কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি  –  মুকুন্দ চক্রবর্তী | নবম শ্রেণি |সাহিত্য সঞ্চয়ন

সাহিত্য সঞ্চয়ন – নবম শ্রেণি

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি  

         –  মুকুন্দ চক্রবর্তী

মূলগ্রন্থ : চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড

মধ্যযুগের ব্যংলাসাহিত্যের অন্যতম জনপ্রিয় শাখা মঙ্গলকাব্য ধারার চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী (আনুমানিক ১৫৪৭ খ্রিস্টাব্দ )। তাঁর রচিত চণ্ডীমঙ্গল কাব্য ‘অভয়ামঙ্গলে’র আখেটিক খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ্য ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতাংশটি।

🔷 দেবী চণ্ডীর রোষে কলিঙ্গ রাজ্যে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় এবং তার ফলে কলিঙ্গবাসীকে যে দুর্ভোগের সম্মুখীন হতে হয় তা কবিতাংশে বর্ণিত।

🔷 কবিতায় আমার দেখি কলিঙ্গ দেশের আকাশ ঘন গাঢ় মেঘে ঢেকে গেছে এবং বজ্র-বিদ্যুতের সাথে শুরু হয়েছে প্রবল বর্ষণ।

SLST Mocktest • পরীক্ষার চূড়ান্ত সাজেশন পরীক্ষা স্পেশাল

Madhyamik Bengali Suggestion and Practice Set

🎯 মাধ্যমিক ২০২৭-এর বাংলা প্রস্তুতিতে সেরা সাফল্য নিশ্চিত করতে চাও? 🎯 পড়াশোনাকে আরও সহজ, নিখুঁত এবং লক্ষ্যভিত্তিক করতে...

🔷 মেঘের উপনদী শব্দে ও প্রবল ঝড়-বৃষ্টিতে প্রজারা ভয়ে ঘর ছেড়ে পথে এদিক-ওদিক দৌড়ে পালাতে লেগেছে।

🔷 বাড়িঘর, শষ্যক্ষেত, রাস্তাঘাট প্রবল জলে ভেসে গেছে তথা নষ্ট হয়েছে।

🔷 সমগ্র কলিঙ্গে জল-স্থল আলাদা করা যাচ্ছিল না, জলে সাপ ভেসে ভেসে চলছিল। মানুষ সব ভুলে বজ্র নিবারক মুনি জৈমিনিকে স্মরণ করছিল।

🔷 নদনদীরা যেন দেবী চণ্ডীর আদেশে সর্বগ্রাসী রূপ পরিগ্রহ করে কলিঙ্গে বইতে শুরু করেছিল।

🔷 বীর হনুমান দেবী চণ্ডীর আদেশে সর্ব-অট্টালিকা ভেঙে খানখান করছিল।

      শব্দার্থ :

ঈশান : উত্তর-পূর্ব কোণ
চিকুর : বিদ্যুৎ
নিমিষেকে : মুহূর্তের মধ্যে
চারি মেঘ : মেঘের চারটি রূপ- সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ
রড় : দ্রুতগতিতে দৌড়
হরিত : সবুজ
গজরাজ : হাতিশ্রেষ্ঠ
করি-কর : হাতির সুর
সোঙরে : স্মরণ করে
জৈমিনি: একজন ঋষি। পূর্ব মীমাংসাদর্শনের রচয়িতা। তাঁর রচিত মহাভারত জৈমিনি মহাভারত পরিচিত।

সঠিক বিকল্পটি নির্বাচন করুন:

1. ‘কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি’ কবিতাটির কবি কে ?

A) সৈয়দ আলাওল        

B) মুকুন্দ চক্রবর্তী 

C) কালিদাস                  

D) বিষ্ণু দে

2. ‘কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি’ কবিতাটির মূলগ্রন্থ কোনটি ?

A) চন্ডীমঙ্গল      

B) ধর্মমঙ্গল 

C) অন্নদামঙ্গল     

D) মনসামঙ্গল

3. “সঘনে চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ” –‘চিকুর’ শব্দের অর্থ কী ?

A) তাল                

B) নারকেল

C) বিদ্যুৎ              

D) চুল

4.  “কলিঙ্গে সোঙরে সকল লোক” — কলিঙ্গবাসী কাকে স্মরণ করে ?

A) মহাদেব            

B) জৈমিনি

C) হনুমান             

D) চন্ডী

5. কলিঙ্গদেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল ?

A) তিন দিন               

B) চার দিন 

C) পাঁচ দিন               

D) সাত দিন

6.  “মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান” –কে মঠ-অট্টালিকা ভেঙে খানখান করে ?

A) প্রবল ঝড়           

B) হনুমান 

C) চন্ডী                  

D) মহাদেব

7. ” মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান।” – বীর হনুমান কার আদেশে এমন করেন –

A) শিব            

B) চণ্ডী

C) জৈমিনি        

D) ইন্দ্র

8. “কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ 

……..গণিয়া প্রজা ভাবয়ে বিপদ ।।”  

— শূন্যস্থানে বসবে 

A) বিপদ           

B) শঙ্কা    

C) ঝটিকা         

D) প্রলয়

9.   “…… উড়িল মেঘ সঘনে চিকুর।

উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর।।” — শূন্যস্থানে বসবে 

A) উত্তরে          

B) নৈঋতে    

C) ঈশানে         

D) পশ্চিমে

10. “অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কন” – ‘শ্রীকবিকঙ্কন’ হলেন –

A) মুকুন্দ চক্রবর্তী         

B) ভারতচন্দ্র রায়    

C) সৈয়দ আলাওল        

D) বিজয়গুপ্ত

 

11. _____ উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ

         প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিপদ ।।” 

শূন্যস্থানে বসবে

A) উত্তরে         

B) নৈঋতে   

C) ঈশানে        

D) কলিঙ্গে

 

12.  “ চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ

         ______ চিকুর পড়ে বেঙ্গতড়কা বাজ।।শূন্যস্থানে বসবে

A)সজোড়ে             

B) সঘনে

C)সবেগে         

D) সহসা

 

13.   “ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুরঈশান হলো

A) উত্তর-পূর্ব কোণ       

B) দক্ষিণ-পশ্চিম কোণ   

C) দক্ষিণ-পূর্ব কোণ        

D) উত্তর-পশ্চিম কোণ

14.  “কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ”- কলিঙ্গদেশ হলো বর্তমান

A) কর্ণাটক   

B) ত্রিপুরা

C) ওড়িশা   

D) পশ্চিমবঙ্গ

 

15. করিকর সমান বরিষে জলধারা

      জলে ____ একাকার পথ হইল হারা।।শূন্যস্থানে বসবে

A) পৃথ্বী         

B) বিশ্ব   

C) দেশ        

D) মহী

 

16. . ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশের কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি হলো –

A)খেলনকবি         

B) কেতকাদাস

C) রায়গুণাকর      

D) কবিকঙ্কণ

 

17. ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের যে খণ্ডের অন্তর্গত –

A)আখেটিকখণ্ড       

B) বণিকখণ্ড

C) দেবখণ্ড               

D) বন্দনাখণ্ড

 

18. “দেখিতে না পায় কেহ ______।” – শূন্যস্থানের সঠিক শব্দটি হলো-

A)বাড়িঘর             

B) লোকজন 

C) অঙ্গ আপনার    

D) রবির কিরণ

 

19. ‘নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল।’- ‘নিমিষেকে’ শব্দটির অর্থ- 

A)মুহূর্তের মধ্যে     

B) এক দিনে 

C) শেষকালে        

D) অবশেষে

 

20. “প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ।”- এখানে কোন প্রজাদের কথা বলা হয়েছে? 

A) গুজরাটবাসী      

B) ধর্মনগরবাসী 

C) কলিঙ্গবাসী        

C) কুরুনগরবাসী

 

21. চারিদিকে মেঘে জল দিয়েছিল- 

A) অষ্ট গজরাজ       

B) অষ্ট মেঘবালিকা 

C) গজরাজ             

D) মেঘবালিকা

 

22. “করি-কর সমান বরিষে জলধারা।”-‘করি-কর’ শব্দটির অর্থ-

A) হাতির শুঁড়         

B) বাঘের ডাক 

C) ঘোড়ার ডাক      

D) মানুষের হাত

 

23. কলিঙ্গদেশে ঝড়বৃষ্টির ফলে জলের যে ঢেউ বইতে থাকে, তা-

A)মেঘের মতো      

B) পর্বততুল্য

C)সাগরতুল্য         

D) আকাশসমান

24. মধ্যযুগে রচিত গ্রন্থগুলিতে পদের শেষে কবির নামোল্লেখকে বলা হয়-

A) পদবি      

B) উপাধি

C) ভণিতা     
D) নিয়ম

  1. “অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ।।”- অম্বিকা হলেন-
    A) দেবী মনসা        
    B) দেবী চণ্ডী
    C) দেবী সরস্বতী     
    D) দেবী শীতলা

         উত্তরমালা

1B  2A  3C  4B   5D

6B  7B  8D  9C  10A

11D  12B  13A  14C  15D

16D  17A  18C  19A  20C

21A  22A  23B  24C  25B

Your Cart

error: Content is protected !!
Scroll to Top