ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা MCQ | Bharater Bhasha Parivar o Bangla bhasha MCQ

বাংলা ভাষা ও সংস্কৃতি

একাদশ শ্রেণি (প্রথম সেমিস্টার)

বিষয়: ভারতের ভাষাপরিবার ও বাংলা ভাষা

১. “ভারত ______ ভাষাবংশের দেশ।” –

(A) তিন
(B) চার
(C) পাঁচ
(D) ছয়

সঠিক উত্তর: (B) চার

২. Linguistic Survey of India 1903-1928-এর মূল সম্পাদক ছিলেন—

(A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(B) ড. সুকুমার সেন
(C) জর্জ গ্রিয়ার্সন
(D) ড. মহম্মদ শহীদুল্লাহ

সঠিক উত্তর: (C) জর্জ গ্রিয়ার্সন

৩. Linguistic Survey of India 1903-1928 অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা ছিল—

(A) ১৭৯টি
(B) ২৭৯টি
(C) ১৫৯টি
(D) ১৯৭ টি

সঠিক উত্তর: (A) ১৭৯টি

৪. ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি?

(A) নেগ্রিটো
(B) প্রত্ন-অস্ত্রাল
(C) ভূমধ্যীয়
(D) মঙ্গোলয়েড

সঠিক উত্তর: (A) নেগ্রিটো

৫. বর্তমানে ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষাবংশজাত?

(A) ৬০টি
(B) ৬৫টি
(C) ৬৬টি
(D) ৬৮টি

সঠিক উত্তর: (B) ৬৫টি

৬. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি?

(A) দ্রাবিড়
(B) ইন্দো-ইউরোপীয়
(C) ভোটচিনীয়
(D) অস্ট্রিক

সঠিক উত্তর: (D) অস্ট্রিক

৭. প্রত্ন-অস্ত্রালদের ভাষার নাম—

(A) দ্রাবিড়
(B) অস্ট্রিক
(C) ইন্দো-ইউরোপীয়
(D) ভোটচিনা

সঠিক উত্তর: (B) অস্ট্রিক

৮. অস্ট্রোনেশীয় শাখাটির উদাহরণ হল—

(A) মালয় ভাষা
(B) টুলু ভাষা
(C) খাসি ভাষা
(D) নিকোবরি ভাষা

সঠিক উত্তর: (A) মালয় ভাষা

৯. মেলানেশীয় ভাষাগোষ্ঠী দেখা যায়—

(A) আন্দামান দ্বীপে
(B) মালদ্বীপে
(C) ফিজি দ্বীপে
(D) হাওয়াই দ্বীপে

সঠিক উত্তর: (C) ফিজি দ্বীপে

১০. হাওয়াই দ্বীপের আদিবাসীদের ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?

(A) মেলানেশীয়
(B) মাইক্রোনেশিয়ান
(C) পলিনেশীয়
(D) অস্ট্রো-এশিয়াটিক

সঠিক উত্তর: (C) পলিনেশীয়

১১. ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হল—

(A) অস্ট্রোনেশীয়
(B) অস্ট্রো-এশিয়াটিক
(C) মেলানেশীয়
(D) পলিনেশীয়

সঠিক উত্তর: (B) অস্ট্রো-এশিয়াটিক

১২. অস্ট্রো-এশিয়াটিকের বৃহত্তম ধারাটি হল—

(A) পূর্বী
(B) পশ্চিমা
(C) মধ্যপশ্চিমা
(D) মধ্যদেশীয়

সঠিক উত্তর: (B) পশ্চিমা

১৩. অস্ট্রো-এশিয়াটিক শাখার অন্যতম প্রধান ভাষা হল—

(A) সাঁওতালি
(B) খাড়িয়া
(C) শবর
(D) মুন্ডারি

সঠিক উত্তর: (A) সাঁওতালি

১৪. সাঁওতালি ভাষা আগে লেখা হত—

(A) বাংলা লিপিতে
(B) সুতনুক প্রত্নলিপিতে
(C) রোমক লিপিতে
(D) A ও C উভয়ই

সঠিক উত্তর: (D) A ও C উভয়ই

১৫. সাঁওতালি ভাষার লিপির নাম—

(A) রোমক
(B) অলচিকি
(C) কুটিল
(D) খরোষ্ঠী

সঠিক উত্তর: (B) অলচিকি

১৬. অলচিকি লিপির উদ্ভাবক কে?

(A) ফাদার হফম্যান
(B) রঘুনাথ হেমব্রম
(C) রঘুনাথ মুর্মু
(D) রঘুনাথ মাহাতো

সঠিক উত্তর: (C) রঘুনাথ মুর্মু

১৭. ফাদার হফম্যানের সম্পাদনায় কোন গ্রন্থটি ১৩টি খণ্ডে সংকলিত হয়েছে?

(A) সাঁওতালি এনসাইক্লোপিডিয়া
(B) শবর এনসাইক্লোপিডিয়া
(C) মুন্ডারি এনসাইক্লোপিডিয়া
(D) কোরকু এনসাইক্লোপিডিয়া

সঠিক উত্তর: (C) মুন্ডারি এনসাইক্লোপিডিয়া

১৮. মোন্-খমের শাখার সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হল?

(A) সাঁওতালি
(B) কোরকু
(C) মুন্ডারি
(D) খাসি

সঠিক উত্তর: (D) খাসি

১৯. ভাষাভাষীর দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ হল—

(A) দ্রাবিড়
(B) অস্ট্রিক
(C) ইন্দো-ইউরোপীয়
(D) ভোটচিনা

সঠিক উত্তর: (A) দ্রাবিড়

২০. বর্তমানে ভারতের কোন অঞ্চলে দ্রাবিড় ভাষাবংশের একচ্ছত্র বিস্তার ঘটেছে?

(A) পূর্বাঞ্চলে
(B) পশ্চিমাঞ্চলে
(C) উত্তরাঞ্চলে
(D) দক্ষিণাঞ্চলে

সঠিক উত্তর: (D) দক্ষিণাঞ্চলে

২১. দ্রাবিড় ভাষাবংশের প্রধানতম শাখা কোনটি?

(A) উত্তরদেশীয়
(B) মধ্যদেশীয়
(C) বিচ্ছিন্ন
(D) দক্ষিণী

সঠিক উত্তর: (D) দক্ষিণী

২২. যে অঞ্চলে ‘ব্রাহুই’ ভাষার চিহ্ন মেলে—

(A) আফগানিস্তানের কাবুলে
(B) পাকিস্তানের বেলুচিস্তানে
(C) নীলগিরির পার্বত্য অঞ্চলে
(D) ভারতের পাঞ্জাবে

সঠিক উত্তর: (B) পাকিস্তানের বেলুচিস্তানে

২৩. বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে যে ভাষা প্রচলিত—

(A) টুলু ভাষা
(B) ওরাওঁ ভাষা
(C) মালতো ভাষা
(D) কুরুখ ভাষা

সঠিক উত্তর: (C) মালতো ভাষা

২৪. স্তম্ভ মেলাও :

ক স্তম্ভখ স্তম্ভ
i) মুন্ডারিa) দ্রাবিড়
ii) মালপাহাড়িb) ইন্দো-ইউরোপীয়
iii) মেইতেইc) অস্ট্রিক
iv) বাংলাd) ভোটচিনা
(A) i) c), ii) d), iii) a), iv) b
(B) i) c), ii) b), iii) d), iv) a
(C) i) b), ii) a), iii) d), iv) c
(D) i) c), ii) a), iii) d), iv) b

সঠিক উত্তর: (D) i) c), ii) a), iii) d), iv) b

২৫. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা—

(A) তেলুগু
(B) সাঁওতালি
(C) নাগা
(D) মুন্ডারি

সঠিক উত্তর: (A) তেলুগু

২৬. ওরাওঁ উপজাতির ভাষা হল—

(A) বাংলা
(B) কুরুখ
(C) ঝাড়খণ্ডি
(D) তামিল

সঠিক উত্তর: (B) কুরুখ

২৭. দ্রাবিড় ভাষাবংশের মধ্যদেশীয় শাখার অন্তর্গত একটি ভাষা হল—

(A) টুলু
(B) গোন্ডী
(C) ওরাওঁ
(D) ব্রাহুই

সঠিক উত্তর: (B) গোন্ডী

২৮. তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা হল—

(A) ১৮ ও ১২
(B) ১২ ও ১৮
(C) ১৮ ও ১৯
(D) ১৮ ও ২০

সঠিক উত্তর: (B) ১২ ও ১৮

২৯. কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হল—

(A) তামিল
(B) কন্নড়
(C) তেলুগু
(D) মালয়ালম্

সঠিক উত্তর: (D) মালয়ালম্

৩০. দ্রাবিড় ভাষাগুলির মধ্যে কোন্ ভাষায় সংস্কৃত প্রভাব সবচেয়ে বেশি পড়েছে?

(A) মালয়ালম্
(B) কন্নড়
(C) তেলুগু
(D) তামিল

সঠিক উত্তর: (A) মালয়ালম্

৩১. মালয়ালমের লিপি অন্যান্য দ্রাবিড় ভাষার মতোই যে লিপি থেকে উদ্ভূত—

(A) ব্রাহ্মী লিপি
(B) রোমক লিপি
(C) হিয়েরোগ্লিফিক লিপি
(D) কীলক লিপি

সঠিক উত্তর: (A) ব্রাহ্মী লিপি

৩২. প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপি (৪০০ খ্রিস্টাব্দ) লেখা হয় যে ভাষাতে—

(A) কন্নড়
(B) তেলুগু
(C) তামিল
(D) মালয়ালম্

সঠিক উত্তর: (A) কন্নড়

৩৩. ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্রাবিড় ভাষাবংশের মধ্যে ভারতে প্রথম স্থান—

(A) তামিল ভাষার
(B) তেলুগু ভাষার
(C) বাংলা ভাষার
(D) কন্নড় ভাষার

সঠিক উত্তর: (B) তেলুগু ভাষার

৩৪. তেলুগু ভাষার প্রচলন স্থান দক্ষিণ ভারতের যে রাজ্যে প্রধান—

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) অন্ধ্রপ্রদেশ
(D) কেরল

সঠিক উত্তর: (C) অন্ধ্রপ্রদেশ

৩৫. দ্রাবিড় ভাষাবংশের মধ্যে ভাষাভাষীর দিক থেকে ভারতে প্রথম স্থান—

(A) কন্নড় ভাষার
(B) তেলুগু ভাষার
(C) মালয়ালম্ ভাষার
(D) তামিল ভাষার

সঠিক উত্তর: (B) তেলুগু ভাষার

৩৬. ব্রাহ্মী লিপির সন্ততি হল—

(A) পল্লব লিপি
(B) সুতনুক প্রত্নলিপি
(C) রোমক লিপি
(D) কীলক লিপি

সঠিক উত্তর: (A) পল্লব লিপি

৩৭. মঙ্গোলয়েডরা ভারতে প্রবেশ করে—

(A) ভারতবর্ষে আর্য আগমনের আগে
(B) ভারতবর্ষে আর্য আগমনের পরে
(C) আর্যদের সঙ্গে
(D) উপরের কোনোটিই নয়

সঠিক উত্তর: (A) ভারতবর্ষে আর্য আগমনের আগে

৩৮. ভোটচিনা ভাষায় কথা বলত—

(A) আলপীয়রা
(B) মঙ্গোলয়েডরা
(C) ভূমধ্যীয় জনগোষ্ঠী
(D) প্রত্ন-অস্ট্রাল জনগোষ্ঠী

সঠিক উত্তর: (B) মঙ্গোলয়েডরা

৩৯. ভারতের সঙ্গে সম্পর্কহীন ভোটচিনা ভাষার একটি শাখা হল—

(A) তাইচিনা
(B) কুকিচিন
(C) ভোটবর্মী
(D) য়েনিসি

সঠিক উত্তর: (D) য়েনিসি

৪০. ভোটবর্মী শাখা ভারতের যে অঞ্চলে প্রচলিত—

(A) মানভূম অঞ্চলে
(B) হিমালয় অঞ্চলে
(C) মালভূমি অঞ্চলে
(D) সমুদ্র উপকূল অঞ্চলে

সঠিক উত্তর: (B) হিমালয় অঞ্চলে

৪১. ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে, তার নাম –

(A) ভারতীয় আর্য
(B) ইরানীয় আর্য
(C) অস্ট্রিক
(D) দ্রাবিড়

সঠিক উত্তর: (A) ভারতীয় আর্য

৪২. ভারতীয় আর্যভাষা ভারতে প্রবেশ করে আনুমানিক –

(A) খ্রিস্ট জন্মের আড়াই হাজার বছর আগে
(B) খ্রিস্ট জন্মের তিন হাজার বছর আগে
(C) খ্রিস্ট জন্মের দুই হাজার বছর আগে
(D) খ্রিস্ট জন্মের দেড় হাজার বছর আগে

সঠিক উত্তর: (D) খ্রিস্ট জন্মের দেড় হাজার বছর আগে

৪৩. প্রাচীন ভারতীয় আর্যভাষার সময়কাল আনুমানিক—

(A) ১৫০০-৯০০ খ্রিস্টপূর্বাব্দ
(B) ১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ
(C) ২৫০০-১৫০০ খ্রিস্টপূর্বাব্দ
(D) ১৫০০ খ্রিস্টপূর্ব ৬০০ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর: (B) ১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ

৪৪. মধ্য ভারতীয় আর্যভাষার সময়কাল –

(A) আনুমানিক ৬০০ খ্রিঃ পূঃ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(B) আনুমানিক ৯০০ খ্রিঃ পূঃ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(C) আনুমানিক ১০০০ খ্রিঃ পূঃ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(D) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

সঠিক উত্তর: (A) আনুমানিক ৬০০ খ্রিঃ পূঃ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

৪৫. নব্য ভারতীয় আর্যভাষার বিস্তার –

(A) আনুমানিক ৬০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত
(B) আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত
(C) আনুমানিক খ্রিস্টপূর্ব ৯০০ থেকে বর্তমান কাল পর্যন্ত
(D) আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত

সঠিক উত্তর: (B) আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত

৪৬. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নমুনা হলো—

(A) ঋগ্বেদ
(B) সামবেদ
(C) সংহিতা
(D) উপনিষদ

সঠিক উত্তর: (A) ঋগ্বেদ

৪৭. নেপালি ভাষার উদ্ভব ঘটেছে-

(A) শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে
(B) অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে
(C) মাগধী প্রাকৃত অপভ্রংশ
(D) পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে

সঠিক উত্তর: (A) শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে

৪৮. বাংলা ভাষার উদ্ভব-

(A) শৌরসেনী অপভ্রংশ থেকে
(B) মাগধী অপভ্রংশ থেকে
(C) মহারাষ্ট্রী প্রাকৃত থেকে
(D) সংস্কৃত থেকে

সঠিক উত্তর: (B) মাগধী অপভ্রংশ থেকে

৪৯. বাংলা ভাষার জন্ম হয়েছে-

(A) সংস্কৃত থেকে
(B) শৌরসেনী প্রাকৃত থেকে
(C) পৈশাচী প্রাকৃত থেকে
(D) মাগধী প্রাকৃত থেকে

সঠিক উত্তর: (D) মাগধী প্রাকৃত থেকে

৫০. পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ—

(A) পতঞ্জলি
(B) পাণিনি
(C) শূদ্রক
(D) কালিদাস

সঠিক উত্তর: (B) পাণিনি

৫১. ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন –

(A) পাণিনি
(B) পতঞ্জলি
(C) শংকরাচার্য
(D) যাস্ক

সঠিক উত্তর: (A) পাণিনি

৫২. মধ্য ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন –

(A) বৌদ্ধ ধর্মগ্রন্থ
(B) ব্রাহ্মী লিপি
(C) অশোকের শিলালিপি
(D) থেরগাথা

সঠিক উত্তর: (C) অশোকের শিলালিপি

৫৩. মধ্য ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হল –

(A) প্রাকৃত
(B) পালি
(C) সংস্কৃত
(D) বৈদিক সংস্কৃত

সঠিক উত্তর: (A) প্রাকৃত

৫৪. পালি ভাষার উদ্ভব –

(A) মার্জিত কথ্যভাষা হিসেবে
(B) মার্জিত সাহিত্যিক ভাষা হিসেবে
(C) মার্জিত লৌকিক ভাষা হিসেবে
(D) কোনোটিই নয়

সঠিক উত্তর: (B) মার্জিত সাহিত্যিক ভাষা হিসেবে

৫৫. বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন, সেটি হল –

(A) পালি ভাষা
(B) প্রাকৃত ভাষা
(C) সংস্কৃত ভাষা
(D) হিন্দি ভাষা

সঠিক উত্তর: (A) পালি ভাষা

৫৬. ‘জাতকের গল্প’ রচিত হয়েছে –

(A) প্রাকৃত ভাষায়
(B) সংস্কৃত ভাষায়
(C) পালি ভাষায়
(D) বৌদ্ধ সংস্কৃত ভাষায়

সঠিক উত্তর: (C) পালি ভাষায়

৫৭. ‘সুত্তনিপাত’ নামক কবিতাসংকলনটি কোন্ ভাষায় লেখা হয়েছিল?

(A) পালি
(B) প্রাকৃত
(C) সংস্কৃত
(D) শৌরসেনী

সঠিক উত্তর: (A) পালি

৫৮. পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতাসংকলন হল –

(A) থেরগাথা
(B) ত্রিপিটক
(C) জাতকের গল্প
(D) কোনোটিই নয়

সঠিক উত্তর: (A) থেরগাথা

৫৯. প্রাচীন বাংলার সময়সীমা হলো আনুমানিক—

(A) খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দ
(B) ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
(C) ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
(D) খ্রিস্টপূর্ব ৯৫০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর: (B) ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ

৬০. মধ্য বাংলার সময়সীমা আনুমানিক—

(A) ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
(B) খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ
(C) ১৩৫০ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ
(D) ১৩৫০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর: (C) ১৩৫০ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ

৬১. আদি-মধ্য বাংলার বিস্তৃতিকাল-

(A) ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(B) ১২৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(C) ১৪৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(D) ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর: (B) ১২৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

৬২. অন্ত্য-মধ্য বাংলার সময়কাল হলো—

(A) ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(B) ১৬০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(C) ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(D) ১৬৫০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

সঠিক উত্তর: (A) ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত

৬৩. আধুনিক বাংলার সময়সীমা আনুমানিক—

(A) ১২৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(B) ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(C) ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত
(D) ১৭০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

সঠিক উত্তর: (C) ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

৬৪. প্রাচীন বাংলার প্রধান নিদর্শন কোনটি ?

(A) শ্রীকৃষ্ণকীর্তন
(B) শ্রীকৃষ্ণবিজয়
(C) চর্যাপদ
(D) বৈষ্ণব পদাবলি

সঠিক উত্তর: (C) চর্যাপদ

৬৫. শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন?

(A) প্রাচীন বাংলা
(B) আদি-মধ্য বাংলা
(C) অন্ত্য-মধ্য বাংলা
(D) আধুনিক বাংলা

সঠিক উত্তর: (B) আদি-মধ্য বাংলা

৬৬. ‘অমরকোষ’-এর টীকা রচনা করেন –

(A) প্রেমানন্দ
(B) সর্বার্থানন্দ
(C) সর্বানন্দ
(D) সর্বাঙ্গানন্দ

সঠিক উত্তর: (C) সর্বানন্দ

৬৭. পাঞ্জাবি ভাষায় গুরমুখী লিপিতে লেখা—

(A) অমরকোষ
(B) ত্রিপিটক
(C) গ্রন্থসাহিব
(D) জেন্দ আবেস্তা

সঠিক উত্তর: (C) গ্রন্থসাহিব

৬৮. ‘বাংলা ভাষার কুলজী’ ও ‘দ্রাবিড়’ প্রবন্ধ দুটি লিখেছেন –

(A) দীনেশচন্দ্র সেন
(B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(C) সুকুমার সেন
(D) কোনোটিই নয়

সঠিক উত্তর: (B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৬৯. বাংলা ভাষা ‘অনার্য্য ভাষার ছাঁচে ঢালা আর্য্য ভাষা’- কথাটি বলেছেন-

(A) সুকুমার সেন
(B) দীনেশচন্দ্র সেন
(C) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(D) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: (C) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৭০. “সংস্কৃত বাংলা ভাষার অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী।” – কথাটি কে বলেন?

(A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(B) সুকুমার সেন
(C) হরপ্রসাদ শাস্ত্রী
(D) ড. শহীদুল্লাহ

সঠিক উত্তর: (C) হরপ্রসাদ শাস্ত্রী


👇 বিস্তারিত জানার জন্য ক্লিক করুন 👇
ভারতের ভাষাপরিবার ও বাংলা ভাষা


Your Cart

error: Content is protected !!
Scroll to Top