ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা
একাদশ শ্রেণি (প্রথম সেমিস্টার)
১. একই ভাষার মধ্যে আঞ্চলিক পৃথক রূপকে কী বলা হয় ?
২. বাংলা ভাষায় উপভাষার সংখ্যা —
৩. কলকাতা ও ভাগীরথী-হুগলি নদীর আশপাশে যে উপভাষা প্রচলিত, তা হল —
৪. বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা —
৫. অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি —
৬. অপিনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায় তা হল –
৭. জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রচলিত —
৮. কামরূপী উপভাষার অপর নাম —
৯. পুরুলিয়া এবং মেদিনীপুরের দক্ষিণ-পশ্চিম অংশে __________ উপভাষা প্রচলিত।
১০. ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছেন —
১১. মানভূম, সিংভূম, ধলভূম অঞ্চলে প্রচলিত উপভাষা হল –
১২. একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায়, তখন তাকে বলে —
১৩. ‘সাধুভাষা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
১৪. ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থের লেখক —
১৫. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থের লেখক –
১৬. কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিতভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়?
১৭. তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি —
১৮. মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হল –
১৯. মালদহ, দক্ষিণ দিনাজপুরে প্রচলিত উপভাষা —
২০. একই আঞ্চলিক উপভাষা ব্যবহারকারী একই শ্রেণির মানুষের মধ্যে যখন ব্যক্তি অনুসারে ভাষা প্রয়োগে স্বাতন্ত্র্য দেখা যায় – তখন তাকে বলে —
