পাশাপাশি মেয়েদের স্বাস্থ্য, সেলাই, অঙ্কন এবং মাতৃভাষার চর্চার ওপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন।
৫উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?

রাজা রাধাকান্ত দেব রক্ষণশীল সমাজের প্রতিনিধি হলেও নারীশিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান ছিল প্রশংসনীয়:

  • অন্তঃপুর ও প্রাথমিক শিক্ষা: তিনি নিজের পরিবারে নারীদের ইংরেজি শিক্ষার জন্য শিক্ষয়িত্রী নিযুক্ত করেন এবং শোভাবাজার রাজবাড়িতে বালিকাদের পাঠশালা ও পরীক্ষার ব্যবস্থা করেন।
  • পুস্তক রচনায় উৎসাহ দান: নারীশিক্ষা যে শাস্ত্রসম্মত ও প্রাচীন ভারতে প্রচলিত ছিল তা প্রমাণের জন্য পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কারকে দিয়ে ১৮২২ খ্রিস্টাব্দে ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকা রচনা করান।
  • মিশনারি উদ্যোগে সমর্থন: ‘ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি’-র মতো সংস্থার প্রাথমিক উদ্যোগে তিনি সমর্থন ও সহযোগিতা জানান।
৬লর্ড মেকলে-কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়?

১৮৩৫ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটির সভাপতি টি. বি. মেকলে তাঁর ঐতিহাসিক ‘মেকলে মিনিটস’-এর মাধ্যমে প্রাচ্য শিক্ষার পরিবর্তে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পক্ষে তীব্র যুক্তি দেন।

  • মেকলের দৃষ্টিভঙ্গি: তিনি ভারতীয় ও প্রাচ্যের সাহিত্য-বিজ্ঞানকে নিকৃষ্ট মানের আখ্যা দিয়ে ইউরোপীয় জ্ঞানবিজ্ঞানকে শ্রেষ্ঠ বলে দাবি করেন।
  • চুইয়ে পড়া নীতি (Filtration Theory): উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করলে তা ধাপে ধাপে নিম্নবর্গের কাছে পৌঁছাবে—এই তত্ত্বে তিনি বিশ্বাসী ছিলেন।
  • মূল্যায়ন: মেকলের সুপারিশের ভিত্তিতেই গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক ১৮৩৫ সালের ৭ই মার্চ ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে স্বীকৃতি দেন; ফলে কাঠামোগতভাবে মেকলেকেই পাশ্চাত্য শিক্ষার অন্যতম প্রধান প্রবর্তক ধরা হয়।
৭‘উডের নির্দেশনামা’ (১৮৫৪)-কে এদেশের শিক্ষা বিস্তারের ‘মহাসনদ’ বলা হয় কেন?

১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উড ভারতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বিন্যাসের জন্য যে নির্দেশনামা প্রকাশ করেন, তা আধুনিক শিক্ষা কাঠামোর ভিত্তি স্থাপন করে:

  • স্তরবিন্যাস: প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি সুসংগঠিত শিক্ষাব্যবস্থার রূপরেখা তৈরি করা হয়।
  • বিশ্ববিদ্যালয় ও শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা: প্রতিটি প্রদেশে জনশিক্ষা দপ্তর (DPI) এবং কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে লন্ডনের অনুকরণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয় (১৮৫৭-তে স্থাপিত হয়)।
  • ব্যাপক সংস্কার: শিক্ষক শিক্ষণ (Teacher Training), নারীশিক্ষার প্রসার এবং মাতৃভাষার মাধ্যমে গণশিক্ষার ওপর জোর দেওয়া হয়। এই সুদূরপ্রসারী সংস্কারের জন্য একে ‘মহাসনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
৮শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্ম সমন্বয়’-এর আদর্শ ব্যাখ্যা কর।

উনিশ শতকে ধর্মের গোঁড়ামি ও ধর্মীয় বিরোধের জটিল প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণ পরমহংস এক সমন্বয়বাদী মানবতাবাদী আধ্যাত্মিক চিন্তার জন্ম দেন:

  • যত মত তত পথ: বৈষ্ণব, শাক্ত, তন্ত্র, ইসলাম ও খ্রিস্টধর্ম সাধনার মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেন যে সকল ধর্মের চূড়ান্ত লক্ষ্য এক ও অভিন্ন ঈশ্বরোপলব্ধি।
  • আচারহীন সহজ ভক্তি: তিনি জটিল শাস্ত্রচর্চা ও বাহ্যিক আড়ম্বরের পরিবর্তে নির্মল ভক্তি ও জীবসেবা কে ঈশ্বরের আরাধনা রূপে তুলে ধরেন।
  • মানবতাবাদ: শ্রীরামকৃষ্ণের ‘যত্র জীব তত্র শিব’ বাণীটি ধর্মের সংকীর্ণ গণ্ডি মুছে দিয়ে সকল ধর্মের মানুষের ঐক্যের সামাজিক পথ তৈরি করে।
৯ইয়ং বেঙ্গল আন্দোলনের আদর্শ ও সীমাবদ্ধতা আলোচনা করো।

হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর অনুগামী তরুণ ছাত্রদল ‘ইয়ং বেঙ্গল’ বা নব্যবঙ্গ নামে পরিচিত।

  • আদর্শ:
    1. অন্ধবিশ্বাস, মূর্তিপূজা, জাতিভেদ প্রথা এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তীব্র যুক্তিবাদী প্রতিবাদ।
    2. ব্যক্তি স্বাধীনতা, নারীদের অধিকার এবং পাশ্চাত্যের আধুনিক দর্শন ও মুক্তচিন্তার প্রবল প্রচার।
  • সীমাবদ্ধতা:
    1. এই আন্দোলন কেবল কলকাতার পাশ্চাত্য শিক্ষিত শহুরে উচ্চবিত্ত যুবকদের মধ্যে সীমাবদ্ধ ছিল; কৃষক ও গ্রামীণ সমাজের সাথে কোনো যোগসূত্র ছিল না।
    2. ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের অতিরিক্ত বিদ্রূপাত্মক মনোভাব সাধারণ মানুষের কাছে তাদের আদর্শের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়।
🏆

ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

বিভাগ-ঙ · ৮ নম্বর

১শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।

ভূমিকা ও চার্টার অ্যাক্ট (১৮১৩): ব্রিটিশ পার্লামেন্ট ১৮১৩ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস করে। এই আইনের ৪৩ নম্বর ধারায় বলা হয় যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর ন্যূনতম ১ লক্ষ টাকা ভারতীয়দের জনশিক্ষার প্রসার ও উন্নতির জন্য ব্যয় করবে।

প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক: সনদ আইনের নির্দেশ অনুসারে শিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য ১৮২৩ খ্রিস্টাব্দে ‘সাধারণ জনশিক্ষা কমিটি’ (General Committee of Public Instruction) গঠিত হয়। কিন্তু শিক্ষাখাতে বরাদ্দ অর্থ প্রাচ্য না পাশ্চাত্য বিদ্যার প্রসারে ব্যয় করা হবে—তা নিয়ে কমিটির সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে পড়েন:

  • প্রাচ্যবাদী (Orientalists): এইচ. টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ প্রাচ্যবিদরা সংস্কৃত, আরবি, ফারসি ও ঐতিহ্যবাহী ভারতীয় জ্ঞানচর্চার অনুকূলে মত দেন।
  • পাশ্চাত্যবাদী (Anglicists): টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, চার্লস ট্রেভেলিযান প্রমুখ ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে আধুনিক বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষার প্রসারের দাবি জানান। রাজা রামমোহন রায়ও লর্ড আমহার্স্টকে চিঠি লিখে প্রাচ্য শিক্ষার পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার পক্ষে আবেদন করেন।

মেকলে মিনিটস (১৮৩৫): ১৮৩৫ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি জনশিক্ষা কমিটির সভাপতি টি. বি. মেকলে তাঁর বিখ্যাত মিনিট বা প্রস্তাব পেশ করেন। তিনি ভারতীয় সাহিত্য ও প্রাচ্যের শিক্ষাকে সম্পূর্ণ বৈজ্ঞানিক চেতনাহীন আখ্যা দিয়ে দাবি করেন যে, একটি ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক সমগ্র ভারত ও আরবের সাহিত্যের সমান। তিনি উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য ‘চুইয়ে পড়া নীতি’ (Downward Filtration Theory)-র প্রস্তাব দেন। অবশেষে বড়োলাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক মেকলের সুপারিশ গ্রহণ করে ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে স্বীকৃতি দেন এবং দীর্ঘ বিতর্কের অবসান ঘটে।

উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা: ১৮৫৪ খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচের সুপারিশের ভিত্তিতে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি ছিল দক্ষিণ এশিয়ার প্রথম পাশ্চাত্য ধাঁচের আধুনিক বিশ্ববিদ্যালয়।

  • পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান: প্রথমাবস্থায় এটি মূলত একটি পরীক্ষা গ্রহণকারী ও ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করত। পূর্ব, উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলের কলেজগুলি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো।
  • উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ: ১৯০৪ খ্রিস্টাব্দের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের পর এবং বিশেষ করে স্যার আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান স্নাতকোত্তর পাঠদান ও গবেষণাকেন্দ্রে পরিণত হয়।
  • ভারতীয় উপাচার্য ও স্বাধিকার: ১৮৯০ খ্রিস্টাব্দে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশীয় ঐতিহ্য ও শিক্ষার স্বাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন।
  • মেধাসম্পন্ন ব্যক্তিত্ব ও জাতীয় জাগরণ: এই বিশ্ববিদ্যালয় থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সি. ভি. রমন, ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ দিকপাল ব্যক্তিত্বের মেধা বিকশিত হয়, যা বাংলার তথা ভারতের নবজাগরণ ও জাতীয় আন্দোলনকে সমৃদ্ধ করেছিল।
২বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?

ভূমিকা: উনবিংশ শতকের সমাজসংস্কার আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল নারী জাতির উন্নতি সাধন। তৎকালীন হিন্দু সমাজে কৌলিন্য প্রথা ও বহুবিবাহের কারণে অসংখ্য নারীর জীবনে অকাল বৈধব্য নেমে আসত। বিধবাদের এই অমানবিক দুর্দশা মোচনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলেন।

বিদ্যাসাগরের পূর্বে উদ্যোগ: বাল্যবিধবাদের পুনর্বিবাহের জন্য বিদ্যাসাগরের পূর্বে উইলিয়াম কেরি, তত্ত্ববোধিনী সভা, নব্যবঙ্গ গোষ্ঠী, সুহৃদ সভা ও ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বিভিন্ন সময়ে বিধবা বিবাহের সপক্ষে প্রাথমিক প্রচার চালিয়েছিল।

বিদ্যাসাগরের আন্দোলন ও শাস্ত্রীয় ভিত্তি:

  • পুস্তিকা রচনা: বিদ্যাসাগর ১৮৫৪ খ্রিস্টাব্দে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় বিধবা বিবাহের সপক্ষে প্রথম প্রবন্ধ লেখেন এবং ১৮৫৫ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’ শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন।
  • শাস্ত্রীয় প্রমাণ: রক্ষণশীলদের বিরোধিতার জবাবে তিনি ‘পরাশর সংহিতা’ থেকে শ্লোক উদ্ধৃত করে প্রমাণ করেন যে বিধবা বিবাহ সম্পূর্ণ শাস্ত্রসম্মত।
  • রক্ষণশীলদের বিরোধিতা: শোভাবাজার রাজবাড়ির রাজা রাধাকান্ত দেব ও তাঁর ‘ধর্মসভা’ বিদ্যাসাগরের বিরুদ্ধে প্রায় ৩০টি প্রতিবাদী পুস্তিকা প্রকাশ করে এবং সরকারের কাছে প্রায় ৩৭ হাজার মানুষের স্বাক্ষরসহ প্রতিবাদপত্র পাঠায়।
  • আবেদন ও আইন পাস (১৮৫৬): বিদ্যাসাগর ৯৮৭ জনের স্বাক্ষর সংবলিত এক আবেদনপত্র সরকারের কাছে পেশ করেন। শেষপর্যন্ত বড়োলাট লর্ড ক্যানিং ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬শে জুলাই ‘১৫ নম্বর রেগুলেশন’ (Hindu Widows’ Remarriage Act, 1856) পাস করে বিধবা বিবাহকে আইনসিদ্ধ করেন।

বাস্তবায়ন ও প্রথম বিধবা বিবাহ: আইন পাসের পর ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ই ডিসেম্বর কলকাতায় সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে বিধবা পাত্রী কালিমতী দেবীর প্রথম শাস্ত্রসম্মত বিধবা বিবাহ সম্পন্ন হয়। বিদ্যাসাগর নিজ অর্থে প্রায় ৬০টি বিধবা বিবাহ দেন এবং ১৮৭০ সালে নিজ পুত্র নারায়ণচন্দ্রের সাথেও ভবসুন্দরী নাম্নী এক বিধবার বিবাহ দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়া বিধবাদের সহায়তায় ১৮৭২ সালে ‘হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড’ তৈরি করেন।

বিদ্যাসাগরের সাফল্য বিচার:

  • সাফল্য: তাঁর আন্দোলনের প্রভাবে ভারতের অন্যান্য প্রান্তেও এই আন্দোলন ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রে বিষ্ণু পরশুরাম পণ্ডিত ও মহাদেব গোবিন্দ রানাডে এবং মাদ্রাজে বীরশালিঙ্গম পান্তুলু বিধবা বিবাহ সভা গড়ে তোলেন। সাধারণ মানুষের মুখে মুখে গান ছড়িয়ে পড়ে— “বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে / সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে।”
  • সীমাবদ্ধতা: আইন পাস ও বহু বিবাহ সম্পন্ন হলেও উচ্চবর্ণের হিন্দু সমাজে বিধবা বিবাহ ব্যাপক সামাজিক গ্রহণযোগ্যতা লাভ করতে পারেনি। রক্ষণশীলদের বিরোধিতার কারণে আন্দোলনটি একটি সর্বজনীন রূপ নিতে ব্যর্থ হয়। তা সত্ত্বেও সমাজে নারী অধিকার ও মানবিক চেতনার উন্মেষে বিদ্যাসাগরের এই উদ্যোগ ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ।
বাংলা সহায়কbanglasahayak.com · মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭

Your Cart

error: Content is protected !!
Scroll to Top