বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | একাদশ শ্রেণি | প্রথম সেমিস্টার | MCQ |Biral – Bankimchandra Chattopadhyay



পোটরাজ – মক টেস্ট

বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

মক টেস্ট

১) “আমি যদি নেপোলিয়ন্ হইতাম” – এখানে ‘আমি’ কে?

(ক) কমলাকান্ত

(খ) ওয়েলিংটন

(গ) বিড়াল

(ঘ) প্রসন্ন

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ক) কমলাকান্ত

২) “আমি যদি নেপোলিয়ন্ হইতাম” – নেপোলিয়ন্ হলেন –

(ক) ইংরেজ সেনাপতি

(খ) প্রাশিয়ার সম্রাট

(গ) ফরাসি সম্রাট

(ঘ) জার্মানির সম্রাট

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) ফরাসি সম্রাট

৩) ওয়াটার্লু যুদ্ধ হয়েছিল কত সালে?

(ক) ১৮১২ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে

৪) ওয়াটার্লু যুদ্ধে জয়ী হয়েছিলেন কে?

(ক) নেপোলিয়ন্

(খ) ডিউক অব ওয়েলিংটন

(গ) উপরের দুজনেই

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) ডিউক অব ওয়েলিংটন

৫) “প্রথমে মনে হইল, _______ হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া, আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে।” – শূন্যস্থানে বসবে –

(ক) নেপোলিয়ন

(খ) ওয়েলিংটন

(গ) প্রসন্ন

(ঘ) মঙ্গলা

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) ওয়েলিংটন

৬) “অপরিমিত লোভ ভালো নহে” – যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে –

(ক) নেপোলিয়ন

(খ) প্রসন্ন

(গ) ডিউক

(ঘ) বিড়াল

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) ডিউক

৭) “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।” – ভাবনাটি কার?

(ক) নেপোলিয়ন

(খ) প্রসন্ন

(গ) ডিউক

(ঘ) বিড়াল

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) বিড়াল

৮) শূন্যস্থান পূরণ কর: দুধ _________, দুহিয়াছে ________

(ক) কমলাকান্তের, প্রসন্ন

(খ) প্রসন্নের, মঙ্গলা

(গ) মঙ্গলার, প্রসন্ন

(ঘ) মঙ্গলার, গোয়ালিনী

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) মঙ্গলার, প্রসন্ন

৯) “তবে চিরাগত একটি প্রথা আছে।” – প্রথাটি হল –

(ক) তেলা মাথায় তেল দেওয়া

(খ) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়

(গ) মান্য লোকের ভোজের আয়োজন করা

(ঘ) চোরের শাস্তি দেওয়া

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়

১০) “এই মার্জ্জারী যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে _______বলিয়া উপহাস করে?” – শূন্যস্থানে বসবে –

(ক) দুর্বল

(খ) কুলাঙ্গার

(গ) হৃদয়হীন

(ঘ) কাপুরুষ

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) কাপুরুষ

১১) “তখন _______ প্রাপ্ত হইয়া, মার্জ্জারের বক্তব্যসকল বুঝিতে পারিলাম।” – শূন্যস্থানে বসবে –

(ক) দিব্যদৃষ্টি

(খ) দিব্যকর্ণ

(গ) দিব্যচক্ষু

(ঘ) দিব্যজ্ঞান

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) দিব্যকর্ণ

১২) “পরোপকারই পরম ধর্ম।” – উক্তিটি কার?

(ক) কমলাকান্তের

(খ) বিড়ালের

(গ) প্রসন্নর

(ঘ) কোনোটিই নয়

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) বিড়ালের

১৩) “অতএব আমাকে প্রহার না করিয়া, আমার প্রশংসা কর।” – বিড়ালের একথা বলার কারণ –

(ক) বিড়ালটি কমলাকান্তের দিব্যকর্ণ খুলে দিয়েছিল

(খ) বিড়ালটি কমলাকান্তের উপকার করেছিল

(গ) বিড়ালটি ছিল কমলাকান্তের ধর্মসঞ্চয়ের মূলীভূত কারণ

(ঘ) বিড়ালটি পরোপকার করেছিল

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) বিড়ালটি ছিল কমলাকান্তের ধর্মসঞ্চয়ের মূলীভূত কারণ

১৪) “চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী।” – কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?

(ক) কমলাকান্ত বিড়ালের

(খ) বিড়াল কমলাকান্তের

(গ) বিড়াল কৃপণ ধনীর

(ঘ) কোনোটিই নয়

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) বিড়াল কমলাকান্তের

১৫) “চোরের দণ্ড হয়; চুরির মূল যে _______, তাহার দণ্ড হয় না কেন?” – শূন্যস্থানে বসবে –

(ক) কৃপণ

(খ) ধনী

(গ) সাধু

(ঘ) কোনোটিই নয়

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ক) কৃপণ

১৬) “সেও একটা _________, ফাঁপরে পড়িলে রাত্রে ঘুমায় না।” – শূন্যস্থানে বসবে –

(ক) ধনী ব্যক্তি

(খ) বড় রাজা

(গ) বড় বাদশা

(ঘ) বড় ধার্মিক

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) বড় রাজা

১৭) “তবে তুমি কি তাঁহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে ?” – এখানে যার কথা বলা হয়েছে –

(ক) অমুক শিরোমণি

(খ) অমুক ন্যায়ালঙ্কার

(গ) উপরের দুটিই

(ঘ) কোনোটিই নয়

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) উপরের দুটিই

১৮) “তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির ________”

(ক) স্বভাব

(খ) অভ্যাস

(গ) রোগ

(ঘ) ধর্ম

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) রোগ

১৯) “এ পৃথিবীর ______________ আমাদের কিছু অধিকার আছে।” – শূন্যস্থানে বসবে –

(ক) ধন-সম্পদে

(খ) সকল খাদ্যে

(গ) সকল আহারে

(ঘ) মৎস্য মাংসে

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) মৎস্য মাংসে

২০) “তুমি কমলাকান্ত, দূরদর্শী” – কারণ –

(ক) আফিংখোর

(খ) দিব্যকর্ণপ্রাপ্ত

(গ) দিব্যজ্ঞানপ্রাপ্ত

(ঘ) দিব্যদৃষ্টিসম্পন্ন

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ক) আফিংখোর

২১) “ ________ দোষেই দরিদ্র চোর হয়” — শূন্যস্থানে বসবে –

(ক) কৃপণের

(খ) ধনীর

(গ) অনাহারের

(ঘ) কোনোটিই নয়

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) ধনীর

২২) “তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক্ ” – বক্তা কে?

(ক) বিড়াল

(খ) কমলাকান্ত

(গ) উপরের দুটিই

(ঘ) কোনোটিই নয়

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) কমলাকান্ত

২৩) বিড়ালটিকে ‘সুবিচারক’ ও ‘সুতার্কিক’ বলা হয়েছে কেন?

(ক) সুবিচারক

(খ) সুতার্কিক

(গ) নৈয়ায়িক

(ঘ) ক ও খ উভয়ই

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) ক ও খ উভয়ই

২৪) কমলাকান্ত যদি তিন দিন উপবাস করে তাহলে কার ভাণ্ডারঘরে ধরা পড়বে?

(ক) প্রসন্নের

(খ) নসীরাম বাবুর

(গ) ঘসীরাম বাবুর

(ঘ) নৈয়ায়িকের

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) নসীরাম বাবুর

২৫) বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন –

(ক) শিরোমণি ও ন্যায়ালঙ্কারের মতো উপদেশ প্রদান করিবে

(খ) তর্ক করিবে

(গ) উপদেশ প্রদান করিবে

(ঘ) গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে

২৬) “এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে।” – বক্তা কে?

(ক) বিড়াল

(খ) কমলাকান্ত

(গ) ন্যায়ালঙ্কার

(ঘ) শিরোমণি

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) কমলাকান্ত

২৭) নিউমান ও পার্কার হলেন –

(ক) ন্যায়ালঙ্কার

(খ) বিচারক

(গ) সমাজতত্ত্ববিদ

(ঘ) ধর্মতত্ত্ববিদ

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) ধর্মতত্ত্ববিদ

২৮) বিড়াল ‘কমলাকান্তের দপ্তর’ পড়লে কী বুঝতে পারবে?

(ক) সাম্যবাদ

(খ) সামাজিক আদর্শ

(গ) ধর্ম ও নৈতিকতা

(ঘ) আফিঙ্গের অসীম মহিমা

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) আফিঙ্গের অসীম মহিমা

২৯) “জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব।” – কী খাওয়ার কথা বলা হয়েছে?

(ক) দুধ

(খ) ছানা

(গ) আফিং

(ঘ) ভাত

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) ছানা

৩০) কমলাকান্তের বড় আনন্দ হইল! – আনন্দের কারণ কী?

(ক) একটি পতিত আত্মাকে আলো থেকে অন্ধকারে আনার জন্য

(খ) বিড়ালটি কমলাকান্তের কথায় রাজি হওয়ার জন্য

(গ) একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোকে আনার জন্য

(ঘ) বিড়ালটি তর্ক থামানোর জন্য

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোকে আনার জন্য

৩১) ঘটনাক্রম সাজিয়ে লেখো :

i) “বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না।”
ii) যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন কর
iii) “যে কখনো অন্ধকে মুষ্টি-ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা, ফাঁপরে পড়িলে রাত্রে ঘুমায় না”
iv) দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন ?”

(ক) ii, iii, i, iv

(খ) iii, i, ii, iv

(গ) i, iii, ii, iv

(ঘ) i, iii, iv, ii

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) i, iii, iv, ii

৩২) সত্য ও মিথ্যা নির্বাচন করো:

(i) আফিংখোর কমলাকান্ত দূরদর্শী।
(ii) প্রসন্নের আনা ছানা বিড়ালে মুখ দিয়েছে।
(iii) বিড়ালের কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক।
(iv) কমলাকান্ত দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়েছিল

(ক) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা

(খ) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য

(গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা

(ঘ) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা

৩৩) বিবৃতি: অনেক মার্জার কবি হইয়া পড়ে।
কারণ: আদরে গৃহমার্জারের লেজ ফুলে ওঠে এবং গায়ের লোম হয়; তাদের রূপের ছটা ছড়িয়ে পড়ে।

(ক) বিবৃতি ও কারণ দুটোই ভুল

(খ) বিবৃতি ও কারণ দুটোই ঠিক

(গ) বিবৃতি ঠিক, কারণ ভুল

(ঘ) বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক

উত্তর দেখুন

সঠিক উত্তর: (খ) বিবৃতি ও কারণ দুটোই ঠিক

৩৪) স্তম্ভ মেলাও:

ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) শয্যাশায়ী মনুষ্য(a) যুবতী ভার্যার সহোদর
(ii) নৈয়ায়িক, তার্কিক(b) গোয়ালিনী
(iii) গৃহমার্জ্জার(c) বিড়াল
(iv) প্রসন্ন(d) কমলাকান্ত

(ক) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)

(খ) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

(গ) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

(ঘ) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

৩৫) ‘তোমরা এতদিনে একথাটি বুঝিতে পারিয়াছ’ – যে কথাটি –

(ক) চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে

(খ) চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন নেই

(গ) প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে

(ঘ) প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ক) চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে

৩৬) বিবৃতি : “চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী।” – এর কারণ কী?

(ক) চোরের দণ্ড হয়, কৃপণের কোনো দণ্ড হয় না।

(খ) ধনীর চুরি করার কোনো প্রয়োজন নেই।

(গ) ধনীর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলেও তারা চোরের দিকে মুখ তুলে তাকায় না।

(ঘ) চোর সাধ করে চোর হয় না।

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) ধনীর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলেও তারা চোরের দিকে মুখ তুলে তাকায় না।

৩৭) “তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না।” – কারণ কী?

(ক) কৃপণ ধনী প্রয়োজনের বেশি ধন সঞ্চয় করলে।

(খ) চোর ধনীর সম্পদ চুরি করলে।

(গ) সকলের মধ্যে সম্পত্তির সমান বণ্টন হলে।

(ঘ) ক্ষমতা অনুসারে ধন সঞ্চয় করতে না পেলে বা সঞ্চিত অর্থ চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারলে।

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) ক্ষমতা অনুসারে ধন সঞ্চয় করতে না পেলে বা সঞ্চিত অর্থ চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারলে।

৩৮) কমলাকান্তের পদবী হল –

(ক) চট্টোপাধ্যায়

(খ) বন্দ্যোপাধ্যায়

(গ) মুখোপাধ্যায়

(ঘ) চক্রবর্তী

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) চক্রবর্তী

৩৯) ‘ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে’ – যা বিবেচনা করার কথা বলা হয়েছে –

(ক) চুরি করার

(খ) আফিং খাওয়ার

(গ) হাঁড়ি খাওয়ার

(ঘ) উপবাসী থাকার

উত্তর দেখুন

সঠিক উত্তর: (গ) হাঁড়ি খাওয়ার

৪০) খিদেতে অধীর হলে বিড়ালকে কমলাকান্ত যা দিবে বলেছিল –

(ক) দুধ

(খ) ক্ষীর

(গ) আফিং

(ঘ) ছানা

উত্তর দেখুন

সঠিক উত্তর: (ঘ) ছানা

আরও পড়ুনঃ

পুঁইমাচা M.C.Q

Your Cart

Scroll to Top