মাধ্যমিক ইতিহাস | মকটেস্ট -২| History Mocktest -2 | Madhyamik History MCQ

সঠিক উত্তরটি নির্বাচন করো :

মাধ্যমিক ইতিহাস মকটেস্ট

১.১ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন-

ক) শহরের ইতিহাসে
খ) স্থানীয় ইতিহাসে
গ) শিল্পচর্চার ইতিহাসে
ঘ) বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে

১.২ বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি-

ক) সাপ্তাহিক পত্রিকা
খ) পাক্ষিক পত্রিকা
গ) মাসিক পত্রিকা
ঘ) বাৎসরিক পত্রিকা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) মাসিক পত্রিকা

১.৩ ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল-

ক) নদীয়াতে
খ) ঢাকায়
গ) শ্রীরামপুরে
ঘ) কলকাতায়
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) ঢাকায়

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়-

ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

১.৫ ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল-

ক) অর্থশাস্ত্র
খ) রাজতরঙ্গিনী
গ) নদীয়া কাহিনী
ঘ) মনসামঙ্গল
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) রাজতরঙ্গিনী

১.৬ রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল-

ক) দেবীসিংহ
খ) গোকুল ঘোষাল
গ) নুরুলউদ্দিন
ঘ) আবুতোরাপ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) দেবীসিংহ

১.৭ পেশাদার ডাকাতদের বিদ্রোহ বলা হয়েছে যে বিদ্রোহকে তা হল-

ক) মুন্ডা বিদ্রোহ
খ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
গ) সাঁওতাল বিদ্রোহ
ঘ) নীল বিদ্রোহ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

১.৮ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অবসান ঘটে-

ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

১.৯ ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার-

ক) ন্যাশনাল থিয়েটার হলে
খ) কফি হাউসে
গ) অ্যালবার্ট হলে
ঘ) ভিক্টোরিয়া হলে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) অ্যালবার্ট হলে

১.১০ উনিশ শতককে সভা-সমিতির যুগ বলেছেন-

ক) অনীল শীল
খ) অমলেশ ত্রিপাঠী
গ) বিপানচন্দ্র
ঘ) অশোক মিত্র
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) অনীল শীল

১.১১ প্রথম সচিত্র বাংলা বই-

ক) অন্নদামঙ্গল
খ) টুনটুনির বই
গ) ঠাকুরমার ঝুলি
ঘ) বর্ণপরিচয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) অন্নদামঙ্গল

১.১২ বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন-

ক) জগদীশচন্দ্র বসু
খ) মেঘনাদ সাহা
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) প্রফুল্লচন্দ্র রায়

১.১৩ একা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন-

ক) নেতাজী
খ) গান্ধীজী
গ) বীরেন্দ্রনাথ শাসমল
ঘ) মাদারি পাশি
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) মাদারি পাশি

১.১৪ তিনকাঠিয়া প্রথা প্রচলিত ছিল-

ক) খেদা জেলায়
খ) আমেদাবাদে
গ) বারদৌলিতে
ঘ) চম্পারণে
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) চম্পারণে

১.১৫ বেট্টি কথার অর্থ হল-

ক) বেগার শ্রমদান
খ) কন্যা
গ) মেয়েরা
ঘ) কৃষিজীবী
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) বেগার শ্রমদান

১.১৬ ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ গঠন করেন-

ক) সতীশচন্দ্র বসু
খ) সতীশচন্দ্র সামন্ত
গ) সতীশচন্দ্র মুখার্জী
ঘ) সতীশচন্দ্র নাগ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) সতীশচন্দ্র সামন্ত

১.১৭ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষনা করেন-

ক) লর্ড কার্জন
খ) সৈয়দ আহমেদ খান
গ) গান্ধীজী
ঘ) ম্যাকডোনাল্ড
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) ম্যাকডোনাল্ড

১.১৮ ‘চট্টগ্রাম অস্ত্রাগার’ লুণ্ঠনের নায়ক ছিলেন-

ক) বাদলগুপ্ত
খ) বিনয় গুপ্ত
গ) সূর্য সেন
ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ) সূর্য সেন

১.১৯ ‘দেশীয় রাজ্য’ ছিল না-

ক) বোম্বে
খ) ভূপাল
গ) হায়দ্রাবাদ
ঘ) জুনাগড়
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) বোম্বে

১.২০ ভারতের প্রথম সেনাপ্রধান-

ক) বল্লভভাই প্যাটেল
খ) জয়ন্ত চৌধুরী
গ) মোহন সিং
ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) জয়ন্ত চৌধুরী

Your Cart

Scroll to Top