ইতিহাসের ধারণা | মাধ্যমিক ইতিহাস | Itihaser dharona | Madhyamik History

বাংলা সহায়ক · মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭

অধ্যায় ১

ইতিহাসের ধারণা

৮০টি প্রশ্নোত্তর১৬MCQ৩টি ৪ নম্বর
📝

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (M.C.Q.)

বিভাগ-ক · ১ নম্বর

১

মাধ্যমিক ইতিহাস • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

HS Bangla Sahayak, Sem-4 | উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার

📚 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় সেরা প্রস্তুতির সঙ্গী 📔 উচ্চ মাধ্যমিক বাংলা সহায়ক চতুর্থ সেমিস্টার | ডিজিটাল ই-বুক...

ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন —

(ক)ইংরেজরা
(খ)ওলন্দাজরা
(গ)ফরাসিরা
(ঘ)পোর্তুগিজরা
সঠিক উত্তর: (ক) ইংরেজরা
২

বিপিনচন্দ্র পাল লিখেছেন —

(ক)সত্তর বৎসর
(খ)জীবনস্মৃতি
(গ)এ নেশন ইন মেকিং
(ঘ)আনন্দমঠ
সঠিক উত্তর: (ক) সত্তর বৎসর
৩

‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি —

(ক)উপন্যাস
(খ)কাব্যগ্রন্থ
(গ)জীবনীগ্রন্থ
(ঘ)আত্মজীবনী
সঠিক উত্তর: (ঘ) আত্মজীবনী
৪

মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল —

(ক)১৮৯০ খ্রি
(খ)১৯০৫ খ্রি
(গ)১৯১১ খ্রি
(ঘ)১৯১৭ খ্রি
সঠিক উত্তর: (গ) ১৯১১ খ্রি
৫

দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন —

(ক)চলচ্চিত্রের সঙ্গে
(খ)ক্রীড়া জগতের সঙ্গে
(গ)স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(ঘ)পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে
সঠিক উত্তর: (ক) চলচ্চিত্রের সঙ্গে
৬

‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় —

(ক)৮ জানুয়ারি
(খ)২৪ ফেব্রুয়ারি
(গ)৮ মার্চ
(ঘ)৫ জুন।
সঠিক উত্তর: (ঘ) ৫ জুন।
৭

ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে —

(ক)পোর্তুগিজ
(খ)ইংরেজ
(গ)মোগল
(ঘ)ওলন্দাজ
সঠিক উত্তর: (ক) পোর্তুগিজ
৮

সত্যজিৎ রায় যুক্ত ছিলেন —

(ক)খেলার ইতিহাসে
(খ)শহরের ইতিহাসে
(গ)নারীর ইতিহাসে
(ঘ)শিল্পচর্চার ইতিহাসে
সঠিক উত্তর: (ঘ) শিল্পচর্চার ইতিহাসে
৯

রেশম আবিষ্কৃত হয় প্রাচীন —

(ক)ভারতে
(খ)রোমে
(গ)পারস্যে
(ঘ)চীনদেশে
সঠিক উত্তর: (ঘ) চীনদেশে
১০

‘নিষিদ্ধ শহর’ বলা হয় —

(ক)লাসাকে
(খ)বেইজিংকে
(গ)রোমকে
(ঘ)কনস্ট্যান্টিনোপলকে
সঠিক উত্তর: (ক) লাসাকে
১১

রাচেল কারসন যুক্ত ছিলেন-

(ক)আঞ্চলিক ইতিহাসে
(খ)নারীর ইতিহাসে
(গ)পরিবেশের ইতিহাসে
(ঘ)শহরের ইতিহাসে
সঠিক উত্তর: (গ) পরিবেশের ইতিহাসে
১২

ভারতীয় রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন

(ক)জোহান ক্রুগার
(খ)এলিয়াস ফিসার
(গ)ডিয়েট্রিস ব্রান্ডিস
(ঘ)ফ্রেডারিক হফম্যান
সঠিক উত্তর: (গ) ডিয়েট্রিস ব্রান্ডিস
১৩

উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন-

(ক)শহরের ইতিহাসে
(খ)স্থানীয় ইতিহাসে
(গ)শিল্পচর্চার ইতিহাসে
(ঘ)বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
সঠিক উত্তর: (ঘ) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
১৪

‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি রচনা করেন-

(ক)নিখিলনাথ রায়
(খ)কুমুদরঞ্জন মল্লিক
(গ)সতীশচন্দ্র মিত্র
(ঘ)কুমুদনাথ মল্লিক
সঠিক উত্তর: (ঘ) কুমুদনাথ মল্লিক
১৫

‘লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি?

(ক)২০টি
(খ)২৫টি
(গ)৩০টি
(ঘ)৫০টি
সঠিক উত্তর: (গ) ৩০টি
১৬

‘জীবন স্মৃতি’ গ্রন্থটি লিখেছেন —

(ক)বিপিনচন্দ্র পাল
(খ)সরলাদেবী চৌধুরানী
(গ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
⚡

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বিভাগ-খ · ১ নম্বর

১

আধুনিক ইতিহাসচর্চায় ‘নতুন সামাজিক ইতিহাস’ চর্চার সূত্রপাত হয় —

উত্তর: ১৯৬০-এর দশকে

২

ফ্রান্সে মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর ‘দ্য আনালস’ (The Annales) পত্রিকা প্রকাশ করেন —

উত্তর: ১৯২৯ খ্রিস্টাব্দে

৩

ভারতের প্রথম ক্রিকেট ক্লাব ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় —

উত্তর: ১৭৯২ খ্রিস্টাব্দে

৪

১৮৭৪ খ্রিস্টাব্দে রচিত ‘Short History of the English People’ গ্রন্থের রচয়িতা —

উত্তর: জে. আর. গ্রিন

৫

‘Sweetness and Power’ গ্রন্থের রচয়িতা —

উত্তর: সিডনি মিনজ

৬

ইতিহাসবিদ্যাকে ‘অন্যান্য বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন —

উত্তর: জি. এম. ট্রেভেলিয়ান

৭

‘দিস ফিসার্ড ল্যান্ড’ (This Fissured Land) গ্রন্থটি মূলত যে বিষয়ের ইতিহাস নিয়ে লেখা —

উত্তর: পরিবেশের ইতিহাস

৮

ভারতে সরকারি নথিপত্র সংরক্ষণের প্রথা প্রথম প্রচলিত হয় —

উত্তর: মোগল আমলে

৯

‘সত্তর বৎসর’ যাঁর অসম্পূর্ণ আত্মজীবনী —

উত্তর: বিপিনচন্দ্র পাল

১০

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় —

উত্তর: ১৯১২ খ্রিস্টাব্দে

১১

বাঙালি জাতির মধ্যে বীরপূজার উদ্দেশ্যে ‘বীরাষ্টমী ব্রত’ ও ‘প্রতাপাদিত্য উৎসব’-এর সূচনা করেছিলেন —

উত্তর: সরলাদেবী চৌধুরানি

১২

জওহরলাল নেহরু কন্যা ইন্দিরাকে যে চিঠিগুলি লিখেছিলেন, তার সংকলন গ্রন্থের নাম —

উত্তর: Letters From a Father to His Daughter

১৩

‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন —

উত্তর: দ্বারকানাথ বিদ্যাভূষণ

১৪

‘দি সেকেন্ড সেক্স’ (The Second Sex) গ্রন্থের রচয়িতা —

উত্তর: সিমোন দ্য বোভোয়ার

১৫

‘Oecology’ (ইকোলজি) শব্দটি ১৮৬৬ খ্রিস্টাব্দে প্রথম চয়ন করেন —

উত্তর: আর্নস্ট হেকেল

১৬

‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থের রচয়িতা —

উত্তর: নীহাররঞ্জন রায়

১৭

‘মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থের লেখক —

উত্তর: যদুনাথ সরকার

১৮

বিশ্বে সর্বপ্রথম ফটোগ্রাফি বা আলোকচিত্রের সূচনা হয় —

উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে

১৯

বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর’ প্রথমে যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় —

উত্তর: প্রবাসী

২০

বাংলার কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে ‘বঙ্গদেশের কৃষক’ প্রবন্ধটি লিখেছিলেন —

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২১

১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (Vernacular Press Act) পাস করেন —

উত্তর: লর্ড লিটন

২২

প্রাচীন ভারতের আঞ্চলিক ইতিহাসের প্রকৃষ্টতম দৃষ্টান্ত কলহন রচিত গ্রন্থ —

উত্তর: রাজতরঙ্গিণী

২৩

‘গ্রিন ইম্পিরিয়ালিজম’ (Green Imperialism) গ্রন্থের রচয়িতা —

উত্তর: রিচার্ড গ্রোভ

২৪

নতুন সামাজিক ইতিহাস চর্চায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে —

উত্তর: সমাজের সাধারণ ও প্রান্তিক মানুষের কথা

২৫

সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর: সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায়।

২৬

কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনো একটি উল্লেখ কর।

উত্তর: মহাকরণ / ভিক্টোরিয়া মেমোরিয়াল / টাউন হল / যাদুঘর

২৭

ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়?

উত্তর: ১৮৫৩ খ্রিঃ

২৮

একটি ‘স্থানীয় ইতিহাস’ গ্রন্থের নাম লেখো।

উত্তর: সতীশচন্দ্র মিত্রের ‘যশোহর খুলনার ইতিহাস’, সুধীর কুমার মিত্রের ‘হুগলি জেলার ইতিহাস’, রাধারমণ সাহার ‘পাবনা জেলার ইতিহাস’, কাশ্মীরি কবি কল্হন রচিত ‘রাজতরঙ্গিনী’- এই ধরনের যে-কোনো

✍️

একটি বাক্যে উত্তর দাও

বিভাগ-খ · ১ নম্বর

১

সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর: সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায়।

২

বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?

উত্তর: বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম -‘সত্তর বৎসর’।

৩

কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনো একটি উল্লেখ কর।

উত্তর: মহাকরণ / ভিক্টোরিয়া মেমোরিয়াল / টাউন হল / যাদুঘর

৪

ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়?

উত্তর: ১৮৫৩ খ্রিঃ

৫

কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়?

উত্তর: ৫ই জুন

৬

সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?

উত্তর: মহাফেজখানা/লেখ্যাগার/আর্কাইভস

৭

একটি ‘স্থানীয় ইতিহাস’ গ্রন্থের নাম লেখো।

উত্তর: সতীশচন্দ্র মিত্রের ‘যশোহর খুলনার ইতিহাস’, সুধীর কুমার মিত্রের ‘হুগলি জেলার ইতিহাস’, রাধারমণ সাহার ‘পাবনা জেলার ইতিহাস’, কাশ্মীরি কবি কল্ল্গুন রচিত ‘রাজতরঙ্গিনী’- এই ধরনের যে-কোনো

একটি বই এর নাম।

৮

কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়?

উত্তর: ১৮৫৩ খ্রিঃ ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়।

✅

ঠিক বা ভুল নির্ণয় করো

বিভাগ-খ · ১ নম্বর

১

মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।

ঠিক

২

‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি ‘শহরের ইতিহাস’-এর অন্তর্গত।

ভুল

৩

ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে।

ভুল

৪

১৯১১ খ্রিস্টাব্দে মোহন বাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল।

ঠিক

৫

বিপিনচন্দ্র পালের জীবনীগ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।

ঠিক

৬

বিপিনচন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।

ঠিক

🔗

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

বিভাগ-খ · ১ নম্বর

নংক স্তম্ভখ স্তম্ভ (সঠিক মিল)
১জীবনস্মৃতি➜রবীন্দ্রনাথ ঠাকুর
২জীবনের ঝরাপাতা➜সরলাদেবী চৌধুরানী
৩সত্তর বৎসর➜বিপিনচন্দ্র পাল
৪জওহরলাল নেহরু➜লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার
🗒️

দু’টি অথবা তিনটি বাক্যে উত্তর দাও

বিভাগ-গ · ২ নম্বর

ইতিহাসচর্চার ধারা

১

সামাজিক ইতিহাস কী?

১৯৬০ এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসবম প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস। দরবারি ইতিহাসের পরিবর্তে সাধারন মানুষের প্রাত্যহিক জীবন, সামাজিক-অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম-সংস্কৃতি এভাবে সামগ্রিক যাপনের কথা অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ইতিহাস চর্চায়। হ্যারল্ড পার্কিন, রনজিৎ গুহ, পার্থ চ্যাটার্জী প্রমুখরা এই ধারাকে আরো সমৃদ্ধ করে তোলেন।

২

আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?

ভৌগোলিক দিক থেকে নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাস, যা আঞ্চলিক ও জাতীয় ইতিহাসের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে এবং আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস রচনায় যোগসূত্র ও তথ্যসূত্রের যোগান দেয়।ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে Total History জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে।

৩

সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী?

নতুন সামাজিক ইতিহাসে শুধুমাত্র যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে যুদ্ধ বিষয়ক আলোচনা সীমাবদ্ধ নেই, যুদ্ধের খুঁটিনাটি বিষয়ও যে যুদ্ধকে প্রভাবিত ও ফলাফলকে নিয়ন্ত্রণ করে তা সামরিক ইতিহাসে আলোচিত হয়েছে। সামরিক ইতিহাস থেকে কোনো রাষ্ট্র বা জাতি বা সংগঠনের যুদ্ধাস্ত্র, রণকৌশল, সামরিক পোশাক-পরিচ্ছদ প্রভৃতির বিবর্তন সহ বিভিন্ন সময়ে সংগঠিত যুদ্ধের কারণ, পদ্ধতি, সমরসজ্জা, যুদ্ধের আদর্শগত দিক প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানা যায়, যেগুলি যুদ্ধকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তাই আধুনিক সামাজিক ইতিহাসে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ।

৪

পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

পরিবেশের ইতিহাসের গুরুত্বগুলি হল-

প্রথমত, মানবসভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষার ব্যবস্থা করা।

দ্বিতীয়ত, পরিবেশ সংকট ও তার প্রকৃতি, পরিবেশ বিপর্যয় ও তার ভয়াবহতা, বাসস্থানের সুস্বাস্থ্য, অরণ্য ও অরণ্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সম্যক ধারণা ও তার প্রয়ােগের ব্যবস্থা করা।

তৃতীয়ত, পরিবেশের ইতিহাসের সঙ্গে ইতিহাসের অন্য দিকগুলির সম্পর্ক নির্ধারণ।

৫

পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়?

পরিবেশের ইতিহাস বলতে পরিবেশ সংক্রান্ত পঠনপাঠন বিদ্যাকে বলা হয়। ইতিহাসের মাধ্যমে পরিবেশ সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার জন্য ইতিহাসে পরিবেশকে যুক্ত করা হয়।

৬

মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা?

মানুষের খাদ্যভ্যাস নিয়ন্ত্রিত হয় ভৌগোলিক পরিবেশের ওপর। শীত প্রধান অঞ্চল ও গ্রীষ্মপ্রধান অঞ্চলের খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্য দেখা যায়। শীত প্রধান অঞ্চলের কৃষিজ ফসলের সাথে গ্রীষ্মপ্রধান অঞ্চলের কৃষিজ ফসলের সাথে মানুষের রুচি, খাদ্য ইত্যাদি অভ্যাসগুলো গড়ে ওঠে। যদিও বর্তমানে কৃষিবিজ্ঞানের উন্নতির ফলস্বরূপ সমস্ত ধরনের ফসলই সারাবছর পাওয়া যায়। তবে যে অঞ্চলে যে ফসলের উৎপাদন বেশি হয়, সেটাই সেই অঞ্চলের প্রধান খাদ্য হয়। যেমন- পশ্চিমবঙ্গে প্রচুর ধান উৎপন্ন হয় ও পুকুর, নদীনালা থাকার দরুন এখানে প্রচুর মাছ পাওয়া যায়। তাই পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য মাছ-ভাত।

ইতিহাসের উপাদান

৭

ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?

আধুনিক ইতিহাস রচনায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়, চিঠিপত্র, নানাবিষয়ের ওপর প্রকাশিত লেখাগুলো ইতিহাস রচনায় বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যান্য উপাদানের সাথে তুলনা করে সংবাদপত্রে প্রাপ্ত তথ্যাদি প্রাথমিক উপাদানরূপে বিবেচিত হয়। সমকালীন সমাজ, অর্থনীতি ও রাজনীতির বার্তাবহ সংবাদপত্র ভারতের স্বাধীনতা আন্দোলন ও আধুনিক ভারতের গঠনের ইতিহাস রচনায় বিশেষ সহায়ক।

৮

সংবাদপত্র এবং সাময়িক-পত্রের মধ্যে পার্থক্য কী?

•রোজকার ঘটে যাওয়া ঘটনার বিবরণ থাকে দৈনিক সংবাদপত্রে, সংবাদপত্র মূলত প্রতিবেদনমূলক অন্যদিকে সাময়িকপত্র বিশ্লেষণধর্মী, এবং এটি সাপ্তাহিক,পাক্ষিক,মাসিক এমনকি বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়।

•সংবাদপত্র সস্তা দামের কাগজে বাঁধাইহীনভাবে প্রকাশিত হয়। অন্যদিকে সাময়িকপত্র তুলনামূলক দামি কাগজে বাঁধাই আকারে প্রকাশিত হয়।

•দৈনিক সংবাদপত্রের উদাহরণ হল ‘সংবাদ প্রভাকর ‘। সাময়িক পত্রের উদাহরণ হল ‘বঙ্গদর্শন’ ও ‘সোমপ্রকাশ’।

৯

’সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়?

আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই সকল উপাদান থেকে সেই সময়কার ভারতীয় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক তথ্যসূত্র পাওয়া যায়। তৎকালীন সরকারি নথিপত্র হলো- ১)পুলিশ বিভাগের রিপোর্ট ও জরুরী চিঠিপত্র, ২)গোয়েন্দা বিভাগের রিপোর্ট ও বিভিন্ন তথ্য এবং ৩)সরকারি আধিকারিকদের প্রতিবেদন ও চিঠিপত্র- যা তৎকালীন ব্রিটিশ ভারতের সার্বিক ইতিহাস তথ্যসূত্রের যোগান দেয়। স্বাধীনতা লাভের পর ভারতের মহাফেজখানাসহ আদালতগুলিতে সংরক্ষিত রিপোর্ট এবং সরকারি আধিকারিকদের চিঠিপত্র যা থেকে ভারত-ইতিহাসের বহু তথ্য পাওয়া যায়।

১০

‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়?

‘সরকারি নথিপত্র’ বলতে বোঝায় পুলিশসহ সরকারি আধিকারিকদের গোপন ও প্রকাশ্য লেখা চিঠিপত্র, প্রতিবেদন, বিবরণ, সমীক্ষা, নোটিশ প্রভৃতি। এই সব নথিপত্র থেকে সরকারি মনোভাব, পদক্ষেপ, উদ্যোগ প্রভৃতি জানার পাশাপাশি ঐ নির্দিষ্ট ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যায়। যেমন— হান্টার কমিশনের রিপোর্ট থেকে শিক্ষা সম্পর্কিত বিষয়, নীল কমিশনের রিপোর্ট থেকে কৃষক বিদ্রোহের কথা জানতে পারা যায়।

• সরকারি নথিপত্রগুলি সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গী থেকে লেখা হয় বলে জনগণের দৃষ্টিভঙ্গী উপেক্ষিত থাকে এবং অনেকক্ষেত্রে বিকৃত তথ্যের উপস্থাপনা সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

১১

‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়?

পুলিশ বিভাগের রিপোর্ট ও সরকারি চিঠিপত্র, গোয়েন্দা বিভাগের রিপোর্ট, বিভিন্ন তথ্য, সরকারি আধিকারিকদের প্রতিবেদন ও চিঠিপত্র, এসবকেই সরকারি নথিপত্র বলা চলে।

১২

স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?

আধুনিক ইতিহাসচর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী, কারণ—

প্রথমত, এ ধরনের রচনায় সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তাঁরা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে।

দ্বিতীয়ত, এগুলি থেকে সেই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে নানান তথ্য ও ধারণা পাওয়া যায় এবং এ কারণেই এগুলি পরােক্ষ বিষয় নয় তা প্রত্যক্ষ বিষয়।

তৃতীয়ত, তবে আত্মজীবনী মানেই ইতিহাসের উপাদান নয়, কারণ এগুলিতেই অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন পড়ে যা ইতিহাসের উপাদান হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়।

১৩

আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়?

আত্মজীবনী: যে রচনায় লেখক তাঁর নিজের জীবনের ও সময়ের বিভিন্ন ঘটনাবলীর বিবরণ লিপিবন্ধ করে তা গ্রন্থাকারে প্রকাশ করেন তাকে আত্মজীবনী বলে। যেমন সরলাদেবী চৌধুরানীর ‘জীবনের ঝরাপাতা’।

স্মৃতিকথাঃ অতীতের কোনো বিশেষ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি যদি পরবর্তীকালে তাঁর স্মৃতি থেকে প্রাপ্ত সেই ঘটনার অকপট বিবরণ লিপিবন্ধ করেন অথবা মৌখিকভাবে প্রকাশ করেন তাহলে তাকে স্মৃতিকথা বলে। যেমন দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’।

১৪

আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী?

আত্মচরিতের ঐতিহাসিক মূল্য অপরিসীম। দীর্ঘ দিন ধরে মানুষের মনে সমসাময়িক রাজনীতি, সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিষয় অবচেতন মনে জমে থাকে যা পরবর্তীকালে আত্মচরিতের মাধ্যমে প্রকাশ পায়। এটি হল লিখিত সাহিত্যিক উপাদান।

১৫

আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ ‘সত্তরবৎসর’-এর গুরুত্ব কী?

– বিপিনচন্দ্রের সময় ও জীবন নিয়ে আত্মকথা প্রথমে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। অনেক পরে ১৯৫৫ খ্রিস্টাব্দে তা সংকলিত করে ‘সত্তর বৎসর’ গ্রন্থরূপে প্রকাশিত হয়। ‘সত্তর বৎসর’ গ্রন্থে তিনি ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের কথা তুলে ধরেছেন। এই গ্রন্থে তিনি দেশ ও জাতির বৃহত্তর দিকগুলির পাশাপাশি তাঁর বাল্যকাল ও যৌবনের দিনগুলির কথা তুলে ধরেছেন। এই স্মৃতিগ্রন্থ থেকে জানা যায়, কলকাতায় ছাত্রজীবনে কীভাবে তিনি ব্রাহ্মসমাজে প্রবেশ করেন। হিন্দু ধর্মের লোকাচার-এর বিরুদ্ধেও তিনি কড়া সমালোচনা করতে ছাড়েন নি।

🎯

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর

বিভাগ-ঘ · ৪ নম্বর

১নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।

বিশ শতকের মধ্যভাগ থেকে সারা পৃথিবীতে নারীকেন্দ্রিক চেতনা ও নারী আন্দোলনের জোয়ার লক্ষ করা যায়। নতুন সামাজিক ইতিহাসচর্চা ও নিম্নবর্গীয় ইতিহাসচর্চার মধ্যে নারীদের প্রান্তিক অবস্থান আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ১৯৭০-এর দশক থেকে নারী ইতিহাসচর্চা একটি স্বতন্ত্র ধারারূপে গুরুত্ব লাভ করে। গার্দা লার্নার (Gerda Lerner)-এর মতে, নারীমুক্তির জন্য নারী ইতিহাসচর্চা আবশ্যক। নারী ইতিহাসচর্চায় উঠে এসেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থান, অভিজ্ঞতা ও ভূমিকার কথা। লিঙ্গবৈষম্য, পিতৃতান্ত্রিক সমাজের আধিপত্য, বাল্যবিবাহ, পণপ্রথা, নারীশিক্ষা এবং সম্পত্তিতে নারীর অধিকারহীনতার মতো বিষয়গুলো এতে বিশদভাবে আলোচিত হয়। গার্দা লার্নার, জেরাল্ডিন ফোর্বস, জে. কৃষ্ণমূর্তি, যশোধরা বাগচী, বীণা আগরওয়াল প্রমুখ এই ইতিহাসচর্চার ধারার অন্যতম গবেষক।

২নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।

নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাসচর্চার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধারা। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো—

  • সাধারণ মানুষের গুরুত্ব: রাজা-মহারাজা ও অভিজাতদের পাশাপাশি সমাজের তৃণমূল স্তরের কৃষক, শ্রমিক, নারী, আদিবাসী ও প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে আলোচনার কেন্দ্রে আনা হয়েছে।
  • দৈনন্দিন জীবন: মানুষের খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, বাসস্থান, খেলাধুলা, বিনোদন ও সামাজিক সম্পর্কের বিবর্তন তুলে ধরা হয়।
  • বহুমাত্রিক বিষয়: নারী ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস এবং দৃশ্যশিল্প বা আলোকচিত্রের ইতিহাসকে এই ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • নতুন উপাদানের ব্যবহার: প্রথাগত নথির বাইরে আত্মজীবনী, স্মৃতিকথা, ব্যক্তিগত চিঠিপত্র, লোকগাথা ও মৌখিক সাক্ষ্যকে উপাদান হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
  • সমাজের সামগ্রিক মূল্যায়ন: সমাজের বিভিন্ন শ্রেণির পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতার বিশ্লেষণের মাধ্যমে অতীতকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়।
৩আধুনিক ভারতের ইতিহাস রচনায় সংবাদপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো।

আধুনিক ভারতের ইতিহাস নির্মাণে এই উপাদানগুলির ভূমিকা অপরিসীম—

  • সংবাদপত্র: সমকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, সরকারি পদক্ষেপের প্রতিক্রিয়া এবং জনমত গঠনের ইতিহাস জানতে সংবাদপত্র অত্যন্ত সহায়ক। যেমন—‘সোমপ্রকাশ’, ‘অমৃতবাজার পত্রিকা’ বা ‘বঙ্গদর্শন’ তৎকালীন জাতীয়তাবাদী চিন্তাধারা বুঝতে সাহায্য করে।
  • আত্মজীবনী: রচয়িতার নিজস্ব অভিজ্ঞতা, সমকালীন মানসিকতা ও সমাজব্যবস্থার সরাসরি প্রতিফলন আত্মজীবনীতে ধরা পড়ে (যেমন—রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’ বা বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’)।
  • স্মৃতিকথা: স্মৃতিকথা থেকে সমসাময়িক রাজনৈতিক টানাপোড়েন ও সামাজিক পালাবদলের প্রত্যক্ষ বিবরণ মেলে।
  • সীমাবদ্ধতা ও সতর্কতা: এগুলিতে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, স্মৃতিবিভ্রম বা পক্ষপাতিত্ব থাকতে পারে; তাই অন্যান্য ঐতিহাসিক নথিপত্রের সঙ্গে মিলিয়ে যাচাই করে তথ্য ব্যবহার করতে হয়।
বাংলা সহায়কbanglasahayak.com · মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭

Your Cart

error: Content is protected !!
Scroll to Top