মাধ্যমিক ভূগোল সিলেবাস বা পাঠ্যসূচি – Madhyamik Geography Syllabus
■ পরিবেশ ভূগোল (Environment Geography)
বর্জ্য ব্যবস্থাপনা
◆ প্রথম অধ্যায় – ভারতের ভূ-প্রকৃতি
◆ দ্বিতীয় অধ্যায় – ভারতের নদনদী
◆ তৃতীয় অধ্যায় – ভারতের আবহাওয়া ও জলবায়ু
◆ চতুর্থ অধ্যায় – ভারতের স্বাভাবিক উদ্ভিদ
◆ পঞ্চম অধ্যায় – ভারতের জলসেচ ব্যবস্থা
◆ ষষ্ঠ অধ্যায় – ভারতের খনিজ সম্পদ
◆ সপ্তম অধ্যায় – ভারতের শিল্প
◆ অষ্টম অধ্যায় – ভারতের জনবণ্টন ও জনঘনত্ব
◆ নবম অধ্যায় – ভারতের নগর ও বন্দর
◆ দশম অধ্যায় – ভারতের প্রতিবেশী দেশসমূহ
মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রের ধরনঃ
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী, মাধ্যমিক ভূগোলে মোট ছয়টি বিভাগ থেকে প্রশ্ন আসবে। প্রতিটি বিভাগের প্রশ্ন বিভাজন কেমন তা নীচে দেওয়া হলো-
◊বিভাগ-ক (বহুবিকল্পধর্মী প্রশ্ন):
এই বিভাগে মোট 14টি MCQ প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের মান-1। এক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না।
◊বিভাগ-খ (অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন):
এই বিভাগে থাকবে দু’একটি শব্দের উত্তর, শূন্যস্থান পূরণ, শুদ্ধ-অশুদ্ধ নির্বাচন ও স্তম্ভ মেলানো। মোট 26টি প্রশ্ন থাকবে, করতে হবে 22 টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান-1.
◊বিভাগ-গ (সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন):
এই বিভাগে মোট 12টি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে 6টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের মান-2 এবং প্রতিক্ষেত্রে বিকল্প প্রশ্ন থাকবে। প্রাকৃতিক ভূগোলের অধ্যায় থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি করতে হবে। বর্জ্য ব্যাবস্থাপনা অধ্যায় থেকে দুটির মধ্যে একটি, ভারতের ভূগোল থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি করতে হবে এবং উপগ্রহ চিত্র অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে।
◊বিভাগ-ঘ (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন):
এই বিভাগে আটটি প্রশ্নের মধ্যে চারটির উত্তর করত হবে। প্রতিটি প্রশ্ন মান-3 । প্রাকৃতিক ভূগোল, বর্জ্য ব্যাবস্থাপনা, ভারতের ভূগোল এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র অধ্যায় থেকে যথাক্রমে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে।
◊বিভাগ-ঙ (দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন):
এই বিভাগে মোট আটটি প্রশ্ন থাকবে এবং এর মধ্যে চারটি প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের মান-5 । প্রাকৃতিক ভূগোল থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি এবং ভারতের ভূগোল থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রে বর্জ্য ব্যাবস্থাপনা এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকবে না।
বিভাগ-চ (মানচিত্র চিহ্নিতকরণ):এই বিভাগে দশটি মানচিত্র উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিতকরণ করতে হবে। প্রশ্নমান-1। ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে 5টি এবং ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে 5টি মানচিত্র চিহ্নিতকরণ থাকবে। এক্ষেত্রে কোনো বিকল্প থাকবে না।
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

