অসুখী একজন

আমি তাকে ছেড়ে দিলাম
অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়
আমি চলে গেলাম দূর… দূরে।
সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।
একটা কুকুর চলে গেল,হেঁটে গেল গির্জার এক নান
একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।
বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ
ঘাস জন্মালো রাস্তায়
আট একটার পর একটা, পাথরের মতো
পর পর পাথরের মতো, বছরগুলো
নেমে এল তার মাথার ওপর।
তারপর যুদ্ধ এল
রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো।
শিশু আর বাড়িরা খুন হলো।
সেই মেয়েটির মৃত্যু হলো না।
সমস্ত সমতলে ধরে গেল আগুন
শান্ত হলুদ দেবতারা
যারা হাজার বছর ধরে
ডুবে ছিল ধ্যানে
উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে
তারা আর স্বপ্ন দেখতে পারল না।
সেই মিষ্টি বাড়ি,সেই বারান্দা
যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম,
গোলাপি গাছ,ছড়ানো করতলের মতো পাতা
চিমনি,প্রাচীন জলতরঙ্গ
সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।
যেখানে ছিল শহর
সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা
দোমড়ানো লোহা,মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা
রক্তের একটা কালো দাগ।
আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।
১. “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল” — কী ছড়িয়ে রইল?
উত্তর দেখুন
সঠিক উত্তর: (খ) কাঠ কয়লা
২. “তারা আর স্বপ্ন দেখতে পারল না ।” — কারা স্বপ্ন দেখতে পারল না?
উত্তর দেখুন
সঠিক উত্তর: (ঘ) শান্ত হলুদ দেবতারা
৩. ‘তারপর যুদ্ধ এল’ —
উত্তর দেখুন
সঠিক উত্তর: (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
৪. ‘অসুখী একজন’ কবিতায় যে রঙের গাছের কথা বলা হয়েছে –
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) গোলাপি
৫. অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন –
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) ঝুলন্ত বিছানায়
৬. ‘অসুখী একজন’ কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল?
উত্তর দেখুন
সঠিক উত্তর: (ঘ) হাজার
৭. ‘অসুখী একজন’ কবিতায় মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল –
普及উত্তর দেখুন
সঠিক উত্তর: (ক) দরজায়
৮. ‘অসুখী একজন’ কবিতাটি মূল কোন ভাষায় রচিত?
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) স্প্যানিশ
৯. ‘অসুখী একজন’ কবিতায় কারা খুন হলো?
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) শান্ত হলুদ দেবতারা
১০. ‘অসুখী একজন’ কবিতায় মেয়েটার মাথার উপর বছরগুলো নেমে এসেছিল –
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) পাথরের মতো
“তারপর যুদ্ধ এল
রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো।”
