বিতর্কমূলক প্রবন্ধ রচনা
প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিবিন্যাস
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের বাংলা পাঠ্যক্রমে বিতর্কমূলক প্রবন্ধ রচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট বক্তব্যের পক্ষে বা বিপক্ষে যুক্তি দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করাই এই রচনার মূল উদ্দেশ্য।
প্রদত্ত বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে যেকোনো একটি অবস্থান বেছে নাও।
প্রাসঙ্গিক ও যুক্তিসংগত বক্তব্যের সাহায্যে নিজের মত প্রতিষ্ঠা করো।
অপর পক্ষের বক্তব্য সংক্ষেপে উল্লেখ করে যুক্তির সাহায্যে তার সীমাবদ্ধতা তুলে ধরো।
সহজ, স্পষ্ট, মার্জিত ও প্রাঞ্জল ভাষায় লেখো। ব্যক্তিগত আক্রমণ, অশালীন ব্যঙ্গ ও অপ্রয়োজনীয় আবেগ এড়িয়ে চলো।
প্রতিটি অনুচ্ছেদে একটি প্রধান যুক্তি তুলে ধরো। একই বক্তব্যের পুনরাবৃত্তি কোরো না।
মূল বক্তব্যের সারমর্ম তুলে ধরে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করো।
প্রবন্ধটি ৪০০ শব্দের মধ্যে লেখার চেষ্টা করো। ১০ শতাংশ শিথিলতা থাকলেও ৪৪০ শব্দের বেশি লেখা উচিত নয়।
- বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্যপাঠের গুরুত্ব কমেছে
- চলভাষ ছাড়া চলমান জীবন অচল
- বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল
- আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য
- জীবিকার আদর্শ ক্ষেত্র বিদেশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ হওয়া উচিত
- ‘ক্লাসরুম’ শিক্ষার পরিপূরক ‘অনলাইন এডুকেশন’
- পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়
- ‘ফেসবুক’ আশীর্বাদ
- সুপ্রভাব নয়, বর্তমান সামাজিক মাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে
- দূরদর্শন মানবজীবনকে সমস্যাজর্জরিত করে তুলেছে
- ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে
- বিজ্ঞাপন ছাড়া বর্তমান-জীবন অচল
- সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে
১বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্যপাঠের গুরুত্ব কমেছে
বিজ্ঞান-প্রযুক্তি বর্তমান জনজীবনকে এত বিচিত্রমূখী ও গতিশীল করে তুলেছে যে সাহিত্যের প্রতি আকর্ষণ কমেছে এবং সাহিত্যপাঠের অবসরও হ্রাস পেয়েছে। প্রথাগত লেখাপড়াও বাস্তবমুখী ও উপার্জনমুখী হয়ে ওঠায় আবেগ-কল্পনা প্রাধান্য হারিয়েছে। সাহিত্যপাঠে সময় ব্যয় অনেকের কাছে অনর্থক ও বিলাসিতা। সিলেবাস-বহির্ভূত সাহিত্যপাঠে অধিকাংশেরই আগ্রহ থাকে না।
কেবল বিজ্ঞান-প্রযুক্তি মানুষের মনের খিদে মেটাতে পারে না। শৈশব থেকেই সাহিত্য আমাদের আনন্দ দেয়, অজান্তেই মানসিক গঠনে সাহায্য করে এবং কোমল প্রবৃত্তিগুলি লালন করে। সিলেবাসভুক্ত সাহিত্যপাঠ পরবর্তী কালে সিলেবাস-বহির্ভূত সাহিত্যপাঠের প্রতি আগ্রহ জাগায়। সাহিত্য হল সমাজের দর্পণ। এর মাধ্যমে মানুষ সমাজকে চেনে। সাহিত্যপাঠে বিজ্ঞানেরও বহু বিষয় ও ব্যক্তি সম্পর্কে পরিচিত হওয়া যায়।
বিষয়ের পক্ষেবিজ্ঞানের যুগে সাহিত্যপাঠের গুরুত্ব হ্রাস
ভূমিকা: বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি মানুষের জীবনকে দ্রুত, গতিশীল ও আরামদায়ক করে তুলেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব ক্রমশ বাড়ছে। এর ফলে মানুষের জীবনযাত্রা, শিক্ষার লক্ষ্য ও অবসর বিনোদনের ধরনেও পরিবর্তন এসেছে। তাই বিজ্ঞানের যুগে সাহিত্যপাঠের গুরুত্ব কমেছে—এই বক্তব্যের যথেষ্ট বাস্তব ভিত্তি রয়েছে।
অবসরের অভাব: বিজ্ঞান ও প্রযুক্তি জনজীবনকে এত বিচিত্রমুখী ও গতিশীল করে তুলেছে যে মনোযোগ দিয়ে বই পড়ার অবসর ক্রমশ কমছে। কর্মব্যস্ত জীবনের পাশাপাশি অবসর সময়ের বড়ো অংশ এখন মোবাইল ফোন, সামাজিক মাধ্যম ও নানা ডিজিটাল বিনোদনে ব্যয় হয়। ফলে সাহিত্যের প্রতি আকর্ষণও আগের মতো থাকছে না। একসময় সন্ধ্যায় বা ছুটির দুপুরে বই হাতে সময় কাটানো সাধারণ অভ্যাস ছিল। এখন সেই অভ্যাস অনেক ঘরেই দুর্লভ হয়ে উঠেছে।
উপার্জনমুখী শিক্ষা: বর্তমানে প্রথাগত লেখাপড়া বাস্তবমুখী ও উপার্জনমুখী হয়ে উঠেছে। ভালো ফলাফল ও কর্মসংস্থানের যোগ্যতা অর্জনই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়ায় শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি ও পেশাভিত্তিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে আবেগ ও কল্পনার জগৎ প্রাধান্য হারাচ্ছে। অভিভাবকরাও সন্তানকে এমন বিষয় পড়াতে চান, যা ভবিষ্যতে ভালো চাকরির নিশ্চয়তা দেয়।
সিলেবাসের বাইরে অনাগ্রহ: অধিকাংশ শিক্ষার্থীই পাঠ্যসূচির বাইরের সাহিত্যপাঠে আগ্রহ দেখায় না। পরীক্ষায় যা আসবে, তার বাইরে গল্প, কবিতা বা উপন্যাস পড়ার ইচ্ছা ও সময়—দুই-ই কমে এসেছে। ফলে সাহিত্যপাঠ ক্রমশ পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যেই আটকে যাচ্ছে। গ্রন্থাগারে পাঠকের সংখ্যা কমে যাওয়া এই প্রবণতারই ইঙ্গিত দেয়।
বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি: প্রতিযোগিতামূলক জীবনে মানুষ এমন জ্ঞান অর্জনে আগ্রহী, যা সরাসরি কর্মক্ষেত্রে কাজে লাগে। সাহিত্যপাঠের আনন্দ ও মানসিক তৃপ্তির তুলনায় তাৎক্ষণিক উপযোগিতাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা বাড়ছে। এই মানসিকতা সাহিত্যের মতো অনুভূতিনির্ভর বিষয় থেকে মানুষকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে।
ডিজিটাল বিনোদনের আকর্ষণ: চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও ভিডিওর মতো মাধ্যম অল্প সময়ে বিনোদনের সুযোগ করে দিচ্ছে। তাই দীর্ঘ উপন্যাস বা কাব্যগ্রন্থ পড়ার ধৈর্য অনেকের মধ্যে কমে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে সাহিত্যপাঠ অবসরের অগ্রাধিকার তালিকায় পিছিয়ে পড়ছে। ফলে সংক্ষিপ্ত পোস্ট ও ছোটো ভিডিওই এখন অনেকের কাছে পড়া ও দেখার প্রধান উপকরণ।
বিষয়ের বিপক্ষেবিজ্ঞান ও প্রযুক্তির যুগে সাহিত্যপাঠের অপরিহার্যতা
ভূমিকা: বিজ্ঞান মানুষের জীবনকে গতিশীল করেছে, প্রযুক্তি বাড়িয়েছে সুখ-স্বাচ্ছন্দ্য। কিন্তু মানুষের জীবন কি শুধু যন্ত্র, তথ্য আর উপার্জনের সমষ্টি? মানুষের রয়েছে অনুভূতি, কল্পনা, বিবেক ও সৌন্দর্যবোধ। এই অন্তর্জগতের বিকাশে সাহিত্যের ভূমিকা অনস্বীকার্য। তাই বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্যপাঠের গুরুত্ব কমেছে—এই বক্তব্যের সঙ্গে একমত হওয়া যায় না।
মনের খিদে মেটানো: কেবল বিজ্ঞান-প্রযুক্তি মানুষের মনের খিদে মেটাতে পারে না। যন্ত্র কাজ সহজ করে, কিন্তু আনন্দ, বেদনা, প্রেম ও সহমর্মিতার অনুভূতি জাগায় সাহিত্য। তাই যুগ যতই বদলাক, সাহিত্যের প্রয়োজন ফুরোয়নি। ক্লান্ত মনের সান্ত্বনা কিংবা কঠিন সময়ের সঙ্গী হিসেবে একটি ভালো কবিতা বা গল্প যে কাজ করে, কোনো যন্ত্র তা পারে না।
মানসিক বিকাশ ও মানবিক মূল্যবোধ: শৈশবের রূপকথা, ছড়া, গল্প ও কবিতা আমাদের আনন্দ দেয় এবং অজান্তেই মনকে গড়ে তোলে। সাহিত্য মানুষের মধ্যে মমতা, ভালোবাসা ও পরের দুঃখ বোঝার ক্ষমতা জাগিয়ে কোমল প্রবৃত্তিগুলিকে লালন করে। বিজ্ঞান জীবনকে সহজ করে, আর সাহিত্য সেই জীবনকে মানবিক করে। ছোটোবেলার শোনা গল্প অনেক সময় সারাজীবনের নৈতিক বোধের ভিত গড়ে দেয়।
সমাজকে চেনার মাধ্যম: সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়। মানুষের সুখ-দুঃখ, সামাজিক বৈষম্য, সংগ্রাম ও সময়ের পরিবর্তন সাহিত্যে জীবন্ত হয়ে ওঠে। পরিসংখ্যান সমাজের অবস্থা জানাতে পারে, কিন্তু মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার গভীর পরিচয় দিতে সাহিত্যের ভূমিকাই বিশেষ। কালজয়ী উপন্যাস পড়ে আমরা অতীতের সমাজকেও চিনতে পারি। সাহিত্যের পাতায় কৃষক, শ্রমিক বা গৃহবধূর সংগ্রাম আমাদের নিজের অভিজ্ঞতার মতো অনুভূত হয়।
শিক্ষার পরিধি বৃদ্ধি: সিলেবাসভুক্ত গল্প, কবিতা ও প্রবন্ধ শিক্ষার্থীদের মনে বৃহত্তর সাহিত্যজগতের প্রতি আগ্রহ জাগায়। ফলে পরবর্তী জীবনে পাঠ্যবইয়ের বাইরেও তারা সাহিত্য পড়তে চায়। এই পাঠ ভাষাজ্ঞান, কল্পনাশক্তি ও স্বাধীন চিন্তার বিকাশ ঘটায়। লেখাপড়ার উদ্দেশ্য শুধু চাকরি নয়, মানুষ হয়ে ওঠাও।
বিজ্ঞান ও সাহিত্যের সহাবস্থান: বিজ্ঞান ও সাহিত্য পরস্পরের বিরোধী নয়। সাহিত্যপাঠের মাধ্যমে বিজ্ঞানের বহু বিষয় ও বিজ্ঞানীর জীবন সম্পর্কে জানা যায়। আবার ই-বুক ও অডিওবুকের মতো প্রযুক্তি সাহিত্যপাঠকে আরও সহজলভ্য করেছে। বিজ্ঞান-প্রযুক্তির যুগেও বই মেলায় ভিড় ও নতুন বইয়ের প্রকাশ প্রমাণ করে, পাঠকের আগ্রহ একেবারে হারিয়ে যায়নি।
২চলভাষ ছাড়া চলমান জীবন অচল
বর্তমান দ্রুতগতির জীবনে চলভাষ যোগাযোগের সর্বশ্রেষ্ঠ ও তাৎক্ষণিক মাধ্যম। শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়িক লেনদেন, টিকিট বুকিং, জরুরি সাহায্য তলব এবং ডিজিটাল পরিষেবা গ্রহণের ক্ষেত্রে চলভাষ ছাড়া চলমান জীবন প্রায় স্তব্ধ হয়ে পড়ে।
চলভাষ আবিষ্কারের আগেও মানবসভ্যতা ও দৈনন্দিন কাজকর্ম সুশৃঙ্খলভাবে চলেছে। চলভাষের প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরতা মানুষকে আসক্ত করছে, বাস্তব সামাজিক সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষতি করছে। তাই চলভাষকে জীবনের অপরিহার্য বা একমাত্র অবলম্বন বলা যায় না।
বিষয়ের পক্ষেচলভাষ ছাড়া চলমান জীবন অচল
ভূমিকা: বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান মানুষের জীবনকে দ্রুত, সহজ ও গতিশীল করে তুলেছে। এই বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম শ্রেষ্ঠ উপহার মোবাইল ফোন বা চলভাষ। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য—সর্বত্র মোবাইল ফোনের ব্যবহার আজ অপরিহার্য হয়ে উঠেছে।
যোগাযোগের সহজ মাধ্যম: মোবাইল ফোনের সাহায্যে পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়। কথা বলা, বার্তা পাঠানো কিংবা ভিডিও কলের মাধ্যমে দূরের আপনজনকে কাছে পাওয়া যায়। দূরত্ব আজ আর যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়ায় না।
শিক্ষাক্ষেত্রে গুরুত্ব: অনলাইন ক্লাস, শিক্ষামূলক ভিডিও, ই-বুক ও বিভিন্ন শিক্ষামূলক অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই জ্ঞান অর্জন করতে পারে। পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাও এখন অনেক সহজ। বিশেষ করে দূরের শিক্ষার্থীর কাছে এটি পড়াশোনার বড়ো ভরসা।
কর্মজীবনে অপরিহার্যতা: ব্যবসায়িক লেনদেন, অনলাইন ব্যাঙ্কিং, টিকিট বুকিং, বিল প্রদান এবং বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে যে কাজের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, এখন তা মুহূর্তেই সম্পন্ন করা যায়। ফলে সময় ও শ্রম দুই-ই বাঁচে।
বিপদে সহায়ক: দুর্ঘটনা, অসুস্থতা বা অন্য কোনো জরুরি পরিস্থি তিতে দ্রুত সাহায্য চাওয়ার জন্য মোবাইল ফোন অত্যন্ত কার্যকর। অ্যাম্বুল্যান্স, পুলিশ বা দমকলকে খবর দেওয়া এবং আত্মীয়স্বজনকে বিপদের সংবাদ জানানো এখন কয়েক সেকেন্ডের কাজ।
বিনোদন ও তথ্যের ভান্ডার: গান, সিনেমা, খবর, মানচিত্র, আবহাওয়ার পূর্বাভাস—সবই এখন হাতের মুঠোয়। অচেনা জায়গায় পথ খুঁজে পেতে বা প্রয়োজনীয় তথ্য জানতে মানুষ মোবাইল ফোনের ওপরই ভরসা করে। এটি বহু যন্ত্রের কাজ একাই সম্পন্ন করে।
সময় ও অর্থের সাশ্রয়: মোবাইল ফোনের সাহায্যে বিল দেওয়া, ব্যাঙ্কের কাজ সারা বা টিকিট কাটার জন্য আর দূরে ছুটে যেতে হয় না। এতে যাতায়াতের খরচ ও সময় দুই-ই বাঁচে। ব্যস্ত কর্মজীবী মানুষের কাছে এই সুবিধা অমূল্য।
ডিজিটাল পরিষেবার প্রবেশদ্বার: আজ রেশন, ভর্তি, পরীক্ষার ফল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এমনকি পরিচয়পত্র যাচাইয়ের মতো বহু পরিষেবা মোবাইলনির্ভর। মোবাইল না থাকলে এসব সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাও ক্রমশ ডিজিটাল হচ্ছে।
আপনজনের সঙ্গে সংযোগ: কর্মসূত্রে বা পড়াশোনার জন্য যাঁরা ঘর ছেড়ে দূরে থাকেন, মোবাইল ফোন তাঁদের পরিবারের সঙ্গে প্রতিদিনের বন্ধন বজায় রাখে। মায়ের গলার স্বর শোনা কিংবা সন্তানের মুখ দেখতে পাওয়ার সুযোগ মানসিক শক্তি জোগায়।
বিষয়ের বিপক্ষেচলভাষ ছাড়াও জীবন চলে
ভূমিকা: আধুনিক জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অস্বীকার করা যায় না। তবে কোনো প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। মানুষ প্রযুক্তির প্রভু, দাস নয়। তাই চলভাষ ছাড়া জীবন সম্পূর্ণ অচল—এই বক্তব্য সর্বাংশে গ্রহণযোগ্য নয়।
বিকল্প যোগাযোগব্যবস্থা: মোবাইল ফোনের প্রচলনের আগে মানুষ চিঠি, টেলিগ্রাম, ল্যান্ডলাইন, সরাসরি সাক্ষাৎ এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে দৈনন্দিন কাজ সম্পন্ন করত। আজও ল্যান্ডলাইন, ই-মেল ও কম্পিউটারের সাহায্যে বহু কাজ মোবাইল ফোন ছাড়াই করা সম্ভব। সুতরাং মোবাইল ফোনই যোগাযোগের একমাত্র পথ নয়। অতীতে এভাবেই সমাজ চলেছে, এ কথা ভুলে গেলে চলবে না।
শারীরিক ও মানসিক সমস্যা: দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে ঘুম, চোখ ও মনোযোগের ক্ষতি হয়। বিশেষ করে রাতজেগে ফোন ঘাঁটার অভ্যাস মানুষের স্বাভাবিক জীবনের ছন্দ ব্যাহত করে। যে জিনিস অতিরিক্ত ব্যবহারে ক্ষতি করে, তাকে জীবনের অপরিহার্য বলা যুক্তিসংগত নয়।
বাস্তব সম্পর্কের অবনতি: পরিবারের সবাই একঘরে বসেও যখন যে যার ফোনে মগ্ন থাকে, তখন কথাবার্তা ও আন্তরিকতা কমে যায়। অতিরিক্ত ভার্চুয়াল যোগাযোগ মানুষের বাস্তব সামাজিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বন্ধুদের সঙ্গে মাঠে খেলা বা আড্ডার আনন্দও মোবাইলের পর্দায় হারিয়ে যায়।
শিক্ষায় নেতিবাচক প্রভাব: পড়াশোনার পরিবর্তে গেম, ভিডিও ও সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করলে শিক্ষার্থীদের মনোযোগ কমে যায়। ফলে মোবাইল অনেক সময় শিক্ষার সহায়ক না হয়ে বাধা হয়ে দাঁড়ায়।
প্রযুক্তির ওপর নির্ভরতার ঝুঁকি: নেটওয়ার্ক সমস্যা, চার্জ ফুরিয়ে যাওয়া বা বিদ্যুৎবিভ্রাটের সময় মোবাইলের বহু পরিষেবা অকার্যকর হয়ে পড়ে। তখন যারা কেবল মোবাইলের ওপর নির্ভর করেন, তাঁরা অসহায় হয়ে পড়েন। তাই বিকল্প ব্যবস্থা রাখা জরুরি।
আর্থিক চাপ: দামি স্মার্ট ফোন, ডেটা প্যাক ও রিচার্জের খরচ অনেক পরিবারের বাজেটে বাড়তি চাপ তৈরি করে। এই খরচ বহন করতে না পারলেই যদি জীবন অচল হয়ে যেত, তবে দেশের বহু মানুষ আজ জীবনযাপনই করতে পারতেন না।
গোপনীয়তা ও প্রতারণার ঝুঁকি: মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও ভুয়ো কলের ঘটনা দিন দিন বাড়ছে। অতিরিক্ত নির্ভরতা মানুষকে এসব ঝুঁকির সামনে অসহায় করে তোলে। যে মাধ্যম এত ঝুঁকি বহন করে, তাকে অপরিহার্য বলা চলে না।
স্বাভাবিক দক্ষতার ক্ষয়: মোবাইলের ক্যালকুলেটর, মানচিত্র ও রিমাইন্ডারের ওপর নির্ভর করে অনেকে হিসাব করা, পথ চেনা বা কিছু মনে রাখার স্বাভাবিক ক্ষমতা হারাচ্ছেন। ফোন ছাড়া থাকতে পারলে মানুষ আবার নিজের ক্ষমতার ওপর আস্থা ফিরে পায়।
৩বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল
বহু বিজ্ঞাপনে পণ্যের গুণাগুণ নিয়ে অতিরঞ্জিত ও মিথ্যা দাবি করে কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। তারকাদের প্রভাব ও প্রলোভনমূলক কৌশল ব্যবহার করে সাধারণ ক্রেতাকে বিভ্রান্ত ও আর্থিক ক্ষতির সম্মুখীন করে বোকা বানানো হয়।
বিজ্ঞাপন মূলত নতুন পণ্য, পরিষেবা এবং তার গুণমান সম্পর্কে ক্রেতাকে অবহিত করে। জনসচেতনতামূলক বিজ্ঞাপন সমাজকে সমৃদ্ধ করে এবং ক্রেতাকে তুলনামূলক যাচাইয়ের পর সঠিক পণ্য বেছে নেওয়ার স্বাধীনতা দেয়।
বিষয়ের পক্ষেবিজ্ঞাপন: মানুষকে বোকা বানানোর কৌশল
ভূমিকা: বর্তমান ভোগবাদী সমাজে বিজ্ঞাপন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। পণ্য ও পরিষেবার পরিচিতি বাড়ানো বিজ্ঞাপনের উদ্দেশ্য হলেও অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত প্রচার ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে ক্রেতাকে বিভ্রান্ত করা হয়। তাই বিজ্ঞাপনী প্রচারকে মানুষকে বোকা বানানোর কৌশল বলার যথেষ্ট যুক্তি আছে।
অতিরঞ্জিত দাবি: বহু বিজ্ঞাপনে পণ্যের গুণাগুণ এমনভাবে তুলে ধরা হয়, যেন সেটি ব্যবহার করলেই জীবনে সাফল্য, সৌন্দর্য বা সুখ নিশ্চিত হবে। ‘সাতদিনে ফরসা’ বা ‘এক মাসে লম্বা’ জাতীয় প্রতিশ্রুতি বাস্তবে প্রায়ই মেলে না। এভাবে ক্রেতার বিশ্বাসকে কাজে লাগানো হয়।
কৃত্রিম চাহিদা সৃষ্টি: বিজ্ঞাপনের চাকচিক্য দেখে মানুষ অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসও কিনতে আগ্রহী হয়। বারবার একই বিজ্ঞাপন দেখানোর ফলে মানুষের মনে এমন ধারণা তৈরি হয়, যেন পণ্যটি না কিনলে জীবন অসম্পূর্ণ থেকে যাবে। ফলে প্রয়োজনের চেয়ে আকাঙ্ক্ষা বড়ো হয়ে ওঠে।
তারকাদের প্রভাব: পরিচিত অভিনেতা, খেলোয়াড় বা জনপ্রিয় ব্যক্তিত্বকে বিজ্ঞাপনে দেখে ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হন। অথচ তাঁদের জনপ্রিয়তা পণ্যের গুণমানের প্রমাণ নয়। অনেক সময় তাঁরা নিজেরাও পণ্যটি ব্যবহার করেন না, তবু মানুষ তাঁদের বিশ্বাস করে প্রতারিত হয়।
সূক্ষ্ম শর্ত গোপন: অনেক বিজ্ঞাপনে আকর্ষণীয় ছাড় বা উপহারের কথা বড়ো হরফে লেখা থাকে, কিন্তু শর্তাবলি এত ছোটো অক্ষরে দেওয়া হয় যে চোখেই পড়ে না। ফলে ক্রেতা কেনার পরে বুঝতে পারেন, তিনি যা ভেবেছিলেন বাস্তবে তা নয়।
অর্থের অপচয়: বিজ্ঞাপনের প্রভাবে অনেকেই সাধ্যের বাইরে গিয়ে জিনিস কেনেন। কিস্তিতে কেনার প্রলোভন দেখিয়ে অনেককে ঋণের ফাঁদেও ফেলা হয়। এতে ব্যক্তিগত ও পারিবারিক অর্থব্যবস্থায় চাপ সৃষ্টি হয়। অনেক সময় একটি ছাড়ের বিজ্ঞাপন মানুষকে প্রয়োজনের বাইরেও কিনতে প্ররোচিত করে।
শিশু ও কিশোরদের ওপর প্রভাব: খাবার, পানীয় বা খেলনার বিজ্ঞাপন শিশুদের মনে এমন আকাঙ্ক্ষা জাগায়, যা তাদের স্বাস্থ্য ও অভ্যাসের ক্ষতি করে। অপরিণত মনের শিশুরা বিজ্ঞাপনের সত্য-মিথ্যা যাচাই করতে পারে না, ফলে সহজেই প্রলোভনের শিকার হয়।
স্বাস্থ্যবিষয়ক বিভ্রান্তি: কিছু বিজ্ঞাপনে অপ্রমাণিত ওষুধ, রূপচর্চার সামগ্রী বা শরীর গড়ার পণ্যকে সব রোগের সমাধান বলে প্রচার করা হয়। সাধারণ মানুষ সেই কথায় বিশ্বাস করে আশায় টাকা খরচ করেন, অথচ ফল মেলে না। কখনো কখনো স্বাস্থ্যের ক্ষতিও হয়।
আবেগের অপব্যবহার: বিজ্ঞাপনে প্রায়ই পারিবারিক ভালোবাসা, সামাজিক মর্যাদা বা সুন্দর দেখানোর আকাঙ্ক্ষাকে কাজে লাগানো হয়। ক্রেতা ভাবেন, পণ্য কিনলেই সম্মান বা সুখ মিলবে। এভাবে যুক্তির বদলে আবেগকে উসকে দিয়ে বিক্রি বাড়ানো হয়।
বিষয়ের বিপক্ষেবিজ্ঞাপন: তথ্য ও সচেতনতার মাধ্যম
ভূমিকা: বিজ্ঞাপনকে কেবল মানুষকে বোকা বানানোর কৌশল বলা যুক্তিসংগত নয়। বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য হলো পণ্য, পরিষেবা ও বিভিন্ন সুযোগ সম্পর্কে মানুষকে অবহিত করা। সঠিক ও সত্যনিষ্ঠ বিজ্ঞাপন ক্রেতা ও বিক্রেতা উভয়েরই উপকার করে।
তথ্য সরবরাহ: বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ নতুন পণ্য, তার বৈশিষ্ট্য, দাম ও ব্যবহারবিধি সম্পর্কে জানতে পারে। একই ধরনের একাধিক পণ্যের মধ্যে তুলনা করে নিজের প্রয়োজন ও সাধ্যমতো সিদ্ধান্ত নেওয়া তখন সহজ হয়। বিজ্ঞাপন না থাকলে বহু ভালো পণ্যের খবরই ক্রেতার কাছে পৌঁছত না।
ব্যবসার প্রসার: ছোটো ও বড়ো—উভয় ধরনের ব্যবসায়ী বিজ্ঞাপনের সাহায্যে নিজেদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারেন। এতে বাজারের পরিধি বাড়ে, উৎপাদন বৃদ্ধি পায় এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। নতুন প্রযুক্তি ও পণ্যের খবরও দ্রুত ছড়িয়ে পড়ে। বিজ্ঞাপনশিল্প নিজেও বহু মানুষের জীবিকার উৎস।
জনসচেতনতা: স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সড়ক নিরাপত্তা ও সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোলিও টিকাকরণ বা ‘সন্তান পড়াও’-এর মতো প্রচার বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। ফলে বিজ্ঞাপন সমাজের কল্যাণেও কাজে লাগে।
প্রতিযোগিতা ও মানোন্নয়ন: বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন সংস্থা নিজেদের পণ্য সম্পর্কে জানায়। ফলে বাজারে প্রতিযোগিতা তৈরি হয়। সুস্থ প্রতিযোগিতা বজায় থাকলে পণ্যের মানোন্নয়ন হয় এবং ক্রেতা কম দামে ভালো পণ্য পান।
আইনি নিয়ন্ত্রণ: ভুল বা প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। ক্রেতা চাইলে অভিযোগ জানাতে পারেন। তাই কিছু বিজ্ঞাপনের ত্রুটি দেখে সব বিজ্ঞাপনকে প্রতারণা বলা যায় না।
ক্রেতার পছন্দের স্বাধীনতা: বিজ্ঞাপন ক্রেতাকে বিকল্পের সঙ্গে পরিচয় করায়। কোন পণ্য নেবেন বা নেবেন না, সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত ক্রেতারই। তথ্য পেলে মানুষ নিজের পছন্দ আরও ভালোভাবে বেছে নিতে পারে, তাই এতে বোকা বানানোর কিছু নেই।
নতুন উদ্যোক্তার সুযোগ: বিজ্ঞাপন না থাকলে নতুন উদ্যোক্তা বা ছোটো কারিগরের পক্ষে বাজারে জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব হতো। হস্তশিল্প, স্থানীয় খাবার বা নতুন পরিষেবা বিজ্ঞাপনের সাহায্যেই বৃহত্তর ক্রেতার কাছে পৌঁছোয়। এটি স্বনির্ভরতার পথ খুলে দেয়।
শিল্প-সংস্কৃতি ও গণমাধ্যমের সহায়ক: বিজ্ঞাপনের আয় থেকেই সংবাদপত্র, টেলিভিশন ও বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যয় নির্বাহ হয়। ফলে কম দামে বা বিনামূল্যে মানুষ খবর ও বিনোদন পায়। বিজ্ঞাপন তাই সমাজের অনেক প্রয়োজনীয় ব্যবস্থার ভিত্তি।
৪আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য
আধুনিক কর্মব্যস্ত জীবনে একক পরিবারের প্রসার ও সন্তানদের দূরে থাকার কারণে একা থাকা প্রবীণদের নিরাপত্তা, নিয়মিত চিকিৎসা ও সার্বক্ষণিক পরিচর্যার জন্য উপযুক্ত বৃদ্ধাবাস একটি বাস্তবসম্মত ও সম্মানজনক সমাধান। সমবয়সিদের সান্নিধ্যে নিঃসঙ্গতা দূর হয়।
বৃদ্ধাবাস কখনোই পরিবারের ভালোবাসা, নাতি-নাতনির সান্নিধ্য ও আত্মিক সম্পর্কের বিকল্প হতে পারে না। প্রবীণদের দেখাশোনা করা সন্তানের নৈতিক ও সামাজিক দায়িত্ব; বৃদ্ধাবাসকে অপরিহার্য ভাবলে সেই মূল্যবোধ ক্ষুণ্ণ হয়।
বিষয়ের পক্ষেআধুনিক জীবনে বৃদ্ধাবাসের প্রয়োজনীয়তা
ভূমিকা: আধুনিক সমাজে কর্মব্যস্ততা, পারিবারিক কাঠামোর পরিবর্তন এবং একক পরিবারের প্রসারের ফলে প্রবীণদের যত্নের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থি তিতে বৃদ্ধাবাস অনেক প্রবীণের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপনের সুযোগ করে দেয়। তাই আধুনিক জীবনে বৃদ্ধাবাসকে অপরিহার্য বলার যথেষ্ট কারণ আছে।
নিরাপত্তা ও পরিচর্যা: উপযুক্ত বৃদ্ধাবাসে প্রবীণদের খাবার, বাসস্থান, দৈনন্দিন পরিচর্যা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা থাকে। একা বসবাসকারী প্রবীণদের জন্য এটি বিশেষভাবে সহায়ক। সেখানে সর্বক্ষণ কেউ না কেউ তাঁদের খোঁজখবর রাখেন।
চিকিৎসার সুযোগ: বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যা দেখা দেয়, যার জন্য নিয়মিত পরীক্ষা ও ওষুধের প্রয়োজন হয়। অনেক বৃদ্ধাবাসে চিকিৎসক ও নার্সের ব্যবস্থা থাকায় জরুরি অবস্থায় দ্রুত সাহায্য পাওয়া যায়। কর্মব্যস্ত পরিবারে এমন নিয়মিত তদারকি সব সময় সম্ভব হয় না।
সঙ্গ ও মানসিক স্বস্তি: বৃদ্ধাবাসে সমবয়সি মানুষের সঙ্গে কথা বলা, গল্প করা, সময় কাটানো এবং নানা সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ থাকে। এতে প্রবীণদের নিঃসঙ্গতা অনেকাংশে কমে। সমবয়সিদের মধ্যে তাঁরা নিজেদের সুখ-দুঃখ সহজে ভাগ করে নিতে পারেন।
পরিবারের সহায়তা: কর্মসূত্রে দূরে থাকা বা প্রবীণ সদস্যের সার্বক্ষণিক পরিচর্যায় অক্ষম পরিবারের কাছে উপযুক্ত বৃদ্ধাবাস সহায়ক ব্যবস্থা। পরিবারের সদস্যরা নিশ্চিন্তে কাজ করতে পারেন, আবার নিয়মিত দেখা করে প্রবীণের খোঁজও নিতে পারেন।
স্বাধীন জীবনযাপন: অনেক প্রবীণ নিজের ইচ্ছায় সন্তানের ওপর বোঝা না হয়ে স্বাধীনভাবে থাকতে চান। তাঁদের পছন্দ ও মর্যাদাকে সম্মান জানিয়ে বৃদ্ধাবাস একটি সম্মানজনক বিকল্প ব্যবস্থা দিতে পারে।
শহুরে জীবনের বাস্তবতা: শহরে ছোটো ফ্ল্যাট, দীর্ঘ কর্মঘণ্টা ও যাতায়াতের ক্লান্তির কারণে অনেক পরিবারের পক্ষে প্রবীণদের পর্যাপ্ত সময় ও জায়গা দেওয়া কঠিন। এমন বাস্তবতায় বৃদ্ধাবাস প্রবীণ ও পরিবার—উভয়ের জন্যই একটি বাস্তবসম্মত সমাধান।
অনাথ ও নিঃসন্তান প্রবীণদের আশ্রয়: যাঁদের আপনজন নেই বা সন্তান বিদেশে থাকেন, সেই প্রবীণদের কাছে বৃদ্ধাবাসই মাথা গোঁজার ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার ঠিকানা। সমাজের কাছে এই আশ্রয়ের প্রয়োজন আজ ক্রমশ বাড়ছে।
আর্থিক সুবিধা ও সঠিক ব্যবস্থাপনা: একসঙ্গে অনেক প্রবীণের পরিচর্যার ব্যবস্থা থাকায় বৃদ্ধাবাসে খরচ অনেক ক্ষেত্রে সুসংগঠিতভাবে নিয়ন্ত্রিত হয়। নিয়মিত খাবার, ওষুধ ও পরিচ্ছন্নতার একটি নির্দিষ্ট ব্যবস্থা থাকে, যা একা বা অসংগঠিত পরিবেশে সব সময় সম্ভব হয় না।
আনন্দ ও কর্মমুখর জীবন: অনেক বৃদ্ধাবাসে গান, আড্ডা, বাগান করা, পাঠচক্র ও ছোটো ছোটো উৎসবের আয়োজন হয়। এতে প্রবীণরা একঘেয়েমি কাটিয়ে সক্রিয় ও আনন্দময় জীবনযাপনের সুযোগ পান। এই পরিবেশ তাঁদের বাঁচার উৎসাহও বাড়ায়।
বিষয়ের বিপক্ষেবৃদ্ধাবাস অপরিহার্য নয়
ভূমিকা: প্রবীণদের জীবনে নিরাপত্তা ও পরিচর্যার প্রয়োজন থাকলেও আধুনিক জীবনে বৃদ্ধাবাসকে অপরিহার্য বলা যায় না। পরিবারের ভালোবাসা, সান্নিধ্য ও পারস্পরিক দায়িত্ব প্রবীণদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। তাই বৃদ্ধাবাসকেই একমাত্র সমাধান ভাবা সমীচীন নয়।
পারিবারিক স্নেহের অভাব: বৃদ্ধাবাসে প্রয়োজনীয় পরিষেবা থাকলেও পরিবারের সদস্যদের আন্তরিক সঙ্গ ও ভালোবাসার বিকল্প সব সময় পাওয়া যায় না। প্রবীণদের মানসিক শান্তির জন্য আপনজনের উপস্থিতি অত্যন্ত জরুরি। নাতি-নাতনির সঙ্গে কথা বলার আনন্দ কোনো প্রতিষ্ঠান দিতে পারে না।
প্রজন্মের সম্পর্ক: দাদু -ঠাকুমা বা দিদা-দাদুর কাছ থেকে শিশুরা অভিজ্ঞতা, মূল্যবোধ ও পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। প্রবীণদের সঙ্গে একসঙ্গে বসবাস এই সম্পর্ক কে আরও দৃঢ় করে। বৃদ্ধাবাস সেই সুযোগ থেকে শিশুদের বঞ্চিত করে।
সামাজিক দায়িত্ব: প্রবীণদের যত্ন নেওয়া শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি পারিবারিক ও সামাজিক দায়িত্বও। একদিন যাঁরা সন্তানকে বড়ো করেছেন, বার্ধক্যে তাঁদের দেখাশোনা করা সন্তানের নৈতিক কর্তব্য। সন্তানের সেই ঋণ শোধ করা সহজ নয়, তবে চেষ্টা করা যায়। কর্মব্যস্ততার অজুহাতে তাঁদের অবহেলা করা উচিত নয়।
মানসিক আঘাত: অনেক প্রবীণ বৃদ্ধাবাসে যাওয়াকে সন্তানদের কাছ থেকে প্রত্যাখ্যান মনে করেন। পরিচিত ঘর, প্রতিবেশী ও স্মৃতি ছেড়ে যাওয়ার কষ্ট তাঁদের হতাশা ও একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে। তাই এই ব্যবস্থা অনেকের জন্য মানসিক কষ্টের কারণ হয়।
বিকল্প ব্যবস্থা: পরিবারের সহযোগিতা, প্রশিক্ষিত পরিচর্যাকারী, স্থানীয় স্বাস্থ্য পরিষেবা, ভ্রাম্যমাণ চিকিৎসক এবং প্রবীণদের জন্য সামাজিক সহায়তা কেন্দ্রের মাধ্যমে অনেক ক্ষেত্রেই বাড়িতে তাঁদের যত্ন নেওয়া সম্ভব।
মানের অনিশ্চয়তা: সব বৃদ্ধাবাসের পরিবেশ, পরিচ্ছন্নতা ও পরিচর্যার মান সমান নয়। কোথাও কোথাও প্রবীণরা অবহেলা বা অসদাচরণের শিকার হন। এমন ঝুঁকি থাকলে বৃদ্ধাবাসকে অপরিহার্য বলা চলে না। তাই সুনিয়ন্ত্রণ ছাড়া এই ব্যবস্থার ওপর অন্ধ ভরসা রাখা ঠিক নয়।
সামাজিক মূল্যবোধ: আমাদের সংস্কৃতিতে বড়োদের সম্মান ও সেবা করা একটি প্রাচীন মূল্যবোধ। বৃদ্ধাবাসকে অপরিহার্য মনে করলে এই মূল্যবোধ দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। পরিবারকেই প্রবীণদের প্রথম আশ্রয় হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
সামাজিক পরিবর্তনের স্বীকৃতি: আগে যৌথ পরিবারে একসঙ্গে অনেক সদস্য থাকতেন, তাই প্রবীণরা সহজেই যত্ন পেতেন। এখন যৌথ পরিবার ভেঙে একক পরিবার তৈরি হচ্ছে। এই বাস্তবতাকে অস্বীকার করে লাভ নেই, তাই বিকল্প হিসেবে বৃদ্ধাবাসের প্রয়োজন বাড়ছে।
মানসিক চাপ থেকে মুক্তি: পরিচর্যার ভার একা সামলাতে গিয়ে অনেক সময় পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক চাপ বাড়ে। এতে সম্পর্কে তিক্ততা আসে এবং প্রবীণও অবহেলা অনুভব করেন। পেশাদার পরিচর্যার ব্যবস্থা এই টানাপোড়েন কমাতে সাহায্য করে।
৫জীবিকার আদর্শ ক্ষেত্র বিদেশ
উন্নত পরিকাঠামো, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের স্বচ্ছ ব্যবস্থা এবং উচ্চ আয়ের সম্ভাবনা বিদেশকে জীবিকার জন্য অত্যন্ত আকর্ষণীয় ও উপযুক্ত ক্ষেত্র করে তোলে।
পরিবার ও আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্নতা, ভাষাগত ও সাংস্কৃতিক সমস্যা এবং মেধা-পাচারের ফলে নিজের দেশের ক্ষতি হয়। নিজ দেশে থেকে সমাজের অগ্রগতিতে অবদান রাখার আত্মতৃপ্তি বিদেশের উপার্জনে পাওয়া যায় না।
বিষয়ের পক্ষেজীবিকার আদর্শ ক্ষেত্র বিদেশ
ভূমিকা: বিশ্বায়নের যুগে কর্মসংস্থানের সুযোগ আর কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। উন্নত পরিকাঠামো, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রের সুযোগের কারণে অনেকের কাছে বিদেশ জীবিকার আকর্ষণীয় ক্ষেত্র হয়ে উঠেছে। তাই বিদেশকে জীবিকার আদর্শ ক্ষেত্র বলার পক্ষে যথেষ্ট যুক্তি আছে।
উন্নত কর্মসুযোগ: কিছু বিদেশি দেশে বিশেষায়িত পেশায় কাজের সুযোগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের ব্যবস্থা তুলনামূলকভাবে বেশি। ডাক্তার, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষকদের জন্য সেখানে নিজেদের যোগ্যতা প্রমাণের ক্ষেত্র অনেক বিস্তৃত। তাঁদের গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অর্থসাহায্যও সেখানে সহজে মেলে।
উপার্জনের সম্ভাবনা: নির্দিষ্ট কিছু পেশায় বিদেশে ভালো বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যায়। এর ফলে কর্মীরা নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং পরিবারের আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারেন।
দক্ষতা ও অভিজ্ঞতা: বিদেশে কাজ করলে আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা তৈরি হয়। নতুন প্রযুক্তি, ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগও থাকে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে ব্যক্তির কর্মজীবনকে আরও সমৃদ্ধ করে।
গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ: বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলি বিদেশেই অবস্থিত। সেখানে কাজ করতে করতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মেলে, যা অনেক সময় নিজের দেশে সহজে পাওয়া যায় না। এতে ব্যক্তির জ্ঞানের পরিধি অনেক বাড়ে। এই জ্ঞান পরে দেশের উন্নয়নেও কাজে আসে।
কাজের পরিবেশ ও মর্যাদা: উন্নত দেশগুলিতে শ্রমের মর্যাদা, কাজের সময়ের নিয়ম ও শ্রমিক-সুরক্ষার ব্যবস্থা তুলনামূলকভাবে সুসংহত। যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগও সেখানে বেশি দেখা যায়। এতে কর্মীর আত্মবিশ্বাস ও কাজের আগ্রহ বাড়ে। ফলে কাজের মানও উন্নত হয়।
বিদেশি অভিজ্ঞতা ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি: ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষের সঙ্গে কাজ করলে মানুষের মন উদার হয়। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা বাড়ে এবং বিশ্বনাগরিকের মানসিকতা গড়ে ওঠে।
জাতীয় অর্থনীতিতে অবদান: বিদেশে কর্মরত ব্যক্তিরা দেশে অর্থ পাঠালে বহু পরিবারের জীবনযাত্রার মান উন্নত হয়। তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ফিরে এসে দেশের কাজেও লাগতে পারে।
সাধারণমানুষের কাছে নতুন সুযোগ: বিদেশে চাকরির সুযোগ আজ শুধু উচ্চশিক্ষিতদের জন্য নয়, দক্ষ কারিগর, নার্স ও প্রযুক্তি-কর্মীদের জন্যও আছে। এতে দেশের সাধারণ পরিবারের সন্তানরাও নিজের ভাগ্য বদলের সুযোগ পায়।
ভাষা ও জীবনশৈলী শেখা: বিদেশে থাকার ফলে নতুন ভাষা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে। এই অভ্যাস ব্যক্তির সারাজীবনের সম্পদ হয়ে ওঠে এবং তাঁকে আরও আত্মনির্ভর ও পরিণত করে।
বিষয়ের বিপক্ষেবিদেশই জীবিকার একমাত্র আদর্শ ক্ষেত্র নয়
ভূমিকা: বিদেশে চাকরি করার সুযোগ আকর্ষণীয় হলেও জীবিকার আদর্শ ক্ষেত্র হিসেবে বিদেশকেই সর্বোত্তম বলা যায় না। নিজের দেশেও কর্মসংস্থান, আত্মপ্রতিষ্ঠা ও সমাজের উন্নয়নে অবদান রাখার বহু সুযোগ রয়েছে। তাই বিদেশকে একমাত্র আদর্শ ক্ষেত্র বলা যুক্তিসংগত নয়।
পরিবার থেকে বিচ্ছিন্নতা: বিদেশে দীর্ঘদিন কাজ করলে পরিবার ও আপনজনের কাছ থেকে দূরে থাকতে হয়। বিশেষত অসুস্থতা, পারিবারিক সমস্যা বা জরুরি পরিস্থি তিতে এই দূরত্ব গভীর কষ্টের কারণ হয়। উৎসবের দিনে প্রিয়জনের অভাব মানুষকে বিষণ্ণ করে তোলে।
সাংস্কৃতিক ও ভাষাগত সমস্যা: ভিন্ন ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে অনেকের অসুবিধা হয়। এতে মানসিক চাপ ও একাকিত্ব তৈরি হতে পারে। অনেক সময় বৈষম্যমূলক আচরণেরও মুখোমুখি হতে হয়।
কর্মসংস্থানের অনিশ্চয়তা: বিদেশের চাকরির বাজারও সব সময় স্থিতিশীল নয়। অর্থনৈতিক মন্দা, ভিসার নিয়মে পরিবর্তন বা চাকরি হারানোর কারণে হঠাৎ বড়ো সমস্যা দেখা দিতে পারে। তখন দেশের বাইরে অসহায় অবস্থায় পড়তে হয়। অনেক সময় বিদেশে আইনি জটিলতার মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটে।
উচ্চ জীবনযাত্রার ব্যয়: বিদেশে বেতন বেশি হলেও বাসস্থান, খাবার, চিকিৎসা ও যাতায়াতের খরচও অনেক বেশি। ফলে বাস্তবে সঞ্চয়ের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম হতে পারে। সব হিসাব করলে লাভ সবসময় চোখে পড়ার মতো থাকে না।
নিজের দেশে সুযোগ: বর্তমানে আমাদের দেশেও তথ্যপ্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও উদ্যোগ-স্থাপনের ক্ষেত্রে সম্ভাবনা বাড়ছে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে যোগ্য মানুষের জন্য সুযোগ তৈরি হচ্ছে। সঠিক পরিকল্পনা থাকলে দেশেই সাফল্য সম্ভব। নিজের ভাষা, সংস্কৃতি ও মানুষের মধ্যে থেকে কাজ করার আনন্দও আলাদা।
প্রতিভার অপচয় বা মেধা-পাচার: দক্ষ মানুষ বিদেশে চলে গেলে দেশের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভিজ্ঞ কর্মীর অভাব দেখা দিতে পারে। যে দেশ তাঁদের শিক্ষিত করে তোলে, সেই দেশ তাঁদের অবদান থেকে বঞ্চিত হয়।
দেশের উন্নয়নে ভূমিকা: নিজের দেশে কাজ করে মানুষ শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান ও শিল্পের উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারেন। মাতৃভূমির সেবার মধ্যে যে তৃপ্তি আছে, তা বিদেশের উপার্জনে মেলে না। এই তৃপ্তিই মানুষকে সত্যিকারের আত্মিক শান্তি দেয়।
ফিরে আসার অনিশ্চয়তা: বিদেশে অনেক বছর কাটানোর পর দেশে ফিরে এসে মানিয়ে নেওয়াও সহজ হয় না। সেখানে থেকে যাওয়া মানুষ প্রায়ই নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বার্ধক্যে তখন তাঁরা একাকিত্বে ভোগেন।
সন্তানের বেড়ে ওঠা: বাবা-মা বিদেশে থাকলে সন্তানরা অনেক সময় যথেষ্ট স্নেহ ও তত্ত্বাবধান পায় না। আবার সন্তান সঙ্গে থাকলেও নিজের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগ আলগা হয়ে যেতে পারে।
৬শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ হওয়া উচিত
দলীয় রাজনীতির সংঘাত, ক্ষমতার লড়াই এবং হিংসার কারণে শিক্ষাঙ্গনের শান্ত পরিবেশ নষ্ট হয়। ক্লাস ও পরীক্ষা ব্যাহত হওয়ায় পড়াশোনার মারাত্মক ক্ষতি হয় এবং সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে।
রাজনীতি ও সামাজিক আলোচনা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া আদায় ও অন্যায়ের প্রতিবাদে ছাত্ররাজনীতি অত্যন্ত জরুরি।
বিষয়ের পক্ষেশিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি বন্ধ হওয়া উচিত
ভূমিকা: শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা। কিন্তু দলীয় রাজনীতির সংঘাত ও ক্ষমতার লড়াই অনেক সময় শিক্ষার পরিবেশকে ব্যাহত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি বন্ধ করার পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে।
পড়াশোনার ক্ষতি: রাজনৈতিক সংঘর্ষ, ধর্মঘট ও দলীয় কর্মসূচির কারণে অনেক সময় ক্লাস ও পরীক্ষা ব্যাহত হয়। পাঠ্যক্রম শেষ করতে না পারায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। যে সময় জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট, তা মিছিল-মিটিংয়ে নষ্ট হয়।
শিক্ষার পরিবেশ নষ্ট: দলীয় বিভাজন শিক্ষার্থীদের মধ্যে বিরোধ ও অসহিষ্ণুতা তৈরি করে। ফলে বন্ধুত্ব ও সহযোগিতার পরিবর্তে পারস্পরিক সন্দেহ ও শত্রুতা বাড়ে। একই শ্রেণিকক্ষের সহপাঠীরা পরস্পরের প্রতিপক্ষে পরিণত হয়।
বাহ্যিক প্রভাব: বাইরের রাজনৈতিক সংগঠন ও নেতারা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করেন। এর ফলে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাধাগ্রস্ত হয়। তারা অন্যের হাতের পুতুলে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।
শৃঙ্খলা ও নিরাপত্তা: রাজনৈতিক বিরোধ হিংসা বা ভয়ভীতির পরিবেশ তৈরি করলে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। মারামারি, ভাঙচুর ও হুমকির ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের শান্ত পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অভিভাবকরাও তখন সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন।
শিক্ষকদের ওপর চাপ: দলীয় রাজনীতির প্রভাবে শিক্ষকরাও অনেক সময় চাপে পড়েন। নিরপেক্ষভাবে পাঠদান বা মূল্যায়ন করা তাঁদের পক্ষে কঠিন হয়ে ওঠে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।
কর্মজীবনে প্রভাব: যারা শিক্ষাজীবনে পড়াশোনা ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাদের অনেকে পরে নিজেদের ভবিষ্যৎ গড়তে সমস্যায় পড়ে। সময়ের অপচয়ের মূল্য পরে তাদের ভুগে শোধ করতে হয়। শিক্ষার্থীর প্রথম কর্তব্য নিজেকে যোগ্য করে তোলা। দেশগঠনের জন্য আগে নিজেকে গড়ে তোলাই জরুরি।
শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদের অপচয়: রাজনৈতিক সংঘর্ষে অনেক সময় প্রতিষ্ঠানের সম্পত্তি, আসবাব ও যন্ত্রপাতির ক্ষতি হয়। জনগণের করের টাকায় তৈরি এই সম্পদ নষ্ট হলে শেষ পর্যন্ত শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শিক্ষার সুযোগও সীমিত হয়ে যায়।
মানসিক চাপ ও অনিশ্চয়তা: রাজনৈতিক কারণে ক্যাম্পাসে উত্তেজনা থাকলে শিক্ষার্থীরা নিয়মিত ভয় ও উদ্বেগের মধ্যে থাকে। কোন দিন ক্লাস বন্ধ থাকবে, কখন পরীক্ষা পিছিয়ে যাবে—এই অনিশ্চয়তা মনোযোগ নষ্ট করে এবং পড়াশোনার ছন্দ ভেঙে দেয়।
অসৎ উদ্দেশ্যে ব্যবহার: অনেক সময় রাজনৈতিক দল ছাত্রদের টাকার লোভ দেখিয়ে বা ভুল পথে চালিত করে নিজেদের স্বার্থসিদ্ধি করে। অপরিণত মনের শিক্ষার্থীরা তা বুঝতে না পেরে অপরাধ ও অসামাজিক কাজে জড়িয়ে পড়তে পারে। এতে তাদের জীবন ও ভবিষ্যৎ বিপন্ন হয়।
বিষয়ের বিপক্ষেশিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সচেতনতা বন্ধ করা উচিত নয়
ভূমিকা: শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়; এটি গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব শেখারও ক্ষেত্র। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের রাজনীতি বা রাজনৈতিক সচেতনতা বন্ধ করা উচিত—এই বক্তব্য সমর্থন করা যায় না।
গণতান্ত্রিক চেতনা: শিক্ষার্থীরা রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করলে গণতন্ত্র, অধিকার, কর্তব্য এবং মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে সচেতন হয়। ভোটাধিকার প্রয়োগের আগেই তারা শেখে, কীভাবে একজন দায়িত্বশীল নাগরিক হতে হয়।
নেতৃত্বের বিকাশ: ছাত্রসংসদ, বিতর্ক সভা ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করে। আমাদের দেশের বহু প্রতিষ্ঠিত নেতা ও চিন্তাবিদ ছাত্রজীবনেই নেতৃত্বের প্রথম পাঠ নিয়েছেন।
অধিকার রক্ষার মাধ্যম: শিক্ষার্থীদের ন্যায্য দাবি, শিক্ষার পরিবেশ, পরিকাঠামো, বৃত্তি ও বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠিতভাবে মত প্রকাশ গুরুত্বপূর্ণ। সংগঠন না থাকলে একজন শিক্ষার্থীর একার কণ্ঠ কর্তৃপক্ষের কানে সহজে পৌঁছোয় না।
সমাজ সম্পর্কে সচেতনতা: রাজনীতি ও সামাজিক বিষয় নিয়ে সুস্থ আলোচনা শিক্ষার্থীদের দেশ ও সমাজের সমস্যা বুঝতে সাহায্য করে। এভাবে তারা কেবল পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সমাজের বাস্তব চিত্রের সঙ্গেও পরিচিত হয়। যে সমাজে তারা বড়ো হবে, তার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা থাকলে ভবিষ্যতে তারা আরও যোগ্য নাগরিক হয়।
ঐতিহাসিক ভূমিকা: আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ভাষা আন্দোলন পর্যন্ত বহু সামাজিক পরিবর্তনে ছাত্রসমাজের সক্রিয় ভূমিকা ছিল। তাদের চেতনা ও সাহসই বহু ঐতিহাসিক আন্দোলনকে গতি দিয়েছে। এই ঐতিহ্যকে একেবারে অস্বীকার করা যায় না।
মতপ্রকাশ ও সহনশীলতা: ভিন্ন মতের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে তারা অন্যের মত শুনতে ও সম্মান করতে শেখে। এই সহনশীলতা কর্মজীবন ও সামাজিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। রাজনীতি বন্ধ হলে এই শিক্ষার সুযোগও বন্ধ হয়ে যায়। তাই মতাদর্শের পার্থক্য সত্ত্বে ও পরস্পরকে সম্মান করার শিক্ষা রাজনীতিই দেয়।
দায়িত্ববোধ: ছাত্র-রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের প্রতি নিজের দায়িত্ব বুঝতে পারে। ত্রাণ সংগ্রহ, রক্তদান শিবির ও সচেতনতা অভিযানের মতো কাজে তারা সক্রিয় ভূমিকা নেয়।
সমালোচনামূলক চিন্তার বিকাশ: রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক ও বিশ্লেষণ শিক্ষার্থীদের যুক্তি দিয়ে ভাবতে শেখায়। কোনো কথা অন্ধভাবে মেনে না নিয়ে প্রশ্ন করার অভ্যাস তাদের মননকে ধারালো করে। এই দক্ষতা কর্মজীবনেও সমানভাবে কাজে লাগে।
প্রশাসনের জবাবদিহি: শিক্ষার্থীরা সংগঠিত থাকলে প্রতিষ্ঠান-কর্তৃপক্ষ তাদের সমস্যার প্রতি আরও মনোযোগী হয়। ফি-বৃদ্ধি, ভুল সিদ্ধান্ত বা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ থাকলে প্রশাসন দায়বদ্ধ থাকে। নীরব থাকলে অনেক অন্যায় অজান্তেই চলতে থাকে। ছাত্র-সংগঠন তাই শিক্ষার্থীদের স্বার্থের প্রহরীর কাজ করে।
৭‘ক্লাসরুম’ শিক্ষার পরিপূরক ‘অনলাইন এডুকেশন’
দীর্ঘ বিদ্যালয় বিরতিতে বা জরুরি পরিস্থি তিতে ছাত্রছাত্রীদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষার কার্যকর মাধ্যম অনলাইন এডুকেশন। দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীরাও উন্নত শিক্ষাসামগ্রী ও বিশেষজ্ঞ শিক্ষকের সান্নিধ্য পেতে পারে, যা শ্রেণিকক্ষ শিক্ষাকে সমৃদ্ধ করে।
ডিজিটাল বৈষম্যের কারণে সব শিক্ষার্থীর কাছে ইন্টারনেটের সুবিধা পৌঁছোয় না। তাছাড়া শিক্ষকের প্রত্যক্ষ সান্নিধ্য, নিয়মশৃঙ্খলা, সহপাঠীদের সঙ্গে মেলামেশা এবং হাতে-কলমে ব্যবহারিক শিক্ষার বিকল্প অনলাইন মাধ্যম হতে পারে না।
বিষয়ের পক্ষেক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশন
ভূমিকা: তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে শিক্ষাক্ষেত্রে অনলাইন শিক্ষার প্রসার ঘটেছে। ঘরে বসে বিভিন্ন বিষয় শেখা, দূরের শিক্ষকের ক্লাস করা এবং ডিজিটাল শিক্ষাসামগ্রী ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে। তাই অনলাইন শিক্ষা প্রচলিত শ্রেণিকক্ষ শিক্ষার গুরুত্বপূর্ণ পরিপূরক।
সহজলভ্যতা: অনলাইন শিক্ষার মাধ্যমে দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীরাও বিভিন্ন শিক্ষামূলক উপকরণ ও বিশেষজ্ঞ শিক্ষকের পাঠ গ্রহণ করতে পারে। শহর ও গ্রামের মধ্যে শিক্ষার সুযোগের ব্যবধান এর ফলে অনেকটা কমে আসে।
সময়ের সাশ্রয়: যাতায়াতের সময় কমিয়ে শিক্ষার্থীরা বাড়িতে বসেই নির্দিষ্ট বিষয়ের পাঠ নিতে পারে। রেকর্ড করা ক্লাসের সাহায্যে প্রয়োজনে কোনো বিষয় বারবার দেখা যায়। এতে বোঝার সুযোগ বাড়ে এবং অনুপস্থিত থাকলেও পাঠের ক্ষতি হয় না। নিজের সুবিধামতো সময় বেছে নেওয়ার স্বাধীনতাও এতে থাকে।
বৈচিত্র্যময় শিক্ষাসামগ্রী: ভিডিও, অ্যানিমেশন, ডিজিটাল বই, কুইজ ও অনুশীলনীর মাধ্যমে জটিল বিষয় সহজে বোঝানো সম্ভব। বিজ্ঞানের পরীক্ষা, ঐতিহাসিক স্থান বা ভূগোলের মানচিত্র পর্দায় দেখলে শেখা আরও জীবন্ত ও আকর্ষণীয় হয়।
ব্যক্তিগত গতিতে শিক্ষা: প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি এক নয়। অনলাইন উপকরণ ব্যবহার করে নিজের প্রয়োজন অনুযায়ী পাঠ অনুশীলন করা যায়। যে বিষয় কঠিন লাগে, তা বারবার দেখে বুঝে নেওয়া যায়; যা সহজ, তা দ্রুত শেষ করা যায়।
বিশেষজ্ঞদের সান্নিধ্য: দেশ-বিদেশের বিখ্যাত শিক্ষক ও বিশেষজ্ঞদের বক্তৃতা অনলাইনে সহজেই শোনা যায়। যে সুযোগ আগে অনেকের কাছে অকল্পনীয় ছিল, আজ তা সবার নাগালে। এতে শ্রেণিকক্ষের পাঠ আরও গভীর ও সমৃদ্ধ হয়।
করোনা-পরিস্থি তিতে শিক্ষার ধারাবাহিকতা: দীর্ঘ বিদ্যালয়-বিরতিতে গৃহবন্দি ছাত্রছাত্রীদের কাছে অনলাইন এডুকেশনই ছিল একমাত্র মাধ্যম। নার্সারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সবাই এই সমান্তরাল শিক্ষাপদ্ধতির ওপর নির্ভর করেছে। এতে শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা কমে। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় এটি বড়ো সহায়ক।
কর্মরতও পিছিয়ে-পড়াদের সুযোগ: যাঁরা কাজের সঙ্গে পড়াশোনা চালাতে চান বা নিয়মিত শ্রেণিকক্ষে যেতে পারেন না, অনলাইন শিক্ষা তাঁদের জন্য নতুন দরজা খুলে দেয়। এভাবে শিক্ষার পরিধি আরও বিস্তৃত হয়।
সামাজিক বন্ধন ও দলগত কাজ: অনলাইন ক্লাসে সরাসরি সহপাঠীদের সঙ্গে মেশার সুযোগ কম থাকলেও শ্রেণিকক্ষে সেই সুযোগ তৈরি থাকে। দুই মাধ্যমকে একসঙ্গে ব্যবহার করলে শিক্ষার্থী পাঠ ও সামাজিক বন্ধন—দুই-ই পায়। পরিপূরক ব্যবস্থার মূল শক্তি এখানেই।
শিক্ষকের সহায়ক সরঞ্জাম: শিক্ষক ক্লাসে অনলাইন ভিডিও বা স্লাইড দেখিয়ে কঠিন বিষয় সহজে বোঝাতে পারেন। প্রযুক্তি এখানে শিক্ষকের জায়গা নেয় না, বরং তাঁর পাঠদানকে আরও আকর্ষণীয় করে। এই সমন্বয়ই পরিপূরকতার প্রকৃত রূপ।
বিষয়ের বিপক্ষেশ্রেণিকক্ষ শিক্ষার সম্পূর্ণ পরিপূরক হতে পারে না অনলাইন শিক্ষা
ভূমিকা: অনলাইন শিক্ষা আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অবদান হলেও শ্রেণিকক্ষ শিক্ষার সম্পূর্ণ বিকল্প বা সর্বক্ষেত্রে সমান কার্যকর পরিপূরক হিসেবে একে দেখা যায় না। শিক্ষার সঙ্গে সরাসরি যোগাযোগ, শৃঙ্খলা ও সামাজিক বিকাশ গভীরভাবে যুক্ত।
সরাসরি যোগাযোগের অভাব: শ্রেণিকক্ষে শিক্ষক শিক্ষার্থীর মুখভঙ্গি, প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখে পাঠ বোঝাতে পারেন। কেউ না বুঝলে তিনি তখনই বিষয়টি আবার সহজ করে বলতে পারেন। অনলাইন শিক্ষায় এই প্রত্যক্ষ যোগাযোগ অনেক সময় সীমিত হয়ে যায়।
ডিজিটাল বৈষম্য: সব শিক্ষার্থীর কাছে ভালো ইন্টারনেট, স্মার্ট ফোন বা কম্পিউটার নেই। গ্রামাঞ্চলে নেটওয়ার্ক ও বিদ্যুতের সমস্যাও প্রবল। ফলে অনলাইন শিক্ষার সুযোগ সবার জন্য সমান হয় না এবং দরিদ্র শিক্ষার্থীরা আরও পিছিয়ে পড়ে।
মনোযোগের সমস্যা: বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ না থাকলে বা ডিজিটাল মাধ্যমে নানা বিভ্রান্তি তৈরি হলে শিক্ষার্থীর মনোযোগ নষ্ট হতে পারে। ক্লাস চলাকালীন গেম, সামাজিক মাধ্যম বা অন্য অ্যাপের প্রলোভন সামলানো কঠিন।
ব্যবহারিক শিক্ষার সীমাবদ্ধতা: বিজ্ঞানাগারের পরীক্ষা, খেলাধুলা, দলগত কাজ ও বিভিন্ন হাতে-কলমে শেখার ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। এসব অভিজ্ঞতা শিক্ষার্থীর দক্ষতা ও আত্মবিশ্বাস দুই-ই বাড়ায়। পর্দায় দেখে এই শিক্ষা কখনো সম্পূর্ণ হয় না।
সামাজিক বিকাশের ঘাটতি: বিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে মেলামেশা, মিলেমিশে কাজ করা ও নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে ওঠে। অনলাইন শিক্ষায় এই অভিজ্ঞতা অনুপস্থিত থাকায় শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ বাধাগ্রস্ত হয়।
শারীরিক সমস্যা: দীর্ঘক্ষণ পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের ক্লান্তি, মাথাব্যথা ও ঘাড়-পিঠের ব্যথা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি আরও ক্ষতিকর। অভিভাবকদের তখন সন্তানের স্বাস্থ্য নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হয়। নিয়মিত অনলাইন ক্লাসে শারীরিক সক্রিয়তাও কমে যায়।
শিক্ষকের নৈতিক প্রভাব: শিক্ষকের সান্নি ধ্যেই অজ্ঞানের তিমির দূর হয়; অনলাইন মাধ্যমে তার অভাবে বিদ্যার্থী শিক্ষার মূল শর্ত থেকে বঞ্চিত হয়। একজন শিক্ষক শুধু পাঠ দেন না, চরিত্র ও মূল্যবোধও গড়েন। শ্রেণিকক্ষে সশরীরে উপস্থিত শিক্ষকের আচরণ ও ব্যক্তিত্ব থেকে শিক্ষার্থী যা শেখে, পর্দার মাধ্যমে তা সম্ভব নয়।
মূল্যায়ন ও সততার সমস্যা: অনলাইনে পরীক্ষা বা মূল্যায়নের সময় অসদুপায় অবলম্বনের সুযোগ অনেক বেশি। শিক্ষক সরাসরি নজর রাখতে পারেন না বলে শিক্ষার্থীর প্রকৃত যোগ্যতা যাচাই করা কঠিন হয়। এতে শিক্ষার গুণমান ও সততা দুই-ই ক্ষতিগ্রস্ত হয়।
প্রযুক্তিগত সমস্যা ও অনিশ্চয়তা: ইন্টারনেট বিঘ্নিত হওয়া, অ্যাপ হ্যাং হয়ে যাওয়া বা ডিভাইস নষ্ট হওয়ার মতো সমস্যা প্রায়ই অনলাইন ক্লাসের ধারাবাহিকতা নষ্ট করে। এতে পাঠের গুরুত্বপূর্ণ অংশ ছুটে যায় এবং শিক্ষার্থী বিভ্রান্ত হয়ে পড়ে।
৮পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়
লিখিত পরীক্ষার নম্বর শিক্ষার্থীর সৃজনশীলতা, বাস্তব জীবনের সমস্যা সমাধান, যোগাযোগ দক্ষতা এবং মানবিক মূল্যবোধের সঠিক প্রতিফলন ঘটাতে পারে না। কেবল মুখস্থবিদ্যার ওপর ভিত্তি করে জীবনের সার্বিক সাফল্য নির্ধারিত হতে পারে না।
নির্দিষ্ট পাঠ্যক্রমে শিক্ষার্থীর মেধা, প্রস্তুতি, পরিশ্রম ও বিষয়ভিত্তিক দখল যাচাইয়ের জন্য নম্বর একটি স্বীকৃত, সুসংগঠিত ও নিরপেক্ষ পরিমাপক পদ্ধতি, যা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ভিত্তি তৈরি করে।
বিষয়ের পক্ষেপরীক্ষার নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়
ভূমিকা: প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরীক্ষার নম্বর শিক্ষার্থীর জ্ঞান ও প্রস্তুতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে একজন মানুষের সামগ্রিক যোগ্যতা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ সাফল্য শুধু পরীক্ষার নম্বর দিয়ে বিচার করা যায় না। তাই নম্বরকে সাফল্যের একমাত্র মাপকাঠি বলা যুক্তিসংগত নয়।
সৃজনশীলতার গুরুত্ব: অনেক শিক্ষার্থী শিল্প, সাহিত্য, সংগীত, খেলাধুলা বা নতুন কিছু উদ্ভাবনে বিশেষ দক্ষ। লিখিত পরীক্ষার নম্বর দিয়ে সব সময় এই প্রতিভার যথাযথ মূল্যায়ন সম্ভব হয় না। পরীক্ষায় সাধারণ ফল করেও অনেকে এই ক্ষেত্রে অসাধারণ সাফল্য পান।
ব্যবহারিক দক্ষতা: যোগাযোগ, সমস্যা সমাধান, নেতৃত্ব, সহযোগিতা ও সিদ্ধান্ত গ্রহণের মতো দক্ষতা বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার নম্বর এই দক্ষতাগুলিকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না। কর্মক্ষেত্রে এই গুণগুলিই অনেক সময় সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে।
ব্যক্তিভেদে পার্থক্য: প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, আগ্রহ ও পারদর্শিতা আলাদা। কেউ লিখিত পরীক্ষায় ভালো করে, কেউ হাতে-কলমে বা মৌখিকভাবে ভালো। নির্দিষ্ট তিন ঘণ্টার পরীক্ষা তাই কারও সামগ্রিক ক্ষমতার পূর্ণ পরিচয় দিতে পারে না।
পরীক্ষার ফল ও অনিশ্চয়তা: পরীক্ষার দিনের অসুস্থতা, মানসিক চাপ বা প্রশ্নের ধরনের কারণে প্রকৃত যোগ্যতার চেয়ে কম নম্বর পাওয়া অস্বাভাবিক নয়। আবার মুখস্থ করে ভালো নম্বর পাওয়াও সম্ভব। এসব কারণে নম্বর সব সময় প্রকৃত দক্ষতার নির্ভুল পরিচয় নয়।
বিখ্যাত ব্যক্তিদের দৃষ্টান্ত: ইতিহাসে এমন বহু মানুষ আছেন, যাঁরা প্রথাগত পরীক্ষায় উজ্জ্বল ফল করেননি, অথচ নিজ নিজ ক্ষেত্রে বিশ্বজয় করেছেন। রবীন্দ্র নাথ ঠাকুর প্রথাগত বিদ্যালয়-শিক্ষায় আগ্রহী ছিলেন না, তবু তিনি বিশ্বকবি। এই উদাহরণ প্রমাণ করে, নম্বরই সাফল্যের শেষ কথা নয়।
জীবনের বাস্তব অভিজ্ঞতা: কর্মজীবনে জ্ঞান প্রয়োগ, অধ্যবসায়, সততা ও দায়িত্বশীলতার গুরুত্ব রয়েছে। ভালো ফলাফল সহায়ক হলেও সাফল্যের নিশ্চয়তা নয়। অনেক সময় কম নম্বর পাওয়া মানুষও পরিশ্রম ও দৃঢ়তার জোরে প্রতিষ্ঠা লাভ করেন।
নৈতিক ও মানবিক গুণ: সততা, সহানুভূতি, পরোপকার ও দেশপ্রেমের মতো গুণ কোনো পরীক্ষার নম্বরে মাপা যায় না। অথচ একজন প্রকৃত সফল মানুষের জীবনে এই গুণগুলিরই গুরুত্ব সবচেয়ে বেশি। কেবল নম্বর দিয়ে বিচার করলে মানুষের এই দিকটি উপেক্ষিত থেকে যায়।
মানসিক চাপের ক্ষতি: নম্বরকেই একমাত্র লক্ষ্য ধরলে শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা ও মানসিক চাপ বাড়ে। এতে শেখার আনন্দ হারিয়ে যায় এবং কেউ কেউ হতাশায় ভোগে। সুস্থ শিক্ষার জন্য নম্বরের বাইরের মূল্যায়নও জরুরি।
উদ্যোগ ও নতুন ভাবনার সুযোগ: নতুন কিছু ভাবার সাহস বা ব্যবসা-উদ্যোগের মতো বিষয়ে মুখস্থ বিদ্যার চেয়ে উদ্ভাবনী ক্ষমতা বেশি কাজে লাগে। এই সম্ভাবনা নম্বরের হিসাবে ধরা পড়ে না।
বিষয়ের বিপক্ষেপরীক্ষার নম্বর সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি
ভূমিকা: পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে সাফল্যের একমাত্র মাপকাঠি বলা না গেলেও শিক্ষাজীবনে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। নির্দিষ্ট পাঠ্যক্রমে শিক্ষার্থীর জ্ঞান, প্রস্তুতি ও বিষয়ভিত্তিক দক্ষতা যাচাইয়ের একটি স্বীকৃত পদ্ধতি হলো পরীক্ষা। তাই নম্বরের গুরুত্বকে খাটো করে দেখা সমীচীন নয়।
জ্ঞান যাচাই: পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী কতটা পাঠ বুঝেছে, তথ্য মনে রাখতে পারছে কি না এবং শেখা বিষয় যথাযথভাবে প্রকাশ করতে পারছে কি না, তা মূল্যায়ন করা যায়। এতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই নিজেদের দুর্বলতা চিনে নিতে পারেন।
ভর্তির সুযোগ: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং বৃত্তি পাওয়ার ক্ষেত্রে পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চশিক্ষার সুযোগের জন্য মেধাতালিকা তৈরি করতে নম্বরই সবচেয়ে সুবিধাজনক মাধ্যম। অনেক ক্ষেত্রে ভালো নম্বর পরবর্তী শিক্ষার সুযোগ বাড়ায়।
পরিশ্রম ও শৃঙ্খলা: পরীক্ষার প্রস্তুতি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার ও লক্ষ্যপূরণের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। যে শিক্ষার্থী নিয়মিত পরিশ্রম করে ভালো ফল করে, তার মধ্যে অধ্যবসায় ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। এ কারণে পরীক্ষাকে শুধু বোঝা না ভেবে প্রস্তুতির সুযোগ হিসেবে দেখা উচিত। এই গুণ ভবিষ্যৎ জীবনে কাজে লাগে।
নিরপেক্ষ মূল্যায়ন: একই পাঠ্যক্রমের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নম্বর একটি তুলনামূলকভাবে সুসংগঠিত ও নিরপেক্ষ পদ্ধতি। সবাই একই প্রশ্নের উত্তর দেয় বলে ব্যক্তিগত পক্ষপাতের সুযোগ কম থাকে। তাই শিক্ষাব্যবস্থায় এর ব্যবহারিক গুরুত্ব রয়েছে।
চাকরির সুযোগ: সরকারি ও বেসরকারি অনেক চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট ন্যূনতম নম্বর বা গ্রেড অর্জন বাধ্যতামূলক। যোগ্যতার প্রথম ধাপ হিসেবে প্রতিষ্ঠানগুলি প্রায়ই পরীক্ষার ফলের ওপর নির্ভর করে। এই বাস্তবতা উপেক্ষা করা যায় না।
শিক্ষার্থীর আত্মমূল্যায়ন: নম্বর শিক্ষার্থী কে নিজের অবস্থান বুঝতে সাহায্য করে। কোন বিষয়ে সে ভালো, কোন বিষয়ে উন্নতির প্রয়োজন—তা সে নম্বর দেখে বুঝতে পারে। এভাবে লক্ষ্য নির্ধারণ ও আরও পরিশ্রমের প্রেরণা জন্মায়।
প্রতিযোগিতার মনোভাব: পরীক্ষা ও নম্বর সুস্থ প্রতিযোগিতার জন্ম দেয়। এই প্রতিযোগিতা শিক্ষার্থী কে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করে। জীবনে প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার প্রস্তুতিও এভাবে তৈরি হয়।
অভিভাবক ও সমাজের আস্থা: নম্বর বা গ্রেডের মাধ্যমে অভিভাবক ও সমাজ শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে সহজেই ধারণা পান। এতে শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা বজায় থাকে এবং জবাবদিহি নিশ্চিত হয়।
দায়িত্ব ও সময়ানুবর্তিতার শিক্ষা: নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া ও ফল গ্রহণের অভিজ্ঞতা শিক্ষার্থী কে সময়ের মূল্য ও দায়িত্ববোধ শেখায়। কর্মজীবনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার প্রস্তুতি এখান থেকেই শুরু হয়।
৯‘ফেসবুক’ আশীর্বাদ
ফেসবুক পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। দেশ-বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন, তথ্য ও জ্ঞানচর্চার আদান-প্রদান, নিজস্ব সৃষ্টিশীল প্রতিভা প্রকাশ এবং জরুরি জনকল্যাণমূলক কাজে দ্রুত বার্তা প্রেরণে এটি এক কার্যকর আশীর্বাদ।
ভুয়ো তথ্য ও গুজবের প্রসার, ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট, সাইবার বুলিং এবং অহেতুক আসক্তির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও মানুষের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা জীবনকে জটিল করে তুলছে।
বিষয়ের পক্ষেফেসবুক আশীর্বাদ
ভূমিকা: তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের যোগাযোগের ধরন বদলে দিয়েছে। ফেসবুক এমনই একটি জনপ্রিয় মাধ্যম, যার সাহায্যে মানুষ দূরত্ব অতিক্রম করে সম্পর্ক বজায় রাখতে, তথ্য বিনিময় করতে এবং নানা সৃজনশীল কাজে অংশ নিতে পারে। তাই ফেসবুককে আশীর্বাদ বলার যথেষ্ট যুক্তি রয়েছে।
সহজ যোগাযোগ: ফেসবুকের মাধ্যমে দূরে থাকা আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা যায়। ছবি, লেখা ও ভিডিও ভাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক বজায় থাকে। ফেসবুক পৃথিবীকে নিকটে এনেছে। দেশ-বিদেশের সমমনা ও সহমর্মী মানুষ কাছাকাছি আসায় কাউকে আর ‘একা’-র অবজ্ঞায় থাকতে হয় না।
শিক্ষা ও জ্ঞানচর্চা: বিভিন্ন শিক্ষামূলক পেজ, গোষ্ঠী ও আলোচনা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার উপকরণ, গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন বিষয় সম্পর্কে জানতে পারে। পরীক্ষার প্রস্তুতি ও কেরিয়ার-পরামর্শের জন্যও এই মাধ্যম বহু শিক্ষার্থীর কাজে লাগে।
ব্যবসার প্রসার: ক্ষুদ্র ব্যবসায়ীরা ফেসবুকের সাহায্যে নিজেদের পণ্য ও পরিষেবার প্রচার করতে পারেন। এতে অল্প খরচে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছনো সম্ভব হয়। বহু মহিলা ঘরে বসেই ছোটো ব্যবসা শুরু করে স্বনির্ভর হয়েছেন।
প্রতিভা প্রকাশ: লেখক, শিল্পী, আলোকচিত্রী, গায়ক ও অন্যান্য সৃজনশীল মানুষ তাঁদের কাজ বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরতে পারেন। ব্যক্তিগত প্রচারমাধ্যম হওয়ায় প্রত্যেকেই নিজের সৃষ্টি প্রকাশের আনন্দ পান।
জনসচেতনতা: সামাজিক সমস্যা, রক্তদান, ত্রাণ, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক উদ্যোগের খবর দ্রুত ছড়িয়ে দিতে ফেসবুক সহায়ক। সংবাদমাধ্যমের চেয়েও দ্রুত দেশ-বিদেশের ব্যক্তিগত ও সামাজিক খবর এখানে পৌঁছে যায়, ফলে সমাজে গতিশীলতা এসেছে।
জরুরি সাহায্য: অসুস্থ রোগীর জন্য রক্ত বা ওষুধের প্রয়োজনে ফেসবুকে একটি পোস্ট কয়েক মিনিটেই হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এভাবে অনেকের প্রাণ বাঁচানোর ঘটনাও ঘটেছে। এই সম্মিলিত শক্তি অন্য মাধ্যমে সহজে পাওয়া যায় না।
মতপ্রকাশের স্বাধীনতা: ফেসবুক সাধারণ মানুষকে নিজের মত ও অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরার সুযোগ দিয়েছে। এর ফলে সমাজের নানা অন্যায় ও সমস্যা প্রকাশ্যে আসছে এবং সচেতনতা বাড়ছে। গণতন্ত্রের পক্ষে এটি এক বড়ো সহায়ক।
সাংস্কৃতিক বিনিময়: বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ ফেসবুকে পরস্পরের সঙ্গে পরিচিত হন। এতে ভাষা, খাদ্য, উৎসব ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা বাড়ে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে ওঠে।
শিক্ষাগত সহায়তা ও গোষ্ঠী: ফেসবুকের বিভিন্ন গোষ্ঠীতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে নোট, প্রশ্নপত্র ও পরামর্শ আদান-প্রদান করে। এতে সহপাঠীদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে ওঠে এবং কঠিন বিষয় বোঝা সহজ হয়।
ছোটো উদ্যোগের সাফল্য: ঘরোয়া খাবার, হস্তশিল্প বা পোশাকের মতো ক্ষুদ্র ব্যবসা ফেসবুকের পেজের মাধ্যমে দ্রুত পরিচিতি পাচ্ছে। এতে অনেক তরুণ-তরুণী চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করছেন।
বিষয়ের বিপক্ষেফেসবুক নিঃশর্ত আশীর্বাদ নয়
ভূমিকা: ফেসবুক যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার ব্যক্তিগত জীবন, সামাজিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই একে নিঃশর্ত আশীর্বাদ বলা যায় না।
সময়ের অপচয়: উদ্দেশ্যহীনভাবে পোস্ট দেখা, ভিডিও স্ক্রল করা ও মন্তব্য পড়তে গিয়ে অনেকেই দীর্ঘ সময় ব্যয় করেন। এতে পড়াশোনা, কাজ ও বিশ্রামের সময় কমে যায়। একসময় এটি অভ্যাসে পরিণত হয়ে আসক্তির রূপ নেয়।
ভুয়ো খবর: ভুয়ো তথ্য ও ভুয়ো তত্ত্বে দেশ ও পৃথিবী আচ্ছন্ন হচ্ছে। এর ফলে মানুষ বিভ্রান্ত হয় এবং সমাজে অশান্তি তৈরি হতে পারে। অনেক সময় একটি মিথ্যা খবরের কারণে সম্প্রদায়ের মধ্যে সংঘাতও বেধে যায়।
গোপনীয়তার ঝুঁকি: ব্যক্তিগত ছবি, তথ্য ও অবস্থান অসতর্ক ভাবে প্রকাশ করলে প্রতারণা বা অনলাইন হয়রানির আশঙ্কা বাড়ে। ভুয়ো অ্যাকাউন্ট ও হ্যাকিংয়ের মাধ্যমে অনেকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
বাস্তব সম্পর্কের অবনতি: ভার্চুয়াল যোগাযোগে অতিরিক্ত সময় দিলে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ কমে যায়। একঘরে বসেও মানুষ পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। মানুষের একান্ত ব্যক্তিজীবনকে ‘একা’ রাখার অভ্যাসও চলে যাচ্ছে।
মানসিক চাপ: অন্যের সাজানো জীবনযাপনের ছবি দেখে নিজের জীবন সম্পর্কে অযথা অসন্তোষ বা হীনম্মন্যতা তৈরি হতে পারে। পোস্টে কম লাইক বা মন্তব্য পেলে অনেকে হতাশ হন। বিশেষ করে কিশোর-কিশোরীদের ওপর এর প্রভাব গুরুতর।
সাইবার বুলিং: প্রমাণহীন নিন্দা, শ্লেষ ও অপমানজনক মন্তব্যে মানুষ মানুষের প্রতি হিংসার মনোভাব নিয়ে ব্যস্ত হয়ে যায়। এতে আক্রান্তরা গভীর মানসিক কষ্টে ভোগেন। কখনো কখনো এই চাপ এতই বাড়ে যে তা জীবনের পক্ষেও বিপজ্জনক হয়ে দাঁড়ায়।
পড়াশোনায় বাধা: শিক্ষার্থীরা ফেসবুকের আকর্ষণে পড়ার সময়ে বারবার ফোন দেখে মনোযোগ হারায়। সব বিষয়ে অল্প অল্প জানার রীতিও তৈরি হয়। ফলে সম্ভাবনাময় অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে।
কৃত্রিম জীবনযাপন: ফেসবুকে সবাই নিজেকে সবচেয়ে সুখী ও সফল হিসেবে দেখাতে চায়। এই লোকদেখানো জীবন মানুষকে বাস্তব থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সত্যিকারের সম্পর্কের উষ্ণতা এতে হারিয়ে যায়।
ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন: ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন সংস্থার কাছে পৌঁছে দেয়, এমন অভিযোগ বহুবার উঠেছে। ব্যবহারকারী না জেনেই নিজের তথ্যের নিয়ন্ত্রণ হারান। এটি এই মাধ্যমের বড়ো একটি দুর্বলতা।
ঘুম ও স্বাস্থ্যের ক্ষতি: রাতজেগে ফেসবুক ঘাঁটার ফলে ঘুমের অভাব, চোখের সমস্যা ও শারীরিক অবসাদ দেখা দেয়। শরীরচর্চা বা খেলাধুলার সময়ও এতে কমে যায়। সুস্থ জীবনের পক্ষে এই অভ্যাস মোটেই কাম্য নয়।
১০সুপ্রভাব নয়, বর্তমান সামাজিক মাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে
ভুয়ো তথ্যের দ্রুত বিস্তার, সাইবার অপরাধ, অশালীন বিষয়বস্তুর অবাধ প্রবেশাধিকার এবং মাত্রাতিরিক্ত আসক্তি তরুণ প্রজন্মের মানসিক স্থিতি ও মূল্যবোধ নষ্ট করছে। বাস্তব সামাজিক সম্পর্ক ধ্বংস করে এটি একাকিত্ব ও বিষণ্ণতা বাড়িয়ে তুলছে।
বিশ্বব্যাপী দ্রুত যোগাযোগ, সচেতনতামূলক প্রচারণা, শিক্ষার উপকরণ লাভ, অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ তৈরিতে সামাজিক মাধ্যমের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য।
বিষয়ের পক্ষেসামাজিক মাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে
ভূমিকা: বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ ও তথ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু এর অনিয়ন্ত্রিত ব্যবহার, ভুয়ো তথ্যের প্রচার এবং ব্যক্তিগত আক্রমণের প্রবণতা সমাজে নানা সমস্যার জন্ম দিচ্ছে। তাই সামাজিক মাধ্যমের কুপ্রভাব নিয়ে উদ্বেগ যথেষ্ট যুক্তিসংগত।
ভুয়ো তথ্যের বিস্তার: যাচাই না করা খবর, গুজব ও বিভ্রান্তি কর পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে জনমনে ভুল ধারণা তৈরি হয়। অনেক সময় একটি মিথ্যা খবর মুহূর্তে হাজার মানুষকে বিভ্রান্ত করে।
সাইবার বুলিং: অনলাইনে অপমান, কটূক্তি, হুমকি ও ব্যক্তিগত আক্রমণ অনেকের মানসিক শান্তি নষ্ট করে। বিশেষত কিশোর-কিশোরীরা এর দ্বারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাম গোপন করে আক্রমণ করার সুযোগ থাকায় অপরাধীরা সহজেই পার পেয়ে যায়।
আসক্তি ও সময়ের অপচয়: সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করলে পড়াশোনা, কাজ, ঘুম ও পারিবারিক জীবনের ওপর খারাপ প্রভাব পড়ে। ‘লাইক’ ও ‘শেয়ারের’ নেশা মানুষকে বারবার পর্দার দিকে টেনে আনে।
সামাজিক বিভাজন: বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানিমূলক প্রচার মানুষের মধ্যে অসহিষ্ণুতা ও বিরোধ বাড়ায়। ধর্ম, জাতি বা রাজনৈতিক মতের ভিত্তিতে তৈরি দল সমাজে ঐক্যের বদলে বিভেদ সৃষ্টি করে।
গোপনীয়তার সমস্যা: ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ভুয়ো পরিচয় ও অনলাইন প্রতারণা সামাজিক মাধ্যম ব্যবহারের ঝুঁকি বাড়ায়। অনেকে নিজের অজান্তেই ব্যক্তিগত তথ্য ও ছবি ঝুঁকিপূর্ণ হাতে তুলে দেন।
বাস্তব সম্পর্কের ক্ষতি: ভার্চুয়াল জগতে অতিরিক্ত ডুবে থাকলে পরিবার ও বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ কমে যায়। এতে একাকিত্ব, বিষণ্ণতা ও সম্পর্কের দূরত্ব বাড়ে।
আত্মতুষ্টি ও হীনম্মন্যতা: অন্যের বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবনের ছবি দেখে অনেকের মনে হীনম্মন্যতা জন্মায়। তুলনার এই প্রবণতা মানসিক চাপ বাড়িয়ে আত্মবিশ্বাস কমিয়ে দেয়।
অশালীন ও ক্ষতিকর বিষয়বস্তু: সামাজিক মাধ্যমে অশ্লীল, হিংসাত্মক বা নেতিবাচক বিষয়বস্তু সহজেই পাওয়া যায়। অল্পবয়সি ব্যবহারকারীরা তা দেখে ভুল পথে পরিচালিত হতে পারে। এতে তাদের মূল্যবোধের ক্ষতি হয়।
পড়াশোনা ও মনোযোগে বাধা: বারবার বিজ্ঞপ্তি আসা ও নানা পোস্ট ঘাঁটার অভ্যাস শিক্ষার্থীদের মনোযোগ ভেঙে দেয়। দীর্ঘক্ষণ এক বিষয়ে মন দেওয়ার ক্ষমতা কমে যায়। এর ফল পরীক্ষার ফলাফলেও দেখা যায়। ফলে সামাজিক মাধ্যমের এই কুপ্রভাব ধীরে ধীরে গোটা প্রজন্মকে গ্রাস করছে।
গণতন্ত্রের ক্ষতি: নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার ও পরিকল্পিত অপপ্রচার চালিয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা দেখা যায়। এতে মানুষ প্রকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে এটি গুরুতর বিপদ।
বিষয়ের বিপক্ষেসামাজিক মাধ্যম শুধু কুপ্রভাবই বিস্তার করছে না
ভূমিকা: সামাজিক মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ থাকলেও বর্তমান সামাজিক মাধ্যম শুধু কুপ্রভাব বিস্তার করছে—এই বক্তব্য একপেশে। সঠিক ব্যবহার করলে সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষা, জনসচেতনতা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যোগাযোগের প্রসার: সামাজিক মাধ্যমের সাহায্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সহজে যোগাযোগ রাখতে পারে। দূরে থাকা পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যায়। ভিডিও কলের মাধ্যমে আপনজনকে সামনে দেখার সুযোগও মেলে।
শিক্ষার সুযোগ: শিক্ষামূলক ভিডিও, অনলাইন আলোচনা, ডিজিটাল বই ও বিশেষজ্ঞদের বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। অনেক শিক্ষক ও প্রতিষ্ঠান সামাজিক মাধ্যমেই বিনামূল্যে পাঠ দেন।
জনসচেতনতা: স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা, রক্তদান ও সামাজিক সমস্যা সম্পর্কে তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। বন্যা বা মহামারির সময় সঠিক তথ্য ও সতর্ক বার্তা সামাজিক মাধ্যমে মুহূর্তেই বহু মানুষের কাছে পৌঁছোয়।
ব্যবসা ও কর্মসংস্থান: অনেক ছোটো ব্যবসা ও সৃজনশীল উদ্যোগ সামাজিক মাধ্যমের সাহায্যে পরিচিতি লাভ করে। এতে আয়ের সুযোগ তৈরি হয় এবং তরুণ উদ্যোক্তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন।
প্রতিভা প্রকাশ: লেখক, শিল্পী, সংগীতশিল্পী ও অন্যান্য প্রতিভাবান মানুষ সহজেই নিজেদের কাজ বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন। আগে যাঁদের সুযোগ ছিল না, তাঁদের জন্য এটি এক নতুন মঞ্চ।
মতপ্রকাশের স্বাধীনতা: সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করতে পারেন এবং সমাজের নানা অন্যায়ের প্রতিবাদ জানাতে পারেন। এর ফলে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হয় এবং অনেক সমস্যার দ্রুত সমাধান হয়।
জরুরি সাহায্য ও মানবিকতা: রক্তের প্রয়োজন, নিখোঁজ ব্যক্তির সন্ধান বা চিকিৎসার জন্য অর্থসংগ্রহের মতো বিষয়ে সামাজিক মাধ্যম অনেক মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। মানুষের সম্মিলিত সহমর্মিতা এখানে দ্রুত সক্রিয় হয়।
নিয়ন্ত্রণের ব্যবস্থা: ভুয়ো তথ্য রোধ, আপত্তিকর বিষয়বস্তু অপসারণ এবং অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য এখন বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আইন ও প্রযুক্তির সাহায্যে কুপ্রভাব ক্রমশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে।
সামাজিক সমস্যায় অবদান: অনেক সময় একটি ভুল ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ে সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি করে। হিংসা বা দাঙ্গার মতো ঘটনার পেছনেও এমন প্রচারের ভূমিকা থাকে। এতে সমাজের শান্তি ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়।
আর্থিক প্রতারণা: ভুয়ো বিজ্ঞাপন, ভুয়ো পুরস্কারের লোভ ও অনলাইন ফাঁদে পড়ে বহু মানুষ কষ্টার্জিত অর্থ হারান। সরল ও অসচেতন মানুষ এই প্রতারণার সহজ শিকার। সামাজিক মাধ্যম এই অপরাধের একটি বড়ো ক্ষেত্র হয়ে উঠেছে।
১১দূরদর্শন মানবজীবনকে সমস্যাজর্জরিত করে তুলেছে
দূরদর্শন মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে; নিত্যকর্মে ও শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটাচ্ছে। কুরুচিপূর্ণ ধারাবাহিক, অবাস্তব সম্পর্কের রূপায়ণ ও অনিয়ন্ত্রিত বিজ্ঞাপন পারিবারিক বন্ধন দুর্বল করে নৈতিক অধঃপতন ও সামাজিক সমস্যা বৃদ্ধি করছে।
দূরদর্শন বিশ্ব সংবাদ, আবহাওয়ার পূর্বাভাস, বিজ্ঞান ও শিক্ষামূলক তথ্যের নির্ভরযোগ্য ও সহজলভ্য মাধ্যম। সুস্থ সাংস্কৃতিক বিনোদন এবং জরুরি মুহূর্তে জনসচেতনতা সৃষ্টিতে দূরদর্শনের ইতিবাচক অবদান অনস্বীকার্য।
বিষয়ের পক্ষেদূরদর্শন মানবজীবনকে সমস্যাজর্জরিত করে তুলেছে
ভূমিকা: দূরদর্শন বা টেলিভিশন দীর্ঘদিন ধরে বিনোদন ও তথ্যপ্রাপ্তির জনপ্রিয় মাধ্যম। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার এবং কিছু অনুষ্ঠানের নেতিবাচক প্রভাব মানুষের দৈনন্দিন জীবন, সময় ব্যবস্থাপনা ও সামাজিক সম্পর্কের ওপর সমস্যা তৈরি করছে। তাই দূরদর্শনকে সমস্যার কারণ বলার পক্ষে যথেষ্ট যুক্তি আছে।
সময়ের অপচয়: দীর্ঘক্ষণ ধারাবাহিক, রিয়্যালিটি শো বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে গিয়ে অনেকে পড়াশোনা, কাজ ও বিশ্রামের সময় হারান। দূরদর্শন আজ অনেকের কাছে নেশার মতো হয়ে উঠেছে, ফলে নিত্যকর্মে বিঘ্ন ঘটে।
শারীরিক নিষ্ক্রিয়তা: দীর্ঘ সময় বসে টেলিভিশন দেখলে শারীরিক কার্যকলাপ কমে যায়। শিশুদের খেলাধুলা ও বাইরে সময় কাটানোর সুযোগও কমে। এর ফলে স্থূলতা, চোখের সমস্যা ও নানা শারীরিক রোগের আশঙ্কা বাড়ে।
শিশুদের ওপর কুপ্রভাব: টেলিভিশনের হিংসাত্মক ও আপত্তিকর দৃশ্য শিশুদের কোমল মনে খারাপ প্রভাব ফেলে। তারা অনেক সময় পর্দার চরিত্রদের অনুকরণ করে ভুল আচরণ শেখে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহও ধীরে ধীরে কমে যায়।
বাণিজ্যিক প্রভাব: অতিরিক্ত বিজ্ঞাপন মানুষের মধ্যে অপ্রয়োজনীয় পণ্য কেনার প্রবণতা বাড়ায়। এতে ভোগবাদী মানসিকতা তৈরি হয় এবং পরিবারের আর্থিক ব্যবস্থায় চাপ পড়ে।
পারিবারিক যোগাযোগের অভাব: পরিবারের সদস্যরা একসঙ্গে থাকলেও প্রত্যেকে নিজের পছন্দের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকলে পারস্পরিক কথাবার্তা কমে যায়। মানুষ সামাজিক আদান-প্রদানের প্রয়োজনীয়তাও ভুলতে বসেছে।
নেতিবাচক বিষয়বস্তু: কিছু অনুষ্ঠান বা সংবাদ পরিবেশনের অতিরঞ্জিত ধরন দর্শকের মধ্যে ভয়, উত্তেজনা বা ভুল ধারণা তৈরি করে। কিছু অনুষ্ঠানে নৈতিক অধঃপতনের বীজ থাকে। কিশোর অপরাধ বৃদ্ধির জন্য অনেকেই তাই দূরদর্শনকে দায়ী করেন।
ধারাবাহিকের প্রভাব: দীর্ঘ ধারাবাহিকে অবাস্তব গল্প ও কৃত্রিম সম্পর্কের চিত্র দেখে অনেকে বাস্তব জীবন সম্পর্কে ভুল ধারণা করেন। এতে পারিবারিক সম্পর্কে ও অবিশ্বাস ও অসন্তোষ জন্মাতে পারে।
সৃজনশীলতা ও চিন্তার ক্ষয়: নিষ্ক্রিয়ভাবে দেখতে দেখতে মানুষের নিজস্ব চিন্তা ও কল্পনার ক্ষমতা কমে যায়। বই পড়া, গল্প বলা বা খেলাধুলার মতো সৃজনশীল অভ্যাস থেকে মানুষ দূরে সরে যায়।
আর্থিক ও সামাজিক ক্ষতি: অনেক পরিবার টেলিভিশনের আকর্ষণে দামি যন্ত্র ও কেবল-সংযোগ কিনতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ে। আবার সামাজিক আড্ডা, প্রতিবেশীর সঙ্গে মেলামেশা ও আত্মীয়তার সময় কমে যাওয়ায় সামাজিক বন্ধনও দুর্বল হয়।
পড়াশোনা ও অধ্যয়নের ক্ষতি: বাড়িতে টেলিভিশন চালু থাকলে শিক্ষার্থীর মনোযোগ বারবার ভেঙে যায়। পরীক্ষার আগেও অনেকে প্রিয় অনুষ্ঠান দেখার লোভ সামলাতে পারে না। এর ফল তাদের পরীক্ষার ফলে স্পষ্ট ধরা পড়ে।
বিষয়ের বিপক্ষেদূরদর্শন মানবজীবনের সহায়ক মাধ্যম
ভূমিকা: দূরদর্শন বা টেলিভিশনকে মানবজীবনের সমস্যার প্রধান কারণ বলা যথাযথ নয়। এটি সংবাদ, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর সুফল ও কুফল নির্ভর করে অনুষ্ঠান নির্বাচন এবং ব্যবহারের ওপর।
সংবাদ ও তথ্য: টেলিভিশনের মাধ্যমে দেশ-বিদেশের খবর, আবহাওয়ার পূর্বাভাস, গুরুত্বপূর্ণ ঘোষণা ও বিভিন্ন ঘটনাবলি সম্পর্কে জানা যায়। চোখে দেখা ও কানে শোনার সুবিধা থাকায় নিরক্ষর মানুষও খবর বুঝতে পারেন।
শিক্ষামূলক ভূমিকা: বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ভাষা ও পরিবেশবিষয়ক অনুষ্ঠান মানুষের জ্ঞান বাড়াতে সাহায্য করে। শিক্ষামূলক অনুষ্ঠান শিশু ও শিক্ষার্থীদের শেখার আগ্রহও বাড়ায়। অনেক জটিল বিষয় ছবির মাধ্যমে সহজে বোঝা যায়। এতে শিক্ষা আরও আকর্ষণীয় ও কার্যকর হয়ে ওঠে।
সংস্কৃতির প্রসার: নাটক, সংগীত, নৃত্য, সাহিত্যভিত্তিক অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মানুষের সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ হয়। দূরের গ্রামের মানুষও দেশের ঐতিহ্য ও লোকসংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেন।
বিনোদন ও মানসিক স্বস্তি: কাজের পর পছন্দের অনুষ্ঠান দেখা অনেকের কাছে অবসরের আনন্দদায়ক উপায়। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে আনন্দ দেয় এবং দৈনন্দিন ক্লান্তি ও মানসিক চাপ কমায়। মানুষের জীবনে এই আনন্দের প্রয়োজন কোনো অংশে কম নয়।
সামাজিক সচেতনতা: স্বাস্থ্য, পরিবেশ, নারীশিক্ষা, দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে অনুষ্ঠান সমাজে সচেতনতা তৈরি করে। কুসংস্কার দূর করতে এবং নতুন ভাবনা ছড়িয়ে দিতে টেলিভিশনের ভূমিকা উল্লেখযোগ্য।
পারিবারিক বন্ধন: পরিবারের সবাই একসঙ্গে বসে পছন্দের অনুষ্ঠান বা খেলা দেখলে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়া যায়। এতে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়।
কর্মসংস্থান ও অর্থনীতি: টেলিভিশন শিল্পের সঙ্গে অভিনেতা, প্রযুক্তিবিদ, সাংবাদিক ও আরও বহু মানুষের জীবিকা জড়িত। এই শিল্প দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। কাজেই একে মানবজীবনের সমস্যার কারণ বলে চিহ্নিত করা একপেশে দৃষ্টিভঙ্গি।
জরুরি পরিস্থি তিতে সহায়ক: ঝড়, বন্যা বা অন্য কোনো দুর্যোগের সময় টেলিভিশনের মাধ্যমে দ্রুত সতর্ক বার্তা ও সরকারি নির্দেশ জনগণের কাছে পৌঁছোয়। এতে বহু প্রাণ ও সম্পদ রক্ষা পায়।
প্রবীণ ও গৃহবন্দি মানুষের সঙ্গী: যাঁরা বয়সের কারণে বা অসুস্থতায় ঘর থেকে বেরোতে পারেন না, টেলিভিশন তাঁদের একাকিত্ব দূর করে। তাঁরা পছন্দের গান, ধর্মীয় অনুষ্ঠান ও খবরের মাধ্যমে বাইরের জগতের সঙ্গে সংযোগ রাখেন।
ভাষা ও শিক্ষার প্রসার: বিভিন্ন ভাষার অনুষ্ঠান দেখে মানুষ নতুন ভাষা শেখে। ছোটোদের জন্য ছড়া, গল্প ও কার্টুনের মতো অনুষ্ঠান তাদের ভাষাজ্ঞান ও কল্পনাশক্তি বিকাশে সাহায্য করে।
১২ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে
পড়াশোনা ও লেখালেখির ক্ষেত্রে সামান্য জটিলতায় পড়লেই চটজলদি ইন্টারনেটের তৈরি উত্তর ও তথ্য হুবহু নকল করার প্রবণতা বাড়ছে। মাথা না খাটিয়ে সম্পূর্ণ যন্ত্রনির্ভর হয়ে পড়ার ফলে ছাত্রছাত্রীদের নিজস্ব চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা ও মৌলিকতা ক্ষুণ্ণ হচ্ছে।
ইন্টারনেট অজানাকে জানার অফুরন্ত ভান্ডার খুলে দিয়ে শিক্ষার্থীদের কৌতূহল মেটায়। বিশ্বের নানা প্রান্তের তথ্য ও গবেষণা সহজে হাতের কাছে এনে দিয়ে প্রকারান্তরে তাদের জ্ঞানের পরিধি প্রসারিত করে এবং মৌলিক চিন্তাকে আরও সমৃদ্ধ করে তোলে।
বিষয়ের পক্ষেইন্টারনেট ও ছাত্রছাত্রীদের মৌলিকতার সংকট
ভূমিকা: বর্তমান যুগে ইন্টারনেট ছাত্রছাত্রীদের পড়াশোনা ও লেখালেখির অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে। তথ্যের এই অফুরন্ত ভান্ডার সুবিধা দিলেও তা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ও সৃজনশীলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে—এই বক্তব্য যথেষ্ট যুক্তিসংগত।
পরিশ্রম এড়ানোর প্রবণতা: পড়াশোনা বা লেখালেখির কোথাও অসুবিধায় পড়লে ছাত্রছাত্রীরা যথাযথ পরিশ্রম না করেই চটজলদি ইন্টারনেটে উত্তর খুঁজে নেয়। নিজে ভাবার, ভুল করে শেখার ও চেষ্টা করার অভ্যাস তাতে নষ্ট হয়। ফলে শেখার গভীরতা কমে যায়।
যন্ত্রনির্ভরতা: আজ অনেক শিক্ষার্থী মাথা না খাটিয়ে সম্পূর্ণ যন্ত্রের ওপর নির্ভর করছে। হিসাব, বানান বা ব্যাকরণ সংশোধনের জন্য নিজের ক্ষমতার বদলে অ্যাপ বা সার্চ ইঞ্জিনের ওপর ভরসা বাড়ছে। এই নির্ভরতা তাদের আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তাশক্তিকে দুর্বল করে তুলছে।
নকলের প্রবণতা: ইন্টারনেট থেকে প্রবন্ধ, প্রকল্প বা উত্তর হুবহু নকল করে জমা দেওয়ার ঘটনা বাড়ছে। এতে শিক্ষার্থীর নিজের ভাষা, ভাবনা ও লেখার ধরন গড়ে ওঠে না। অন্যের লেখাকে নিজের বলে চালানোর অভ্যাস নৈতিক মূল্যবোধেরও ক্ষতি করে।
কল্পনাশক্তির ক্ষয়: মৌলিক রচনার জন্য কল্পনা ও অনুভূতির প্রয়োজন। কিন্তু তৈরি উত্তর ও রেডিমেড ধারণা সহজে হাতের কাছে পেয়ে শিক্ষার্থীরা নতুন করে ভাবতে আগ্রহী হয় না। ফলে সৃজনশীলতা ক্রমশ ফিকে হয়ে আসে।
স্মৃতিশক্তি ও মনোযোগ হ্রাস: যে কোনো তথ্য এক ক্লিকেই পাওয়া যায় বলে শিক্ষার্থীরা তা মনে রাখার চেষ্টা করে না। এতে মস্তিষ্কের চর্চা কমে এবং দীর্ঘক্ষণ মন দিয়ে পড়ার ক্ষমতা হ্রাস পায়।
একই ধরনের চিন্তার প্রসার: সবাই একই ওয়েবসাইট, একই নোট ও একই ধারণা ব্যবহার করলে সবার লেখা প্রায় একই রকম হয়ে যায়। ব্যক্তির স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তাতে চাপা পড়ে যায়। এটি নিজস্বতার প্রকৃত ক্ষতি।
ভাষার সৌন্দর্য নষ্ট: সামাজিক মাধ্যম ও ইন্টারনেটের সংক্ষিপ্ত ভাষা ও অপ্রচলিত বানানের প্রভাবে শিক্ষার্থীদের লেখার ভাষা ও শৈলী বিকৃত হচ্ছে। শুদ্ধ ও সাবলীল ভাষায় নিজের মত প্রকাশের দক্ষতা কমে যাচ্ছে।
ভুল তথ্যের ঝুঁকি: ইন্টারনেটের সব তথ্য নির্ভরযোগ্য নয়। যাচাই না করে তা ব্যবহার করলে শিক্ষার্থীর নিজস্ব বোধ ও বিচারশক্তি বিভ্রান্ত হয়। ফলে সে নিজের যুক্তি দিয়ে সত্য-মিথ্যা বিচারের ক্ষমতাও হারায়।
শিক্ষকের সঙ্গে আলোচনায় অনীহা: কিছু বুঝতে না পারলে আগে শিক্ষক বা সহপাঠীর সঙ্গে আলোচনা করা হতো। এখন ইন্টারনেটই সব উত্তরের উৎস হওয়ায় সেই আলোচনা ও তর্কের মধ্য দিয়ে চিন্তা গড়ে ওঠার সুযোগ কমছে।
বিষয়ের বিপক্ষেইন্টারনেট ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করছে
ভূমিকা: ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে—এই বক্তব্য একপেশে। ইন্টারনেট অজানাকে জানার আগ্রহ মিটিয়ে প্রকারান্তরে ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বাড়াচ্ছে এবং তাদের আরও সমৃদ্ধ করে গড়ে তুলছে। সঠিক ব্যবহার করলে এটি মৌলিক চিন্তারই সহায়ক।
জ্ঞানের অফুরন্ত ভান্ডার: ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, প্রযুক্তি—সব বিষয়ের তথ্য মুহূর্তে পাওয়া যায়। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীরা বিশ্বের নানা বিষয় সম্পর্কে জানতে পারে। এতে তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত হয়।
কৌতূহলের নিবৃত্তি: অজানাকে জানার আগ্রহ মানুষের সহজাত। ইন্টারনেট সেই কৌতূহল মেটানোর সুযোগ করে দেয়। কৌতূহল মিটলে মনে নতুন প্রশ্ন ও নতুন ভাবনা জাগে, যা মৌলিক চিন্তার জন্ম দেয়।
সহজে বোঝার সুযোগ: কঠিন বিষয় ভিডিও, ছবি, অ্যানিমেশন ও উদাহরণের মাধ্যমে সহজে বোঝা যায়। বিজ্ঞানের পরীক্ষা বা ঐতিহাসিক ঘটনা চোখে দেখলে ধারণা পরিষ্কার হয়। এতে শিক্ষার্থী নিজের মতো করে বিষয়টি নতুনভাবে ভাবতে পারে।
গবেষণা ও প্রকল্পে সহায়তা: ছাত্রছাত্রীরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তুলনা ও বিশ্লেষণের মাধ্যমে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছোতে পারে। এই অভিজ্ঞতা গবেষণামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করে।
সৃজনশীলতার মঞ্চ: ব্লগ, ভিডিও, ডিজিটাল শিল্প, কোডিং ও নানা অনলাইন প্ল্যাটফর্মে ছাত্রছাত্রীরা নিজেদের সৃষ্টি প্রকাশ করতে পারে। এখানে তারা নিজস্ব ভাবনা ও প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়।
দূর ও বিশেষজ্ঞ শিক্ষার সুযোগ: দেশ-বিদেশের বিশেষজ্ঞ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পাঠ ইন্টারনেটে সহজলভ্য। যাদের কাছে এই সুযোগ আগে অকল্পনীয় ছিল, তারাও এখন উন্নত শিক্ষার সুযোগ পায়।
ভাষা ও সংস্কৃতির পরিচয়: ইন্টারনেটের মাধ্যমে ভিন্ন দেশ ও ভাষার সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যায়। এতে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি উদার ও বহুমুখী হয়। এটি মৌলিক ভাবনার অন্যতম উৎস।
সময় ও শ্রমের সাশ্রয়: তথ্য খুঁজতে আগে লাইব্রেরি ঘুরে বহু সময় কাটাতে হতো। এখন সেই সময় বাঁচিয়ে শিক্ষার্থী চিন্তা, বিশ্লেষণ ও সৃষ্টিতে মন দিতে পারে।
দক্ষতার বিকাশ: ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীরা তথ্য খোঁজা, যাচাই ও ব্যবহারের দক্ষতা অর্জন করে, যা ভবিষ্যৎ জীবনে অত্যন্ত প্রয়োজনীয়।
আত্মনির্ভরতা ও স্বশিক্ষা: ইন্টারনেটে বিনামূল্যে নানা কোর্স ও টিউটোরিয়াল থাকায় ছাত্রছাত্রীরা নিজের আগ্রহের বিষয়ে নিজে শিখতে পারে। এই স্বশিক্ষার অভ্যাস তাদের আত্মনির্ভর ও স্বাধীনচেতা করে তোলে। নিজের গতিতে শেখার সুযোগও তারা পায়।
প্রশ্ন করার সাহস: ইন্টারনেটে বিভিন্ন মত ও ব্যাখ্যা দেখে শিক্ষার্থীর মনে নতুন প্রশ্ন জাগে। কোন তথ্য ঠিক, কোনটি ভুল—তা যাচাই করতে গিয়ে তার বিচারবোধ ও বিশ্লেষণের ক্ষমতা তীক্ষ্ণ হয়। এভাবে নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।
১৩বিজ্ঞাপন ছাড়া বর্তমান-জীবন অচল
আধুনিক গণমাধ্যম ও সমাজমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমেই মানুষ নিত্যনতুন পণ্য, পরিষেবা ও সেগুলির গুণমান সম্পর্কে জানতে পারে। ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজসচেতনতামূলক তথ্য প্রচারের কারণে বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন কার্যত অচল।
বিজ্ঞাপন অনেক সময় সত্য গোপন করে ও মিথ্যা চমক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে অপ্রয়োজনীয় পণ্য কিনতে প্রলুব্ধ করে। সাধারণ মানুষের সাধ ও সাধ্যের ফারাক বাড়িয়ে মানসিক অসন্তোষ সৃষ্টি করে; বিজ্ঞাপন ছাড়াও মানুষের স্বাভাবিক জীবন বিজ্ঞানের নিয়মে চলতে পারে।
বিষয়ের পক্ষেবিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল
ভূমিকা: বর্তমান যুগে বিজ্ঞাপনের অভূতপূর্ব প্রসার ঘটেছে। নানা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে ও শুনে মানুষ নানা বিষয় ও বস্তু সম্পর্কে জানতে পারছে। সকাল থেকে রাত পর্যন্ত চারপাশের বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মধ্যেই আমাদের জীবন আবদ্ধ। তাই বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল—এই বক্তব্য যুক্তিসংগত।
তথ্য ও পরিচয়: বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ নতুন পণ্য, পরিষেবা ও সুযোগ সম্পর্কে জানতে পারে। বিজ্ঞাপন না থাকলে বহু প্রয়োজনীয় জিনিসের খবরই সাধারণ মানুষের কাছে পৌঁছোত না।
সঠিক পণ্য বাছাইয়ের সুযোগ: বিজ্ঞাপন দেখে মানুষ বিভিন্ন পণ্যের গুণাগুণ তুলনা করতে পারে। তাই যথাযথ পণ্য বেছে নেওয়া সহজ হয়, আর ক্রেতা অযথা ঠকে না।
চাহিদা সম্পর্কে সচেতনতা: বিজ্ঞাপন মানুষকে নিজের প্রয়োজন ও চাহিদা সম্পর্কে সচেতন করে তোলে। অনেক সময় মানুষ জানতেই পারে না, কোন জিনিস তার জীবনকে সহজ করতে পারে। বিজ্ঞাপন সেই পথ দেখায়।
উন্নত জীবনযাপনের সুযোগ: নতুন প্রযুক্তি, ওষুধ, স্বাস্থ্যসেবা ও ঘরোয়া সামগ্রীর বিজ্ঞাপন সাধারণ মানুষকে আরও ভালো জীবনযাপনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে।
সামাজিক সচেতনতা: সব বিজ্ঞাপন বস্তুগত নয়। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সড়ক নিরাপত্তা ও টিকাকরণের মতো তথ্যমূলক বিজ্ঞাপন জনমানসকে সমৃদ্ধ করে। এগুলি সমাজের কল্যাণে বড়ো ভূমিকা রাখে।
অর্থনীতি ও কর্মসংস্থান: বিজ্ঞাপনের ফলে পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ে, শিল্প-বাণিজ্য সচল থাকে। বিজ্ঞাপনশিল্পে বহু মানুষ কাজ পান। অর্থনীতির চাকা ঘোরাতে তাই বিজ্ঞাপনের ভূমিকা অনস্বীকার্য।
গণমাধ্যমের ভিত্তি: সংবাদপত্র, টেলিভিশন, বেতার ও ওয়েবসাইট পরিচালনার বড়ো অংশ আসে বিজ্ঞাপনের আয় থেকে। বিজ্ঞাপন না থাকলে এসব মাধ্যম কম দামে বা বিনামূল্যে খবর ও বিনোদন দিতে পারত না।
ক্ষুদ্র ব্যবসায়ীর সহায়ক: ছোটো ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তা বিজ্ঞাপনের মাধ্যমেই ক্রেতার কাছে পৌঁছোন। এতে স্বনির্ভরতার সুযোগ তৈরি হয়।
ঘোষণা ও জরুরি তথ্য: চাকরির খবর, ভর্তির বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, সরকারি নির্দেশিকা ও দুর্যোগের সতর্ক বার্তা বিজ্ঞাপনের মাধ্যমেই মানুষের কাছে দ্রুত পৌঁছোয়।
শহর ও গ্রামের ব্যবধান কমানো: ক্রমশ গ্রামেও টেলিভিশন ও মোবাইল পৌঁছে যাওয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে সেখানকার মানুষও নতুন পণ্য, কৃষিপদ্ধতি ও সরকারি প্রকল্পের খবর পাচ্ছেন। এতে তাঁদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।
কর্মসংস্থানের সন্ধান: চাকরির বিজ্ঞাপন বেকার যুবক-যুবতীদের সুযোগের সন্ধান দেয়। ভর্তি, পরীক্ষা বা প্রশিক্ষণের বিজ্ঞাপন না থাকলে বহু সম্ভাবনাময় মানুষ সুযোগ হারাতেন। জীবন সচল রাখতে এই তথ্য অত্যন্ত জরুরি।
উৎসব ও সামাজিকতা: আজ উৎসব, মেলা, বই ও সিনেমার আয়োজনের খবরও মানুষ বিজ্ঞাপনের মাধ্যমেই পায়। এতে সামাজিক মেলামেশা ও সাংস্কৃতিক জীবন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বিষয়ের বিপক্ষেবিজ্ঞাপন ছাড়াও জীবন সচল
ভূমিকা: বিজ্ঞাপনই কি আমাদের বর্তমান জীবনকে সচল রেখেছে? এ কথা মানা যায় না। বরং বিজ্ঞাপন অনেক সময় বর্তমান জীবনকে বিভ্রান্ত করছে। মানুষের জীবন বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল নয়। তাই বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল—এই বক্তব্য গ্রহণযোগ্য নয়।
প্রত্যন্ত গ্রামের জীবন: নগর সভ্যতা থেকে দূরে প্রত্যন্ত গ্রামে যে মানুষ বাস করেন, বিজ্ঞাপনের চমক ছাড়াই তাঁর জীবন স্বাভাবিকভাবে কেটে যেতে পারে। চাষ, ব্যবসা বা সংসার চালাতে তাঁর বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে না।
মিথ্যা ও চমকের ব্যবহার: পণ্যের বিজ্ঞাপনে অনেক মিথ্যা, অনেক চমক থাকতে পারে। এগুলি আসলে মানুষকে প্রলুব্ধ করার ব্যবসায়িক কৌশল। ক্রেতা না বুঝে সেই ফাঁদে পা দেন।
বিজ্ঞাপনমুক্ত মানুষ: এমন মানুষও কম নেই, যাঁরা বিজ্ঞাপনের প্রভাব থেকে মুক্ত থাকেন। তাঁরা নিজের প্রয়োজন ও অভিজ্ঞতা অনুযায়ী পণ্য কেনেন। বিজ্ঞাপন না দেখেও তাঁদের জীবন বেশ সুন্দরভাবে চলে।
বিকল্প উপায়: কোনো পণ্য সম্পর্কে জানতে আত্মীয়, প্রতিবেশী ও অভিজ্ঞ মানুষের পরামর্শ, প্রত্যক্ষ ব্যবহার বা বাজারে ঘুরে দেখাই যথেষ্ট। এসব উপায়ে মানুষ আগেও কেনাকাটা করেছে।
প্রয়োজনীয় বিজ্ঞাপনের সীমা: সমাজ, শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রিক কিছু বিজ্ঞাপন ছাড়া অন্যান্য বিজ্ঞাপন না থাকলেও জীবন বিজ্ঞানের নিয়মে চলবে। সুতরাং বিজ্ঞাপনকে সর্বক্ষেত্রে অপরিহার্য বলা চলে না।
সাধ ও সাধ্যের ফারাক: লোভনীয় পণ্যের বিজ্ঞাপন অধিকাংশ নাগরিকের ক্ষতি করে। সাধ ও সাধ্যের ফারাকটিকে তা প্রকট করে তোলে। যা কেনার সামর্থ্য নেই, তা না পেয়ে মানুষ হীনম্মন্যতা ও অসন্তোষে ভোগে।
অপ্রয়োজনীয় ব্যয়: বিজ্ঞাপনের প্রভাবে মানুষ অনেক অপ্রয়োজনীয় জিনিস কেনে। এতে সংসারের বাজেট নষ্ট হয় এবং সঞ্চয় কমে যায়।
শিশু ও কিশোরদের ওপর প্রভাব: বিজ্ঞাপন অল্পবয়সিদের মনে ভোগের আকাঙ্ক্ষা জাগায়। বাবা-মায়ের সামর্থ্যের কথা না ভেবে তারা নানা দাবি তোলে, যা পরিবারে অশান্তি সৃষ্টি করে।
সময় ও মনোযোগের অপচয়: টেলিভিশন ও ইন্টারনেটে অবিরাম বিজ্ঞাপন দেখে দর্শকের সময় নষ্ট হয় এবং মনোযোগ ব্যাহত হয়। জীবনের স্বাভাবিক ছন্দ এতে বিঘ্নিত হয়।
আত্মনির্ভরতা: বিজ্ঞাপন না থাকলে মানুষ নিজের বিচারবুদ্ধি ও অভিজ্ঞতার ওপর বেশি ভরসা করত। এতে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ত। বিজ্ঞাপন সেই স্বাধীন সিদ্ধান্তে বাধা দেয়।
পরিবেশের ক্ষতি: প্রচুর হোর্ডিং, প্ল্যাকার্ড ও লিফলেট শহরের সৌন্দর্য নষ্ট করে এবং আবর্জনা বাড়ায়। বিজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত ভোগ উৎসাহিত করলে সম্পদের অপচয় ও দূষণও বাড়ে। সুতরাং বিজ্ঞাপনকে জীবনের অপরিহার্য অঙ্গ বলা যুক্তিযুক্ত নয়।
প্রাচীনকালের দৃষ্টান্ত: বিজ্ঞাপনের এত প্রসারের আগেও মানুষ যুগ যুগ ধরে সুন্দরভাবে সংসার, ব্যবসা ও সমাজ চালিয়ে এসেছে। এই ইতিহাসই প্রমাণ করে, বিজ্ঞাপন ছাড়া জীবন অচল হয় না।
১৪সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে
সংবাদপত্র, দূরদর্শন ও ইন্টারনেটের কুরুচিপূর্ণ বিজ্ঞাপন, চাঞ্চল্যকর ও পক্ষপাতদুষ্ট সংবাদ এবং অপরাধের অতি-নাটকীয় প্রচার সমাজে নৈতিক অবক্ষয়, ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে। বাণিজ্যিক লাভের আশায় সত্যকে বিকৃত করার ফলে গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে।
কিছু ত্রুটি ও অতিরঞ্জন বাদ দিলে গণমাধ্যম আজও সমাজের জাগ্রত প্রহরী। দেশ-বিদেশের সঠিক সংবাদ পরিবেশন, অন্যায়ের প্রতিবাদে জনমত গঠন, শিক্ষা ও জনসচেতনতা বিস্তারে গণমাধ্যম যুগে যুগে সমাজকে পথ দেখাচ্ছে।
বিষয়ের পক্ষেগণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে
ভূমিকা: সংবাদপত্র, বেতার, দূরদর্শন ও ইন্টারনেট—এই গণমাধ্যমগুলি সমাজের শিক্ষক ও দর্পণের ভূমিকা পালন করার কথা। কিন্তু বর্তমানে এগুলি থেকে প্রচারিত কুরুচিপূর্ণ বিজ্ঞাপন, সংবাদ ও তথ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই গণমাধ্যম সুপ্রভাব নয়, কুপ্রভাবই বিস্তার করছে—এই মত যুক্তিসংগত।
কুরুচিপূর্ণ বিজ্ঞাপন: অনেক বিজ্ঞাপনে অশালীন ছবি, দ্ব্যর্থক কথা ও অতিরঞ্জিত দাবি দেখানো হয়। এসব সমাজের রুচি ও মূল্যবোধকে নিম্নমুখী করে। পরিবারের সবাই একসঙ্গে বসে বিজ্ঞাপন দেখতে অস্বস্তি বোধ করেন।
চাঞ্চল্যকর ও একপেশে সংবাদ: অনেক গণমাধ্যম বেশি দর্শক বা পাঠকের লোভে সংবাদকে চাঞ্চল্যকর ও রসালো করে পরিবেশন করে। সত্যের চেয়ে নাটকীয়তাকে প্রাধান্য দেওয়ায় মানুষ বিভ্রান্ত হয়।
অপরাধের প্রভাব: খুন, ধর্ষণ ও অপরাধের খুঁটিনাটি বিবরণ ও দৃশ্য গণমাধ্যমে বারবার দেখানো হলে কিশোরদের মনে তা কুপ্রভাব ফেলে। অনেক সময় অপরাধের কৌশল শেখানোর ঝুঁকিও তৈরি হয়।
ভুয়ো ও যাচাইহীন তথ্য: ইন্টারনেট ও বিভিন্ন চ্যানেলে যাচাই না করা তথ্য ও গুজব দ্রুত ছড়ায়। এতে সমাজে আতঙ্ক ও অশান্তি তৈরি হয়। একবার ছড়িয়ে পড়া মিথ্যা খবর সংশোধন করা কঠিন হয়ে পড়ে।
নৈতিক অবক্ষয়: সিনেমা, ধারাবাহিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে হিংসা, অশালীনতা ও ভোগবাদের চিত্র তরুণ প্রজন্মের নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে।
বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ: অনেক গণমাধ্যম মালিকের ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়। ফলে নিরপেক্ষ সত্যের বদলে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশিত হয়, যা জনমতকে ভুলভাবে প্রভাবিত করে।
শিশুদের ওপর প্রভাব: কার্টুন, বিজ্ঞাপন ও অনুষ্ঠানের নেতিবাচক বিষয়বস্তু শিশুদের কোমল মনে স্থায়ী ছাপ ফেলে। তারা অনেক সময় ভুল আচরণ অনুকরণ করে।
ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন: কিছু গণমাধ্যম মানুষের ব্যক্তিগত জীবনের ঘটনা প্রকাশ করে তাকে সামাজিকভাবে অপমানিত করে। এতে মানুষের সম্মান ও মানসিক শান্তি নষ্ট হয়।
সময় ও মনোযোগের অপচয়: অবিরাম খবর, বিনোদন ও বিজ্ঞাপনের স্রোত মানুষের মূল্যবান সময় নষ্ট করে এবং পড়াশোনা ও কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়।
জনমত গঠনে ভুল প্রভাব: কিছু গণমাধ্যম নির্বাচনের সময় বা সামাজিক ইস্যুতে বিশেষ দলের পক্ষে প্রচার চালায়। এতে মানুষ প্রকৃত তথ্য না জেনে ভুল সিদ্ধান্ত নেয়। জনমত গঠনে এই প্রভাব গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।
ভাষা ও সংস্কৃতির বিকৃতি: অনেক অনুষ্ঠান ও বিজ্ঞাপনে অশুদ্ধ ও মিশ্রভাষা ব্যবহার করা হয়। এতে নতুন প্রজন্ম মাতৃভাষার শুদ্ধ রূপ থেকে দূরে সরে যাচ্ছে। দেশীয় সংস্কৃতির জায়গায় বিদেশি অনুকরণ জায়গা করে নিচ্ছে।
মানসিক চাপ ও আতঙ্ক: দুর্ঘটনা, হিংসা ও বিপর্যয়ের খবর ঘণ্টার পর ঘণ্টা দেখালে দর্শক ভয় ও উদ্বেগে ভোগেন। দুশ্চিন্তাজনক সংবাদের অতিরিক্ত প্রচার মানুষের মানসিক শান্তি নষ্ট করে।
বিষয়ের বিপক্ষেগণমাধ্যম আজও সুপ্রভাব বিস্তারকারী
ভূমিকা: সংবাদপত্র, বেতার, দূরদর্শন ও ইন্টারনেট সমাজের চোখ-কান-মুখ। কিছু কুরুচিপূর্ণ বিজ্ঞাপন ও সংবাদ গণমাধ্যমের সুনাম ক্ষুণ্ণ করলেও সেগুলি বাদ দিলে আজও গণমাধ্যম সুপ্রভাব বিস্তারকারী। তাই গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে—এই বক্তব্য একপেশে।
তথ্য ও সংবাদ পরিবেশন: গণমাধ্যমের মাধ্যমে দেশ-বিদেশের ঘটনা ও গুরুত্বপূর্ণ তথ্য মানুষ দ্রুত জানতে পারে। সমাজে কী ঘটছে, তা না জানলে নাগরিকের পক্ষে সচেতন থাকা সম্ভব হতো না।
শিক্ষার প্রসার: বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ও পরিবেশবিষয়ক অনুষ্ঠান, শিক্ষামূলক চ্যানেল ও ওয়েবসাইট শিক্ষার্থীদের জ্ঞান বাড়ায়। নিরক্ষর মানুষও দূরদর্শন ও বেতারের মাধ্যমে অনেক কিছু শেখেন।
জনসচেতনতা: স্বাস্থ্য, পরিবেশ, টিকাকরণ ও সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারে গণমাধ্যমের অবদান সর্বজনস্বীকৃত। এর ফলে বহু মানুষের জীবনধারা বদলেছে।
অন্যায়ের প্রতিবাদ ও জবাবদিহি: তদন্তমূলক সাংবাদিকতা দুর্নীতি ও অন্যায় ফাঁস করে সমাজকে সজাগ করে। গণমাধ্যম প্রশাসনকে জবাবদিহির মুখে দাঁড় করায়। এটি গণতন্ত্রের শক্তিশালী স্তম্ভ।
সংস্কৃতির বিকাশ: নাটক, সংগীত, সাহিত্য ও লোকসংস্কৃতির অনুষ্ঠান সংস্কৃতির প্রসার ঘটায়। বহু শিল্পী গণমাধ্যমের সাহায্যেই সবার কাছে পরিচিত হয়েছেন।
সুস্থ বিনোদন: কাজের শেষে পরিবার মিলে অনুষ্ঠান, খেলা বা সিনেমা দেখে মানুষ মানসিক স্বস্তি পায়। বিনোদনও জীবনের প্রয়োজনীয় অঙ্গ। দর্শকের সচেতন দৃষ্টিভঙ্গি তাকে আরও মূল্যবান করে তোলে।
দুর্যোগে সহায়ক: ঝড়, বন্যা বা অন্য কোনো বিপদের সময় সতর্ক বার্তা ও সাহায্যের খবর গণমাধ্যমের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে বহু প্রাণ রক্ষা পায়।
কর্মসংস্থান ও অর্থনীতি: গণমাধ্যম শিল্পে সাংবাদিক, শিল্পী, প্রযুক্তিবিদ ও আরও বহু মানুষের জীবিকা জড়িত। বিজ্ঞাপনের মাধ্যমে এটি ব্যবসা-বাণিজ্যকেও সচল রাখে।
ঐক্য ও যোগাযোগ: গণমাধ্যম দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে পরস্পরের সঙ্গে পরিচিত করে ঐক্য ও সংহতি গড়ে তোলে। ভাষা ও অঞ্চলের পার্থক্য সত্ত্বে ও মানুষ পরস্পরের সুখ-দুঃখের অংশীদার হয়।
কুসংস্কার ও কুশিক্ষা বিস্তার: কিছু ধারাবাহিক ও অনুষ্ঠানে অলৌকিকতা ও কুসংস্কারকে মহিমান্বিত করা হয়। বিজ্ঞানমনস্ক চিন্তার বদলে মানুষ অন্ধবিশ্বাসের দিকে ঝুঁকে পড়ে।
সম্পর্কে অবনতি: ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়েষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও ভাঙা সম্পর্কের চিত্র দেখে দর্শকের মনে অবিশ্বাস ও অস্থিরতা তৈরি হয়। পরিবারের সম্পর্কে ও এর ছায়া পড়ে।
ভোগবাদের প্রসার: বিজ্ঞাপন, অনুষ্ঠান ও সিনেমা বিলাসী জীবনযাপনকে আদর্শ হিসেবে তুলে ধরে। সাধারণ মানুষ নিজের সাধ্য ভুলে সেই ভোগের পিছনে ছোটে। ফলে অসন্তোষ ও আর্থিক সংকট বাড়ে।
সৃজনশীলতার ক্ষয়: অবিরাম দেখা ও শোনার ফলে মানুষ নিজস্ব চিন্তা ও কল্পনা থেকে দূরে সরে যায়। বই পড়া, গল্প বলা বা খেলাধুলার মতো সুস্থ অভ্যাস কমে যায়। এটি সমাজের বৌদ্ধিক ক্ষতি।
