সাম্যবাদী- কাজী নজরুল ইসলাম |একাদশ শ্রেণি | প্রথম সেমিস্টার | Samyabadi- Kazi Nazrul Islam | MCQ |Mocktest

সাম্যবাদী – কাজী নজরুল ইসলাম

একাদশ বাংলা | প্রথম সেমেস্টার |
মক টেস্ট

১) ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়-

(A) বিজলী

(B) লাঙল

(C) সওগাত

(D) গণবাণী

উত্তর দেখুন

সঠিক উত্তর: (B) লাঙল

২) ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়?

(A) ১৯২৪ খ্রিস্টাব্দে

(B) ১৯২৩ খ্রিস্টাব্দে

(C) ১৯১৬ খ্রিস্টাব্দে

(D) ১৯২৫ খ্রিস্টাব্দে

উত্তর দেখুন

সঠিক উত্তর: (D) ১৯২৫ খ্রিস্টাব্দে

৩) ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথমে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়?

(A) দোলনচাঁপা

(B) ভাঙার গান

(C) সর্বহারা

(D) সাম্যবাদী

উত্তর দেখুন

সঠিক উত্তর: (D) সাম্যবাদী

৪) কনফুসিয়াস ছিলেন

(A) পারসিক দার্শনিক

(B) চৈনিক দার্শনিক

(C) ফরাসি দার্শনিক

(D) গ্রিক দার্শনিক

উত্তর দেখুন

সঠিক উত্তর: (B) চৈনিক দার্শনিক

৫) জরাথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল-

(A) ত্রিপিটক

(B) জেন্দাবেস্তা

(C) গ্রন্থসাহেব

(D) বাইবেল

উত্তর দেখুন

সঠিক উত্তর: (B) জেন্দাবেস্তা

৬) শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম-

(A) বাইবেল

(B) গ্রন্থসাহেব

(A) ত্রিপিটক

(D) জেন্দাবেস্তা

উত্তর দেখুন

সঠিক উত্তর: (B) গ্রন্থসাহেব

৭) সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন

(A) ধর্মগ্রন্থে

(B) মন্দিরে

(C) মসজিদে

(D) নিজের প্রাণে

উত্তর দেখুন

সঠিক উত্তর: (D) নিজের প্রাণে

৮) মানুষ দেবতা-ঠাকুরকে যেখানে খোঁজে বলে ‘সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন –

(A) বদ্ধ ঘরে

(B) মৃত-পুথি-কঙ্কালে

(C) মন্দিরের দেয়ালে

(D) খোলা মাঠে

উত্তর দেখুন

সঠিক উত্তর: (B) মৃত-পুথি-কঙ্কালে

৯) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন-

(A) নজরুল ইসলাম

(B) চার্বাক মুনি

(C) বাঁশির কিশোর

(D) শাক্যমুনি

উত্তর দেখুন

সঠিক উত্তর: (C) বাঁশির কিশোর

১০) সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির ও কাবা হল-

(A) মানুষের মন মালিক

(B) মানুষের হৃদয়

(C) মানুষের শরীর

(D) সবগুলিই

উত্তর দেখুন

সঠিক উত্তর: (B) মানুষের হৃদয়

১১) ‘এইখানে বসি গাহিলেন তিনি’- তিনি যা গাইলেন-

(A) মানব প্রেমের গান

(B) বেদের সামগান

(C) কোরাণের সাম গান

(D) মানবের জয়গান

উত্তর দেখুন

সঠিক উত্তর: (C) কোরাণের সাম গান

১২) সত্য-মিথ্যা ঠিক বিকল্পটি নির্ণয় করো:
(i) কনফুসিয়াস্ পারস্যের দার্শনিক ছিলেন ।
(ii) চার্বাক নাস্তিক্যবাদের প্রচারক ছিলেন ।
(iii) গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ ।
(iv) বেদ ছান্দস ভাষায় রচিত ।

(A) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য

(B) মিথ্যা, সত্য, সত্য, সত্য

(C) সত্য, সত্য, মিথ্যা, সত্য

(D) মিথ্যা, মিথ্যা, সত্য, সত্য

উত্তর দেখুন

সঠিক উত্তর: (B) মিথ্যা, সত্য, সত্য, সত্য

১৩) সকলকালের জ্ঞান যেখানে আছে-

(A) ধর্মগ্রন্থে

(B) পুরানো গ্রন্থে

(C) মানুষের মধ্যে

(D) জগতের মধ্যে

উত্তর দেখুন

সঠিক উত্তর: (C) মানুষের মধ্যে

১৪) ‘এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সাম গান”- এখানে তিনি হলেন-

(A) আরব-দুলাল

(B) যীশুখ্রিষ্ট

(C) গৌতম বুদ্ধ

(D) ঈসা মুসা

উত্তর দেখুন

সঠিক উত্তর: (A) আরব-দুলাল

১৫) “এইখানে বসে ___________ পেল সত্যের পরিচয়।” -শূন্যস্থানে বসবে –

(A) হজরত মহম্মদ

(B) মহাবীর

(C) ঈসা মুসা

(D) নবী

উত্তর দেখুন

সঠিক উত্তর: (C) ঈসা মুসা

১৬) ‘এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন’- যা গাইলেন

(A) মানবের জয়গান

(B) মানবেব প্রেমের গান

(C) ধর্মের গান

(D) মহাগীতা

উত্তর দেখুন

সঠিক উত্তর: (D) মহাগীতা

১৭) “এইখানে বসে লুটাইয়া পড়ে সকল __________” – শূন্যস্থানে বসবে

(A) রাজা

(B) মানুষ

(C) রাজমুকুট

(D) ধর্মগ্রন্থ

উত্তর দেখুন

সঠিক উত্তর: (C) রাজমুকুট

১৮) ‘খুঁজে পাবে সখা!’-যা খুঁজে পাবার কথা বলা হয়েছে-

(A) সকল ধর্মের মানে

(B) সকল ঈশ্বরকে

(C) সকল ধর্মের কথা

(D) সকল শাস্ত্র

উত্তর দেখুন

সঠিক উত্তর: (D) সকল শাস্ত্র

১৯) ‘মানবের মহা-বেদনার ডাক’ শুনে কে রাজ্য পরিত্যাগ করেন?

(A) সম্রাট অশোক

(B) ব্রজের রাখাল বালক

(C) গৌতম বুদ্ধ

(D) মহাবীর

উত্তর দেখুন

সঠিক উত্তর: (C) গৌতম বুদ্ধ

২০) “এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহ্বান,” -আরব-দুলাল হলেন-

(A) দেবদূত

(B) ঈসা মুসা

(C) নবী

(D) হজরত মহম্মদ

উত্তর দেখুন

সঠিক উত্তর: (D) হজরত মহম্মদ

Your Cart

Scroll to Top