নমুনা প্রশ্ন |Model Question |উচ্চ মাধ্যমিক বাংলা | তৃতীয় সেমেস্টার |Semester -III | H.S. Bengali

নমুনা প্রশ্ন

উচ্চ মাধ্যমিক বাংলা 

তৃতীয় সেমেস্টার

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):

১। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস-

ক) বরিশাল

উচ্চমাধ্যমিক Suggestion • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

Madhyamik History Suggestion -2027 & Model Answers

📢 মাধ্যমিক ইতিহাস ২০২৭ | প্রস্তুতি হোক আরও সহজ! 🎯 📘 মাধ্যমিক ইতিহাস সাজেশন ও আদর্শ উত্তর (২০২৭)...

খ) খুলনা

গ) যশোর

ঘ) ঢাকা

২। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল –

ক) পাঁচটাকা

খ) সাতটাকা

গ) নয়টাকা

ঘ) দশটাকা

৩। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন

ক) নরেশচন্দ্রের সহিত

খ) পরেশচন্দ্রের সহিত

গ) মহেশচন্দ্রের সহিত

ঘ) ভবেশচন্দ্রের সহিত

৪। কথায় বলে ব্রহ্মবাক্য-

ক) বেদবাক্য

খ) নীতিবাক্য

গ) জ্ঞানবাক্য

ঘ) উপদেশ বাক্য

৫। বামুনহাটে মেলা হয়-

ক) কার্তিক সংক্রান্তিতে

খ) ১লা বৈশাখে

গ) চৈত্র সংক্রান্তিতে

ঘ) মকর সংক্রান্তিতে

৬। ‘মহাভাষ্য’ কার লেখা ? 

ক) পতঞ্জলি

খ) পাণিনি

গ) শবরস্বামী

ঘ) শঙ্করাচার্য

৭। ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন-

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) স্বামী বিবেকানন্দ

গ) রামমোহন রায়

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৮। ‘বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ ক’রব?’ –

ক) চলিত ভাষা

খ) কথ্য ভাষা

গ) মান্য চলিত ভাষা

ঘ) কলকেতার ভাষা

৯। আবদুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?

ক) উত্তরপ্রদেশ

খ) দিল্লি

গ) পাঞ্জাব

ঘ) হরিয়ানা

১০। কবীর মানুষকে কোন্ পথে থাকতে বলেছিলেন? 

ক) মিথ্যার

খ) অহং-এর

গ) সত্যের

ঘ) অচেনার

১১। ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা।’ ভ্যান গঘ ছিলেন একজন –

ক) কবি

খ) সাহিত্যিক

গ) চিত্রশিল্পী

ঘ) সংগীত বিশারদ

১২। “আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে,” – ‘পুষ্পক’ কী?

ক) অশ্ব

খ) নুক

গ) রথ

ঘ) দ্বীপ

১৩। কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কী বলেছেন?

ক) প্রতিষ্ঠান-বিরোধিতা 

খ) প্রতিষ্ঠান-নিরপেক্ষতা

গ) প্রতিষ্ঠান-সহমর্মিতা

ঘ) প্রতিষ্ঠান-আনুগত্য

১৪। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?

ক) সুনীল গঙ্গোপাধ্যায়

খ) শঙ্খ ঘোষ

গ) নবনীতা দেবসেন

ঘ) তিলোত্তমা মজুমদার।

১৫। পোটরাজ কে ? 

ক) গাঁয়ের মোড়ল

খ) দুরপত

গ) আনন্দ

ঘ) দামা

১৬। পোটরাজ রোদে বেরোয় না

ক) তিনদিন হয়ে গেল

খ) চারদিন হয়ে গেল

গ) পাঁচদিন হয়ে গেল

ঘ) ছয়দিন হয়ে গেল

১৭। যখন সময় সুবিধের না, তখন কী করতে হবে ?

ক) ব্যস্ত হতে হবে

খ) নিদ্রা যেতে হবে

গ) আনন্দ করতে হবে

ঘ) সমঝে পার হতে হবে

১৮। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-

(ক) ভাষার অতীত নিয়ে

(খ) সমকালীন ভাষায় গঠনরীতি নিয়ে

(গ) বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে

(ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে

১৯। বাগ্যন্ত্রের সাহায্যে স্থনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা

(ক) ধ্বনিতত্ত্ব

(খ) রূপতত্ত্ব

(গ) ধ্বনিবিজ্ঞান

(ঘ) শব্দার্থ পরিবর্তন

২০। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল-

(ক) তিনটি

(খ) আটটি

(গ) চারটি

(ঘ) ছয়টি

২১। ‘র ধ্বনিটি হল-

(ক) কম্পিতধ্বনি

(খ) পার্শ্বিকধ্বনি

(গ) উষ্মধ্বনি

(ঘ) তাড়িতধ্বনি

২২। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়-

(ক) ব্যাপকার্থকতা

(খ) বিপরীতার্থকতা

(গ) সমার্থকতা

(ঘ) শব্দার্থতা

২৩। দারুণ শব্দের আদি অর্থ-

(ক) অত্যন্ত

(খ) নির্মম

(গ) কাষ্ঠনির্মিত

(ঘ) সুন্দর

২৪। ‘উপবাস’ শব্দটির অর্থ ‘নিকটে বাস’ বর্তমান অর্থ ‘অনাহার- এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে-

(ক) অর্থের অবনতি

(খ) অর্থের বিস্তার

(গ) অর্থের সংকোচ

(ঘ) অর্থের রূপান্তর

২৫। ‘থিসরাস’ হল একটি-

(ক) পোর্তুগিজ শব্দ

(খ) জাপানি শব্দ

(গ) গ্রিক শব্দ

(ঘ) ফারসি শব্দ

২৬। শব্দার্থের প্রথম ভাগটির নাম-

(ক) নিদর্শন

(খ) খণ্ডিত অর্থ

(গ) সাধারণ অর্থ 

(ঘ) ব্যঞ্জনা অর্থ

২৭। ‘হাফ আখড়াই’ গানের জন্ম দেন-

(ক) মোহনচাঁদ বসু

(খ) নিধুবাবু

(গ) ঈশ্বরগুপ্ত

(ঘ) রসিকচন্দ্র রায়

২৮। ‘বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়-

(ক) ১৯১৭ সালে

(খ) ১৯৩২ সালে

(গ) ১৯৩৪ সালে

(ঘ) ১৯২৯ সালে

২৯। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন-

(ক) নীলরতন সরকার

(খ) জগদীশচন্দ্র বসু

(গ) নীলরতন ধর

(ঘ) অক্ষয়কুমার দত্ত।

৩০। নীচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন-

(ক) ঝুলন গোস্বামী

(খ) আরতি সাহা

(গ) বুলা চৌধুরী

(ঘ) জ্যোতির্ময়ী শিকদার।

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: 

৩১। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া, _______ বসিয়া, সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন।

(ক) বাগানে

(খ) বৈঠকখানায়

(গ) শয়নকক্ষে

(ঘ) আরাম কেদারায়

৩২। যাঁরা _________ এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।

(ক) দেশে

(খ) গ্রামে

(গ) শহরে

(ঘ) লোকহিতায়

৩৩। “দ্বিগ্বিজয়ে যেতে হবে।

       _______ দিলেন সাজিয়ে।”

(ক) পাটরানি

(খ) ছোটোরানি

(গ) দুয়োরানি

(ঘ) সুয়োরানি

ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো-

৩৪। (i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম-আদরিণী।

(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল-“হাতী পাওয়া গেল না”।

(iii) বাড়ীতে হাতী আসিবামাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।

(iv) শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।

বিকল্পসমূহ:

(ক) (i), (ii), (iii), (iv)

(খ) (iv), (iii), (ii), (i)

(গ) (ii), (iv), (i), (iii)

(ঘ) (ii), (i), (ii), (iv)

৩৫। সত্য ও মিথ্যা নির্ণয় করো-

(i) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।

(ii) বুদ্ধিমান অবশ্যই গ্রাম্যভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন।

(iii) কলকেতার ভাষাই অল্প দিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।

(iv) চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।

বিকল্পসমূহ :

(ক) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য 

(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা 

(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য

(ঘ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য।

৩৬। (i) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।

(ii) দুরপত গজগজ করে আপনমনে।

(iii) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।

(iv) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।

বিকল্পসমূহ :

(ক) (i)-সত্য, (ii)-সত্য, (ii)-সত্য, (iv)-মিথ্যা

(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা

(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(ঘ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-সত্য।

স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

৩৭। 

        ক – স্তম্ভ

    খ- স্তম্ভ

i) মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা

a.বিভাজ্যধ্বনি

ii) খণ্ডধ্বনির অপর নাম হল

b.যৌগিক স্বরধ্বনি

iii) একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়

c. সুরতরঙ্গ

iv) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে

d. ৭টি

বিকল্পসমূহ:

(ক) (i)-c. (i)-d, (ii)-a, (iv)-b

(খ) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c

(গ) (i)-c. (i)-b, (ii)-d, (iv)-a

(ঘ) (i)-a, (ii)-d, (iii)-c. (iv)-b

৩৮। 

       ক – স্তম্ভ

    খ- স্তম্ভ

(i) ‘আমি অকৃতি অধম’ গানটির রচয়িতা

a.মুকুন্দদাস

(ii) ‘বলো বলো বলো সবে, গানটির রচয়িতা

b.অখিলবন্ধু ঘোষ

(iii) ‘বান এসেছে মরা গাঙে’ গানটির রচিয়তা

c. রজনীকান্ত সেন

(iv) ‘ও দয়াল বিচার করো’ গানটির রচয়িতা

d. অতুলপ্রসাদ সেন

বিকল্পসমূহ:

(ক) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

(খ) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

(গ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d

(ঘ) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d

বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:

৩৯। বিবৃতি (A): আমার জন্যে অপেক্ষা করো।

কারণ (R): সময়টা খুব সুবিধের না।

বিকল্পসমূহ:

(ক) A ঠিক, R ভুল

(খ) A ভুল, R ঠিক

(গ) A ও R উভয়ই ঠিক এবং R. A-এর সঠিক কারণ

(ঘ) A এবং R উভয়ই ভুল।

Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:

৪০। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন- ‘না। গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতী চড়ে যেতে পারি, তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।” উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়-

(ক) আভিজাত্যের গৌরব

(খ) ঈর্ষাপরায়ণতা

(গ) দাম্ভিকতা

(ঘ) উগ্রতা

       উত্তরমালা
  
১গ   ২ক   ৩ক     ৪ক

৫গ   ৬ক   ৭খ     ৮ঘ

৯ক  ১০গ   ১১গ    ১২গ

১৩ঘ   ১৪গ  ১৫ঘ   ১৬ক

১৭ঘ  ১৮খ   ১৯গ   ২০গ

২১ক  ২২গ   ২৩গ    ২৪ঘ

২৫গ   ২৬গ  ২৭ক  ২৮ক

২৯গ  ৩০ক   ৩১খ  ৩২ঘ

৩৩গ  ৩৪গ  ৩৫গ  ৩৬খ

৩৭খ  ৩৮খ  ৩৯গ   ৪০ক

PDF ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বাটনে করুন

Your Cart

error: Content is protected !!
Scroll to Top