মডেল কোশ্চেন আদরিণী | আদরিনী গল্পের প্রশ্ন উত্তর | Adorini MCQ

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

মডেল প্রশ্নপত্র | বিষয়: বাংলা

পাঠ: আদরিণী (গল্প) — প্রভাতকুমার মুখোপাধ্যায় (সঠিক বিকল্প নির্বাচন)

১. ‘আদরিণী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

(ক) ভারতী
(খ) সাধনা
(গ) সবুজপত্র
(ঘ) সাহিত্য

সঠিক উত্তর: (ঘ) সাহিত্য

২. ‘আদরিণী’ গল্পের নামকরণটি—

(ক) ঘটনাপ্রধান
(খ) চরিত্রপ্রধান
(গ) স্থানপ্রধান
(ঘ) ব্যঞ্জনাপ্রধান

সঠিক উত্তর: (খ) চরিত্রপ্রধান

৩. জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন—

(ক) নায়েব
(খ) গোমস্তা
(গ) কবিরাজ
(ঘ) মোক্তার

সঠিক উত্তর: (ঘ) মোক্তার

৪. কুঞ্জবিহারীবাবু পেশায় ছিলেন—

(ক) ডাক্তার
(খ) উকিল
(গ) নায়েব
(ঘ) গায়েন

সঠিক উত্তর: (খ) উকিল

৫. মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল কোথা থেকে?

(ক) কলকাতা থেকে
(খ) লখনউ থেকে
(গ) দিল্লি থেকে
(ঘ) বেনারস থেকে

সঠিক উত্তর: (ঘ) বেনারস থেকে

৬. জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে আহ্নিক করতেন?

(ক) শনিবার
(খ) মঙ্গলবার
(গ) বৃহস্পতিবার
(ঘ) রবিবার

সঠিক উত্তর: (ঘ) রবিবার

৭. জয়রাম মুখোপাধ্যায়ের বয়স—

(ক) পঞ্চাশ ছুঁই ছুঁই
(খ) পঞ্চাশ অতিক্রান্ত
(গ) ষাট
(ঘ) সত্তরের আশেপাশে

সঠিক উত্তর: (খ) পঞ্চাশ অতিক্রান্ত

৮. জয়রাম মুখোপাধ্যায় বাসাভাড়া নিয়েছিলেন মাসিক—

(ক) পাঁচ সিকায়
(খ) দশ সিকায়
(গ) তেরো সিকায়
(ঘ) পনেরো সিকায়

সঠিক উত্তর: (গ) তেরো সিকায়

৯. জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ ছিল—

(ক) নমনীয়
(খ) দিলখোলা
(গ) স্বভাবকোমল
(ঘ) রুক্ষ্ম

সঠিক উত্তর: (ঘ) রুক্ষ্ম

১০. যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন—

(ক) হুল্লোড়বাজ
(খ) বদরাগী
(গ) বাউন্ডুলে
(ঘ) উচ্ছৃঙ্খল

সঠিক উত্তর: (খ) বদরাগী

১১. আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল কত টাকা?

(ক) পাঁচ টাকা
(খ) সাত টাকা
(গ) নয় টাকা
(ঘ) দশ টাকা

সঠিক উত্তর: (ক) পাঁচ টাকা

১২. পাঁচ টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা খরচ করেছিলেন?

(ক) ১০০০ টাকা
(খ) ১২০০ টাকা
(গ) ১৪০০ টাকা
(ঘ) ১৭০০ টাকা

সঠিক উত্তর: (ঘ) ১৭০০ টাকা

১৩. জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কী দান করতেন?

(ক) অর্থ
(খ) জ্ঞান
(গ) অন্ন
(ঘ) ধর্মশিক্ষা

সঠিক উত্তর: (গ) অন্ন

১৪. জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস-পাশার আসর বসত কবে?

(ক) রবিবার
(খ) শনিবার
(গ) মঙ্গলবার
(ঘ) শুক্রবার

সঠিক উত্তর: (ক) রবিবার

১৫. “…সব মাটি?” কে একথা বলেছিলেন?

(ক) নগেন্দ্রবাবু
(খ) কুঞ্জবিহারীবাবু
(গ) জয়রামবাবু
(ঘ) নরেশচন্দ্র

সঠিক উত্তর: (ক) নগেন্দ্রবাবু

১৬. একজোড়া নতুন বলদ কিনে এনেছিল কে?

(ক) শেখ মনিরুদ্দি
(খ) গোপাল মিস্ত্রি
(গ) হাকিম শেখ
(ঘ) ইমামদ্দি শেখ

সঠিক উত্তর: (ঘ) ইমামদ্দি শেখ

১৭. “…একটি মাদি হাতি আছে”— কার কাছে হাতিটি ছিল?

(ক) উমাচরণ লাহিড়ি
(খ) হরিচরণ লাহিড়ি
(গ) উমাচরণ মুখুজ্যে
(ঘ) উমাচরণ চৌধুরী

সঠিক উত্তর: (ক) উমাচরণ লাহিড়ি

১৮. উমাচরণ লাহিড়ি তার হাতির দাম কত চেয়েছিল?

(ক) ২০০০ টাকা
(খ) ৫০০ টাকা
(গ) ৩০০০ টাকা
(ঘ) ৫০০০ টাকা

সঠিক উত্তর: (ক) ২০০০ টাকা

১৯. হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের—

(ক) জ্যেষ্ঠা কন্যা
(খ) কনিষ্ঠা কন্যা
(গ) জ্যেষ্ঠা পুত্রবধূ
(ঘ) কনিষ্ঠা পুত্রবধূ

সঠিক উত্তর: (গ) জ্যেষ্ঠা পুত্রবধূ

২০. আদরিণীর ললাট রঞ্জিত করে দিয়েছিলেন কে?

(ক) জয়রাম মুখোপাধ্যায়
(খ) বড় বউ
(গ) মাহুত
(ঘ) ছোট বউ

সঠিক উত্তর: (খ) বড় বউ

২১. জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন কোথা থেকে?

(ক) বীরগঞ্জ
(খ) পীরগঞ্জ
(গ) যোগেশগঞ্জ
(ঘ) নারায়ণগঞ্জ

সঠিক উত্তর: (খ) পীরগঞ্জ

২২. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রসংখ্যা—

(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার

সঠিক উত্তর: (গ) তিন

২৩. মূলধনে হাত পড়িতে লাগিল তার কারণ—

(ক) সুদের টাকায় সংসার চলছিল না
(খ) নতুন ব্যাবসা শুরু করেছিলেন
(গ) মাইনের টাকায় সংসার চলছিল না
(ঘ) ছেলেদের চাহিদা মাত্রাছাড়া হয়ে পড়েছিল

সঠিক উত্তর: (গ) মাইনের টাকায় সংসার চলছিল না

২৪. লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরিণীকে বিক্রি করলে তার মাসে বেঁচে যাবে—

(ক) দু-একশো টাকা
(খ) ত্রিশ-চল্লিশ টাকা
(গ) পঞ্চাশ-ষাট টাকা
(ঘ) সত্তর-আশি টাকা

সঠিক উত্তর: (খ) ত্রিশ-চল্লিশ টাকা

২৫. হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হত—

(ক) সর্বাধিক ১৫-২০ টাকা
(খ) সর্বাধিক ২০-২৫ টাকা
(গ) সর্বাধিক ১০-১৫ টাকা
(ঘ) সর্বাধিক ৩০-৪০ টাকা

সঠিক উত্তর: (ক) সর্বাধিক ১৫-২০ টাকা

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প নির্বাচন

১. পাড়ার ________ ডাক্তার ও জুনিয়ার উকিল কুঞ্জবিহারীবাবু জয়রাম মোক্তার-এর কাছে এসেছিলেন।

(ক) রমেন
(খ) নগেন
(গ) হৃদয়
(ঘ) বিশু

সঠিক উত্তর: (খ) নগেন

২. “আমি আজ _______ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার।”

(ক) পঞ্চাশ
(খ) চল্লিশ
(গ) তিরিশ
(ঘ) বিশ

সঠিক উত্তর: (ঘ) বিশ

৩. “অতি অল্প কারণে তাঁহার তীব্র _______ উপস্থিত হয়।”

(ক) ক্ষোভ
(খ) ক্রোধ
(গ) অভিমান
(ঘ) বিরক্তি

সঠিক উত্তর: (গ) অভিমান

৪. “সন্ধে নাগাদ _______ এসে যাবে এখন।”

(ক) চিঠি
(খ) খবর
(গ) গাড়ি
(ঘ) হাতি

সঠিক উত্তর: (ঘ) হাতি

৫. “আমার তো ভাই _______ শোনবার বয়স নয়।”

(ক) খেমটা
(খ) আখড়াই
(গ) কালোয়াতি
(ঘ) টপ্পা

সঠিক উত্তর: (ক) খেমটা

৬. “সম্মুখভাগে _______ আছে।”

(ক) তিলক
(খ) টাক
(গ) পাকাচুল
(ঘ) তিল

সঠিক উত্তর: (খ) টাক

৭. “ইহার _______ যশোর জেলায়।”

(ক) জন্ম
(খ) জমিদারি
(গ) লেখাপড়া
(ঘ) আদিবাস

সঠিক উত্তর: (ঘ) আদিবাস

৮. “আমার স্ত্রীর যতটুকু _______ আছে, হুজুরের তাও নেই দেখছি।”

(ক) শিক্ষা
(খ) আইনজ্ঞান
(গ) বিবেচনাবোধ
(ঘ) বাস্তববোধ

সঠিক উত্তর: (খ) আইনজ্ঞান

৯. “জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় _______ হাত থেকে হুঁকো নিয়ে দু-চারটান দিচ্ছিলেন।”

(ক) পেশকারের
(খ) গোমস্তার
(গ) ব্রাহ্মণের
(ঘ) দারোয়ানের

সঠিক উত্তর: (গ) ব্রাহ্মণের

১০. “বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি _______ হাতি আছে।”

(ক) মদ্দা
(খ) মাদি
(গ) বাচ্চা
(ঘ) পূর্ণবয়স্ক

সঠিক উত্তর: (খ) মাদি

১১. “উমাচরণ লাহিড়ীর কর্মচারী ২০০০ টাকা নেওয়ার সময় স্ট্যাম্প কাগজে _______ লিখে দিয়েছিলেন।”

(ক) রসিদ
(খ) চুক্তিপত্র
(গ) কবুলতনামা
(ঘ) বকেয়া

সঠিক উত্তর: (ক) রসিদ

১২. “কম্পিত হস্তে তাহার _______ সেই জল একটু একটু ঢালিয়া দিলেন।”

(ক) শিরে
(খ) স্কন্ধে
(গ) পদচতুষ্টয়ে
(ঘ) শরীরে

সঠিক উত্তর: (গ) পদচতুষ্টয়ে

১৩. “উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ _______ বৎসর অতীত হইয়াছে।”

(ক) একটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি

সঠিক উত্তর: (ঘ) পাঁচটি

১৪. “জয়রাম মুখোপাধ্যায়ের ছিল _______ পুত্র।”

(ক) দুটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) একটি

সঠিক উত্তর: (খ) তিনটি

১৫. “এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই _______ চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল।”

(ক) করুণ
(খ) শীর্ণ
(গ) কোটরাগত
(ঘ) ডাগর

সঠিক উত্তর: (ঘ) ডাগর

১৬. “ইহার পর আর তিনি _______ যান নাই।”

(ক) কাছারি
(খ) কোর্টে
(গ) এজলাসে
(ঘ) আদালতে

সঠিক উত্তর: (ক) কাছারি

১৭. “_______ হাতিটিকে বিক্রি করে ফেলুন।”

(ক) মুখুজ্যেমহাশয়
(খ) জয়রামবাবু
(গ) মহারাজ
(ঘ) মোক্তারমশাই

সঠিক উত্তর: (ক) মুখুজ্যেমহাশয়

১৮. “সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি _______ বিক্রয়ার্থে আসে।”

(ক) পাখি
(খ) ময়ূর
(গ) সারমেয়
(ঘ) উট

সঠিক উত্তর: (ঘ) উট

১৯. “মেলায় আদরিণীকে নিয়ে যাওয়ার সময়ে মাহুতের সঙ্গী হয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের _______।”

(ক) জ্যেষ্ঠপুত্র
(খ) মধ্যমপুত্র
(গ) কনিষ্ঠপুত্র
(ঘ) সহকারী

সঠিক উত্তর: (খ) মধ্যমপুত্র

২০. “পূর্ব দিন দুই টাকার _______ আনাইয়া রাখিয়াছিলেন।”

(ক) ফুলবেলপাতা
(খ) কলাপাতা
(গ) রসগোল্লা
(ঘ) বাতাসা

সঠিক উত্তর: (গ) রসগোল্লা

২১. “স্নানান্তে আহারে বসিলেন বটে কিন্তু পাতের অধিকাংশ _______ অভুক্ত পড়িয়া রহিল।”

(ক) অন্নব্যঞ্জন
(খ) খাবার
(গ) দ্রব্যসামগ্রী
(ঘ) আহার্য

সঠিক উত্তর: (ক) অন্নব্যঞ্জন

২২. “কল্যাণীর আশীর্বাদের দিন স্থির হয়েছিল _______ মাসে।”

(ক) ফাল্গুন
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) আশ্বিন

সঠিক উত্তর: (খ) বৈশাখ

২৩. “কথায় বলে ব্রহ্মবাক্য _______।”

(ক) বেদবাক্য
(খ) শিরোধার্য
(গ) আপ্তবাক্য
(ঘ) মহাবাক্য

সঠিক উত্তর: (ক) বেদবাক্য

২৪. “________সপ্তাহব্যাপী আর এক মেলা হয়।”

(ক) হিঙ্গলগঞ্জে
(খ) সামসেরগঞ্জে
(গ) রসুলগঞ্জে
(ঘ) নেপালগঞ্জে

সঠিক উত্তর: (গ) রসুলগঞ্জে

২৫. বাড়ি থেকে _________ ক্রোশ দূরে গিয়ে আদরিণী অত্যন্ত পীড়িত হয়ে পড়েছিল।

(ক) তিন
(খ) পাঁচ
(গ) সাত
(ঘ) দশ

সঠিক উত্তর: (ঘ) দশ

২৬. পীড়িত আদরিণী রাস্তার পাশে একটা _______ শুয়ে পড়েছিল।

(ক) মাঠে
(খ) আমবাগানে
(গ) বাঁশবনে
(ঘ) শালবনে

সঠিক উত্তর: (খ) আমবাগানে

২৭. “আদরিণীর সেই _______ বিশাল দেহখানি আম্রবণের ভিতর পতিত রহিয়াছে।”

(ক) কৃষ্ণকায়
(খ) নবজলধরবর্ণ
(গ) নিস্পন্দ
(ঘ) পর্বতপ্রমাণ

সঠিক উত্তর: (খ) নবজলধরবর্ণ

২৮. “এখন হাতি বড়ো হয়েছে, _______ হাজার টাকা অনায়াসে পেতে পারবেন।”

(ক) এক
(খ) দুই
(গ) আড়াই
(ঘ) তিন

সঠিক উত্তর: (ঘ) তিন

ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন (Case Study)

১. “আমি মাথায় এক পাগড়ি বেঁধে, একটি থেলো হুঁকো হাতে করে, লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে, কে না খেলে দেখব তদারক করে বেড়াব। আর তোমরা বসে শুনবে— পেয়ালা মুঝে ভর দে— কেমন?” বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা-হা করিয়া হাসিতে লাগিলেন।” – জয়রাম মুখোপাধ্যায়ের একথা বলার কারণ:

(ক) তিনি সংগীতপ্রিয় নন
(খ) তিনি বয়স্ক মানুষ
(গ) তাঁকে অতিথি আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল
(ঘ) তিনি গান শুনতে ভালোবাসতেন না

সঠিক উত্তর: (খ) তিনি বয়স্ক মানুষ

২. জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, “গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।”

– উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন মানসিকতা প্রকাশ পায়?

(ক) আভিজাত্যের গৌরব
(খ) ঈর্ষাপরায়ণতা
(গ) দাম্ভিকতা
(ঘ) উগ্রতা

সঠিক উত্তর: (ক) আভিজাত্যের গৌরব


📌 বিস্তারিত জানতে ক্লিক করুন

‘আদরিণী’ গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) পড়তে নিচের বোতামে ক্লিক করুন 👇


আদরিণী — প্রভাতকুমার মুখোপাধ্যায়

Your Cart

error: Content is protected !!
Scroll to Top